By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Notification Show More
Font ResizerAa
  • প্রচ্ছদ
  • মহানগর
  • জেলাজুড়ে
    • সদর
    • বন্দর
    • ফতুল্লা
    • সিদ্ধিরগঞ্জ
    • রূপগঞ্জ
    • সোনারগাঁও
    • আড়াইহাজার
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • সাক্ষাৎকার
  • বিনোদন
  • খেলাধুলা
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
    • বিশেষ প্রতিবেদন
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • নারী ও শিশু
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Search
Reading: ‘এটা আমাদেরই গল্প’ নাটকের অবিশ্বাস্য রেকর্ড
Share
Font ResizerAa
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Search
  • প্রচ্ছদ
    • জেলাজুড়ে
  • জাতীয়
  • মহানগর
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আদালত
  • স্বাস্থ্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
    • কৃষি ও খামার
    • চাকুরী
    • নারী ও শিশু
    • আন্তর্জাতিক
    • বিশেষ প্রতিবেদন
    • মতামত
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Follow US
বিনোদন

‘এটা আমাদেরই গল্প’ নাটকের অবিশ্বাস্য রেকর্ড

Dailynarayanganj24
Last updated: জানুয়ারি ২৯, ২০২৬ ৩:৫৭ পূর্বাহ্ণ
Dailynarayanganj24
Published: জানুয়ারি ২৯, ২০২৬
Share
SHARE

ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ একসময় ঢাকার ধারাবাহিক নাটকের বেশ জনপ্রিয়তা ছিল। তবে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে জনপ্রিয়তায় ভাটা পড়েছে। বিদেশি ধারাবাহিকে ঝুঁকেছেন দর্শকেরা। তবে সে চিত্র বদলাচ্ছে। আবার পরিবার নিয়ে দেশের ধারাবাহিক নাটক উপভোগ করছেন দর্শকেরা। এর মধ্যে আলাদাভাবে নজর কেড়েছে মোস্তফা কামাল রাজের ‘এটা আমাদেরই গল্প’। দর্শকেরা বলছেন, ধারাবাহিকটি পরিবারের সদস্যদের নিয়ে দেখার মতো। পাশাপাশি এর গল্প ও চরিত্রের মধ্যে নিজেদের খুঁজে পাচ্ছেন তাঁরা। এর ফলে নাটকের প্রতিটি পর্ব ইউটিউবে পাচ্ছে মিলিয়ন মিলিয়ন ভিউ।

নাটকটি নিয়ে আজ নতুন এক তথ্য দিলেন নির্মাতা। ফেসবুক পোস্টে জানিয়েছেন, ইউটিউব, ফেসবুকসহ সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে ধারাবাহিক নাটকটি এখন পর্যন্ত দেখা হয়েছে ২৬০ কোটি বার! যা বাংলাদেশের কোনো সিরিয়ালের ক্ষেত্রে এক বিরল রেকর্ড!

সিনেমাওয়ালার ব্যানারে নির্মিত নাটকটির নতুন পর্ব সপ্তাহের প্রতি মঙ্গল ও বুধবার রাত সাড়ে নয়টায় চ্যানেল আইয়ের পর্দায় এবং বুধ ও বৃহস্পতিবার দুপুর ১২টায় সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে মুক্তি পাচ্ছে।

এদিন নির্মাতা আরও জানিয়েছেন, নাটকের প্রতিটি পর্বই এক কোটির বেশি ভিউ অতিক্রম করছে, যা দেশের নাটকে এবারই প্রথম।

মঙ্গলবার দুপুরে রাজ তাঁর ফেসবুকে লিখেছেন, ‘আপনাদের জানাতে পেরে আমরা অত্যন্ত সম্মানিত বোধ করছি, “এটা আমাদের গল্প” সিরিজটি এখন পর্যন্ত সমস্ত সোশ্যাল মিডিয়াজুড়ে প্রায় ২ দশমিক ৬ বিলিয়ন (২০৬০ মিলিয়ন, ২৬০ কোটি) ভিউ অর্জন করেছে। আর প্রতিটি পর্ব ইউটিউবে এক কোটির বেশি ভিউ অতিক্রম করেছে। এই পরিমাণ ভালোবাসার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।’

