By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Notification Show More
Font ResizerAa
  • প্রচ্ছদ
  • মহানগর
  • জেলাজুড়ে
    • সদর
    • বন্দর
    • ফতুল্লা
    • সিদ্ধিরগঞ্জ
    • রূপগঞ্জ
    • সোনারগাঁও
    • আড়াইহাজার
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • সাক্ষাৎকার
  • বিনোদন
  • খেলাধুলা
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
    • বিশেষ প্রতিবেদন
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • নারী ও শিশু
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Search
Reading: সাহারা মরুভূমিতে তুষারপাত!
Share
Font ResizerAa
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Search
  • প্রচ্ছদ
    • জেলাজুড়ে
  • জাতীয়
  • মহানগর
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আদালত
  • স্বাস্থ্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
    • কৃষি ও খামার
    • চাকুরী
    • নারী ও শিশু
    • আন্তর্জাতিক
    • বিশেষ প্রতিবেদন
    • মতামত
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Follow US
আন্তর্জাতিক

সাহারা মরুভূমিতে তুষারপাত!

Dailynarayanganj24
Last updated: জানুয়ারি ৩০, ২০২৬ ৪:১৬ পূর্বাহ্ণ
Dailynarayanganj24
Published: জানুয়ারি ৩০, ২০২৬
Share
SHARE

ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃসাহারা মরুভূমিতে তুষারপাত, এ রকমও সম্ভব? আচমকা শুনলে কেউ হয়তো বিশ্বাসও করবেন না। বিশ্বের সবচেয়ে উষ্ণ মরুভূমি হিসেবে পরিচিত সাহারা মানেই প্রচ- গরম, তীব্র তাপপ্রবাহ আর চারদিকে শুধু বালি আর বালি। কিন্তু চলতি বছরের জানুয়ারি মাসের মাঝামাঝি সময়ে উত্তর আলজিরিয়ায় সাহারার কিছু অংশে দেখা গেল এক অভূতপূর্ব দৃশ্য। সোনালি বালি ঢেকে গেল সাদা তুষারে।
জানা গিয়েছে, ১৭ জানুয়ারির আশপাশে এই বিরল তুষারপাত দেখা যায় আলজিরিয়ার আইন সেফ্রা অঞ্চলে। সাহারার উত্তরের প্রান্তে অবস্থিত এই শহরটিকে ‘গেটওয়ে টু দ্য ডেজার্ট’ বলা হয়ে থাকে।
স্থানীয় বাসিন্দাদের তোলা ছবি ও ভিডিওতে বালির ওপর জমে থাকা তুষার দেখা যায়। যা দ্রুত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। বিশেষজ্ঞদের মতে, এই ঘটনার প্রধান কারণ ছিল ইউরোপ ও ভূমধ্যসাগরীয় অঞ্চল থেকে দক্ষিণমুখী এক শক্তিশালী ঠান্ডা হাওয়ার প্রবাহ। শীতকালে এমন ঠান্ডা বায়ুপ্রবাহ কখনো কখনো উত্তর আফ্রিকার দিকে নেমে আসে। জানুয়ারির মাঝামাঝি সময়ে সেই ঠান্ডা ঢেউয়ের প্রভাবে উত্তর আলজিরিয়ায় তাপমাত্রা হিমাঙ্কের কাছাকাছি, এমনকি কোথাও কোথাও তার নিচেও নেমে যায়।
একই সঙ্গে আটলান্টিক মহাসাগর ও ভূমধ্যসাগর থেকে আর্দ্র বাতাস স্থলভাগের দিকে টেনে আনে শীতকালীন হাওয়া। এই আর্দ্র বাতাস যখন সাহারার উত্তরের ঠান্ডা বায়ুর সঙ্গে সংস্পর্শে আসে তখনই তুষারপাতের জন্য উপযুক্ত পরিস্থিতি তৈরি হয়।
অনেকেই মনে করেন, সাহারা সব সময়ই ভীষণ গরম। বাস্তবে কিন্তু তেমনটা নয়। শীতকালে বিশেষ করে উঁচু এলাকায় রাতের তাপমাত্রা অনেকটাই কমে যায়। তুষারপাতের জন্য দরকার মূলত দুটো জিনিস, ঠান্ডা এবং আর্দ্রতা। সাহারায় আর্দ্রতা কম হলেও তা একেবারে যে নেই তেমনটা একেবারেই নয়। এক্ষেত্রে অ্যাটলাস পর্বতমালার ভূমিকাও গুরুত্বপূর্ণ। আর্দ্র বাতাস যখন পাহাড়ি অঞ্চলের ওপর দিয়ে উঠে যায়, তখন তা দ্রুত ঠান্ডা হয়।
এই প্রক্রিয়ায় জলীয় বাষ্প বরফ কণায় পরিণত হয় এবং মাটির তাপমাত্রা যথেষ্ট কম থাকলে তা তুষার হিসেবে নেমে আসে। আইন সেফ্রায় তুষারপাত বিরল হলেও একেবারে নতুন নয়।
এর আগে ১৯৭৯, ২০১৮, ২০২১ ও ২০২৩ সালেও এখানে তুষারপাতের নজির রয়েছে। সাধারণত কয়েক ঘণ্টা বা এক-দু’দিনের মধ্যেই মরুভূমির রোদে সেই তুষার গলে যায়। অনেক সময় বালির সঙ্গে মিশে কমলা বা লালচে আভাযুক্ত তুষারও দেখা যায়। বিজ্ঞানীরা বলছেন, এই ঘটনাকে সরাসরি জলবায়ু পরিবর্তনের ফল বলা যায় না।
তবে উষ্ণ আর্কটিক অঞ্চলের কারণে জেট স্ট্রিমের স্বাভাবিক গতিপথে পরিবর্তন আসছে, যার ফলে অস্বাভাবিক জায়গায় চরম ভাবাপন্ন আবহাওয়া, সেটা অতিরিক্ত গরম হোক বা ঠান্ডা, এমন ঘটনার সম্ভাবনা বাড়ছে। এর ফলে সাহারার মতো জায়গায় তুষারপাতের মতো বিরল ঘটনা আরও বেশি করে চোখে পড়তে পারে।

