By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Notification Show More
Font ResizerAa
  • প্রচ্ছদ
  • মহানগর
  • জেলাজুড়ে
    • সদর
    • বন্দর
    • ফতুল্লা
    • সিদ্ধিরগঞ্জ
    • রূপগঞ্জ
    • সোনারগাঁও
    • আড়াইহাজার
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • সাক্ষাৎকার
  • বিনোদন
  • খেলাধুলা
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
    • বিশেষ প্রতিবেদন
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • নারী ও শিশু
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Search
Reading: ১০০ টাকার বিনিয়োগ থেকে যাত্রা—হল না পাওয়া সিনেমার বাজিমাত
Share
Font ResizerAa
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Search
  • প্রচ্ছদ
    • জেলাজুড়ে
  • জাতীয়
  • মহানগর
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আদালত
  • স্বাস্থ্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
    • কৃষি ও খামার
    • চাকুরী
    • নারী ও শিশু
    • আন্তর্জাতিক
    • বিশেষ প্রতিবেদন
    • মতামত
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Follow US
বিনোদন

১০০ টাকার বিনিয়োগ থেকে যাত্রা—হল না পাওয়া সিনেমার বাজিমাত

Dailynarayanganj24
Last updated: জানুয়ারি ৩০, ২০২৬ ৪:৪০ পূর্বাহ্ণ
Dailynarayanganj24
Published: জানুয়ারি ৩০, ২০২৬
Share
SHARE

ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ কথিত তারকার অভাবে যে সিনেমা শুরুতে হলে জায়গা পাচ্ছিল না, গণ–অর্থায়নে নির্মিত সেই ছবিই শেষ পর্যন্ত উঠে এল জাতীয় স্বীকৃতির শীর্ষে। নানা বাধা, অবহেলা আর দীর্ঘ লড়াই পেরিয়ে ২০২৩ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা সিনেমা নির্বাচিত হয়েছে ‘সাঁতাও’। একই সঙ্গে ছবিটির নির্মাতা খন্দকার সুমন পেয়েছেন সেরা পরিচালকের পুরস্কার। ‘সাঁতাও’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পাচ্ছেন আইনুন পুতুল, এবারই প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাচ্ছেন তিনি। স্বাধীন ধারার চলচ্চিত্রের জন্য এটি নিঃসন্দেহে এক ঐতিহাসিক মুহূর্ত।

মানুষের গল্প বলার দায়
রংপুর অঞ্চলের প্রান্তিক মানুষের জীবন, সংগ্রাম ও সংকটের গল্প নিয়ে ২০১৬ সালে সাঁতাও নির্মাণের ভাবনা শুরু করেন লালমনিরহাটের নির্মাতা খন্দকার সুমন। তিনি জানতেন, কথিত তারকা ছাড়া এমন বাস্তবধর্মী স্বাধীন চলচ্চিত্র নির্মাণ সহজ নয়। তবু মানুষের কথা বলার দায় থেকেই এই কঠিন পথ বেছে নেন তিনি। চাইলে ভিন্ন ধারার, অপেক্ষাকৃত সহজ কোনো সিনেমা নির্মাণ করা যেত। কিন্তু জীবনঘনিষ্ঠ গল্প বলার তাগিদই তাঁকে এই পথে টেনেছে।

কোনো প্রযোজনা প্রতিষ্ঠান এগিয়ে না আসায় সাধারণ মানুষের কাছেই গল্পটি তুলে ধরেন সুমন। প্রযোজকের কাছে যেভাবে সিনেমার গল্প বলতে হয়, ঠিক সেভাবেই তিনি মানুষকে বোঝান—এই সিনেমা কেন জরুরি। ১০০ টাকা থেকে ৫ হাজার টাকা—যে যেভাবে পেরেছে, সেই অর্থে ধীরে ধীরে গড়ে ওঠে সাঁতাও। গণ–অর্থায়নের এই যাত্রা কেবল অর্থ সংগ্রহের গল্প নয়; এটি হয়ে ওঠে মানুষের বিশ্বাস, সহমর্মিতা আর অংশীদারত্বের দলিল।

নির্মাণ শেষে শুরু আরেক যুদ্ধ
সিনেমার শুটিং শেষ হলেও সুমনের লড়াই থামেনি। সেন্সর ছাড়পত্র পেতে গিয়ে তাঁকে পড়তে হয় প্রশাসনিক জটিলতায়। এফডিসির অনাপত্তি সনদসহ নানা কাগজপত্র জোগাড় করতে গিয়ে জানতে হয় মোটা অঙ্কের খরচের কথা। কেন এই খরচ—তার যুক্তিসংগত ব্যাখ্যাও মিলছিল না। শেষ পর্যন্ত তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ে চিঠি লেখেন। পরে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের হস্তক্ষেপে শুধু সরকারি ফি দিয়েই ছাড়পত্র পান নির্মাতা।

