By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Notification Show More
Font ResizerAa
  • প্রচ্ছদ
  • মহানগর
  • জেলাজুড়ে
    • সদর
    • বন্দর
    • ফতুল্লা
    • সিদ্ধিরগঞ্জ
    • রূপগঞ্জ
    • সোনারগাঁও
    • আড়াইহাজার
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • সাক্ষাৎকার
  • বিনোদন
  • খেলাধুলা
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
    • বিশেষ প্রতিবেদন
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • নারী ও শিশু
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Search
Reading: কিউবায় তেল সরবরাহ করলে গুনতে হবে চড়া শুল্ক: ট্রাম্পের হুঁশিয়ারি
Share
Font ResizerAa
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Search
  • প্রচ্ছদ
    • জেলাজুড়ে
  • জাতীয়
  • মহানগর
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আদালত
  • স্বাস্থ্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
    • কৃষি ও খামার
    • চাকুরী
    • নারী ও শিশু
    • আন্তর্জাতিক
    • বিশেষ প্রতিবেদন
    • মতামত
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Follow US
আন্তর্জাতিক

কিউবায় তেল সরবরাহ করলে গুনতে হবে চড়া শুল্ক: ট্রাম্পের হুঁশিয়ারি

Dailynarayanganj24
Last updated: জানুয়ারি ৩০, ২০২৬ ৪:২৪ পূর্বাহ্ণ
Dailynarayanganj24
Published: জানুয়ারি ৩০, ২০২৬
Share
SHARE

ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ কিউবার কমিউনিস্ট সরকারকে চারদিক থেকে চেপে ধরতে নতুন কৌশল নিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যেসব দেশ কিউবাকে তেল সরবরাহ করবে, সেসব দেশের পণ্যের ওপর চড়া শুল্ক আরোপের হুমকি দিয়েছেন তিনি।

গতকাল বৃহস্পতিবার এ–সংক্রান্ত একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন ট্রাম্প।

নির্বাহী আদেশে নির্দিষ্ট করে কোনো দেশের নাম বা শুল্কের হার উল্লেখ করা হয়নি। তবে বিশ্লেষকেরা মনে করছেন, মেক্সিকোসহ লাতিন আমেরিকার যেসব দেশ কিউবার জ্বালানিসংকট মেটাতে তেল পাঠিয়ে সহায়তা করছে, তাদের শায়েস্তা করাই এর মূল লক্ষ্য।

এর আগে চলতি মাসেই মার্কিন বাহিনী অভিযান চালিয়ে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে তুলে নিয়ে যাওয়ার পর থেকে কিউবার ওপর চাপ বাড়ানোর ঘোষণা দিয়ে আসছিলেন ট্রাম্প। গত সপ্তাহে এক বক্তব্যে তিনি বলেন, ‘কিউবা খুব শিগগির ব্যর্থ রাষ্ট্রে পরিণত হতে যাচ্ছে।’ তিনি দাবি করেন, ভেনেজুয়েলা থেকে কিউবায় তেল ও অর্থ যাওয়া ইতিমধ্যেই বন্ধ হয়ে গেছে।

অন্যদিকে ট্রাম্পের এ হুমকির কড়া জবাব দিয়েছে কিউবা সরকার। কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ-ক্যানেল স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ওয়াশিংটনের এমন কোনো নৈতিক অধিকার নেই, যা দিয়ে তারা কিউবাকে কোনো চুক্তিতে বাধ্য করতে পারে।

প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর থেকেই ট্রাম্প শুল্ক আরোপের হুমকিকে তাঁর পররাষ্ট্রনীতির প্রধান হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন। কিউবার ওপর এ নতুন চাপ দেশটির চলমান অর্থনৈতিক ও জ্বালানিসংকট আরও ঘনীভূত করবে বলে আশঙ্কা করা হচ্ছে।

প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান, অতঃপর গুলি করে হত্যা!
ইরানে যুক্তরাষ্ট্রের হামলা চালানো কেন এত সহজ না
মাদুরোকে যুক্তরাষ্ট্রের তুলে নিয়ে যাওয়ায় চীনের কতটা ক্ষতি হবে
ভেনেজুয়েলায় মোড় ঘোরানোর ক্ষমতা রাখেন কাবেলো, যুক্তরাষ্ট্রের সঙ্গে তাঁর কী সম্পর্ক
হাদির পরিবারের পাশে জুবাইদা রহমান
Share This Article
Facebook Email Print
মঙ্গলবার, ফেব্রু ১০, ২০২৬

সর্বশেষ

‘ধুরন্ধর’–ঝড় চলছেই, ২১ দিনে কত আয় করল রণবীরের ছবি
ডিসেম্বর ২৬, ২০২৫
১২ ফ্রেব্রুয়ারীর নির্বাচন কে বানচাল করতে একের পর এক গুপ্ত হত্যা করা হচ্ছে– বাবু
জানুয়ারি ১০, ২০২৬
কোহলির দল কিনতে আগ্রহী ম্যানচেস্টার ইউনাইটেডের মালিকপক্ষ
ফেব্রুয়ারি ৮, ২০২৬
মন্দা কাটিয়ে গতি ফিরেছে মোটরসাইকেল বিক্রিতে
জানুয়ারি ১৯, ২০২৬
আজ জানা যাবে ‘ম্যাজিক বাউলিয়ানা’র বিজয়ীর নাম
জানুয়ারি ৩০, ২০২৬
আতিফ আসলামের কনসার্টের আয় যাবে জুলাই শহীদ পরিবারে
ডিসেম্বর ৯, ২০২৫
নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে
ফেব্রুয়ারি ৭, ২০২৬

Follow US

Find US on Social Medias
FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
Popular News
জেলাজুড়েপ্রচ্ছদফতুল্লাবিশেষ প্রতিবেদনমহানগররাজনীতি

একটি দল রাজনৈতিক স্বার্থে ইসলাম কে ব্যবহার করছে : সালাহউদ্দিন আহমদ

Dailynarayanganj 24 .com
Dailynarayanganj 24 .com
নভেম্বর ১, ২০২৫
পবিত্র শবে বরাত পালিত
বাংলাদেশের সঙ্গে ভবিষ্যৎ সম্পর্ক নিয়ে ভারতের নতুন বার্তা
প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের হুমকি দিচ্ছে কারা আজহারুল ইসলাম মান্নানকে জবাব দিতে হবে: অঞ্জন দাস
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার
ডেইলি নারায়ণগঞ্জ 24

সম্পাদক : আলমগীর আজিজ ইমন
মোবাইল : ০১৪১০৪৪৮৮৩২
মোবাইল : ০১৯১১৪৭৯৬৩২

ই-মেইল : dailynarayanganj24@gamil.com
ঠিকানা : বঙ্গবন্ধু সড়ক, হাজী মঞ্জিল, ৩য় তলা।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ বা ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি।

© ২০২৫ | সকল স্বত্ব ডেইলিনারায়ণগঞ্জ২৪.কম কর্তৃক সংরক্ষিত | উন্নয়নে moonutechsolution.com
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?