By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Notification Show More
Font ResizerAa
  • প্রচ্ছদ
  • মহানগর
  • জেলাজুড়ে
    • সদর
    • বন্দর
    • ফতুল্লা
    • সিদ্ধিরগঞ্জ
    • রূপগঞ্জ
    • সোনারগাঁও
    • আড়াইহাজার
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • সাক্ষাৎকার
  • বিনোদন
  • খেলাধুলা
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
    • বিশেষ প্রতিবেদন
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • নারী ও শিশু
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Search
Reading: চ্যাম্পিয়নস লিগের নকআউটে যেতে আজ কোন ক্লাবকে কী করতে হবে
Share
Font ResizerAa
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Search
  • প্রচ্ছদ
    • জেলাজুড়ে
  • জাতীয়
  • মহানগর
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আদালত
  • স্বাস্থ্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
    • কৃষি ও খামার
    • চাকুরী
    • নারী ও শিশু
    • আন্তর্জাতিক
    • বিশেষ প্রতিবেদন
    • মতামত
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Follow US
খেলাধুলা

চ্যাম্পিয়নস লিগের নকআউটে যেতে আজ কোন ক্লাবকে কী করতে হবে

Dailynarayanganj24
Last updated: জানুয়ারি ২৮, ২০২৬ ৫:০৬ পূর্বাহ্ণ
Dailynarayanganj24
Published: জানুয়ারি ২৮, ২০২৬
Share
SHARE

ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ আজ ফুটবলের রাত। আজ রাতে যে চ্যাম্পিয়নস লিগে যুগপৎ মাঠে নামছে ৩৬টি দল। লিগ পর্বের শেষ ম্যাচ ডেতে ১৮টি ম্যাচে মুখোমুখি হচ্ছে দলগুলো। কোনো কোনো ক্লাবের জন্য আজ সরাসরি শেষ ষোলোতে জায়গা করে নেওয়ার সুযোগ। কারও জন্য সেরা ২৪-এ থেকে অন্তত নকআউট পর্বে উঠে টুর্নামেন্টে টিকে থাকার ম্যাচ।

Contents
  • শেষ ষোলোর জন্য লড়ছে যারা
  • আজ মুখোমুখি

আর্সেনাল ও বায়ার্ন মিউনিখ আজ নির্ভার হয়েই খেলতে নামবে। ইংলিশ ও জার্মানির ক্লাব দুটি যে আগেই সরাসরি শেষ ষোলো খেলা নিশ্চিত করে ফেলেছে। নির্ভার আজ আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট, কাইরাত আলমাতি, স্লাভিয়া প্রাগ ও ভিয়ারিয়ালও। এই চার দলের প্রথম পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়েছে আগেই।

তবে বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি এবং রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, ম্যানচেস্টার সিটি ও লিভারপুলের মতো সাবেক চ্যাম্পিয়নরা নকআউট পর্ব নিশ্চিত করলেও আজ মাঠে নামবে সরাসরি শেষ ষোলো নিশ্চিত করতে।

লিগ পর্বের সপ্তম রাউন্ড পর্যন্ত নকআউট পর্ব নিশ্চিত করেছে আর্সেনাল-বায়ার্নসহ ১৫টি ক্লাব। বাকি ৯টি জায়গার জন্য লড়াইয়ে টিকে আছে ১৭টি দল। পয়েন্ট তালিকার শীর্ষ আট ক্লাব সরাসরি চলে যাবে শেষ ষোলোতে। ৯ম থেকে ২৪তম—এই ১৬ দল উঠবে নকআউট প্লে-অফে। সেখান থেকে আট ম্যাচের আট জয়ী দল উঠবে শেষ ষোলোতে। শুক্রবার হবে প্লে-অফের ড্র।

শেষ ষোলোর জন্য লড়ছে যারা

টুর্নামেন্টের সফল দল রিয়াল মাদ্রিদ আজ সাবেক কোচ জোসে মরিনিওর নতুন ক্লাব বেনফিকাকে হারালেই সরাসরি শেষ ষোলোতে উঠে যাবে। বেনফিকার মাঠে হবে ম্যাচটি। ছয়বারের চ্যাম্পিয়ন লিভারপুল আজ ঘরের মাঠে আজারি ক্লাব কারাবাগকে হারালে উঠে যাবে শেষ ষোলোতে। আরেক ইংলিশ ক্লাব টটেনহামও ফ্রাঙ্কফুর্টকে হারালে উঠে যাবে শেষ ষোলোতে।

সপ্তম রাউন্ড শেষে সমান ১৩ পয়েন্ট নিয়ে ৬ষ্ঠ থেকে ১৩তম স্থানে আছে ৮টি দল। তাদের মধ্যে বর্তমান চ্যাম্পিয়ন ফরাসি ক্লাব পিএসজি ঘরের মাঠে আতিথেয়তা দেবে ইংলিশ ক্লাব নিউক্যাসলকে। ক্লাব বিশ্ব চ্যাম্পিয়ন চেলসি নাপোলির বিপক্ষে নাপোলির মাঠে খেলবে। এই মুহূর্তে ২৫ নম্বরে থাকা নাপোলির জন্য ম্যাচটি টুর্নামেন্টে টিকে থাকার।

