By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Notification Show More
Font ResizerAa
  • প্রচ্ছদ
  • মহানগর
  • জেলাজুড়ে
    • সদর
    • বন্দর
    • ফতুল্লা
    • সিদ্ধিরগঞ্জ
    • রূপগঞ্জ
    • সোনারগাঁও
    • আড়াইহাজার
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • সাক্ষাৎকার
  • বিনোদন
  • খেলাধুলা
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
    • বিশেষ প্রতিবেদন
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • নারী ও শিশু
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Search
Reading: যুবরাজ সাবধান, ‘শত্রু’ বড় হচ্ছে ঘরেই
Share
Font ResizerAa
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Search
  • প্রচ্ছদ
    • জেলাজুড়ে
  • জাতীয়
  • মহানগর
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আদালত
  • স্বাস্থ্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
    • কৃষি ও খামার
    • চাকুরী
    • নারী ও শিশু
    • আন্তর্জাতিক
    • বিশেষ প্রতিবেদন
    • মতামত
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Follow US
খেলাধুলা

যুবরাজ সাবধান, ‘শত্রু’ বড় হচ্ছে ঘরেই

Dailynarayanganj24
Last updated: জানুয়ারি ৩০, ২০২৬ ২:৫৫ পূর্বাহ্ণ
Dailynarayanganj24
Published: জানুয়ারি ৩০, ২০২৬
Share
SHARE


ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ ২০০৭ সালের ১৯ সেপ্টেম্বর। প্রথম টি-টুয়েন্টি বিশ্বকাপে ডারবানে ইংল্যান্ডের বিপক্ষে ঝড় তুলেছিলেন যুবরাজ সিং। স্টুয়ার্ট ব্রডের এক ওভারে মেরেছিলেন ৬ ছক্কা, করেছিলেন ১২ বলে ফিফটি।

যুবরাজের সেই ১২ বলের ফিফটির রেকর্ড ভেঙেছেন নেপালের দীপেন্দ্র সিং ঐরী (৯ বল)। তবে টেস্ট খেলুড়ে দলের কেউ এখনো পেছনে ফেলতে পারেননি যুবরাজকে। অনেকবারই অবশ্য হুমকির মুখে পড়েছিলেন ভারতের বিশ্বকাপজয়ী অলরাউন্ডার। তবে এবারের টি-টুয়েন্টি বিশ্বকাপে একটা কিছু হয়েও যেতে পারে!

এ ক্ষেত্রে যুবরাজের সবচেয়ে বড় হুমকি নিজ দেশ ভারতের ব্যাটসম্যানরাই। বিশ্বকাপের আগে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজ খেলছে ভারত। এই সিরিজের তৃতীয় ম্যাচে ১৪ বলে ফিফটি করেছিলেন অভিষেক শর্মা।

আন্তর্জাতিক টি টুয়েন্টিতে পূর্ণ সদস্যের দেশগুলোর মধ্যে অনুষ্ঠিত ম্যাচে এটাই যৌথভাবে দ্বিতীয় দ্রুততম ফিফটি। এর আগে ২০১৬ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ১৪ বলে ফিফটি করেছিলেন নিউজিল্যান্ডের ওপেনার কলিন মানরো।

অভিষেক নিউজিল্যান্ড সিরিজের প্রথম ম্যাচে করেছিলেন ২২ বলে ফিফটি। গতকাল সিরিজের চতুর্থ টি-টুয়েন্টিতে অলরাউন্ডার শিবম দুবে আবার করেছেন ১৫ বলে ফিফটি। অভিষেক, সঞ্জু স্যামসন থেকে হার্দিক পান্ডিয়া, রিংকু সিংদের অবিশ্বাস্য কিছু করার সামর্থ্য বেশ ভালোভাবেই আছে। আরও তো এবার বিশ্বকাপ ঘরের মাঠে।

১৫ বলে ফিফটির রেকর্ড আছে দক্ষিণ আফ্রিকার ওপেনার কুইন্টন ডি ককেরও। ২০২৩ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিনি এই কীর্তি গড়েছিলেন। দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ দলে আছেন ডি ককও। ১৬ বলে ফিফটি করা প্রোটিয়া অলরাউন্ডার মার্কো ইয়ানসেন, ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যান শাই হোপ, অস্ট্রেলিয়ার টিম ডেভিডও খেলবেন বিশ্বকাপ। ভারতের পান্ডিয়ারও আছে টি-টুয়েন্টিতে ১৬ বলে ফিফটি।

