By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Notification Show More
Font ResizerAa
  • প্রচ্ছদ
  • মহানগর
  • জেলাজুড়ে
    • সদর
    • বন্দর
    • ফতুল্লা
    • সিদ্ধিরগঞ্জ
    • রূপগঞ্জ
    • সোনারগাঁও
    • আড়াইহাজার
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • সাক্ষাৎকার
  • বিনোদন
  • খেলাধুলা
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
    • বিশেষ প্রতিবেদন
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • নারী ও শিশু
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Search
Reading: স্মৃতিবিজড়িত ‘সাকিন সারিসুরি’তে হঠাৎ দেখা
Share
Font ResizerAa
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Search
  • প্রচ্ছদ
    • জেলাজুড়ে
  • জাতীয়
  • মহানগর
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আদালত
  • স্বাস্থ্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
    • কৃষি ও খামার
    • চাকুরী
    • নারী ও শিশু
    • আন্তর্জাতিক
    • বিশেষ প্রতিবেদন
    • মতামত
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Follow US
বিনোদন

স্মৃতিবিজড়িত ‘সাকিন সারিসুরি’তে হঠাৎ দেখা

Dailynarayanganj24
Last updated: জানুয়ারি ২৮, ২০২৬ ৪:২৬ পূর্বাহ্ণ
Dailynarayanganj24
Published: জানুয়ারি ২৮, ২০২৬
Share
SHARE

ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ রুইতন ও জাপান ডাক্তারকে মনে আছে? প্রায় দেড় যুগ আগে ‘সাকিন সারিসুরি’ ধারাবাহিকে আলোচিত এই দুই চরিত্রকে প্রাণ দেন মোশাররফ করিম ও চঞ্চল চৌধুরী।

২০০৮ সালের শেষভাগে গাজীপুরের পুবাইলের ভাদুনের চটের আগা গ্রামে নাটকটির শুটিং হয়েছিল। স্মৃতিবিজড়িত সেই গ্রামেই গত সোমবার সকাল আহমেদের পরিচালনায় ‘বিশ্বাস বনাম সরদার’ নাটকের শুটিং করছিলেন চঞ্চল চৌধুরী।

শুটিংয়ের ফাঁকে জাপান ডাক্তার (চঞ্চল চৌধুরী) হঠাৎ দেখেন, মেঠো পথে হাঁটছে রুইতন (মোশাররফ করিম)। ‘মামা’ বলে একে অপরকে জড়িয়ে ধরলেন দুজন। তারপর দুই বন্ধুর আড্ডা।

সে আড্ডারই একটি ছবি ফেসবুকে পোস্ট করে চঞ্চল চৌধুরী লিখেছেন, ‘এই সেই সাকিন সারিসুরি গ্রাম। কত বছরের স্মৃতিবিজড়িত, কত কত মুহূর্তের সাক্ষী এই গ্রাম।…কত স্মৃতি এখানে। সাক্ষী ছিলেন কত মানুষ। লাভলু ভাই, বৃন্দাবনদা, শাহনাজ খুশি, আ খ ম হাসান, রওনক, সাজু, আরও কতজন। আবার কতজনকে তো হারিয়ে ফেলেছি চিরতরে। আহারে জীবন। আহারে সাকিন সারিসুরি।’

ধারাবাহিকটি প্রচারের পর চটের আগা গ্রামটি এলাকার মানুষের কাছে ‘সাকিন সারিসুরি’ হিসেবে পরিচিতি পায়। কয়েক বছর আগে সে গ্রামেই জমি কিনে বাড়ি করেছেন মোশাররফ করিম। তিনি ঢাকায় থাকলেও ছুটিছাটায় সেই বাড়িতে গিয়ে থাকেন।

সকাল আহমেদ জানান, মোশাররফ করিমের বাড়ির পাশেই তাঁরা শুটিং করছিলেন। শুটিংয়ের ফাঁকে মোশাররফ করিমের সঙ্গে তাঁদের দেখা হয়েছে।

