By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Notification Show More
Font ResizerAa
  • প্রচ্ছদ
  • মহানগর
  • জেলাজুড়ে
    • সদর
    • বন্দর
    • ফতুল্লা
    • সিদ্ধিরগঞ্জ
    • রূপগঞ্জ
    • সোনারগাঁও
    • আড়াইহাজার
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • সাক্ষাৎকার
  • বিনোদন
  • খেলাধুলা
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
    • বিশেষ প্রতিবেদন
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • নারী ও শিশু
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Search
Reading: জীবন দিয়ে আদায় করা অধিকার কেউ যেন ষড়যন্ত্র করে ছিনিয়ে নিতে না পারে: তারেক রহমান
Share
Font ResizerAa
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Search
  • প্রচ্ছদ
    • জেলাজুড়ে
  • জাতীয়
  • মহানগর
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আদালত
  • স্বাস্থ্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
    • কৃষি ও খামার
    • চাকুরী
    • নারী ও শিশু
    • আন্তর্জাতিক
    • বিশেষ প্রতিবেদন
    • মতামত
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Follow US
রাজনীতি

জীবন দিয়ে আদায় করা অধিকার কেউ যেন ষড়যন্ত্র করে ছিনিয়ে নিতে না পারে: তারেক রহমান

Dailynarayanganj24
Last updated: জানুয়ারি ২৮, ২০২৬ ৩:০০ পূর্বাহ্ণ
Dailynarayanganj24
Published: জানুয়ারি ২৮, ২০২৬
Share
SHARE

ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ বাংলাদেশ গড়ে তুলতে হলে সঠিক লোককে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, ‘অধিকার আদায়ের জন্য যারা জীবন দিয়েছে, সেই অধিকার যাতে ষড়যন্ত্র করে কেউ ছিনিয়ে নিতে না পারে।’

Contents
  • নারী শ্রমিকদের সন্তানদের জন্য ডে কেয়ার চালু হবে
  • কৃষকদের জন্য হবে কৃষক কার্ড

মঙ্গলবার রাতে গাজীপুর জেলা শহরের রাজবাড়ী মাঠে আয়োজিত বিএনপির জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তারেক রহমান। রাত পৌনে ১২টার দিকে ময়মনসিংহ থেকে সড়কপথে এসে সভাস্থলে উপস্থিত হন তিনি। সঙ্গে ছিলেন স্ত্রী জুবাইদা রহমান। রাত ১১টা ৫৭ মিনিটে বক্তব্য শুরু করেন তারেক রহমান।

তারেক রহমান বলেন, ‘আন্দোলন হয়েছে, সংগ্রাম হয়েছে, স্বৈরাচার বিদায় হয়েছে দেশ থেকে। এখন দেশ গড়ার পালা। এখন মানুষের ভাগ্য পরিবর্তন করার সময় হয়েছে। কাজেই আমাদের পরিশ্রম করতে হবে, কাজ করতে হবে এবং ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, কাজ করি, পরিশ্রম করি, তবেই ইনশা আল্লাহ আমরা প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলে সক্ষম হব।

বিএনপির চেয়ারম্যান বলেন, ‘সবার আগে বাংলাদেশ। কাজেই সেই বাংলাদেশ গড়ে তুলতে হলে আমাদেরকে একসাথে থাকতে হবে। আমাদের সঠিক লোককে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে, যাতে মানুষের সমস্যার সমাধান করতে পারে। আমাদেরকে সতর্ক থাকতে হবে—অধিকার আদায়ের জন্য যারা জীবন দিয়েছে, সেই অধিকার যাতে ষড়যন্ত্র করে কেউ ছিনিয়ে নিতে না পারে।’

স্বাধীনতা রক্ষায় গাজীপুরে মানুষের বিরাট অবদান রয়েছে উল্লেখ করে তারেক রহমান বলেন, ‘২০২৪ সালে আন্দোলন করে মানুষ প্রমাণ করে দেখিয়েছে। হাজার হাজার মানুষ স্বৈরাচারকে সরিয়ে দিয়েছে। আমাদের স্বাধীনতা রক্ষায় গাজীপুরে মানুষের বিরাট অবদান আছে। কাজেই এই অবদানকে বৃথা যেতে দেওয়া যাবে না।’

