By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Notification Show More
Font ResizerAa
  • প্রচ্ছদ
  • মহানগর
  • জেলাজুড়ে
    • সদর
    • বন্দর
    • ফতুল্লা
    • সিদ্ধিরগঞ্জ
    • রূপগঞ্জ
    • সোনারগাঁও
    • আড়াইহাজার
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • সাক্ষাৎকার
  • বিনোদন
  • খেলাধুলা
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
    • বিশেষ প্রতিবেদন
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • নারী ও শিশু
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Search
Reading: এপস্টেইনকে বাকিংহাম প্যালেসে আমন্ত্রণ জানিয়েছিলেন সাবেক ব্রিটিশ প্রিন্স অ্যান্ডু
Share
Font ResizerAa
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Search
  • প্রচ্ছদ
    • জেলাজুড়ে
  • জাতীয়
  • মহানগর
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আদালত
  • স্বাস্থ্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
    • কৃষি ও খামার
    • চাকুরী
    • নারী ও শিশু
    • আন্তর্জাতিক
    • বিশেষ প্রতিবেদন
    • মতামত
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Follow US
আন্তর্জাতিক

এপস্টেইনকে বাকিংহাম প্যালেসে আমন্ত্রণ জানিয়েছিলেন সাবেক ব্রিটিশ প্রিন্স অ্যান্ডু

Dailynarayanganj24
Last updated: জানুয়ারি ৩১, ২০২৬ ৮:১৭ পূর্বাহ্ণ
Dailynarayanganj24
Published: জানুয়ারি ৩১, ২০২৬
Share
SHARE

ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ কুখ্যাত যৌন নিপীড়ক প্রয়াত জেফরি এপস্টেইন গৃহবন্দী দশা থেকে মুক্তি পাওয়ার পরপরই তাঁকে বাকিংহাম প্যালেসে আমন্ত্রণ জানিয়েছিলেন ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের ভাই অ্যান্ড্রু মাউন্টব্যাটেন উইন্ডসর। গতকাল শুক্রবার নতুন এক নথিতে এমন তথ্য সামনে এসেছে।

গতকাল মার্কিন বিচার বিভাগ কয়েক লাখ পৃষ্ঠার নতুন নথি প্রকাশ করেছে। ওই নথিতে এপস্টেইনকে লন্ডনের প্রাণকেন্দ্রে অবস্থিত রাজকীয় বাসভবনে আমন্ত্রণের বিষয়টিও উঠে এসেছে।

একটি নথির তথ্য অনুযায়ী, ২০১০ সালের ২৭ সেপ্টেম্বর লন্ডনে অবস্থানকালে এপস্টেইন অ্যান্ড্রুর সঙ্গে যোগাযোগ করেন। সেখানে তিনি লিখেছিলেন, ‘আপনি ঠিক কখন আমাকে আসতে বলছেন…আমাদের কিছুটা ব্যক্তিগত সময়ও দরকার।’

জবাবে অ্যান্ড্রু লেখেন, তিনি তখন স্কটল্যান্ড থেকে ফিরছেন। তিনি আরও লেখেন, ‘আমরা বাকিংহাম প্যালেসে নৈশভোজ করতে পারি। সেখানে গোপনীয়তা বজায় রাখা যাবে।’

এর দুই দিন পর অ্যান্ড্রু আবার এপস্টেইনকে ই–মেইল করে লেখেন, ‘তুমি এখানে (বাকিংহাম প্যালেসে) আসছ দেখে ভালো লাগছে। যাকে ইচ্ছা তাকে নিয়ে এসো, আমি বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত অবসর আছি।’

তৎকালীন রানি দ্বিতীয় এলিজাবেথের সরকারি বাসভবনে সেই নৈশভোজ শেষ পর্যন্ত হয়েছিল কি না, তা নথিতে স্পষ্ট নয়।

১৮ বছরের কম বয়সী এক কিশোরীকে যৌনকর্মে বাধ্য করার দায়ে দণ্ডপ্রাপ্ত এপস্টেইন ২০১০ সালের আগস্টে গৃহবন্দী দশা থেকে মুক্তি পান।

গত বছর জনসমক্ষে আসা অন্যান্য নথি ও অ্যান্ড্রুর বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ আনা ভার্জিনিয়া জিউফ্রের স্মৃতিচারণামূলক গ্রন্থ এপস্টেইনের সঙ্গে অ্যান্ড্রুর সম্পর্ক নিয়ে যুক্তরাজ্যে নতুন করে ক্ষোভের আগুন উসকে দেয়। এর জেরে রাজা চার্লস তাঁর ভাইয়ের রাজকীয় সব খেতাব ও সামরিক সম্মাননা কেড়ে নেন। একই সঙ্গে লন্ডনের পশ্চিমে উইন্ডসর এস্টেটে অবস্থিত তাঁর ৩০ কক্ষের বিশাল প্রাসাদ ত্যাগেরও নির্দেশ দেওয়া হয়।