সম্প্রতি দ্রুত ফিফটির কীর্তিও দেখা যাচ্ছে ঘন ঘন। গত বছর আন্তর্জাতিক টি–টুয়েন্টিতে পূর্ণ সদস্যের দেশগুলো ক্রিকেটাররা ১৪ বার ২০ বা এর কম বলে ফিফটি করেছেন। ২০২৪ সালে করেছিলেন ৭ ব্যাটসম্যান। চলতি বছর ২০ বলের কমে ফিফটি পেয়েছেন অভিষেক ও দুবে।

সব মিলিয়ে এবারের টি-টুয়েন্টি বিশ্বকাপেই ১২ বলে ফিফটির রেকর্ড ভাঙে কি না, সেটাই দেখার বিষয়!

ওয়াইনের সাথে স্প্রাইট মেশাই দ্রুত কাজের জন্য
ডাগআউটে দুই বাবা, মাঠে তাঁদের ছেলেরা
আজ টিভিতে যা দেখবেন (৩১ জানুয়ারি ২০২৬)
টিভির পর্দায় আজকের যত খেলা
সিলেটের জয় নিয়ে সংশয় ছিল না খালেদের, নোয়াখালীর আক্ষেপ ‘পেনাল্টি’
Share This Article
Facebook Email Print
শনিবার, ফেব্রু ৭, ২০২৬

সর্বশেষ

চার সিনেমায় তোরসা
জানুয়ারি ৭, ২০২৬
৬ হাজার বন্দীকে মুক্তি দেবে মিয়ানমার সরকার
জানুয়ারি ৫, ২০২৬
বন্ধ্যা মাছি দিয়ে বিষমুক্ত শুঁটকি
জানুয়ারি ১৮, ২০২৬
খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স আসছে আগামীকাল সকালে
ডিসেম্বর ৮, ২০২৫
শীতে কলা খাওয়া ক্ষতিকর না উপকারী, খেলে শরীরে কী ঘটে?
জানুয়ারি ১৬, ২০২৬
বিশ্বকাপ ট্রফির অবিশ্বাস্য যত গল্প: কখনো জুতার বাক্সে, কখনো চোরের কবলে
জানুয়ারি ১৪, ২০২৬
৫৪ বছর যারা এই দেশ শাসন করেছে, তাদের এখন লালকার্ড দেখাতে হবে– গোলাম পরওয়ার
ফেব্রুয়ারি ৪, ২০২৬

Follow US

Find US on Social Medias
FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
Popular News
প্রচ্ছদমহানগররাজনীতিসদর

জালাল হাজ্বী পরিবারে কে মূল্যায়ন করলো বিএনপি

Dailynarayanganj 24 .com
Dailynarayanganj 24 .com
ডিসেম্বর ২৪, ২০২৫
রোজায় স্কুল বন্ধ থাকবে কিনা জানাল মন্ত্রণালয়
জুমার-ঊর্মি দারুণ পথচলা থামলো ফাইনালের হারে
এপস্টেইন–কাণ্ডে যুক্তরাজ্যে এবার লেবার পার্টিও ছাড়লেন লর্ড ম্যান্ডেলসন
জাতীয়তার কারণে লক্ষ্যবস্তু করা অবিচার, মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়া নিয়ে বাফুফে সভাপতি
ডেইলি নারায়ণগঞ্জ 24

সম্পাদক : আলমগীর আজিজ ইমন
মোবাইল : ০১৪১০৪৪৮৮৩২
মোবাইল : ০১৯১১৪৭৯৬৩২

ই-মেইল : dailynarayanganj24@gamil.com
ঠিকানা : বঙ্গবন্ধু সড়ক, হাজী মঞ্জিল, ৩য় তলা।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ বা ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি।

© ২০২৫ | সকল স্বত্ব ডেইলিনারায়ণগঞ্জ২৪.কম কর্তৃক সংরক্ষিত | উন্নয়নে moonutechsolution.com
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?