নারী শ্রমিকদের সন্তানদের জন্য ডে কেয়ার চালু হবে

তারেক রহমান গাজীপুরবাসীর সমস্যার কথা উল্লেখ করে বলেন, জয়দেবপুরের রেলক্রসিংয়ে একটা ওভারপাস নির্মাণ করা হবে। সেটি নির্মাণ করলে যানজট দূর হবে। শিল্পকারখানার নারী শ্রমিকেরা যাতে তাঁদের সন্তানদের ডে কেয়ার সেন্টারে রেখে কাজ করতে পারেন, সে ব্যবস্থা চালু করা হবে।

খাল খননের প্রসঙ্গে তারেক রহমান বলেন, ‘এখানে বড় বড় কয়েকটি খাল আছে। তার মধ্যে লবণদহ, চিলাই ও তুরাগ খাল দূষণের কারণে প্রায় বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। সেই খালগুলো খনন করা হবে। আগামী ১২ তারিখের নির্বাচনের পর ইনশা আল্লাহ সেই খাল একসঙ্গে খনন কাজ শুরু করব।’

শিল্পকারখানার শ্রমিকদের উদ্দেশে বিএনপি চেয়ারম্যান বলেন, ‘আমি মনে করি গাজীপুর শুধু শিল্পনগরী না, এটি গার্মেন্টসের রাজধানী। এখন এই গার্মেন্টসে লক্ষ লক্ষ মা–বোনেরা কাজ করে। ভাইয়েরাও কাজ করে। এই গার্মেন্টসশিল্পকে কে এনেছিল জানেন আপনারা? কে এনেছিল বলেন তো? জিয়াউর রহমান। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই গার্মেন্টশিল্প বাংলাদেশে এনেছিলেন। তারপর লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। মা–বোনের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে।’  

তারেক রহমান আরও বলেন, ‘আমাদের মেয়েরা স্কুলে ফ্রি শিক্ষা পায়—প্রাইমারি থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত, এটাও চালু করেছিল খালেদা জিয়া। এই দেশের খেটে খাওয়া মানুষের জন্য যদি কেউ কাজ করে থাকে, সেটা বিএনপিই একমাত্র করেছে। আমার অনেকগুলো পরিকল্পনা আছে। তার মধ্যে একটি হচ্ছে গার্মেন্টসের মতো আরও শিল্প নিয়ে আসা। যেখানে আরও মা-বোনদের কর্মসংস্থান হবে। তরুণ ভাই-বোনেরা সেখানে কাজ করবেন। সেখান থেকে নতুন পণ্য রপ্তানি হবে।’

কৃষকদের জন্য হবে কৃষক কার্ড

নিজের পরিকল্পনার কথা উল্লেখ করে তারেক রহমান বলেন, ‘লক্ষ লক্ষ মা–বোনদের জন্য একটা পরিকল্পনা গ্রহণ করেছি। যে মায়েরা খেটে খায়, কষ্ট করে, পরিশ্রম করে সেই মায়েদের জন্য আমরা দলমত–নির্বিশেষে একটি করে ফ্যামিলি কার্ড দেব। সেই কার্ডের মাধ্যমে প্রত্যেকটি মায়ের কাছে সরকারের কাছ থেকে সহযোগিতা পৌঁছে যাবে। কৃষক ভাইদেরকে আমরা সহযোগিতা করতে চাই। এ জন্য কৃষক কার্ড তৈরি করেছি। সেই কার্ডের মধ্যে আমরা কৃষকদেরকে সহযোগিতা পৌঁছে দেব।’  

স্মৃতিচারণা করে তারেক রহমান বলেন, ‘স্বাধীনতাযুদ্ধের আগে এই মাঠে (ভাওয়াল রাজবাড়ী মাঠ) আমি অনেক খেলেছি, দৌড়াদৌড়ি করেছি। রাজবাড়ীর পাশে লাল দুটো বাংলো ছিল। সেই বাংলোতে আমরা পরিবারের সবাই থাকতাম। আমার ছোটবেলা গাজীপুরের এই জায়গায় কেটেছে। এই মাঠে আমি অনেক দৌড়াদৌড়ি করেছি, খেলেছি। কাজেই গাজীপুরের মানুষের কাছে আমার দাবি থাকল ধানের শীষকে জয়যুক্ত করতে হবে।’