অ্যান্ড্রু বর্তমানে মাউন্টব্যাটেন উইন্ডসর নামে পরিচিত। তিনি জিউফ্রেকে যৌন নির্যাতনের অভিযোগ অস্বীকার করেছেন। তবে জিউফ্রের দাবি ছিল, পাচারের শিকার হয়ে তিনি তিনবার অ্যান্ড্রুর সঙ্গে যৌন সম্পর্ক করতে বাধ্য হন। এর মধ্যে দুবারই তাঁর বয়স ছিল ১৭ বছর।

২০২২ সালে এ–সংক্রান্ত মামলা নিষ্পত্তির জন্য জিউফ্রেকে কয়েক মিলিয়ন পাউন্ড দিয়েছিলেন অ্যান্ড্রু। তবে তিনি নিজের দোষ স্বীকার করেননি। মার্কিন ও অস্ট্রেলীয় নাগরিক ভার্জিনিয়া জিউফ্রে গত এপ্রিলে অস্ট্রেলিয়ায় নিজ বাড়িতে আত্মহত্যা করেন। অন্যদিকে জেফরি এপস্টেইন ২০১৯ সালে কারাগারে আত্মহত্যা করেন।

অবশেষে আদানিদের নতি স্বীকার, আইনজীবীদের মাধ্যমে মার্কিন সমন গ্রহণে সম্মতি
বিশ্বের সবচেয়ে বড় সেনাবাহিনীর শীর্ষ পদে শূন্যতা, কী পরিকল্পনা নিয়ে এগোচ্ছেন সি
দিনের আলোতেই কেন হত্যা করা হলো খামেনিকে?
অগ্নিসংযোগের চেষ্টার অভিযোগে যুক্তরাষ্ট্রে ভারতীয় বংশোদ্ভূত তরুণ গ্রেপ্তার
‘ইরানকে স্বাধীনতা এনে দিতে যুক্তরাষ্ট্র প্রস্তুত’
Share This Article
Facebook Email Print
মঙ্গলবার, মার্চ ১০, ২০২৬

সর্বশেষ

ট্রাম্পের নতুন ঘোষণা: যুক্তরাষ্ট্রের সামরিক ব্যয় ৫০% বৃদ্ধি!
জানুয়ারি ৮, ২০২৬
সালাহকে ছাড়াই কি লিভারপুল বেশি ভালো, পরিসংখ্যান কী বলছে
জানুয়ারি ১২, ২০২৬
৮২ রানে অ্যাডিলেড আর ১১ দিনে অ্যাশেজ জিতল অস্ট্রেলিয়া
ডিসেম্বর ২১, ২০২৫
বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছে যে প্রাণঘাতী ছত্রাক, সতর্ক করলেন বিজ্ঞানীরা
জানুয়ারি ৫, ২০২৬
সিদ্ধিরগঞ্জে ক্যানেল থেকে ড্রাম ভর্তি অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
জানুয়ারি ১৮, ২০২৬
পিঁপড়া, ইঁদুর আর পোড়া টোস্ট—ক্রিকেট মাঠে খেলা বন্ধের যত বিচিত্র কারণ
ডিসেম্বর ১৮, ২০২৫
ভোট চাইতে গিয়ে কাঁদলেন আবুল কালাম
জানুয়ারি ২৭, ২০২৬

Follow US

Find US on Social Medias
FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
Popular News
জাতীয়

তেলের মূল্য বৃদ্ধির ব্যাপারে যে সিদ্ধান্ত নিল সরকার

Dailynarayanganj24
Dailynarayanganj24
মার্চ ৭, ২০২৬
নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসে ভুয়া সাংবাদিক
এপস্টেইনের নথিতে মোদির নাম: ভারত সরকারের দাবি ‘ভিত্তিহীন’, বিরোধীদের মতে ‘জাতীয় লজ্জা’
জাহানারার অভিযোগগুলো বিসিবি গুরুত্ব দিয়ে দেখবে, আশা মাশরাফির
দেশে ফিরেছেন এ টি এম কামাল
ডেইলি নারায়ণগঞ্জ 24

সম্পাদক : আলমগীর আজিজ ইমন
মোবাইল : ০১৪১০৪৪৮৮৩২
মোবাইল : ০১৯১১৪৭৯৬৩২

ই-মেইল : dailynarayanganj24@gamil.com
ঠিকানা : বঙ্গবন্ধু সড়ক, হাজী মঞ্জিল, ৩য় তলা।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ বা ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি।

© ২০২৫ | সকল স্বত্ব ডেইলিনারায়ণগঞ্জ২৪.কম কর্তৃক সংরক্ষিত | উন্নয়নে moonutechsolution.com
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?