By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Notification Show More
Font ResizerAa
  • প্রচ্ছদ
  • মহানগর
  • জেলাজুড়ে
    • সদর
    • বন্দর
    • ফতুল্লা
    • সিদ্ধিরগঞ্জ
    • রূপগঞ্জ
    • সোনারগাঁও
    • আড়াইহাজার
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • সাক্ষাৎকার
  • বিনোদন
  • খেলাধুলা
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
    • বিশেষ প্রতিবেদন
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • নারী ও শিশু
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Search
Reading: নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় নারায়ণগঞ্জে ১৭ প্লাটুন বিজিবি মোতায়েন
Share
Font ResizerAa
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Search
  • প্রচ্ছদ
    • জেলাজুড়ে
  • জাতীয়
  • মহানগর
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আদালত
  • স্বাস্থ্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
    • কৃষি ও খামার
    • চাকুরী
    • নারী ও শিশু
    • আন্তর্জাতিক
    • বিশেষ প্রতিবেদন
    • মতামত
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Follow US
প্রচ্ছদমহানগররাজনীতিসদর

নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় নারায়ণগঞ্জে ১৭ প্লাটুন বিজিবি মোতায়েন

Dailynarayanganj24
Last updated: জানুয়ারি ৩১, ২০২৬ ৭:১১ পূর্বাহ্ণ
Dailynarayanganj24
Published: জানুয়ারি ৩১, ২০২৬
Share
SHARE

ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ নারায়ণগঞ্জে জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ১৭ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। সীমান্ত রক্ষার কাজে নিয়োজিত এ সশস্ত্র বাহিনী জেলার পাঁচটি উপজেলাতেই ক্যাম্প স্থাপন করেছে। শুক্রবার (৩০ জানুয়ারি) দুপুরে জালকুড়ি এলাকায় বর্ডার গার্ড অব বাংলাদেশের (বিজিবি) স্থায়ী ক্যাম্পে সাংবাদিকদের এ ব্রিফিংয়ে এ তথ্য জানান নারায়ণগঞ্জ ব্যাটালিয়নের (৬২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মির্জা মোহাম্মদ আরাফাত। নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, শরীয়তপুর এবং ঢাকা জেলার একাংশের সতেরোটি উপজেলায় বিজিবি সদস্যরা নির্বাচনী দায়িত্ব পালন করবেন বলে জানান তিনি।

বিজিবির এ কর্মকর্তা বলেন, নারায়ণগঞ্জ ব্যাটালিয়নের আওতায় ১৩টি সংসদীয় আসনের মোট ১৯২১টি ভোটকেন্দ্রে নির্বাচনী কার্যক্রম সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে মোট ১১টি বেইজ ক্যাম্প স্থাপন করা হয়েছে। এবং ইতোমধ্যে প্রায় ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

তিনি আরও বলেন, নির্বাচনকালীন সময়ে নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদারের পাশাপাশি ঢাকা সেক্টরের আওতায় নারায়ণগঞ্জ ব্যাটালিয়নের সৈনিকদের নিয়মিত নির্বাচনী মহড়া এবং সরঞ্জামাদির মাধ্যমে প্রশিক্ষণ দেয়া হয়েছে। এছাড়া ড্রোনের মাধ্যমে নির্বাচনী এলাকায় নজরদারি রাখা হবে বলেও জানান তিনি।

লেফটেন্যান্ট কর্নেল মির্জা মোহাম্মদ আরাফাত বলেন, কেন্দ্র ঝুঁকি বিবেচনায় বিজিবি মোবাইল ও স্ট্যাটিক ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে এবং উপজেলার পার্থক্য অনুযায়ী ২ থেকে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন থাকবে। এছাড়া জরুরি পরিস্থিতি মোকাবিলায় “কুইক রেস্পন্স ফোর্স” প্রস্তুত থাকবে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, ঢাকা সেক্টরের অধীনে নারায়ণগঞ্জ ব্যাটালিয়নের প্রত্যেক সদস্যগণ আসন্ন জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত করার লক্ষ্যে সরকার ও নির্বাচন কমিশনের দিক নির্দেশনা অনুযায়ী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। নির্বাচন পূর্ব, নির্বাচনকালীন এবং নির্বাচন পরবর্তী সময়ে দেশের জনগণের আস্থা ও বিশ্বাসকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নারায়ণগঞ্জ ব্যাটালিয়ন সংবিধান ও আইনের আলোকে দায়িত্ব পালন করবে।

