By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Notification Show More
Font ResizerAa
  • প্রচ্ছদ
  • মহানগর
  • জেলাজুড়ে
    • সদর
    • বন্দর
    • ফতুল্লা
    • সিদ্ধিরগঞ্জ
    • রূপগঞ্জ
    • সোনারগাঁও
    • আড়াইহাজার
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • সাক্ষাৎকার
  • বিনোদন
  • খেলাধুলা
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
    • বিশেষ প্রতিবেদন
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • নারী ও শিশু
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Search
Reading: ন্যান্সির দাবি
Share
Font ResizerAa
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Search
  • প্রচ্ছদ
    • জেলাজুড়ে
  • জাতীয়
  • মহানগর
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আদালত
  • স্বাস্থ্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
    • কৃষি ও খামার
    • চাকুরী
    • নারী ও শিশু
    • আন্তর্জাতিক
    • বিশেষ প্রতিবেদন
    • মতামত
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Follow US
বিনোদন

ন্যান্সির দাবি

Dailynarayanganj24
Last updated: জানুয়ারি ২৯, ২০২৬ ৪:০৩ পূর্বাহ্ণ
Dailynarayanganj24
Published: জানুয়ারি ২৯, ২০২৬
Share
SHARE

ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ চলচ্চিত্র-সংশ্লিষ্ট বিভিন্ন বিভাগ নিয়ে আছে আলাদা সংগঠন। শিল্পী সমিতি, পরিচালক সমিতি, প্রযোজক সমিতিসহ চলচ্চিত্র-সংশ্লিষ্ট বেশ কিছু সংগঠনের অফিস বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি)। ফলে নিজেদের যে কোনো সমস্যা ও সুযোগ-সুবিধার কথা সংগঠনের কাছে তুলে ধরতে পারেন শিল্পী, পরিচালক, প্রযোজকসহ সংশ্লিষ্ট সংগঠনের সদস্যরা। তারা এসব প্রতিষ্ঠানের নানা সুযোগ-সুবিধা পেয়ে থাকেন। তবে সেখানে বঞ্চিত সিনেমার গানের শিল্পীরা। তাদের নেই কোনো আলাদা সংগঠন, এমনকি কোনো সংগঠনের তালিকাভুক্তও নন তারা।
সিনেমার প্লেব্যাক শিল্পীদের বাস্তব পরিস্থিতি তুলে ধরে বাংলাদেশ সরকারের কাছে চলচ্চিত্রশিল্পের সংগীত-সংশ্লিষ্ট কলাকুশলীদের ‘চলচ্চিত্র শিল্পী’ হিসেবে স্বীকৃতি এবং তাদের সুযোগ-সুবিধা বৃদ্ধির দাবি জানালেন সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি। ফেসবুকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্দেশে একটি খোলাচিঠি পোস্ট করেছেন এই সংগীতশিল্পী। সেখানে সিনেমার প্লেব্যাক শিল্পীদের জন্য সুযোগ-সুবিধার দাবি জানান তিনি। পাশাপাশি আক্ষেপ করে ন্যান্সি জানান, শিল্পীদের জন্য বিএফডিসিতে নির্দিষ্ট কোনো কক্ষ বা বসারও জায়গা নেই।
সেই চিঠিতে ন্যান্সি লেখেন, ‘এই উপমহাদেশে, বিশেষ করে বাংলা চলচ্চিত্রে গান একটি শক্তিশালী উপকরণ। জন্মলগ্ন থেকেই আমাদের চলচ্চিত্র গানের মাধ্যমে প্রচার, প্রসার ও ব্যবসায় সফলতা পেয়ে আসছে। চলচ্চিত্রের গানসংশ্লিষ্ট কলাকুশলী তথা সংগীতশিল্পী, গীতিকার, সুরকার, সংগীত পরিচালকেরা কাজের স্বীকৃতিস্বরূপ জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়ে থাকেন। কিন্তু পরিতাপের বিষয়, বাংলাদেশ ফিল্ম ডেভেলপমেন্ট করপোরেশনের অধীন অন্যান্য সুযোগ-সুবিধার আওতায় গানের কলাকুশলীদের বিবেচনা করা হয় না।
শিল্পী সমিতি নামক যে সংগঠন রয়েছে সেখানে আমাদের সদস্যপদ এবং ভোটাধিকারও নেই। আমরা যখন বিএফডিসিতে প্রবেশ করি, সেখানে পরিচালক সমিতি, প্রযোজক সমিতি এবং শিল্পী সমিতির আলাদা কক্ষ দেখতে পাই। কিন্তু আমাদের বিশ্রাম, রিফ্রেশমেন্ট বা চর্চার জন্য নির্দিষ্ট কোনো স্থান নির্ধারিত নেই। চলচ্চিত্র মাধ্যমের একটি অত্যাবশ্যকীয় ভূমিকায় থাকার পরেও গানের মানুষদের বসারও ব্যবস্থা নেই, যা চলচ্চিত্র মাধ্যমের সব কলাকুশলীর জন্য বেদনাদায়ক।’
ন্যান্সি আরও লেখেন, ‘যেকোনো উৎসব বা আয়োজনে আমাদের গানের শিল্পীদের ডাকা হলেও বাংলাদেশ ফিল্ম ডেভেলপমেন্ট করপোরেশনের প্রাতিষ্ঠানিক মূল্যায়নে আমরা আজও চরমভাবে অবহেলিত। ব্যক্তিগতভাবে নানা আলোচনায় এবং টেলিভিশন সাক্ষাৎকারে এ বিষয়টি তুলে ধরেছি, কিন্তু প্রত্যক্ষভাবে মন্ত্রণালয়ের মাধ্যমে তা আগে কখনো প্রকাশ করা হয়নি।’
বিএফডিসির সঙ্গে প্লেব্যাক শিল্পীদের দূরত্ব ঘোচাতে এবং তাদের প্রাপ্য সুযোগ-সুবিধা নিশ্চিত করার পাশাপাশি একটি কার্যালয় বরাদ্দের অনুরোধ করেছেন ন্যান্সি।

