By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Notification Show More
Font ResizerAa
  • প্রচ্ছদ
  • মহানগর
  • জেলাজুড়ে
    • সদর
    • বন্দর
    • ফতুল্লা
    • সিদ্ধিরগঞ্জ
    • রূপগঞ্জ
    • সোনারগাঁও
    • আড়াইহাজার
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • সাক্ষাৎকার
  • বিনোদন
  • খেলাধুলা
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
    • বিশেষ প্রতিবেদন
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • নারী ও শিশু
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Search
Reading: ৫০তম বিসিএস প্রিলি আজ, ২ লাখ ৯০ হাজার চাকরিপ্রার্থী
Share
Font ResizerAa
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Search
  • প্রচ্ছদ
    • জেলাজুড়ে
  • জাতীয়
  • মহানগর
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আদালত
  • স্বাস্থ্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
    • কৃষি ও খামার
    • চাকুরী
    • নারী ও শিশু
    • আন্তর্জাতিক
    • বিশেষ প্রতিবেদন
    • মতামত
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Follow US
চাকুরী

৫০তম বিসিএস প্রিলি আজ, ২ লাখ ৯০ হাজার চাকরিপ্রার্থী

Dailynarayanganj24
Last updated: জানুয়ারি ৩০, ২০২৬ ৫:০২ পূর্বাহ্ণ
Dailynarayanganj24
Published: জানুয়ারি ৩০, ২০২৬
Share
SHARE

ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ ৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা আজ শুক্রবার দেশজুড়ে অনুষ্ঠিত হবে। সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকা ও অন্য সাতটি বিভাগীয় শহরের নির্ধারিত কেন্দ্রে একযোগে এই পরীক্ষা শেষ হবে। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) জানিয়েছে, দুই ঘণ্টাব্যাপী এই এমসিকিউ পরীক্ষায় অংশ নিচ্ছেন ২ লাখ ৯০ হাজার ৯৫১ জন পরীক্ষার্থী।

Contents
  • পরীক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা
  • এক নজরে ৫০তমি বিসিএস

ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ—এই আটটি বিভাগীয় শহরের ১৯০টি কেন্দ্রে একযোগে পরীক্ষা শুরু হবে। পিএসসি জানিয়েছে, প্রিলিমিনারি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সব ধরনের প্রস্তুতি শেষ হয়েছে। ইতোমধ্যে ম্যাজিস্ট্রেট, কেন্দ্র পরিদর্শক এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে কমিশন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

এ বিসিএসে ২১৫০ জন নিয়োগ পাবেন। ১৭৫৫টি ক্যাডার পদের মধ্যে বেশি নিয়োগ স্বাস্থ্যে ৬৫০ জন। প্রশাসনে ২০০ এবং পুলিশে ১১৭ জন নিয়োগ পাবেন।

পরীক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা

পিএসসির প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, পরীক্ষার্থীদের সকাল ৯টা ৩০ মিনিটের মধ্যে অবশ্যই নিজ নিজ হলের নির্ধারিত কক্ষে আসন গ্রহণ করতে হবে। সকাল ৯টা ৩০ মিনিটে পরীক্ষা হলের মূল ফটক বন্ধ করে দেওয়া হবে। এরপর কোনো অবস্থাতেই কোনো পরীক্ষার্থীকে কেন্দ্রে প্রবেশের অনুমতি দেওয়া হবে না। পরীক্ষাকেন্দ্রে বই-পুস্তক, সব ধরনের ঘড়ি (এনালগ বা ডিজিটাল), মুঠোফোন, ক্যালকুলেটর, সব ধরনের ইলেকট্রনিক ডিভাইস, ব্যাংক কার্ড সদৃশ কোনো ডিভাইস, গয়না, চাবি ও কোনো ধরনের ব্যাগ আনা সম্পূর্ণ নিষিদ্ধ। কোনো প্রার্থীর কাছে এসব নিষিদ্ধ সামগ্রী পাওয়া গেলে তাঁর প্রার্থিতা বাতিলসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পিএসসি জানিয়েছে, প্রতিটি কক্ষে সময় দেখার জন্য দেয়াল ঘড়ি সরবরাহ করা হবে। এ ছাড়া পরীক্ষার সময় প্রার্থীদের দুই কান দৃশ্যমান রাখতে হবে কানে কোনো শ্রবণযন্ত্র বা আবরণ রাখা যাবে না।

