By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Notification Show More
Font ResizerAa
  • প্রচ্ছদ
  • মহানগর
  • জেলাজুড়ে
    • সদর
    • বন্দর
    • ফতুল্লা
    • সিদ্ধিরগঞ্জ
    • রূপগঞ্জ
    • সোনারগাঁও
    • আড়াইহাজার
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • সাক্ষাৎকার
  • বিনোদন
  • খেলাধুলা
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
    • বিশেষ প্রতিবেদন
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • নারী ও শিশু
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Search
Reading: বেঁচে থাকতে হলে অনেক কিছুই করতে হয়
Share
Font ResizerAa
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Search
  • প্রচ্ছদ
    • জেলাজুড়ে
  • জাতীয়
  • মহানগর
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আদালত
  • স্বাস্থ্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
    • কৃষি ও খামার
    • চাকুরী
    • নারী ও শিশু
    • আন্তর্জাতিক
    • বিশেষ প্রতিবেদন
    • মতামত
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Follow US
বিনোদন

বেঁচে থাকতে হলে অনেক কিছুই করতে হয়

Dailynarayanganj24
Last updated: জানুয়ারি ২৯, ২০২৬ ৩:৫৩ পূর্বাহ্ণ
Dailynarayanganj24
Published: জানুয়ারি ২৯, ২০২৬
Share
SHARE

ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ মধ্যবিত্ত একটি পরিবারের চেনা গল্পই নতুন উপস্থাপনায় ‘আঁতকা’য় উঠে এসেছে। সিরিজের গল্প, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন রাবা খান আর পরিচালনা করেছেন আরাফাত মহসীন নিধি। হরর–কমেডি ঘরানার সিরিজটিতে মনির চরিত্রে অভিনয় করে প্রশংসা পাচ্ছেন সোহেল মণ্ডল। ফেসবুকে অনেকেই বলছেন, সিরিজটিতে তাঁকে ভিন্নভাবে পাওয়া গেছে। চরিত্রটি নিয়ে সোহেল বললেন, ‘অনেক সময় পরিকল্পনার সঙ্গে শুটিংয়ে গিয়ে মেলাতে পারি না। কিন্তু এই কাজ শুরুর আগে চরিত্রটি যেভাবে উপস্থাপন করা হয়েছিল, নির্মাণেও তা পেয়েছি। এ কৃতিত্ব নিধি ও রাবা খানের। আর সত্যি বলতে, কাজটা করে অনেক আরাম পেয়েছি। চরিত্রটা নিয়ে দর্শক যেমন বলছেন, আমার কাছের মানুষজনও ইতিবাচক মন্তব্য করেছেন। শিল্পী হিসেবে সব কাজেই তো শতভাগ দেওয়ার চেষ্টা থাকে। এটাতেও তা–ই হয়েছে। আর দর্শক চরিত্রটার মধ্যে হয়তো কোনো সংযোগ খুঁজে পেয়েছেন; তাই তাঁদের ভালো লেগেছে।’

এক চরিত্রে বারবার

কোনো অভিনেতা যখন কোনো একটা চরিত্রে সফল হন, সেটাকে আদর্শ ধরে একই ধরনের চরিত্রের প্রস্তাব তখন আসতেই থাকে। সোহেলের ক্ষেত্রেও এমনটা হয়। বিষয়টা কীভাবে দেখেন? সোহেল জানান, একই চরিত্রের প্রস্তাব এলে ভিন্নভাবে নিজেকে উপস্থাপনের চেষ্টা করেন।

সোহেলের কথায়, ‘এটা আমাদের এ অঞ্চলের একটা ট্রেন্ড, আপনি যাঁকে গরিব দেখাবেন, তাঁকে সব সময় গরিবই দেখাবেন। আবার পুলিশ চরিত্রে কেউ ভালো করলে সব গল্পেই তাঁকে এই চরিত্রে প্রস্তাব দেওয়া হয়। আমার ক্ষেত্রেও তা–ই হয়। তবে আমি একটা চরিত্রের সঙ্গে অন্য চরিত্রের যে সূক্ষ্ম পার্থক্য আছে, তা খুঁজে বের করার চেষ্টা করি। চরিত্র একই হলেও কিছু না কিছু ভিন্নতা তো থাকেই, সেটাই খোঁজার চেষ্টা করি। সেখানেই তো একজন অভিনেতার মুনশিয়ানা।’

নাটকে মনোযোগ কম

সিনেমা, ওটিটিতে সোহেল মণ্ডল নিজেকে আলাদাভাবে চেনালেও ছোট পর্দায় নিজেকে তেমনভাবে মেলে ধরতে পারেননি। দায়টা পুরোপুরি নিজেকে দিতে চান না এ অভিনেতা। ভালো নির্মাতা থেকে প্রস্তাব না পাওয়া থেকে অর্থনৈতিক বিষয়ও এখানে জড়িত মনে করেন তিনি।