বৃন্দাবন দাসের লেখা সাকিন সারিসুরি পরিচালনা করেন সালাহউদ্দিন লাভলু। নাটকটি ২০০৯-১০ সালে চ্যানেল আইয়ে প্রচারিত হয়েছিল। নাটকটি ইউটিউবেও দেখা যায়। মোশাররফ করিম ও চঞ্চল চৌধুরী ছাড়াও সাকিন সারিসুরিতে নাজমুল হুদা বাচ্চু, মাসুম আজিজ, মামুনুর রশিদ, আজিজুল হাকিম, শাহনাজ খুশি, রওনক হাসানসহ অনেকে অভিনয় করেন।

তানিম নূরের ‘বনলতা এক্সপ্রেস’ চলচ্চিত্রে অভিনয় করছেন মোশাররফ করিম ও চঞ্চল। গত বছর মুক্তি পেয়েছে মোশাররফ করিমের ‘চক্কর ৩০২’ ও ‘ডিমলাইট’। ‘কুরকাব’সহ বেশ কয়েকটি সিনেমার কাজ শেষ করেছেন।

চঞ্চল চৌধুরীকে গত বছর মুক্তি পাওয়া ‘উৎসব’ সিনেমায় দেখা গেছে। ‘দম’সহ বেশ কয়েকটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। ‘শাস্তি’ নামে নতুন একটি সিনেমায় নাম লিখিয়েছিলেন তিনি।

অল্প বাজেটে বাজিমাত, ২০২৫ সালে চমকে দিল যেসব সিনেমা
ডলি-শিলার ‘বসন্ত এসে গেছে’
ইসরায়েলি হামলায় পা হারিয়ে ওদকেই সঙ্গী বানিয়েছে আবদুর রহমান
অনেক ফোন আসছে, কিন্তু ধরতে পারছি না, ফেসবুকে ফারিয়া
নেপালে বাংলাদেশের দুই সিনেমা
Share This Article
Facebook Email Print
মঙ্গলবার, ফেব্রু ১০, ২০২৬

সর্বশেষ

জামায়াতে ইসলামীসহ ১০–দলীয় নির্বাচনী ঐক্যের সঙ্গে যুক্ত হলো লেবার পার্টি
জানুয়ারি ২৪, ২০২৬
খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় সিদ্ধিরগঞ্জে বিএনপির দোয়া
ডিসেম্বর ৮, ২০২৫
পোস্টাল ভোটে নিবন্ধন ছাড়াল ১২ লাখ ১৮ হাজার
জানুয়ারি ২, ২০২৬
নারায়ণগঞ্জে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ
নভেম্বর ৯, ২০২৫
বায়ুদূষণে ১২৫ নগরীর মধ্যে আজ শীর্ষে ঢাকা
জানুয়ারি ১১, ২০২৬
ঢাকায় আজ যেসব কর্মসূচি রয়েছে
ফেব্রুয়ারি ৫, ২০২৬
আড়াইহাজারে বিদেশি পিস্তলসহ যুবক গ্রেপ্তার
নভেম্বর ৭, ২০২৫

Follow US

Find US on Social Medias
FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
Popular News
খেলাধুলা

একই গ্রুপে পড়ল ব্রাজিল-আর্জেন্টিনা, খেলা কখন

Dailynarayanganj24
Dailynarayanganj24
ডিসেম্বর ২২, ২০২৫
মাঠের সাবিনাকে যেমন দেখছেন, মাঠের বাইরেও সাবিনা তেমনই
পেঁয়াজ আমদানির অনুমতি আরো বাড়ানো হলো
একীভূত ৫ ব্যাংক নিয়ে গভর্নরের নতুন বার্তা
৫৪ বছর যারা এই দেশ শাসন করেছে, তাদের এখন লালকার্ড দেখাতে হবে– গোলাম পরওয়ার
ডেইলি নারায়ণগঞ্জ 24

সম্পাদক : আলমগীর আজিজ ইমন
মোবাইল : ০১৪১০৪৪৮৮৩২
মোবাইল : ০১৯১১৪৭৯৬৩২

ই-মেইল : dailynarayanganj24@gamil.com
ঠিকানা : বঙ্গবন্ধু সড়ক, হাজী মঞ্জিল, ৩য় তলা।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ বা ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি।

© ২০২৫ | সকল স্বত্ব ডেইলিনারায়ণগঞ্জ২৪.কম কর্তৃক সংরক্ষিত | উন্নয়নে moonutechsolution.com
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?