By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Notification Show More
Font ResizerAa
  • প্রচ্ছদ
  • মহানগর
  • জেলাজুড়ে
    • সদর
    • বন্দর
    • ফতুল্লা
    • সিদ্ধিরগঞ্জ
    • রূপগঞ্জ
    • সোনারগাঁও
    • আড়াইহাজার
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • সাক্ষাৎকার
  • বিনোদন
  • খেলাধুলা
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
    • বিশেষ প্রতিবেদন
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • নারী ও শিশু
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Search
Reading: টি–টুয়েন্টি বিশ্বকাপের সময় বিসিবির অন্য আয়োজন
Share
Font ResizerAa
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Search
  • প্রচ্ছদ
    • জেলাজুড়ে
  • জাতীয়
  • মহানগর
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আদালত
  • স্বাস্থ্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
    • কৃষি ও খামার
    • চাকুরী
    • নারী ও শিশু
    • আন্তর্জাতিক
    • বিশেষ প্রতিবেদন
    • মতামত
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Follow US
খেলাধুলা

টি–টুয়েন্টি বিশ্বকাপের সময় বিসিবির অন্য আয়োজন

Dailynarayanganj24
Last updated: জানুয়ারি ৩০, ২০২৬ ৩:২৮ পূর্বাহ্ণ
Dailynarayanganj24
Published: জানুয়ারি ৩০, ২০২৬
Share
SHARE

ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ বিপিএলের পর ক্রিকেটারদের সময় কাটছে এখন অবসরে। নিরাপত্তার কারণে ভারতে খেলবে না বলে টি–টুয়েন্টি বিশ্বকাপটাই এবার খেলা হচ্ছে না বাংলাদেশের, ক্রিকেটারদের হচ্ছে আর্থিক ক্ষতিও। বিসিবির ভেন্যু পরিবর্তনের প্রস্তাবে আইসিসি সাড়া না দেওয়াতেই এ পরিস্থিতিতে পড়তে হয়েছে বাংলাদেশের। টি–টুয়েন্টির সর্বোচ্চ আসরে বাংলাদেশের খেলা হবে না বলে হতাশ বিসিবি আর দেশের ক্রিকেটপ্রেমীরাও।

ফেব্রুয়ারিতে বিশ্বকাপের সময়টাতে তাই বিসিবি এমন কিছু করতে চাচ্ছে, যাতে দেশের ক্রিকেটে কিছুটা হলেও প্রাণ থাকে। আর এ চিন্তা থেকেই টি–টুয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়া জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে জাতীয় দলের আশপাশে থাকাদের নিয়ে চার দলের ওয়ানডে সংস্করণের একটি টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা করেছে বিসিবি। টুর্নামেন্টে খেলা ক্রিকেটারদের ভালো পরিমাণে আর্থিক সুযোগ–সুবিধাও নাকি দেবে বোর্ড।

গতকাল রাতে ক্রীড়া উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুলের সঙ্গে এ নিয়ে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম ও কয়েকজন শীর্ষ কর্মকর্তা বৈঠকে বসেছিলেন। জানা গেছে, বিশ্বকাপের সময়ে এমন একটি টুর্নামেন্ট আয়োজনের পরামর্শ আছে সরকারের দিকে থেকেও। আজ সন্ধ্যায় এক অনুষ্ঠানে জাতীয় ক্রীড়া পরিষদ সচিব মো. মাহবুব-উল-আলম জানিয়েছেন, বিসিবির পক্ষ থেকে শিগগিরই সেই টুর্নামেন্টের ঘোষণা দেওয়া হবে।

বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের ম্যানেজার শাহরিয়ার নাফীস জানিয়েছেন, টুর্নামেন্ট কমিটির সঙ্গে সমন্বয় করে কয়েক দিনের মধ্যে এই আয়োজনের সবকিছু চূড়ান্ত হবে। টুর্নামেন্ট কমিটির দেওয়া পরিকল্পনায় বিসিবি সভাপতির সম্মতি মিললেই শুরু হয়ে যাবে টুর্নামেন্ট আয়োজনের প্রস্তুতি।

