By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Notification Show More
Font ResizerAa
  • প্রচ্ছদ
  • মহানগর
  • জেলাজুড়ে
    • সদর
    • বন্দর
    • ফতুল্লা
    • সিদ্ধিরগঞ্জ
    • রূপগঞ্জ
    • সোনারগাঁও
    • আড়াইহাজার
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • সাক্ষাৎকার
  • বিনোদন
  • খেলাধুলা
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
    • বিশেষ প্রতিবেদন
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • নারী ও শিশু
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Search
Reading: ইরান-যুক্তরাষ্ট্রের উত্তেজনায় তেলের বাজারে আগুন
Share
Font ResizerAa
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Search
  • প্রচ্ছদ
    • জেলাজুড়ে
  • জাতীয়
  • মহানগর
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আদালত
  • স্বাস্থ্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
    • কৃষি ও খামার
    • চাকুরী
    • নারী ও শিশু
    • আন্তর্জাতিক
    • বিশেষ প্রতিবেদন
    • মতামত
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Follow US
আন্তর্জাতিক

ইরান-যুক্তরাষ্ট্রের উত্তেজনায় তেলের বাজারে আগুন

Dailynarayanganj24
Last updated: জানুয়ারি ৩০, ২০২৬ ৩:০৭ পূর্বাহ্ণ
Dailynarayanganj24
Published: জানুয়ারি ৩০, ২০২৬
Share
SHARE

ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ বিশ্বের অন্যতম প্রধান জ্বালানি তেল উৎপাদনকারী দেশ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলার আশঙ্কায় আন্তর্জাতিক বাজারে অস্থিরতা চরমে পৌঁছেছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম গত ছয় মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে গিয়ে ঠেকেছে। 

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, লোহিত সাগর ও পারস্য উপসাগরে উত্তেজনার পারদ চড়তে থাকায় আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ব্যারেলপ্রতি ৩ দশমিক ৮ শতাংশ বেড়ে ৭১ দশমিক ০১ ডলারে পৌঁছেছে। শুধু জানুয়ারি মাসেই এই তেলের দাম বেড়েছে ১৬ শতাংশ, যা বিগত চার বছরের মধ্যে যেকোনো একক মাস হিসেবে সবচেয়ে বড় প্রবৃদ্ধি।

একই গতিতে বাড়ছে আমেরিকান বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট বা ডব্লিউটিআই ক্রুড অয়েলের দামও। এদিন ডব্লিউটিআই-এর দাম ৪ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৬৫ দশমিক ৭৫ ডলারে দাঁড়িয়েছে, যা গত চার মাসের মধ্যে সর্বোচ্চ।

বাজার বিশ্লেষকরা সতর্ক করে দিয়ে বলেছেন, ইরান প্রতিদিন প্রায় ৩ দশমিক ২ মিলিয়ন ব্যারেল তেল উৎপাদন করে। যদি মার্কিন যুক্তরাষ্ট্র সত্যিই দেশটিতে কোনো বড় ধরণের সামরিক অভিযান চালায়, তবে এই বিশাল সরবরাহ এক নিমেষেই বন্ধ হয়ে যেতে পারে। এর ফলে বিশ্বজুড়ে জ্বালানি সংকটের যে নতুন ঢেউ তৈরি হবে, তা সামাল দেওয়া বৈশ্বিক অর্থনীতির জন্য এক বিরাট চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে।

জ্বালানি বিশেষজ্ঞ জন ইভান্সের জানান, বর্তমান পরিস্থিতির সবচেয়ে ভয়াবহ দিক হলো কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ‘হরমুজ প্রণালী’। যদি তেহরান পাল্টা ব্যবস্থা হিসেবে এই জলপথটি বন্ধ করে দেয়, তবে বিশ্ববাজারের প্রতিদিনের সরবরাহের প্রায় ২০ মিলিয়ন ব্যারেল তেল আটকে যাবে। এমন শঙ্কার মাঝেই ডোনাল্ড ট্রাম্পের ‘ট্রুথ সোশ্যাল’ পোস্ট উত্তেজনার আগুনে ঘি ঢেলেছে। প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা করেছেন যে, একটি বিশালাকার নৌবহর ইরানের দিকে এগিয়ে যাচ্ছে এবং প্রয়োজনে তারা ‘চরম গতি ও ভয়াবহ শক্তি’ নিয়ে আক্রমণ করতে প্রস্তুত। এই সামরিক হুমকির সরাসরি প্রভাব পড়েছে পণ্যবাজারে।

