By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Notification Show More
Font ResizerAa
  • প্রচ্ছদ
  • মহানগর
  • জেলাজুড়ে
    • সদর
    • বন্দর
    • ফতুল্লা
    • সিদ্ধিরগঞ্জ
    • রূপগঞ্জ
    • সোনারগাঁও
    • আড়াইহাজার
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • সাক্ষাৎকার
  • বিনোদন
  • খেলাধুলা
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
    • বিশেষ প্রতিবেদন
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • নারী ও শিশু
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Search
Reading: ৫০তম বিসিএস: শেষ মুহূর্তের প্রস্তুতিতে যা করবেন, যা বর্জন করবেন
Share
Font ResizerAa
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Search
  • প্রচ্ছদ
    • জেলাজুড়ে
  • জাতীয়
  • মহানগর
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আদালত
  • স্বাস্থ্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
    • কৃষি ও খামার
    • চাকুরী
    • নারী ও শিশু
    • আন্তর্জাতিক
    • বিশেষ প্রতিবেদন
    • মতামত
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Follow US
চাকুরী

৫০তম বিসিএস: শেষ মুহূর্তের প্রস্তুতিতে যা করবেন, যা বর্জন করবেন

Dailynarayanganj24
Last updated: জানুয়ারি ২৯, ২০২৬ ৪:০৯ পূর্বাহ্ণ
Dailynarayanganj24
Published: জানুয়ারি ২৯, ২০২৬
Share
SHARE

ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা। ২ লাখ ৯০ হাজারের বেশি পরীক্ষার্থী এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। দীর্ঘদিনের পরিশ্রমকে সার্থকতা দেওয়ার সময় এখন। হাতে সময় আছে মাত্র দুই দিন। এ সময়ে নতুন কিছু পড়ার চেয়ে যা পড়েছেন, তা গুছিয়ে নেওয়া এবং মানসিকভাবে ফিট থাকাটাই আসল চ্যালেঞ্জ। পরীক্ষার্থীদের জন্য বিশেষ পরামর্শ দিয়েছেন ৪৪তম বিসিএসে শিক্ষা ক্যাডারে (ইতিহাস) প্রথম মাসফিকা রহমান।

Contents
  • শেষ মুহূর্তের রিভিশন কৌশল
  • পরীক্ষার আগের রাত
  • পরীক্ষার দিন
  • প্রয়োজনীয় সরঞ্জাম গুছিয়ে রাখা

শেষ মুহূর্তের রিভিশন কৌশল

এত দিন যা পড়েছেন, সেগুলোই এখন চোখ বুলিয়ে নেওয়ার সময়। নতুন কোনো বিষয় বা কঠিন টপিক এখন শুরু করতে যাবেন না।

রোটেট করে পড়ুন: একটানা একটা বিষয় না পড়ে ২-৩ ঘণ্টা পরপর বিষয় পরিবর্তন করুন। এতে একঘেয়েমি আসবে না এবং মস্তিষ্কের ধারণক্ষমতা বাড়বে।

বাংলার ওপর জোর: প্রাচীন ও মধ্যযুগের সিলেবাস যেহেতু নির্দিষ্ট, তাই এখান থেকে নম্বর তোলা সহজ। আধুনিক যুগের গুরুত্বপূর্ণ সাহিত্যিকদের তথ্যগুলো একবার দেখে নিন।

ইংরেজি ও গণিত: ইংরেজির গুরুত্বপূর্ণ লিটারারি পিরিয়ড এবং গ্রামারের বেসিক রুলস পার্টস অব স্পিস, ইডিয়মস, ফ্রেজ অ্যান্ড ক্লজ, ডিটারমিনারস ঝালাই করে নিন। গণিতের ক্ষেত্রে নতুন অঙ্ক না করে শুধু সূত্রগুলো এবং বিগত বছরের কিছু ট্রিকি সমাধান দেখে যান।

বাংলাদেশ বিষয়াবলি: বাংলাদেশের জাতীয় বিষয়াবলিতে অনেক বড় সিলেবাস। কৃষি, অর্থনীতি, শিল্প- বাণিজ্য, সংবিধানের সঙ্গে রাজনৈতিক ও সরকারব্যবস্থা সমন্বয় করে রিভিশন দিন।

সাধারণ জ্ঞান ও বিজ্ঞান: আন্তর্জাতিক সংস্থা (জাতিসংঘ, আইএমএফ, বিশ্বব্যাংক), সাম্প্রতিক গুরুত্বপূর্ণ বৈশ্বিক ঘটনা এবং বিজ্ঞানের গতানুগতিক বা স্ট্রাকচারাল বিষয়গুলো দ্রুত রিভিশন দিন।

নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন: বিগত বছরের প্রশ্নগুলো দেখে নিন। পাশাপাশি সুশাসন ও নৈতিকতার মৌলিক বিষয়গুলোতে চোখ বোলান।

পরীক্ষার আগের রাত

বিসিএসের মতো দীর্ঘ প্রক্রিয়ার পরীক্ষায় আপনার শারীরিক ও মানসিক স্থিরতা অর্ধেক লড়াই জিতিয়ে দেয়।

ঘুমের সঙ্গে আপস নয়: পরীক্ষার আগের রাতে অন্তত সাত থেকে আট ঘণ্টা নিরবচ্ছিন্ন ঘুম প্রয়োজন। ঘুম পর্যাপ্ত না হলে পরিচিত প্রশ্নও পরীক্ষার হলে মনে পড়বে না।

