By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Notification Show More
Font ResizerAa
  • প্রচ্ছদ
  • মহানগর
  • জেলাজুড়ে
    • সদর
    • বন্দর
    • ফতুল্লা
    • সিদ্ধিরগঞ্জ
    • রূপগঞ্জ
    • সোনারগাঁও
    • আড়াইহাজার
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • সাক্ষাৎকার
  • বিনোদন
  • খেলাধুলা
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
    • বিশেষ প্রতিবেদন
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • নারী ও শিশু
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Search
Reading: ‘স্টপ জে‌নোসাইড’ মু‌ক্তিযু‌দ্ধের দ‌লিল
Share
Font ResizerAa
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Search
  • প্রচ্ছদ
    • জেলাজুড়ে
  • জাতীয়
  • মহানগর
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আদালত
  • স্বাস্থ্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
    • কৃষি ও খামার
    • চাকুরী
    • নারী ও শিশু
    • আন্তর্জাতিক
    • বিশেষ প্রতিবেদন
    • মতামত
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Follow US
বিনোদন

‘স্টপ জে‌নোসাইড’ মু‌ক্তিযু‌দ্ধের দ‌লিল

Dailynarayanganj24
Last updated: জানুয়ারি ৩১, ২০২৬ ৪:০২ পূর্বাহ্ণ
Dailynarayanganj24
Published: জানুয়ারি ৩১, ২০২৬
Share
SHARE

ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ জহির রায়হা‌নের প্রামাণ্যচিত্র ‘স্টপ জেনোসাইড’ দেখে আবেগতাড়িত হয়ে পড়লেন জ‌হির রায়হা‌নের স্ত্রী অভিনেত্রী সুচন্দা। গতকাল জ‌হির রায়হা‌নের অন্তর্ধান দিবসে বাংলাদেশ ফিল্ম আর্কাইভের প্রজেকশন হলে তাঁকে নিয়ে স্মরণ অনুষ্ঠানের আয়োজন করেন পরিবারের সদস্যরা, সেখানে প্রামাণ্যচিত্রটি প্রদর্শিত হয়।

একাত্তরে মুক্তিযুদ্ধ চলাকালে ইংরেজি ভাষায় ‘স্টপ জেনোসাইড’ নির্মাণ করেন জহির রায়হান। এতে পাকিস্তানি সামরিক বাহিনীর ধ্বংসযজ্ঞ, গণহত্যা, শরণার্থীদের দুরবস্থা তুলে ধরেন তিনি।

মঞ্চে এসে কান্নাজড়িত কণ্ঠে সুচন্দা বললেন, একাত্তরে প্রামাণ্যচিত্রটি দেখে বিশ্ববাসী আঁতকে উঠেছিল। নতুন প্রজন্মের জহির রায়হা‌নের চলচ্চিত্রকে ছড়িয়ে দিতেই প্রদর্শনীটির আয়োজন করা হয়েছে ব‌লে জানান জ‌হির রায়হা‌নের ছেলে তপু রায়হান।
‘স্টপ জেনোসাইড’ নিয়ে তপু রায়হান বলেন, ‘এটি মুক্তিযুদ্ধের দলিল। ছবিটা আব্বা যুদ্ধের সময় ধারণ করেছেন। মানুষ কতটা সাহসী হলে কাজটা করতে পারে।’

সুচন্দা বলেন, জ‌হির রায়হান খুব সাদামাটা মানুষ ছিলেন। তিনি এমন একজন মানুষ ছিলেন, তি‌নি মাটি ও মানুষদের ভীষণ ভালোবাসতেন। তাঁর লেখা ও চলচ্চিত্রে মানুষের কথা উঠে এসেছে।

জ‌হির রায়হান‌কে নি‌য়ে তাঁর ছোট‌ বোন শাহেনশাহ বেগম বলেন, ‘আমার চারপাশে আমার জ‌হির রায়হান‌কে দেখ‌ছি না। এটাই আমার কষ্ট। উনি যে কী ছিলেন, এটা বলা মুশকিল। উনি বিশ্বপ্রে‌মিক ছিলেন। বিশ্বকে অন্যভাবে দেখেছেন। আমি প্রতিটি নিশ্বাসে–বিশ্বাসে জ‌হির রায়হান‌কে স্মরণ করি।’

বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ১৯৭২ সালের ৩০ জানুয়ারি নিখোঁজ সহোদর শহীদুল্লা কায়সারের সন্ধানে বের হয়ে ঢাকার মিরপুরে হত্যার শিকার হন জ‌হির রায়হান।
শাহেনশাহ বেগম বলেন, ‘এখন তো মানুষ ফিল করছে, এঁরা যে কতটা গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয়। দেশের জন্য, প্রজন্মের জন্য। যে বা যারা তাদের যদি শেষ করে না দিত, তাহলে তো প্রতিভাগুলো আমাদের দেশকে সমৃদ্ধ ক‌রত। আমাদের প্রজন্মের পর প্রজন্ম অনেক কিছু শি‌খত।’