কিন্তু মুক্তির সময় এসে ধরা দেয় মুদ্রার আরেক পিঠ। কথিত তারকা না থাকায় একের পর এক সিনেমা হল ‘সাঁতাও’ চালাতে রাজি হয়নি। হতাশা, ক্ষোভ আর অনিশ্চয়তার মধ্যেই ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বাংলাদেশ প্যানোরমা বিভাগে সেরা সিনেমার পুরস্কার জিতে নেয় ছবিটি। সেই পুরস্কার মঞ্চেই দাঁড়িয়ে হল না পাওয়ার আক্ষেপ জানান নির্মাতা, যা স্বাধীন চলচ্চিত্র নির্মাতাদের বাস্তবতার চিত্র তুলে ধরে।

খুলতে শুরু করে দরজা
উৎসবের স্বীকৃতির পর পরিস্থিতি বদলাতে শুরু করে। প্রথমে চট্টগ্রামের সুগন্ধা সিনেমা হল এগিয়ে আসে। এরপর একে একে ঢাকার বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্স, যমুনা ফিউচার পার্কের ব্লকবাস্টার সিনেমাস, রংপুরের শাপলা সিনেমা হল ছবিটি প্রদর্শনের সিদ্ধান্ত নেয়। সীমিত পরিসরে হলেও দেশের বিভিন্ন প্রান্তে দর্শকের সামনে আসে ‘সাঁতাও’।

শুধু একটি সিনেমা নয়
দেশ–বিদেশের নানা চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়ে ইতিমধ্যে একাধিক অর্জন ঝুলিতে এনেছে ‘সাঁতাও’। সর্বশেষ জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্তির মাধ্যমে ছবিটি যেন নিজের দীর্ঘ যাত্রার সবচেয়ে কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছাল। বৃহস্পতিবার পুরস্কার ঘোষণার পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা। সমালোচক ও সামাজিক যোগাযোগমাধ্যমের মন্তব্য অনুযায়ী, এই স্বীকৃতি শুধু একটি সিনেমার সাফল্য নয়; এটি স্বাধীন ধারার নির্মাতাদের জন্য এক সাহসী বার্তা—যে গল্প মানুষের কথা বলে, যে গল্প জীবনের কথা বলে, সেই গল্প থেমে থাকে না। অবহেলা, বাধা আর লড়াই পেরিয়েও সে গল্প শেষ পর্যন্ত নিজের জায়গা করে নেয়। ‘সাঁতাও’ সেই বিশ্বাসকেই নতুন করে প্রতিষ্ঠা করল।

১০ ব্যান্ডের নতুন গান নিয়ে উৎসব
‘স্টপ জে‌নোসাইড’ মু‌ক্তিযু‌দ্ধের দ‌লিল
১ ছবি হিট, তবু বিলিয়ন ডলারের মালিক তিনি
শাহরুখপুত্র আরিয়ানের সঙ্গে প্রেম! কে এই লারিসা
চারবার বিয়ে থেকে বিতর্কিত রাজনৈতিক দর্শন, বার্দোকে কতটা চেনেন
Share This Article
Facebook Email Print
মঙ্গলবার, ফেব্রু ১০, ২০২৬

সর্বশেষ

পবিত্র শবে বরাত পালিত
ফেব্রুয়ারি ৪, ২০২৬
যে কারণে বাতিল হতে পারে পোস্টাল ব্যালট
ফেব্রুয়ারি ৬, ২০২৬
আজ টিভিতে যা দেখবেন (৩১ জানুয়ারি ২০২৬)
জানুয়ারি ৩১, ২০২৬
৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ কিছু নির্দেশনা পিএসসির
জানুয়ারি ১৪, ২০২৬
মেডিটেশনের উপকারিতা
জানুয়ারি ৬, ২০২৬
ট্রাম্পের ২০ দফা শান্তি পরিকল্পনার ৯০ শতাংশে একমত: জেলেনস্কি
ডিসেম্বর ২৯, ২০২৫
রাশিয়ার ৩৫টি ক্রুজ মিসাইলের ৩৪টিই ভূপাতিত করার দাবি ইউক্রেনের
ডিসেম্বর ২৪, ২০২৫

Follow US

Find US on Social Medias
FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
Popular News
তথ্য প্রযুক্তি

সারারাত ওয়াইফাই চালালে মাসে কত টাকার বিদ্যুৎ লাগে? জানুন হিসাব

Dailynarayanganj24
Dailynarayanganj24
ডিসেম্বর ১৮, ২০২৫
আল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংকে চাকরির সুযোগ, ইভিপি পদমর্যাদায় পাবেন বিশেষ সুবিধা
বিদ্যুৎকেন্দ্রের ভাড়া বেড়ে ৪২ হাজার কোটি টাকা
বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে নির্যাতিত আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া — মাসুদুজ্জামান
মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা নওগাঁয় ৬ দশমিক ৭ ডিগ্রিতে
ডেইলি নারায়ণগঞ্জ 24

সম্পাদক : আলমগীর আজিজ ইমন
মোবাইল : ০১৪১০৪৪৮৮৩২
মোবাইল : ০১৯১১৪৭৯৬৩২

ই-মেইল : dailynarayanganj24@gamil.com
ঠিকানা : বঙ্গবন্ধু সড়ক, হাজী মঞ্জিল, ৩য় তলা।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ বা ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি।

© ২০২৫ | সকল স্বত্ব ডেইলিনারায়ণগঞ্জ২৪.কম কর্তৃক সংরক্ষিত | উন্নয়নে moonutechsolution.com
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?