বিশ্বে বছরে লাখ লাখ টন আনারস উৎপাদন, কোন দেশগুলোতে ফলন বেশি
ইরান আক্রমণে সৌদি যুবরাজের ভূমিকা নিয়ে যা জানা গেল
মানুষের আবেগ বুঝতে পারে পোষা মুরগি
শুল্ক বাতিল: আদালত কি ট্রাম্প ও তাঁর দলকে বাঁচিয়ে দিলেন
বেলুচিস্তানে হামলা: চীন ও ট্রাম্পকে দেওয়া পাকিস্তানের প্রতিশ্রুতি কি ঝুঁকিতে
Share This Article
Facebook Email Print
মঙ্গলবার, মার্চ ১০, ২০২৬

সর্বশেষ

রপ্তানি খাতে বড় পতন
জানুয়ারি ১৩, ২০২৬
জয়া, বাঁধন থেকে মেহজাবীন—২০২৫ সালে নজর কাড়লেন কারা
ডিসেম্বর ১৯, ২০২৫
নামাজের সময়সূচি: ৭ মার্চ ২০২৬
মার্চ ৭, ২০২৬
গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে ককটেল বিস্ফোরণ, মোটরসাইকেলে পালিয়ে গেল দুর্বৃত্তরা
জানুয়ারি ২৭, ২০২৬
বিয়ের ২৭ বছর পর কাজল বললেন, দুজনেরই মেডেল ও ট্রফি প্রাপ্য
ফেব্রুয়ারি ২৫, ২০২৬
সোনারগাঁয়ে ৭ ডাকাত আটক করে এলাকাবাসীর গণধোলাই
জানুয়ারি ১৭, ২০২৬
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজটে ভোগান্তি
মার্চ ২, ২০২৬

Follow US

Find US on Social Medias
FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
Popular News
জাতীয়

শান্তিপূর্ণ নির্বাচনের জন্য যে ভূমিকা দরকার বিএনপি তা-ই করবে

Dailynarayanganj24
Dailynarayanganj24
জানুয়ারি ৫, ২০২৬
ছয় মাস বয়স হলে শিশুকে যেসব খাবার দেবেন
প্রেম অস্বীকার থেকে বিয়ের সিদ্ধান্ত; দুই বছরে জেফার-রাফসানকে ঘিরে যা যা ঘটল
জরুরি বৈঠকে বসেছে জামায়াতে ইসলামী
দ্রুতগতির দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষ, নিহত ২১
ডেইলি নারায়ণগঞ্জ 24

সম্পাদক : আলমগীর আজিজ ইমন
মোবাইল : ০১৪১০৪৪৮৮৩২
মোবাইল : ০১৯১১৪৭৯৬৩২

ই-মেইল : dailynarayanganj24@gamil.com
ঠিকানা : বঙ্গবন্ধু সড়ক, হাজী মঞ্জিল, ৩য় তলা।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ বা ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি।

© ২০২৫ | সকল স্বত্ব ডেইলিনারায়ণগঞ্জ২৪.কম কর্তৃক সংরক্ষিত | উন্নয়নে moonutechsolution.com
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?