‘এটা আমাদেরই গল্প’ নাটকের গল্পে পারিবারিক বন্ধন, ভালোবাসা, দ্বন্দ্ব আর মমত্ববোধ উঠে এসেছে। এর গুরুত্বপূর্ণ সব চরিত্রে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, কেয়া পায়েল, খায়রুল বাসার, সুনেরাহ্‌ বিনতে কামাল, ইন্তেখাব দিনার, দীপা খন্দকার, মনিরা মিঠু, নাদের চৌধুরী, শিল্পী সরকার অপু প্রমুখ।

আরশের সঙ্গে রোমান্টিক ছবি—সবাই কেন অভিনন্দন জানাচ্ছেন? সুনেরাহ্ বললেন…
একের পর এক খুন, সিরিয়াল কিলারের খোঁজে পুলিশ
এই গানকে আর ধরে রাখতে পারলাম না
বিশ্বমঞ্চে জুলাই গণ-অভ্যুত্থানের সিনেমা
শাবানা-ববিতা-সুচরিতাদের নাচের গুরু তিনি
Share This Article
Facebook Email Print
বৃহস্পতিবার, মার্চ ১২, ২০২৬

সর্বশেষ

ডলি-শিলার ‘বসন্ত এসে গেছে’
ফেব্রুয়ারি ৭, ২০২৬
মিয়ানমারে প্রথম ধাপের ভোট গ্রহণ সম্পন্ন, তরুণ ভোটারের উপস্থিতি কম
ডিসেম্বর ২৮, ২০২৫
দুঃসংবাদ দিল মার্কিন গোয়েন্দারা
মার্চ ৮, ২০২৬
বাল্য বিয়ে রুখে মীমের জিপিএ-৫
ডিসেম্বর ২৮, ২০২৫
ইসরায়েলি কারাগারে কুকুর লেলিয়ে ফিলিস্তিনিকে ধর্ষণ
ডিসেম্বর ২১, ২০২৫
নারায়ণগঞ্জে নতুন এসপি মোহাম্মদ মিজানুর রহমান
নভেম্বর ২৬, ২০২৫
দুই বছর আগে ইকরা জানতে পারেন, আলভী অন্য নারীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন
মার্চ ৩, ২০২৬

Follow US

Find US on Social Medias
FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
Popular News
প্রচ্ছদফতুল্লামহানগর

যমুনা অয়েলের ফতুল্লা ডিপোর সেই ‘ব্রাজিল বাড়ির টুটুল’ সাময়িক বরখাস্ত

Dailynarayanganj24
Dailynarayanganj24
ফেব্রুয়ারি ২৭, ২০২৬
আজ টিভিতে যা দেখবেন (৩১ জানুয়ারি ২০২৬)
সিডনিতেও জিতে অ্যাশেজে মধুর সমাপ্তি অস্ট্রেলিয়ার
বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানাল, ধূমপান ছাড়লে প্রথম দিন থেকে ১৫ বছর পর্যন্ত শরীরে কী কী ঘটে
নতুন দুই মামলায় আইভীর জামিন নামঞ্জুর
ডেইলি নারায়ণগঞ্জ 24

সম্পাদক : আলমগীর আজিজ ইমন
মোবাইল : ০১৪১০৪৪৮৮৩২
মোবাইল : ০১৯১১৪৭৯৬৩২

ই-মেইল : dailynarayanganj24@gamil.com
ঠিকানা : বঙ্গবন্ধু সড়ক, হাজী মঞ্জিল, ৩য় তলা।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ বা ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি।

© ২০২৫ | সকল স্বত্ব ডেইলিনারায়ণগঞ্জ২৪.কম কর্তৃক সংরক্ষিত | উন্নয়নে moonutechsolution.com
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?