এক নজরে ৫০তমি বিসিএস

এবারের বিসিএসে ক্যাডার ও নন-ক্যাডার মিলিয়ে ২ হাজার ১৫০ জনকে নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে ১ হাজার ৭৫৫টি ক্যাডার পদের বিপরীতে সবচেয়ে বেশি নিয়োগ হবে স্বাস্থ্য ক্যাডারে (৬৫০ জন)। এছাড়া প্রশাসন ক্যাডারে ২০০ এবং পুলিশ ক্যাডারে ১১৭ জন কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে।

৫১তম বিসিএস আসার আগেই ৫০তম বিসিএসের পুরো প্রক্রিয়া শেষ করতে চায় কমিশন। পিএসসির চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের মোনেম জানান, ‘আমরা ‘ওয়ান বিসিএস, ওয়ান ইয়ার’ লক্ষ্য বাস্তবায়নে কাজ করছি। ৫০তম বিসিএস থেকেই আমরা এই প্রক্রিয়া শুরু করছি। বিজ্ঞপ্তি প্রকাশ থেকে চূড়ান্ত ফল পর্যন্ত বিসিএসের পুরো প্রক্রিয়াটি ১২ মাসের মধ্যে সম্পন্ন করার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করছি।’

৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ কিছু নির্দেশনা পিএসসির
বিভিন্ন সরকারি ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠানে নিয়োগ, পদ ৪৭
স্মার্ট ক্যারিয়ার নিয়ে ভাবুন নতুন বছরে
২০২৬ সালে বেতন বৃদ্ধির দৌড়ে এগিয়ে থাকবে যে ১০ পেশা
চাকরি করেও ঘুচছে না অভাব: সচ্ছলতা ফিরতে লাগবে ১৩৭ বছর!
Share This Article
Facebook Email Print
বৃহস্পতিবার, মার্চ ১২, ২০২৬

সর্বশেষ

উদ্বেগের মধ্যেই যথাসময়ে বিপিএল শুরুর আশা বিসিবি’র
ডিসেম্বর ২১, ২০২৫
গাজাজুড়ে নতুন করে ইসরায়েলের বিমান হামলা, নারী–শিশুসহ নিহত ৩২
ফেব্রুয়ারি ১, ২০২৬
তেল নাকি পেট্রোলিয়াম জেলি—ত্বকের জন্য কোনটি ভালো
জানুয়ারি ১৩, ২০২৬
প্রতিদিন হাজারো মানুষকে ইফতার করান তিনি
মার্চ ৩, ২০২৬
সেমেনিওর দুইয়ে দুই, সিটিতে ফিরল প্রায় ১৭ বছরের পুরোনো স্মৃতি
জানুয়ারি ১৪, ২০২৬
২০২৬ সালে কোন মাসে কত দিন টানা ছুটি পাবেন সরকারি চাকরিজীবীরা
জানুয়ারি ১, ২০২৬
৭৫ দেশের জন্য ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র, কারণ জানাল পররাষ্ট্র দপ্তর
জানুয়ারি ১৬, ২০২৬

Follow US

Find US on Social Medias
FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
Popular News
অর্থনীতি

স্বর্ণ-রূপার বাজারে বড় পতন: কার্যকর হলো নতুন দাম

Dailynarayanganj24
Dailynarayanganj24
জানুয়ারি ১০, ২০২৬
 সব সময় দলের জন্য কাজ করে যাচ্ছি….গিয়াসউদ্দিন
আড়াইহাজারে বিদেশি পিস্তলসহ যুবক গ্রেপ্তার
২০২৬ সালে কোন মাসে কত দিন টানা ছুটি পাবেন সরকারি চাকরিজীবীরা
তারেক রহমানকে সুইজারল্যান্ডের প্রেসিডেন্টের অভিনন্দন
ডেইলি নারায়ণগঞ্জ 24

সম্পাদক : আলমগীর আজিজ ইমন
মোবাইল : ০১৪১০৪৪৮৮৩২
মোবাইল : ০১৯১১৪৭৯৬৩২

ই-মেইল : dailynarayanganj24@gamil.com
ঠিকানা : বঙ্গবন্ধু সড়ক, হাজী মঞ্জিল, ৩য় তলা।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ বা ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি।

© ২০২৫ | সকল স্বত্ব ডেইলিনারায়ণগঞ্জ২৪.কম কর্তৃক সংরক্ষিত | উন্নয়নে moonutechsolution.com
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?