সোহেল বলেন ‘ওটিটি, সিনেমায় প্রতিটি চরিত্রের জন্য আলাদা একটা পরিকল্পনা থাকে। সে তুলনায় নাটকে চরিত্র বাছাইয়ের সুযোগ কম, এখানে আলাদা করে কোনো চরিত্রের জন্য ভাবা হয় না। বাজেট এখানে বড় ইস্যু। অর্থনৈতিক বিষয়টাও এখানে জড়িত। অভিনয় যেহেতু আমার পেশা, অনেক ফরমাশি কাজও তো করতে হয়। বেঁচে থাকতে হলে অনেক কিছুই করতে হয়। অভিনেতা হিসেবে সব সময় ভালো কাজের জন্য তৈরি থাকি, সব মাধ্যমেই চ্যালেঞ্জ নিতে চাই। কিন্তু ভালো কাজ বা ভালো নির্মাতার সঙ্গে থাকা, এসব তো আর আমার হাতে নেই।’

সামনে যা আসছে

চলতি বছর ঈদে মাসুদ হাসান উজ্জ্বলের ‘বনলতা সেন’ সিনেমায় সোহেল মণ্ডলকে দেখা যাবে। কাজটি নিয়ে তিনি বেশ আশাবাদী। ‘শিল্পজীবী’ নামে আরেকটি সিনেমার কাজও শেষ।

সোহেল বলেন, ‘নিজেরা মিলে সিনেমাটা করেছি, আল মুকিতুল বারী পরিচালিত সিনেমাটিতে আফজাল (হোসেন) ভাই, (আফসানা) মিমি আপা, শিরীন শীলাসহ আরও অনেকেই অভিনয় করেছেন।’

এখন একটি বাণিজ্যিক সিনেমার শুটিংয়ে ব্যস্ত আছেন এ অভিনেতা। তবে কাজটা নিয়ে কথা বলা বারণ।

সোহেল বলেন, ‘সময় হলে হয়তো নির্মাতারাই জানাবেন। কিছু নতুন সিনেমা ও ওটিটির কাজের কথা হচ্ছে। সবকিছু ঠিক থাকলে সিনেমার শুটিং শেষে সেগুলোতে সময় দেব।’

দীঘির গায়ে জুস পড়া নিয়ে হুলস্থুল: চাকরি হারালেন কি সেই ওয়েটার?
দাম তো ৯ কোটির বেশি, নিয়মিত একাদশে জায়গা মিলবে কি মোস্তাফিজের
চারবার বিচ্ছেদ তবু আশাবাদী লোপেজ
চলচ্চিত্রে অনিশ্চয়তায় বছর শুরু
জয়া, বাঁধন থেকে মেহজাবীন—২০২৫ সালে নজর কাড়লেন কারা
Share This Article
Facebook Email Print
রবিবার, মার্চ ১৫, ২০২৬

সর্বশেষ

ইসরায়েলি হামলায় লেবাননে নিহতের সংখ্যা বেড়ে ২১৭
মার্চ ৭, ২০২৬
খ্রিষ্টানদের ওপর হামলার নিন্দায় ভারতের দুই প্রভাবশালী দৈনিক, মোদি–বিজেপি নীরব
ডিসেম্বর ২৭, ২০২৫
কেইন-এমবাপ্পে-হলান্ড: সোনার জুতোর লড়াইয়ে কে এগিয়ে
জানুয়ারি ২৭, ২০২৬
মোবাইল চুরি নিয়ে গৃহবধূকে হত্যা, গণপিটুনিতে খুনি নিহত
জানুয়ারি ১৭, ২০২৬
আমি সব সময় ধৈর্য ধরেছি, তখনো, এখনো
ডিসেম্বর ১৭, ২০২৫
খুব শিগগির কিউবার পতন ঘটবে: ট্রাম্প
মার্চ ৭, ২০২৬
হাদিকে হত্যায় জাতিসংঘের উদ্বেগ /হত্যাকারীদের বিরুদ্ধে যথাযথ আইনি পদক্ষেপ গ্রহণের আহ্বান
ডিসেম্বর ২০, ২০২৫

Follow US

Find US on Social Medias
FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
Popular News
আন্তর্জাতিক

বেলুচিস্তানে শুধু সামরিক শক্তি দিয়ে কি রক্তক্ষয়ী সংঘাত শেষ হবে

Dailynarayanganj24
Dailynarayanganj24
ফেব্রুয়ারি ৭, ২০২৬
ফুড ল্যান্ড বেকারির বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের শোকজ নোটিশ
২০২৬ সালে অনানুষ্ঠানিক খাতে কাজ করবেন ২১০ কোটি শ্রমিক: আইএলও
চট্টগ্রাম বন্দরের অচলাবস্থায় ব্যবসায়ীরা দুশ্চিন্তায়
আবারও ভূমিকম্পে কেঁপে উঠলো সিলেট
ডেইলি নারায়ণগঞ্জ 24

সম্পাদক : আলমগীর আজিজ ইমন
মোবাইল : ০১৪১০৪৪৮৮৩২
মোবাইল : ০১৯১১৪৭৯৬৩২

ই-মেইল : dailynarayanganj24@gamil.com
ঠিকানা : বঙ্গবন্ধু সড়ক, হাজী মঞ্জিল, ৩য় তলা।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ বা ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি।

© ২০২৫ | সকল স্বত্ব ডেইলিনারায়ণগঞ্জ২৪.কম কর্তৃক সংরক্ষিত | উন্নয়নে moonutechsolution.com
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?