By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Notification Show More
Font ResizerAa
  • প্রচ্ছদ
  • মহানগর
  • জেলাজুড়ে
    • সদর
    • বন্দর
    • ফতুল্লা
    • সিদ্ধিরগঞ্জ
    • রূপগঞ্জ
    • সোনারগাঁও
    • আড়াইহাজার
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • সাক্ষাৎকার
  • বিনোদন
  • খেলাধুলা
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
    • বিশেষ প্রতিবেদন
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • নারী ও শিশু
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Search
Reading: যুক্তরাষ্ট্রে চাকরির জন্য হন্য হয়ে ঘুরতে থাকা মেয়েটি গাড়ির মধ্যে ঘুমায়
Share
Font ResizerAa
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Search
  • প্রচ্ছদ
    • জেলাজুড়ে
  • জাতীয়
  • মহানগর
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আদালত
  • স্বাস্থ্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
    • কৃষি ও খামার
    • চাকুরী
    • নারী ও শিশু
    • আন্তর্জাতিক
    • বিশেষ প্রতিবেদন
    • মতামত
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Follow US
বিনোদন

যুক্তরাষ্ট্রে চাকরির জন্য হন্য হয়ে ঘুরতে থাকা মেয়েটি গাড়ির মধ্যে ঘুমায়

Dailynarayanganj24
Last updated: জানুয়ারি ২৮, ২০২৬ ৪:৪৪ পূর্বাহ্ণ
Dailynarayanganj24
Published: জানুয়ারি ২৮, ২০২৬
Share
SHARE

ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ সম্প্রতি বিবাহবিচ্ছেদ হয়েছে ডারসিন থমাসের। এরপর জীবন নতুনভাবে সাজানোর চেষ্টা করছেন। কিন্তু প্রতিটি পদক্ষেপেই তিনি বাধার মুখে পড়ছেন। চাকরির খোঁজ, ব্যবসায়িক আইডিয়া বা ভিন্ন সুযোগ—কোথাও নেই আশার আলো। লস অ্যাঞ্জেলেসের প্রতিটা রাস্তায় তাঁর জন্য একের পর এক বাধা তৈরি হয়। এভাবেই শুরু হয় ‘ডারসিন’স ডে’ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের গল্প।

স্বল্পদৈর্ঘ্য সিনেমাটিতে উঠে এসেছে যুক্তরাষ্ট্রের সাধারণ নাগরিকদের বেঁচে থাকার সংগ্রামের গল্প। মূলত গল্পটি নারীর সংগ্রামের গল্প বলে। যে নারী বিশ্বের উন্নত দেশে থেকেও নানা প্রতিকূল পরিবেশের মধ্যে দিয়ে যাচ্ছে। যেখানে দিন শেষে যেন হতাশা ছাড়া কিছু চোখে পড়ে না।

সিনেমাটিতে লস অ্যাঞ্জেলেসে ডারসিনের প্রতিদিনের জীবনযাত্রা এতে তুলে ধরা হয়েছে। যার দিন শুরু হয় কখনো সাক্ষাৎকার, কখনো ব্যবসায়িক অ্যাপয়েন্টমেন্টের পরিকল্পনার কোনো মিটিংয়ের মাধ্যমে। এই নারী ঘুরে দাঁড়াতে একই সঙ্গে চাকরি ও ব্যবসা—দুটোই চেষ্টা করছে। কিন্তু বাস্তবতা কঠিন। যা কখনো আশাজাগানো, কখনো মন ভেঙে দেয়। যদিও প্রতিটি ব্যর্থতা তার ওপর গভীর প্রভাব ফেলে।

ডারসিনের চরিত্রে অভিনয় করেছেন কাইলা ডায়ান কেনেডি। তাঁর সংবেদনশীল ও স্বাভাবিক অভিনয় উপস্থাপন পছন্দ করেছেন দর্শক। তিনি বুদ্ধি, দৃঢ়তা ও মানসিক ভারসাম্য বজায় রেখে প্রতিটি দৃশ্য সুন্দর করে ফুটিয়ে তুলেছেন। একটি দৃশ্যে স্কুলের চাকরির জন্য ডেকে একপর্যায়ে তার বয়স জিজ্ঞাসা করা হয় এবং তাঁর ডিভোর্সের কথা শুনে স্কুলে চাকরি হয় না। তারা মুখের ওপর বলে দেয়, আরও তরুণ কাউকে খুঁজছে। মূলত চাকরি না দেওয়ার পাঁয়তারা। এ ঘটনায় রুম থেকে দ্রুত বের হয়ে যাওয়া প্রকাশ করে সে নিজের সম্মান নিয়েই বাঁচতে চায়।