স্বাস্থ্য সতর্কবার্তা: মনে রাখবেন, জীবনের জন্য চাকরি, চাকরির জন্য জীবন নয়। প্রস্তুতির চাপে অসুস্থতা অবহেলা করবেন না। ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি, ৪৩তম বিসিএসের সময় চোখের সমস্যা অবহেলা করে পরীক্ষা দিতে যাওয়ায় আমার চোখের স্থায়ী ক্ষতি হয়েছিল। তাই শরীরকে কষ্ট দিয়ে শেষ মুহূর্তের পড়াশোনা হিতে বিপরীত হতে পারে।

পরীক্ষার দিন

স্নায়ু নিয়ন্ত্রণ: পরীক্ষার হলে ঢোকার পর অনেকেরই মনে হয় ‘সব ভুলে গেছি’। এটি একটি অত্যন্ত সাধারণ মানসিক অবস্থা। প্রশ্ন পাওয়ার পর ধীরে ধীরে সব মনে পড়তে শুরু করবে।

পছন্দের বিষয় দিয়ে শুরু: মানসিক চাপ কমাতে সাধারণ জ্ঞান বা বাংলার মতো সহজ ও পরিচিত বিষয় দিয়ে উত্তর শুরু করা বুদ্ধিমানের কাজ। গণিত বা ইংরেজি শেষে সমাধান করলে সময়ের সঠিক ব্যবস্থাপনা করা সহজ হয়।

নেগেটিভ মার্কিং এড়িয়ে চলা: এটি কোনো পাণ্ডিত্য দেখানোর পরীক্ষা নয়, বরং টিকে থাকার পরীক্ষা। যেসব প্রশ্নের উত্তরে আপনি নিশ্চিত নন, সেগুলো এড়িয়ে চলাই শ্রেয়।

প্রয়োজনীয় সরঞ্জাম গুছিয়ে রাখা

আজ রাতের মধ্যেই আপনার প্রবেশপত্র এবং অন্তত দু-তিনটি কালো কালির বলপয়েন্ট কলম গুছিয়ে রাখুন। পরীক্ষার দিন সকালে তাড়াহুড়ো করলে মানসিক চাপ বেড়ে যায়।

মনে রাখবেন, বিসিএস একটি দীর্ঘ দৌড়। এখানে যাঁরা শেষ পর্যন্ত ধৈর্য ধরে রাখতে পারেন, দিনশেষে তাঁরাই সফল হন। নিজের ওপর বিশ্বাস রাখুন। আপনি যতটুকু পড়েছেন, সেটুকুই যদি সঠিকভাবে প্রয়োগ করে আসতে পারেন, তবে সাফল্য আপনার হাতের মুঠোয় আসবেই।

সবার জন্য শুভকামনা।

পুলিশে কনস্টেবল পদে আবেদন শুরু, আবেদনের নিয়ম ও বাছাইপ্রক্রিয়া যেভাবে
বাংলাদেশ রেলওয়ের নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফল, নির্বাচিত প্রার্থী ২৫৫
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চাকরি, পদ ৩৫
অফিসে কর্মীদের ঠিক কত ঘণ্টা কাজ করা উচিত
সরকারি কর্মকর্তাদের প্রশিক্ষণ ও উচ্চশিক্ষা নীতিমালায় বড় পরিবর্তন
Share This Article
Facebook Email Print
বৃহস্পতিবার, মার্চ ১২, ২০২৬

সর্বশেষ

জাতীয়তার কারণে লক্ষ্যবস্তু করা অবিচার, মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়া নিয়ে বাফুফে সভাপতি
জানুয়ারি ৪, ২০২৬
ইরানের সঙ্গে বাণিজ্য করলে দিতে হবে ২৫ শতাংশ শুল্ক, ট্রাম্পের নতুন ঘোষণা
জানুয়ারি ১৩, ২০২৬
গনতন্ত্রের মাকে যেন খুব দ্রুত সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেন–রনি
নভেম্বর ৩০, ২০২৫
হাঁসের ডিম থেকে রাজকীয় অভিশাপ: ক্রিকেটে ডাকের গল্প
জানুয়ারি ৩১, ২০২৬
৪৬তম বিসিএস: দেড় হাজার চিকিৎসকের পদ কি তবে শূন্যই থাকছে?
জানুয়ারি ৩০, ২০২৬
চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ১১ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রক
ফেব্রুয়ারি ২৬, ২০২৬
অসহায়দের মাঝে ঈদ সামগ্রী ও হুইলচেয়ার বিতরণ করল সদর উপজেলা প্রেসক্লাব
মার্চ ৬, ২০২৬

Follow US

Find US on Social Medias
FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
Popular News
অর্থনীতি

আগামী বছর সঞ্চয়পত্রের মুনাফা কমতে যাচ্ছে! নতুন হার জানাল অর্থ বিভাগ

Dailynarayanganj24
Dailynarayanganj24
ডিসেম্বর ২৩, ২০২৫
দলের প্রশ্নে আমরা সবাই এক,এখানে কোনও ভেদাভেদ নেই–আজাদ
চিকিৎসকের এক স্ট্যাটাসেই ক্যানসার রোগীদের পাশে অনেক সহমর্মী
মাদরাসা শিক্ষা বোর্ডের নতুন নির্দেশ
জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ হারলেন যেসব কারণে
ডেইলি নারায়ণগঞ্জ 24

সম্পাদক : আলমগীর আজিজ ইমন
মোবাইল : ০১৪১০৪৪৮৮৩২
মোবাইল : ০১৯১১৪৭৯৬৩২

ই-মেইল : dailynarayanganj24@gamil.com
ঠিকানা : বঙ্গবন্ধু সড়ক, হাজী মঞ্জিল, ৩য় তলা।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ বা ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি।

© ২০২৫ | সকল স্বত্ব ডেইলিনারায়ণগঞ্জ২৪.কম কর্তৃক সংরক্ষিত | উন্নয়নে moonutechsolution.com
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?