By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Notification Show More
Font ResizerAa
  • প্রচ্ছদ
  • মহানগর
  • জেলাজুড়ে
    • সদর
    • বন্দর
    • ফতুল্লা
    • সিদ্ধিরগঞ্জ
    • রূপগঞ্জ
    • সোনারগাঁও
    • আড়াইহাজার
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • সাক্ষাৎকার
  • বিনোদন
  • খেলাধুলা
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
    • বিশেষ প্রতিবেদন
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • নারী ও শিশু
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Search
Reading: আজ জানা যাবে ‘ম্যাজিক বাউলিয়ানা’র বিজয়ীর নাম
Share
Font ResizerAa
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Search
  • প্রচ্ছদ
    • জেলাজুড়ে
  • জাতীয়
  • মহানগর
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আদালত
  • স্বাস্থ্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
    • কৃষি ও খামার
    • চাকুরী
    • নারী ও শিশু
    • আন্তর্জাতিক
    • বিশেষ প্রতিবেদন
    • মতামত
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Follow US
বিনোদন

আজ জানা যাবে ‘ম্যাজিক বাউলিয়ানা’র বিজয়ীর নাম

Dailynarayanganj24
Last updated: জানুয়ারি ৩০, ২০২৬ ৪:৪৯ পূর্বাহ্ণ
Dailynarayanganj24
Published: জানুয়ারি ৩০, ২০২৬
Share
SHARE

ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ আজ শুক্রবার রাত ৮টা ৩০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে ‘ম্যাজিক বাউলিয়ানা’র গ্র্যান্ড ফিনালে। লোকসংগীতের জনপ্রিয় রিয়েলিটি শোটির আজকের পর্বে শ্রেষ্ঠত্বের জন্য লড়বেন সেরা পাঁচ প্রতিযোগী। পুরস্কার হিসেবে চ্যাম্পিয়ন পাবেন ৫ লাখ টাকা, প্রথম রানারআপ ৩ লাখ টাকা, দ্বিতীয় রানারআপ ২ লাখ টাকা। চতুর্থ ও পঞ্চম স্থান অর্জনকারী প্রত্যেকে পাবেন ৫০ হাজার টাকা।

চূড়ান্ত পর্বে প্রতিদ্বন্দ্বিতা করছেন এনামুল হক, আঁখি আক্তার, মেহজাবিন মোবাশ্বেরা, সোহাগ নূরী ও রজনী খাতুন। তাঁদের পাশাপাশি অনুষ্ঠানের তিন বিচারক শফি মণ্ডল, পার্থ বড়ুয়া ও নিগার সুলতানা সুমিও গাইবেন। অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন আইশা খান।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ‘বাউল সুরে দেখাও তোমার ম্যাজিক’ স্লোগানকে সামনে রেখে সান ফাউন্ডেশনের উদ্যোগে এবং স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের পৃষ্ঠপোষকতায় মাছরাঙা টেলিভিশনে পঞ্চমবারের মতো চলছে এই রিয়েলিটি শো।

এবারের আসরে সারা দেশ থেকে ৩৮ হাজারের বেশি প্রতিযোগী নিবন্ধন করেন। তাঁদের মধ্য থেকে মেগা সিলেকশন রাউন্ডে অংশ নেন বাছাই ৪০ জন। পরে গ্রুমিং সেশনে অভিজ্ঞ মেন্টরদের তত্ত্বাবধানে গান, পরিবেশনা ও মঞ্চে উপস্থাপনার নানা দিক শেখেন প্রতিযোগীরা।

এরপর অনুষ্ঠিত মাস্টার সিলেকশন থেকে স্টুডিও রাউন্ডে সুযোগ পান ১৯ জন। পর্যায়ক্রমে নির্বাচন করা হয় সেরা ১০ এবং শেষ পর্যন্ত সেরা ৫।
ম্যাজিক বাউলিয়ানা প্রযোজনা করছেন মনিরুজ্জামান খান ও জোবায়ের ইকবাল।

১৩ বছর পর কলকাতায় কনসার্ট করতে আসছেন এ.আর রহমান
মাহি–জয়ের যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড না হওয়ার কারণ
‘আমি কেরানি নই, আমি সুপারস্টার’—বলিউডের প্রথম সুপারস্টারের উত্থান–পতন
১ ছবি হিট, তবু বিলিয়ন ডলারের মালিক তিনি
বিচ্ছেদের পর নতুন ভূমিকায় পর্দায় ফিরছেন তাহসান
Share This Article
Facebook Email Print
শনিবার, ফেব্রু ৭, ২০২৬

সর্বশেষ

শীত নিয়ে আবহাওয়া অফিসের ৫ দিনের পূর্বাভাস
জানুয়ারি ২৬, ২০২৬
তারেক রহমানের দেশে ফেরা নিয়ে আলোচনা
ডিসেম্বর ৩, ২০২৫
সাইবার সহিংসতাসহ সকল সহিংসতার প্রতিরোধ ও প্রতিকার বিষয়ে মহিলা পরিষদ’র মত বিনিময় সভা
ডিসেম্বর ৯, ২০২৫
বিগ ব্যাশ শুরু আজ, রিশাদের খেলা কবে কখন কোথায়
ডিসেম্বর ১৪, ২০২৫
ইরানে বিক্ষোভে ২০০০ মানুষ নিহত: সরকারি কর্মকর্তা
জানুয়ারি ১৩, ২০২৬
কুবি ভর্তি পরীক্ষায় আবেদন পড়েছে ৯৪ হাজার, সময়সীমা শেষ আজ
ডিসেম্বর ৩১, ২০২৫
বীরের জাতি হিসেবে আত্মপ্রকাশ করার দিন–রাজিব
ডিসেম্বর ১৬, ২০২৫

Follow US

Find US on Social Medias
FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
Popular News
আন্তর্জাতিক

আরও আন্দোলনকারীকে হত্যা করা হলে ইরানে ‘কঠোর আঘাত’ করার হুমকি ট্রাম্পের

Dailynarayanganj24
Dailynarayanganj24
জানুয়ারি ৫, ২০২৬
মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা নওগাঁয় ৬ দশমিক ৭ ডিগ্রিতে
সিদ্ধিরগঞ্জে খালে ভাসমান ড্রাম থেকে যুবকের মরদেহ উদ্ধার
সাবেক স্বামীর বন্ধুর সঙ্গে প্রেম করছেন কিম
ইসলামী অনুশাসন প্রতিষ্ঠা হলে মাদক, সন্ত্রাসী অটোমেটিক ভাল মানুষে পরিণত হবে -গোলাম মসীহ্
ডেইলি নারায়ণগঞ্জ 24

সম্পাদক : আলমগীর আজিজ ইমন
মোবাইল : ০১৪১০৪৪৮৮৩২
মোবাইল : ০১৯১১৪৭৯৬৩২

ই-মেইল : dailynarayanganj24@gamil.com
ঠিকানা : বঙ্গবন্ধু সড়ক, হাজী মঞ্জিল, ৩য় তলা।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ বা ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি।

© ২০২৫ | সকল স্বত্ব ডেইলিনারায়ণগঞ্জ২৪.কম কর্তৃক সংরক্ষিত | উন্নয়নে moonutechsolution.com
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?