ঢাকায় আসছে ‘সুলতানা’স ড্রিম’
পূজা চেরির গায়ে হলুদের ভিডিও ফাঁস
তুরস্কের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রী হ্যাজাল কায়াকে কতটা চেনেন
‘আমি কেরানি নই, আমি সুপারস্টার’—বলিউডের প্রথম সুপারস্টারের উত্থান–পতন
বাবার পর মাকেও হারালেন অভিনেতা পঙ্কজ ত্রিপাঠি
Share This Article
Facebook Email Print
শনিবার, ফেব্রু ৭, ২০২৬

সর্বশেষ

রুপগঞ্জ-১ আসনে দিপু ভুইঁয়ার শক্ত প্রতিপক্ষ দুলাল হোসেন
জানুয়ারি ২৫, ২০২৬
বেগম খালেদা জিয়া ছিলেন একজন আপোষহীন নেত্রী ছিলেন– জাকির খান
জানুয়ারি ৩, ২০২৬
ড. তৈমুরের রোগ মু্ক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
ডিসেম্বর ৯, ২০২৫
যে ভিটামিনের অভাবে ঠোঁট ফাটে
ডিসেম্বর ২৩, ২০২৫
নারায়ণগঞ্জের একজন মশিউর রহমান রনি
ডিসেম্বর ৭, ২০২৫
এনসিপিতে যোগ দিয়ে মুখপাত্র হলেন আসিফ মাহমুদ, নির্বাচন করবেন না
ডিসেম্বর ২৯, ২০২৫
২৭ আসনে এনসিপির প্রার্থী ঘোষণা, কোথায় কে প্রার্থী হচ্ছেন
জানুয়ারি ১৮, ২০২৬

Follow US

Find US on Social Medias
FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
Popular News
জাতীয়

আগামী সপ্তাহে বাংলাদেশের ওপর শুল্ক কমানোর ঘোষণা দিতে পারে যুক্তরাষ্ট্র

Dailynarayanganj24
Dailynarayanganj24
জানুয়ারি ২৮, ২০২৬
চিকিৎসায় সাড়া দিচ্ছেন বেগম জিয়া
মব সহিংসতা নিয়ন্ত্রণে  আনতে না পারলে নির্বাচনে প্রভাব পড়বে
ভোটারদের উদ্বুদ্ধকরণে নারায়ণগঞ্জের পথে পথে ভ্রাম্যমাণ সংগীতানুষ্ঠান
আগামী দিনে রাষ্ট্র কাঠামো হবে ৩১ দফার মাধ্যমে–মাসুদুজ্জামান
ডেইলি নারায়ণগঞ্জ 24

সম্পাদক : আলমগীর আজিজ ইমন
মোবাইল : ০১৪১০৪৪৮৮৩২
মোবাইল : ০১৯১১৪৭৯৬৩২

ই-মেইল : dailynarayanganj24@gamil.com
ঠিকানা : বঙ্গবন্ধু সড়ক, হাজী মঞ্জিল, ৩য় তলা।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ বা ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি।

© ২০২৫ | সকল স্বত্ব ডেইলিনারায়ণগঞ্জ২৪.কম কর্তৃক সংরক্ষিত | উন্নয়নে moonutechsolution.com
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?