সাবেক দুই চ্যাম্পিয়ন বার্সেলোনা ও ম্যানচেস্টার সিটি আছে ৯ম ও ১১তম স্থানে। নিজেরা জয় পেলে ও পয়েন্ট তালিকায় ওপরে থাকা প্রতিদ্বন্দ্বীদের কেউ পয়েন্ট হারালে সরাসরি শেষ ষোলোতে উঠে যাবে দল দুটি।

স্পোর্তিং সিপি, আতলেতিকো মাদ্রিদ, আতালান্তা, ইন্টার মিলান ও জুভেন্টাস অন্তত নকআউট পর্বে খেলা নিশ্চিত করে ফেলেছে।

এখনো যাদের নকআউট পর্ব নিশ্চিত হয়নি, তাদের মধ্যে সবচেয়ে বড় নাম বরুসিয়া ডর্টমুন্ড। এ ছাড়া মার্শেই, লেভারকুসেন, মোনাকো, পিএসভি, বিলবাও ও অলিম্পিয়াকোস আছে নকআউটে ওঠার লড়াইয়ে।

আজ মুখোমুখি

পিএসজি-নিউক্যাসল
ম্যান সিটি-গালাতাসারাই
লিভারপুল-কারাবাগ
ডর্টমুন্ড-ইন্টার মিলান
বার্সেলোনা-কোপেনহেগেন
আর্সেনাল-কাইরাত
লেভারকুসেন-ভিয়ারিয়াল
আতলেতিকো-বোডো/গ্লিমট
বেনফিকা-রিয়াল মাদ্রিদ
ফ্রাঙ্কফুর্ট-টটেনহাম
ব্রুগা-মার্শেই
পিএসভি-বায়ার্ন
আয়াক্স-অলিম্পিয়াকোস
নাপোলি-চেলসি
মোনাকো-জুভেন্টাস
ইউনিয়ন-আতালান্তা
বিলবাও-স্পোর্তিং সিপি
পাফোস-স্লাভিয়া প্রাগ
* সব ম্যাচ বাংলাদেশ সময় রাত ২টায় শুরু

বাংলাদেশ ফুটবল লিগ
সান্তোসের সঙ্গে নেইমারের নতুন চুক্তি বিশ্বকাপের আগে যে বার্তা দিচ্ছে
গোল পাচ্ছেন না আর্জেন্টাইন তারকা, দুশ্চিন্তা বাড়ছে স্কালোনির
আইসিসি কেন পাকিস্তানকে শাস্তি দিতে পারবে না, বললেন সাবেক চেয়ারম্যান
ঢাকা ক্যাপিটালস: গুরবাজ-হেলসের সঙ্গে অলরাউন্ডাররাই বড় শক্তি
Share This Article
Facebook Email Print
মঙ্গলবার, ফেব্রু ১০, ২০২৬

সর্বশেষ

দিনক্ষণ চূড়ান্ত, ৩ বছর ৯ মাস পর ফিরছে বিটিএস
জানুয়ারি ২, ২০২৬
হাদির শেষ বিদায়ে আজহারীর আবেগঘন পোস্ট
ডিসেম্বর ২১, ২০২৫
জার্মানিতে তুষারঝড় ‘এল্লি’র দাপট, বিপর্যস্ত জনজীবন
জানুয়ারি ৯, ২০২৬
এত ফুল, এত রং, এত গন্ধ
জানুয়ারি ১৩, ২০২৬
হাতপাখার সাইলেন্ট ভোটে পাল্টে যেতে পারে সমীকরণ- -মুফতি মাসুম বিল্লাহ
ফেব্রুয়ারি ৭, ২০২৬
মাদুরোকে যুক্তরাষ্ট্রের তুলে নিয়ে যাওয়ায় চীনের কতটা ক্ষতি হবে
জানুয়ারি ৭, ২০২৬
ছাত্রলীগ নেতাকে আটকের চেষ্টা
জানুয়ারি ১৫, ২০২৬

Follow US

Find US on Social Medias
FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
Popular News
অর্থনীতি

পেঁয়াজ আমদানির অনুমতি আরো বাড়ানো হলো

Dailynarayanganj24
Dailynarayanganj24
ডিসেম্বর ১৫, ২০২৫
আগামী বছর সঞ্চয়পত্রের মুনাফা কমতে যাচ্ছে! নতুন হার জানাল অর্থ বিভাগ
বাস্কেটবল আকৃতির সিস্টে লুকানো ছিল শিশু
কবে থেকে বাড়ছে শীত, জানাল আবহাওয়া অধিদপ্তর
তাহাজ্জুদে নবীজি (সা.) যে দোয়া পড়তেন
ডেইলি নারায়ণগঞ্জ 24

সম্পাদক : আলমগীর আজিজ ইমন
মোবাইল : ০১৪১০৪৪৮৮৩২
মোবাইল : ০১৯১১৪৭৯৬৩২

ই-মেইল : dailynarayanganj24@gamil.com
ঠিকানা : বঙ্গবন্ধু সড়ক, হাজী মঞ্জিল, ৩য় তলা।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ বা ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি।

© ২০২৫ | সকল স্বত্ব ডেইলিনারায়ণগঞ্জ২৪.কম কর্তৃক সংরক্ষিত | উন্নয়নে moonutechsolution.com
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?