জনসভায় আরও বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) কাজী সাইয়েদুল আলম, গাজীপুর-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মো. মজিবুর রহমান, গাজীপুর-২ আসনের প্রার্থী এম মঞ্জুরুল করিম, গাজীপুর-৩ আসনের প্রার্থী রফিকুল ইসলাম, গাজীপুর-৪ আসনের প্রার্থী শাহ্ রিয়াজুল হান্নান, গাজীপুর-৫ আসনের প্রার্থী মো. ফজলুল হক মিলন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মাজহারুল আলম প্রমুখ।

বর্তমান সংকট থেকে উত্তরণের পথ সরকারকেই খুঁজতে হবে: ফখরুল
নারায়ণগঞ্জের রাজনীতিতে শামীম ওসমানের পথে জাকির খান
বিয়ের প্রস্তাবে রাজি না হওয়াতে ছেলের বাবাকে কুপিয়ে যখম        
নারায়ণগঞ্জ-৫ আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী আল আমিন রাকিবের মনোনয়ন সংগ্রহ
নারায়ণগঞ্জে ফতুল্লায় শাশুড়ি হত্যায় যুবকের মৃত্যুদণ্ড
Share This Article
Facebook Email Print
শনিবার, ফেব্রু ৭, ২০২৬

সর্বশেষ

ভয় পাওয়ার কিছু নেই নির্বাচন সুষ্ট ও নিরপেক্ষ হবে–মাকসুদ
ফেব্রুয়ারি ৭, ২০২৬
দেশে ফেরার পথে তারেক রহমানের ফেসবুক পোস্ট, কী লিখেছেন
ডিসেম্বর ২৫, ২০২৫
অভিনয় ছেড়ে কাঠমিস্ত্রি হতে চাওয়া সেই মেয়েটিই এখন অস্কার-দৌড়ে
ডিসেম্বর ২৪, ২০২৫
বিজয় এবার ফুটবলেরই হবে: মাকসুদ
জানুয়ারি ২১, ২০২৬
পরিবহন চাঁদাবাজ হাজী রিপন পুত্রসহ গ্রেপ্তার
ডিসেম্বর ২২, ২০২৫
‘বাংলাদেশে নজর দিলে ভারতকে মিসাইলে জবাব দিবে পাকিস্তান’
ডিসেম্বর ২৪, ২০২৫
২০২৬ সালে কোন মাসে কত দিন টানা ছুটি পাবেন সরকারি চাকরিজীবীরা
জানুয়ারি ১, ২০২৬

Follow US

Find US on Social Medias
FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
Popular News
জাতীয়

দিল্লি ও করাচিকে ছাড়িয়ে বায়ুদূষণে শীর্ষে আজ ঢাকা, সুরক্ষায় করণীয়গুলো জেনে নিন

Dailynarayanganj24
Dailynarayanganj24
জানুয়ারি ১৫, ২০২৬
নারায়ণগঞ্জ-৪ আসনে গিয়াসউদ্দিনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ
নির্বাচনে ভুয়া তথ্য মোকাবেলায় জাতিসংঘের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা
খালেদা জিয়ার প্রয়াণ
যক্ষ্মা ও ম্যালেরিয়া নির্মূলে মাঠপর্যায়ে কাজ: জেলা ব্যবস্থাপক খুঁজছে ব্র্যাক
ডেইলি নারায়ণগঞ্জ 24

সম্পাদক : আলমগীর আজিজ ইমন
মোবাইল : ০১৪১০৪৪৮৮৩২
মোবাইল : ০১৯১১৪৭৯৬৩২

ই-মেইল : dailynarayanganj24@gamil.com
ঠিকানা : বঙ্গবন্ধু সড়ক, হাজী মঞ্জিল, ৩য় তলা।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ বা ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি।

© ২০২৫ | সকল স্বত্ব ডেইলিনারায়ণগঞ্জ২৪.কম কর্তৃক সংরক্ষিত | উন্নয়নে moonutechsolution.com
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?