জার্মানিতে তুষারঝড় ‘এল্লি’র দাপট, বিপর্যস্ত জনজীবন
রমজান সামনে রেখে সৌদি আরবে কঠোর নির্দেশনা জারি
ইরানের বিরুদ্ধে কঠিন পদক্ষেপের হুঁশিয়ারি দিলেন ট্রাম্প
ভারতে ব্লাড ব্যাংকের অবহেলায় শিশুদের শরীরে এইচআইভি
এবার নিরাপত্তা ফোরামে যোগ দিতে তেহরানে পৌঁছেছেন ইরাকের পররাষ্ট্রমন্ত্রী
Share This Article
Facebook Email Print
সোমবার, ফেব্রু ৯, ২০২৬

সর্বশেষ

দেশের সর্ববৃহত্তম রাজনৈতিক দল হচ্ছে বিএনপি….গিয়াসউদ্দিন
ডিসেম্বর ১১, ২০২৫
বিপিএলে কারণ ছাড়া রিটায়ার্ড হার্ট হলেই ‘আউট’
ডিসেম্বর ২৩, ২০২৫
নয়া বিতর্কে নেহা
ডিসেম্বর ১৮, ২০২৫
কীভাবে চা খাওয়া ভালো
ফেব্রুয়ারি ৭, ২০২৬
আমাদের ধোঁকা দিয়ে একটি দল ক্ষমতায় যাওয়ার রঙিন স্বপ্ন দেখছে: রেজাউল করিম
জানুয়ারি ২৪, ২০২৬
বেগম খালেদা জিয়া আমাকে ডেকে নিয়ে সংসদ সদস্য বানিয়েছেন– মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী
ডিসেম্বর ৭, ২০২৫
জালিয়াতির অভিযোগে শাহ্ আলমের বিরুদ্ধে মামলা
ফেব্রুয়ারি ৫, ২০২৬

Follow US

Find US on Social Medias
FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
Popular News
প্রচ্ছদফতুল্লামহানগররাজনীতি

প্রকাশ্য নগত টাকা বিতরণ জরিমানা দিলেন কাসেমী

Dailynarayanganj 24 .com
Dailynarayanganj 24 .com
জানুয়ারি ৩১, ২০২৬
টানা ছয় ফ্লপ, না বলার অবস্থা ছিল না প্রিয়াঙ্কার
মোস্তাফিজকে বাদ দেওয়ার খবর বিসিসিআইয়ের কর্মকর্তারাই জেনেছেন ‘মিডিয়া থেকে’
তারেক রহমানের জন্মবার্ষিকী ও বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় নারায়ণগঞ্জে দোয়া মাহফিল অনুষ্ঠিত
রাশিয়ার ৩৫টি ক্রুজ মিসাইলের ৩৪টিই ভূপাতিত করার দাবি ইউক্রেনের
ডেইলি নারায়ণগঞ্জ 24

সম্পাদক : আলমগীর আজিজ ইমন
মোবাইল : ০১৪১০৪৪৮৮৩২
মোবাইল : ০১৯১১৪৭৯৬৩২

ই-মেইল : dailynarayanganj24@gamil.com
ঠিকানা : বঙ্গবন্ধু সড়ক, হাজী মঞ্জিল, ৩য় তলা।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ বা ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি।

© ২০২৫ | সকল স্বত্ব ডেইলিনারায়ণগঞ্জ২৪.কম কর্তৃক সংরক্ষিত | উন্নয়নে moonutechsolution.com
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?