আবার অর্থ, খাদ্যসংকটে থাকলেও সে কোনো কিছু চুরি করতে চায়। এর মধ্যে দিয়ে ডারসিনের সংগ্রামকে তুলে ধরা হয়েছে। ডারসিনের সংগ্রামের মাধ্যমে বোঝে যায়, কখনো কখনো মানুষের জীবনকে সমাজের ফাঁকফোকরেই আটকে রাখা হয়। সমাজে তারা সাধারণত অগণ্য থাকে এবং প্রয়োজনীয় সহায়তা পায় না। কিন্তু প্রতিটি ব্যর্থতা তাদের সত্যিকারের নিশ্চয়তার দিকে ঠেলে দেয়।

বিবাহবিচ্ছেদের পরে স্বাভাবিক একটি জীবন যাপন করতে চেয়েছিল এই নারী। চাকরি ছেড়ে সংসারে সময় দিয়েছে। কিন্তু দিন শেষে তাকে একা হতে হয়। যে কারণে বলে যায়, স্বল্পদৈর্ঘ্য সিনেমাটি সেই সব ভাঙা জীবনের কাহিনি বলে, যেগুলো সাধারণ চোখে দেখা যায় না, তাদের জন্য প্রতিটি দিনই এক নতুন চ্যালেঞ্জ, নতুন স্বপ্নের। সেই স্বপ্ন দেখে বলেই যুক্তরাষ্ট্রে চাকরির জন্য হন্য হয়ে ঘুরতে থাকা মেয়েটি গাড়ির মধ্যে ঘুমায়। এটি পরিচালনা করেছেন অ্যারন গফম্যান। সান ফ্রান্সিসকো শর্ট ফিল্ম ফেস্টিভ্যালসহ একাধিক উৎসবে এটি পুরস্কৃত হয়েছে। সম্প্রতি ‘অমেলেতো’ ইউটিউব চ্যানেলে এটি প্রচারিত হয়েছে।

বরফঢাকা পাহাড়ে হাত কেটেও থামেননি নিশো—কাজাখস্তানে ঝুঁকি নিয়েই শুটিং
‘কান্নাটা যেন খাঁটি হয়, সেটাই আসল কথা’
নাহিদের গান তরুণদের কেন পছন্দ
আরশের সঙ্গে রোমান্টিক ছবি—সবাই কেন অভিনন্দন জানাচ্ছেন? সুনেরাহ্ বললেন…
নেটফ্লিক্সের সিনেমায় ব্ল্যাকপিঙ্ক তারকা লিসা
Share This Article
Facebook Email Print
শনিবার, ফেব্রু ৭, ২০২৬

সর্বশেষ

ফতুল্লা থানা আওমীলীগের সভাপতি এম সাইফুল্লাহ বাদলের মৃত্যু
ডিসেম্বর ২৫, ২০২৫
তীব্র শীতে শরীর গরম রাখতে খাদ্যাভ্যাসে যেসব খাবার জরুরি
জানুয়ারি ১০, ২০২৬
বেগম জিয়ার মৃত্যুতে যা বললেন জামায়াতে ইসলামের আমির
ডিসেম্বর ৩০, ২০২৫
নারায়ণগঞ্জে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ
নভেম্বর ৯, ২০২৫
প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের হুমকি দিচ্ছে কারা আজহারুল ইসলাম মান্নানকে জবাব দিতে হবে: অঞ্জন দাস
ডিসেম্বর ১৮, ২০২৫
ন্যান্সির দাবি
জানুয়ারি ২৯, ২০২৬
২ ডিসেম্বর বেলস পার্কে ১০ লক্ষ মানুষের সমাবেশ– প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে
নভেম্বর ৩০, ২০২৫

Follow US

Find US on Social Medias
FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
Popular News
জাতীয়

পটুয়াখালীতে শিশুকে ধর্ষণের পর হত্যা, বাবা রিমান্ডে

Dailynarayanganj24
Dailynarayanganj24
জানুয়ারি ৬, ২০২৬
জনতার হাটসভা‘মাথাল’ মার্কায় বিকল্প জনরাজনীতির ডাক দিলেন অঞ্জন দাস
নারায়ণগঞ্জে পিস্তল হাতে ভাইরাল সেই সোহাগ সহযোগীসহ আটক
জয়া, বাঁধন থেকে মেহজাবীন—২০২৫ সালে নজর কাড়লেন কারা
নারায়ণগঞ্জ-৩ আসনে মান্নানের মনোনয়নপত্র সংগ্রহ
ডেইলি নারায়ণগঞ্জ 24

সম্পাদক : আলমগীর আজিজ ইমন
মোবাইল : ০১৪১০৪৪৮৮৩২
মোবাইল : ০১৯১১৪৭৯৬৩২

ই-মেইল : dailynarayanganj24@gamil.com
ঠিকানা : বঙ্গবন্ধু সড়ক, হাজী মঞ্জিল, ৩য় তলা।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ বা ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি।

© ২০২৫ | সকল স্বত্ব ডেইলিনারায়ণগঞ্জ২৪.কম কর্তৃক সংরক্ষিত | উন্নয়নে moonutechsolution.com
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?