জ‌হির রায়হা‌নের অসমাপ্ত সিনেমা ‘লেট দেয়ার বি লাইট’ নিয়েও কথা বলেছেন শাহেনশাহ বেগম। তিনি বলেন, ‘“লেট দেয়ার বি লাইট”–এ উনি কী দেখাতে চেয়েছিলেন, সেটা কেউ জানেন না। বেশ। এফডিসিতে নিজের খরচে সিনেমাটা এডিট করার উদ্যোগ নিয়েছিলাম। মাঝখানে আমি খেই হারিয়ে ফেলেছিলাম। ছবিটা এডিট করতে পারিনি।’

আয়োজনে পরিবারের সদস্যদের বাইরে ‘স্টপ জে‌নোসাইড’ প্রামাণ্যচিত্রের সম্পাদক আবু মুসা দেবু, চলচ্চিত্র গবেষক মীর শামছুল আলম বাবুসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। আয়োজনটি সঞ্চালনা করেন জ‌হির রায়হা‌নের না‌তি আবরার রায়হান।

তবে কি জেসিই হবেন সেরা অভিনেত্রী
লিফটে সালমানকে দেখে অবাক
এই বদনামগুলো অন্য নায়করাই করায়: শামীম হাসান
নারায়ণগঞ্জ-৫ আসনে মুফতি মাসুম বিল্লাহর মনোনয়নপত্র জমাদান
ব্যক্তিগত সহকারী থেকে হলেন স্ত্রী
Share This Article
Facebook Email Print
রবিবার, মার্চ ১৫, ২০২৬

সর্বশেষ

শখের গাড়ি বিক্রি, চিকিৎসার বিল দিতে হিমশিম—নির্মাতার কঠিন লড়াই
ফেব্রুয়ারি ২৬, ২০২৬
সম্মানজনক আশ্বাস পেলে আমি প্রার্থিতা থেকে সরে দাঁড়াব– দুলাল হোসেন
ফেব্রুয়ারি ২, ২০২৬
আসন ভাগাভাগি নিয়ে টানাপোড়েনে জামায়াত ও ইসলামী আন্দোলন 
জানুয়ারি ৬, ২০২৬
বাণিজ্য মেলার মিনি পার্কে শিশুদের উচ্ছ্বাস
জানুয়ারি ১১, ২০২৬
৮২ ম্যাচের সব কটিতেই জয়! ফুটবল ইতিহাসে এ এক অবিশ্বাস্য রূপকথা
ফেব্রুয়ারি ২০, ২০২৬
বাংলাদেশে কেন আর ‘পঞ্চপাণ্ডব’ চান না সৌম্য
ডিসেম্বর ২৮, ২০২৫
রাফিনিয়ার জোড়া গোলে বিলবাওকে উড়িয়ে ফাইনালে বার্সেলোনা
জানুয়ারি ৮, ২০২৬

Follow US

Find US on Social Medias
FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
Popular News
প্রচ্ছদবিশেষ প্রতিবেদনমহানগররাজনীতিসদর

আওয়ামী ফ্যাসিবাদ দালালদের বিরুদ্ধে একা এড. টিপু, সবার মুখে তালা

Dailynarayanganj 24 .com
Dailynarayanganj 24 .com
নভেম্বর ২৫, ২০২৫
গনতন্ত্রের মাকে যেন খুব দ্রুত সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেন–রনি
ইলিশ মাছ চাষ করতে চায় প্রাণ-আরএফএল
বাংলাদেশ রেলওয়ের নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফল, নির্বাচিত প্রার্থী ২৫৫
বকেয়া বেতনের দাবিতে অবরোধ,
ডেইলি নারায়ণগঞ্জ 24

সম্পাদক : আলমগীর আজিজ ইমন
মোবাইল : ০১৪১০৪৪৮৮৩২
মোবাইল : ০১৯১১৪৭৯৬৩২

ই-মেইল : dailynarayanganj24@gamil.com
ঠিকানা : বঙ্গবন্ধু সড়ক, হাজী মঞ্জিল, ৩য় তলা।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ বা ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি।

© ২০২৫ | সকল স্বত্ব ডেইলিনারায়ণগঞ্জ২৪.কম কর্তৃক সংরক্ষিত | উন্নয়নে moonutechsolution.com
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?