ফতুল্লা থানা আওমীলীগের সভাপতি এম সাইফুল্লাহ বাদলের মৃত্যু
ছাত্র-ছাত্রীদের পড়া লেখার পাশাপাশি আমরা ক্রীড়া ক্ষেত্রকে উৎসাহিত করব–গিয়াসউদ্দিন
শামীম ওসমানের দোসরদের নিয়ে কাজ করবেন, কাসেমীকে রনি
এটিএম কামাল এর মায়ের মৃত্যুতে— খোরশেদের শোক
গণসংযোগ এখন গণজোয়ার হয়ে যায় — আবুল কালাম
Share This Article
Facebook Email Print
শনিবার, ফেব্রু ৭, ২০২৬

সর্বশেষ

শিক্ষা প্রতিষ্ঠানের ছুটির তালিকা থেকে শুক্র-শনি বাদ দেওয়ার দাবি
জানুয়ারি ২২, ২০২৬
টানা ছয় ফ্লপ, না বলার অবস্থা ছিল না প্রিয়াঙ্কার
ডিসেম্বর ১১, ২০২৫
নিয়োগ
ডিসেম্বর ১৭, ২০২৫
রিয়াদ  চৌধুরীর বহিষ্কারদেশ প্রত্যাহার
জানুয়ারি ১, ২০২৬
জাকির খানের নেতৃত্বে জিয়াউর রহমান-খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা
ফেব্রুয়ারি ২, ২০২৬
ক্ষোভ ঝাড়লেন নুসরাত
ডিসেম্বর ১২, ২০২৫
ঐক্যবদ্ধ থাকলে অপশক্তি আঘাত করতে পারবে না — জেলা প্রশাসক রায়হান কবির
নভেম্বর ২৫, ২০২৫

Follow US

Find US on Social Medias
FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
Popular News
প্রচ্ছদমহানগররাজনীতিসোনারগাঁও

আমাদের ধোঁকা দিয়ে একটি দল ক্ষমতায় যাওয়ার রঙিন স্বপ্ন দেখছে: রেজাউল করিম

Dailynarayanganj24
Dailynarayanganj24
জানুয়ারি ২৪, ২০২৬
রপ্তানি খাতে বড় পতন
বিপিএলে কারণ ছাড়া রিটায়ার্ড হার্ট হলেই ‘আউট’
শান্তিপূর্ণ নির্বাচন ও সাম্প্রদায়িক সম্প্রীতি জোরদারে অঞ্জন দাস ও ইসলামী ঐক্য জোটের প্রার্থীর সাথে সৌজন্য সাক্ষাৎ
খোরশেদ নিজের মেয়েকে টিকা দিয়ে জানালেন টাইফয়েডের টিকা শতভাগ নিরাপদ
ডেইলি নারায়ণগঞ্জ 24

সম্পাদক : আলমগীর আজিজ ইমন
মোবাইল : ০১৪১০৪৪৮৮৩২
মোবাইল : ০১৯১১৪৭৯৬৩২

ই-মেইল : dailynarayanganj24@gamil.com
ঠিকানা : বঙ্গবন্ধু সড়ক, হাজী মঞ্জিল, ৩য় তলা।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ বা ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি।

© ২০২৫ | সকল স্বত্ব ডেইলিনারায়ণগঞ্জ২৪.কম কর্তৃক সংরক্ষিত | উন্নয়নে moonutechsolution.com
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?