ঘরোয়া ক্রিকেটের আগের সূচি অনুযায়ী, ফেব্রুয়ারিতে প্রথম শ্রেণির ক্রিকেটের আসর বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল) আয়োজনের পরিকল্পনা ছিল বিসিবির। তবে ক্রিকেট পরিচালনা বিভাগ আগে থেকেই চাইছে, মার্চে যেহেতু পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ, ওয়ানডে সংস্করণের টুর্নামেন্টটাই আগে হোক। চার দিনের আসর পাকিস্তানের বিপক্ষে মে মাসে দুই টেস্টের আগে করার পরিকল্পনা এখন।

ফর্মুলা ওয়ানে নতুন বিশ্ব চ্যাম্পিয়ন লান্ডো নরিস
কমিটির টিম’ চট্টগ্রাম যেভাবে ম্যাচ জিতল
আরেকটি বর্ষসেরার খেতাব পেয়ে যেখানে সবার আগে মেসি
নতুন উচ্চতায় কোহলি, হয়ে গেল ১৬ হাজার রান
উদ্বেগের মধ্যেই যথাসময়ে বিপিএল শুরুর আশা বিসিবি’র
Share This Article
Facebook Email Print
মঙ্গলবার, ফেব্রু ১০, ২০২৬

সর্বশেষ

ইরানে ট্রাম্পের ‘মাদুরো মডেল’ যে বিপদ ডেকে আনতে পারে
জানুয়ারি ১১, ২০২৬
নারায়ণগঞ্জে দায়িত্বশীল রাজনৈতিক সংস্কৃতি জোরদারে অঞ্জন দাস ও গিয়াসউদ্দিনের সৌজন্য সাক্ষাৎ
নভেম্বর ২৭, ২০২৫
নতুন সিনেমা, নতুন শুটিং—পুরোদমে ব্যস্ত বর্ষণ
ডিসেম্বর ১৮, ২০২৫
পবিত্র শবে বরাত আজ
ফেব্রুয়ারি ৩, ২০২৬
সিদ্ধিরগঞ্জে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া
জানুয়ারি ২০, ২০২৬
সদর উপজেলায় শব্দদূষনের অভিযোগে পরিবহনকে জরিমানা
অক্টোবর ২৩, ২০২৫
প্রথম ও দ্বিতীয় শ্রেণিতে আবার ফিরল পরীক্ষা, মূল্যায়ন হবে কীভাবে
ফেব্রুয়ারি ৫, ২০২৬

Follow US

Find US on Social Medias
FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
Popular News
খেলাধুলা

২০২৬ বিপিএলে ব্যাটে-বলে সেরা কারা

Dailynarayanganj24
Dailynarayanganj24
জানুয়ারি ২৪, ২০২৬
নয়া বিতর্কে নেহা
শোবিজ ছেড়ে ধর্মের পথে বর্ষা! ধন্যবাদ দিলেন আজহারীকে
নারায়ণগঞ্জে দায়িত্বশীল রাজনৈতিক সংস্কৃতি জোরদারে অঞ্জন দাস ও গিয়াসউদ্দিনের সৌজন্য সাক্ষাৎ
ডাক্তার মানেই ধনবান
ডেইলি নারায়ণগঞ্জ 24

সম্পাদক : আলমগীর আজিজ ইমন
মোবাইল : ০১৪১০৪৪৮৮৩২
মোবাইল : ০১৯১১৪৭৯৬৩২

ই-মেইল : dailynarayanganj24@gamil.com
ঠিকানা : বঙ্গবন্ধু সড়ক, হাজী মঞ্জিল, ৩য় তলা।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ বা ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি।

© ২০২৫ | সকল স্বত্ব ডেইলিনারায়ণগঞ্জ২৪.কম কর্তৃক সংরক্ষিত | উন্নয়নে moonutechsolution.com
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?