By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Notification Show More
Font ResizerAa
  • প্রচ্ছদ
  • মহানগর
  • জেলাজুড়ে
    • সদর
    • বন্দর
    • ফতুল্লা
    • সিদ্ধিরগঞ্জ
    • রূপগঞ্জ
    • সোনারগাঁও
    • আড়াইহাজার
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • সাক্ষাৎকার
  • বিনোদন
  • খেলাধুলা
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
    • বিশেষ প্রতিবেদন
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • নারী ও শিশু
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Search
Reading: শোবিজ ছেড়ে ধর্মের পথে বর্ষা! ধন্যবাদ দিলেন আজহারীকে
Share
Font ResizerAa
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Search
  • প্রচ্ছদ
    • জেলাজুড়ে
  • জাতীয়
  • মহানগর
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আদালত
  • স্বাস্থ্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
    • কৃষি ও খামার
    • চাকুরী
    • নারী ও শিশু
    • আন্তর্জাতিক
    • বিশেষ প্রতিবেদন
    • মতামত
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Follow US
বিনোদন

শোবিজ ছেড়ে ধর্মের পথে বর্ষা! ধন্যবাদ দিলেন আজহারীকে

Dailynarayanganj24
Last updated: জানুয়ারি ৩১, ২০২৬ ৩:৫৪ পূর্বাহ্ণ
Dailynarayanganj24
Published: জানুয়ারি ৩১, ২০২৬
Share
SHARE

ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ চিত্রনায়িকা আফিয়া নুসরাত বর্ষা শোবিজের কাজের পাশাপাশি ব্যক্তিজীবন ও ধর্মীয় অনুশীলন নিয়েও ব্যস্ত সময় কাটাচ্ছেন। নিয়মিত ধর্মীয় আচার পালন করেন তিনি। গত বছর ওমরাহ পালন করতে মক্কায় গিয়ে ফিরে এসে নিজের ক্যারিয়ার নিয়ে একটি বড় সিদ্ধান্ত নেন এই অভিনেত্রী। সে সময় তিনি জানান, ভবিষ্যতে সন্তানদের বড় করার দিকে মনোযোগ দিতে সিনেমা থেকে সরে দাঁড়াবেন।

নিজের ঘোষণায় এখনো অটল রয়েছেন বর্ষা। বর্তমানে তাকে নতুন কোনো সিনেমায় দেখা যাচ্ছে না। তবে মাঝে মাঝে ফটোশুট ও বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিতে দেখা যায়। অবসর সময়ে তিনি বই পড়তে ভালোবাসেন, বিশেষ করে ধর্মীয় বই পড়ায় তার আগ্রহ বেশি।

সম্প্রতি তেমনই একটি বই নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়েছেন বর্ষা। সেখানে তিনি জনপ্রিয় ইসলামি ব্যক্তিত্ব ড. মাওলানা মিজানুর রহমান আজহারীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় নিজের ফেসবুক পেজে আজহারীর লেখা ‘এক নজরে কুরআন’ বইটির কয়েকটি ছবি শেয়ার করেন তিনি। ক্যাপশনে বর্ষা লেখেন, তিনি দীর্ঘদিন ধরে বইটি পড়তে আগ্রহী ছিলেন। তিনটি কপি অর্ডার করেছিলেন, যার মধ্যে দুটি তার বোনদের জন্য। বইগুলো হাতে পেয়ে তিনি আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

পোস্টে তিনি আরও লেখেন, জীবনে অনেক কিছুই এখনো অজানা, তবে এই বইটি পড়ে তিনি অনেক নতুন বিষয় জানতে পারবেন বলে আশা করছেন। পাশাপাশি বইটি পড়ার সুযোগ করে দেওয়ার জন্য ড. মিজানুর রহমান আজহারীর প্রতি কৃতজ্ঞতা জানান এবং তার মঙ্গল কামনা করেন।

উল্লেখ্য, ২০১০ সালে ‘খোঁজ: দ্য সার্চ’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় বর্ষার। এতে অনন্ত জলিলের বিপরীতে অভিনয় করেন তিনি। ২০১১ সালের ২৩ সেপ্টেম্বর বিবাহবন্ধনে আবদ্ধ হন এই তারকা দম্পতি। তাদের সংসারে আরিজ ইবনে জলিল ও আবরার ইবনে জলিল নামে দুই পুত্রসন্তান রয়েছে।

ব্যর্থতা থেকে শক্তি খোঁজার কাহিনি
স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন বিজয়
নিপীড়িত নারীর জীবন যাতনার নাটক ‘গন্ধসূত্র’
বছরের আলোচিত ১০ ঘটনা
স্মৃতিবিজড়িত ‘সাকিন সারিসুরি’তে হঠাৎ দেখা
Share This Article
Facebook Email Print
বৃহস্পতিবার, মার্চ ১২, ২০২৬

সর্বশেষ

সারাদেশের সব সরকারি অফিসের জন্য জারি হলো জরুরি নির্দেশনা
জানুয়ারি ১১, ২০২৬
১ হাজার কোটি টাকা আয় করা ‘ধুরন্ধর’, ওটিটিতে আরও যা দেখবেন
জানুয়ারি ৩১, ২০২৬
পেঁয়াজ ও নাজিরশাইল চালের দাম কমেছে, মসুর ডাল বেড়েছে
জানুয়ারি ৩০, ২০২৬
২০২৬ বিশ্বকাপ বিতর্ক: কেন উঠছে বয়কটের কথা, ট্রাম্প কী করছেন, শেষ পর্যন্ত কী হতে পারে
জানুয়ারি ২৯, ২০২৬
বাংলাদেশের জন্য খারাপ লাগছে বিশ্বকাপে ডাক পাওয়া স্কটল্যান্ডের
জানুয়ারি ২৭, ২০২৬
জাতীয় চলচ্চিত্র পুরস্কার স্বচ্ছ ও জবাবদিহিমূলক হোক: শাকিব খান
ফেব্রুয়ারি ১৯, ২০২৬
ঢাকায় আজ যেসব কর্মসূচি রয়েছে
ফেব্রুয়ারি ৫, ২০২৬

Follow US

Find US on Social Medias
FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
Popular News
খেলাধুলা

আইসিসি কীভাবে আয় করে, কারা কত টাকা পায়, ভারত কেন সবচেয়ে বেশি পায়

Dailynarayanganj24
Dailynarayanganj24
ফেব্রুয়ারি ৩, ২০২৬
অনুভূতি জানতে দুদিন রোজা রেখেছিলেন রোনালদো
ওজন বেড়ে যাচ্ছে, কী করি
ভিটামিন সি কি সর্দি-কাশি প্রতিরোধে সহায়ক
আজ টিভিতে যা দেখবেন (২ ফেব্রুয়ারি ২০২৬)
ডেইলি নারায়ণগঞ্জ 24

সম্পাদক : আলমগীর আজিজ ইমন
মোবাইল : ০১৪১০৪৪৮৮৩২
মোবাইল : ০১৯১১৪৭৯৬৩২

ই-মেইল : dailynarayanganj24@gamil.com
ঠিকানা : বঙ্গবন্ধু সড়ক, হাজী মঞ্জিল, ৩য় তলা।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ বা ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি।

© ২০২৫ | সকল স্বত্ব ডেইলিনারায়ণগঞ্জ২৪.কম কর্তৃক সংরক্ষিত | উন্নয়নে moonutechsolution.com
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?