By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Notification Show More
Font ResizerAa
  • প্রচ্ছদ
  • মহানগর
  • জেলাজুড়ে
    • সদর
    • বন্দর
    • ফতুল্লা
    • সিদ্ধিরগঞ্জ
    • রূপগঞ্জ
    • সোনারগাঁও
    • আড়াইহাজার
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • সাক্ষাৎকার
  • বিনোদন
  • খেলাধুলা
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
    • বিশেষ প্রতিবেদন
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • নারী ও শিশু
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Search
Reading: নির্বাচিত হলে জনগণই হবে তার মূল শক্তি এবং প্রকৃত অর্থে জনগণের হাতেই থাকবে এমপি –তারিকুল ইসলাম
Share
Font ResizerAa
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Search
  • প্রচ্ছদ
    • জেলাজুড়ে
  • জাতীয়
  • মহানগর
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আদালত
  • স্বাস্থ্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
    • কৃষি ও খামার
    • চাকুরী
    • নারী ও শিশু
    • আন্তর্জাতিক
    • বিশেষ প্রতিবেদন
    • মতামত
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Follow US
প্রচ্ছদমহানগররাজনীতিসদর

নির্বাচিত হলে জনগণই হবে তার মূল শক্তি এবং প্রকৃত অর্থে জনগণের হাতেই থাকবে এমপি –তারিকুল ইসলাম

Dailynarayanganj 24 .com
Last updated: জানুয়ারি ২৮, ২০২৬ ৩:৫৬ অপরাহ্ণ
Dailynarayanganj 24 .com
Published: জানুয়ারি ২৮, ২০২৬
Share
SHARE

ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গণসংহতি আন্দোলন মনোনীত মাথাল প্রতীকের প্রার্থী তারিকুল ইসলাম সুজন, নির্বাচিত হলে জনগণের সঙ্গে সরাসরি ও স্বচ্ছ যোগাযোগ নিশ্চিত করতে তিনি ‘হাতের মুঠোয় এমপি’ নামে একটি সিটিজেন কানেক্টেড অ্যাপ চালু করবেন।

বুধবার (২৮ জানুয়ারি) অনুষ্ঠিত এ গণসংযোগে তিনি সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের সমস্যা ও প্রত্যাশার কথা শোনেন।নারায়ণগঞ্জ শহরের ১৩ নম্বর (নাসিক) ওয়ার্ডের কে পি সাহা রোড, সরদার হাউজিং, আমলাপাড়াসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন।

গণসংযোগকালে তারিকুল ইসলাম সুজন বলেন, এই অ্যাপের মাধ্যমে এলাকার সাধারণ মানুষ ঘরে বসেই তাদের সমস্যা, অভিযোগ, প্রস্তাব এবং জরুরি সেবার আবেদন সরাসরি এমপির দপ্তরে জানাতে পারবেন। এর ফলে জনপ্রতিনিধি ও জনগণের মাঝে দূরত্ব কমে আসবে এবং দ্রুত সেবা প্রদান, জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত করা সম্ভব হবে।

তারিকুল ইসলাম সুজন আরও বলেন, ডিজিটাল প্রযুক্তির সঠিক ব্যবহারের মাধ্যমে জনগণের অধিকার আদায় এবং সেবা পৌঁছে দেওয়া আরও সহজ ও কার্যকর করা যায়। নির্বাচিত হলে জনগণই হবে তার মূল শক্তি এবং প্রকৃত অর্থে জনগণের হাতেই থাকবে এমপি।

এ সময় গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলার নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব আলমগীর হোসেন আলম, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের জেলার সাবেক সভাপতি ফারহানা মানিক মুনা, বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতির জেলা আহ্বায়ক আব্দুল আল মামুন, বাংলাদেশ যুব ফেডারেশনের কেন্দ্রীয় নেতা আবুল হোসেন মারুফ, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের জেলা সহ-সভাপতি সৃজয় সাহা, রনি শেখসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

৫৪ বছর পরেও লড়াই করতে হয়, গুলিবিদ্ধ হয় মানবতা-মুফতি মাসুম বিল্লাহ
সোনারগাঁওয়ে প্রশাসনের নিরপেক্ষতা ভঙ্গ, আচরণবিধির চরম লঙ্ঘন : অঞ্জন দাস
ভোটারদের নজরদারি ও প্রতিশোধের হুমকি ফৌজদারি অপরাধ দাবি – অঞ্জন দাস
গুরুত্বপূর্ণ আসন নারায়ণগঞ্জ-৪, থাকছে না বিএনপির প্রার্থী
মহানগর বিএনপি নেতা আওলাদ হোসেন অসুস্থ দোয়া চাইলেন পরিবার
Share This Article
Facebook Email Print
সোমবার, ফেব্রু ৯, ২০২৬

সর্বশেষ

মহড়ার আড়ালে হামলার আশঙ্কা! মিসাইল ইস্যুতে ইরানের নতুন বার্তা
ডিসেম্বর ২৩, ২০২৫
থাইরয়েডের যে ৫টি লক্ষণ অবহেলা করবেন না
ডিসেম্বর ১৩, ২০২৫
এরফান সোলতানির মৃত্যুদণ্ড কার্যকর স্থগিত করল ইরান
জানুয়ারি ১৫, ২০২৬
মানবতাবিরোধী অপরাধ : শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল
জানুয়ারি ১৯, ২০২৬
তারেক রহমানের গণসংবর্ধনায়ঃ শক্তির জানান দিবে নারায়ণগঞ্জ বিএনপি
ডিসেম্বর ২৪, ২০২৫
নতুন বেতন কাঠামোতে সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতন কত? 
জানুয়ারি ১৮, ২০২৬
আমির হামজার বিরুদ্ধে মানহানির মামলা
জানুয়ারি ১৯, ২০২৬

Follow US

Find US on Social Medias
FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
Popular News
ধর্ম

আল্লাহর কঠোর বিধান: এই ১৪ নারীর সঙ্গে বিয়ে করলে হারাম হবে সম্পর্ক

Dailynarayanganj24
Dailynarayanganj24
ডিসেম্বর ২৩, ২০২৫
চট্টগ্রামের প্রার্থীদের হলফনামা
হাত কাঁপা রোগের কারণ ও চিকিৎসা
ছাঁটাই নিয়ে ক্ষোভের মুখে ওয়াশিংটন পোস্টের সিইও উইল লুইসের পদত্যাগ
দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি থাকবে- -মুফতি মাসুম বিল্লাহ
ডেইলি নারায়ণগঞ্জ 24

সম্পাদক : আলমগীর আজিজ ইমন
মোবাইল : ০১৪১০৪৪৮৮৩২
মোবাইল : ০১৯১১৪৭৯৬৩২

ই-মেইল : dailynarayanganj24@gamil.com
ঠিকানা : বঙ্গবন্ধু সড়ক, হাজী মঞ্জিল, ৩য় তলা।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ বা ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি।

© ২০২৫ | সকল স্বত্ব ডেইলিনারায়ণগঞ্জ২৪.কম কর্তৃক সংরক্ষিত | উন্নয়নে moonutechsolution.com
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?