By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Notification Show More
Font ResizerAa
  • প্রচ্ছদ
  • মহানগর
  • জেলাজুড়ে
    • সদর
    • বন্দর
    • ফতুল্লা
    • সিদ্ধিরগঞ্জ
    • রূপগঞ্জ
    • সোনারগাঁও
    • আড়াইহাজার
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • সাক্ষাৎকার
  • বিনোদন
  • খেলাধুলা
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
    • বিশেষ প্রতিবেদন
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • নারী ও শিশু
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Search
Reading: ‘ক্রিকেট আর রাজনীতি এক করা যায় না’—মিশা সওদাগর
Share
Font ResizerAa
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Search
  • প্রচ্ছদ
    • জেলাজুড়ে
  • জাতীয়
  • মহানগর
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আদালত
  • স্বাস্থ্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
    • কৃষি ও খামার
    • চাকুরী
    • নারী ও শিশু
    • আন্তর্জাতিক
    • বিশেষ প্রতিবেদন
    • মতামত
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Follow US
বিনোদন

‘ক্রিকেট আর রাজনীতি এক করা যায় না’—মিশা সওদাগর

Dailynarayanganj24
Last updated: জানুয়ারি ২৮, ২০২৬ ৪:২৩ পূর্বাহ্ণ
Dailynarayanganj24
Published: জানুয়ারি ২৮, ২০২৬
Share
SHARE

ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ বর্তমান সময়ে নায়ক-নায়িকাদের মধ্যে ব্র্যান্ড প্রোমোশনে যুক্ত হওয়ার প্রবণতা বাড়ছে। ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান থেকে শুরু করে চিত্রনায়িকা শবনম বুবলী, অপু বিশ্বাসের মতো অনেক জনপ্রিয় শিল্পীকেই এখন দেখা যাচ্ছে বিভিন্ন ব্র্যান্ডের প্রচারণায়। সে তালিকায় যুক্ত হয়েছেন রুপালি পর্দার তুমুল জনপ্রিয় খল অভিনেতা মিশা সওদাগর।

আট শতাধিক সিনেমায় অভিনয় করে দর্শকের মনে শক্ত অবস্থান তৈরি করা এই অভিনেতা বর্তমানে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতির দায়িত্বও পালন করছেন। অভিনয়ের পাশাপাশি সময়ের ট্রেন্ড অনুসরণ করে শোরুম উদ্বোধনেও অংশ নিচ্ছেন তিনি। তবে সব ধরনের ব্র্যান্ড ওপেনিংয়ে তিনি যান না, এ কথা আগেই জানিয়েছেন ভক্তদের।

মঙ্গলবার রাজধানীর উত্তরায় একটি লাইফস্টাইল ব্র্যান্ডের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হন মিশা সওদাগর। সেখানে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে ব্র্যান্ড প্রমোশন প্রসঙ্গে নিজের অবস্থান তুলে ধরেন তিনি।

মিশা জানান, ব্র্যান্ড ওপেনিংয়ে তাঁর চাহিদা থাকলেও মোটা অঙ্কের পারিশ্রমিকের প্রস্তাবেও তিনি অনেক ক্ষেত্রে আগ্রহ দেখাননি। তাঁর ভাষায়, এবারই প্রথম একটি সিগনেচার লাইফস্টাইল ব্র্যান্ডের উদ্বোধনে অংশ নিয়েছেন তিনি। এর কারণ হিসেবে তিনি ব্র্যান্ডটির সততা ও বিশ্বাসযোগ্যতার কথা উল্লেখ করেন। ব্র্যান্ড উদ্বোধনের পাশাপাশি আলোচনায় আসে ক্রিকেট প্রসঙ্গও।

বাংলাদেশ জাতীয় দলে সাকিব আল হাসানকে ফেরানোর বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিবেচনার সিদ্ধান্তকে স্বাগত জানান মিশা সওদাগর। তিনি বলেন, সাকিবকে আরও আগেই দলে ফেরানো উচিত ছিল। রাজনৈতিক নানা ইস্যুর কারণে বর্তমানে বিদেশে অবস্থান করছেন এই অলরাউন্ডার।

এ প্রসঙ্গে মিশা সওদাগরের মন্তব্য, সংস্কৃতিকে রাজনীতির সঙ্গে মিলিয়ে ফেলা ঠিক নয়। তাঁর মতে, রাজনীতির প্রভাব সংস্কৃতিতে পড়লে সংস্কৃতিই ক্ষতিগ্রস্ত হয়। তিনি বলেন, ‘যাদের মেধা আছে, তারাই জাতীয় দলে সুযোগ পাবে। ক্রিকেট আর রাজনীতিকে এক করা যায় না।’

নির্মাণে মনোযোগী অরিজিৎ সিং
মুখ খুললেন আরিফিন শুভ
১০ ব্যান্ডের নতুন গান নিয়ে উৎসব
শাবানা-ববিতা-সুচরিতাদের নাচের গুরু তিনি
মুক্তির আগেই রেকর্ড গড়ল প্রভাসের হরর-কমেডি সিনেমা ‘দ্য রাজা সাব’
Share This Article
Facebook Email Print
সোমবার, ফেব্রু ৯, ২০২৬

সর্বশেষ

পেসার, স্পিনার—সবাইকেই বেধড়ক পেটান এই ১০ জন
ফেব্রুয়ারি ৫, ২০২৬
নিহত বেড়ে ৫৩৮
জানুয়ারি ১২, ২০২৬
আবারও ভূমিকম্পে কেঁপে উঠল দেশ
ফেব্রুয়ারি ৩, ২০২৬
বেলুচিস্তানে শুধু সামরিক শক্তি দিয়ে কি রক্তক্ষয়ী সংঘাত শেষ হবে
ফেব্রুয়ারি ৭, ২০২৬
আমিত্ববিহীন এক অনন্য ভাষণ
ডিসেম্বর ২৭, ২০২৫
ত্রিপক্ষীয় বৈঠকে বসছে রাশিয়া-ইউক্রেন-যুক্তরাষ্ট্র
জানুয়ারি ২৪, ২০২৬
বাণিজ্য মেলায় বাড়ছে ভিড়, বিশেষ ছাড়ে কেনাকাটার ধুম
জানুয়ারি ১৪, ২০২৬

Follow US

Find US on Social Medias
FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
Popular News
প্রচ্ছদমহানগররাজনীতিসিদ্ধিরগঞ্জ

এবার শান্তিপূর্ণ নির্বাচন হবে মানুষ ভোট দিবে……গিয়াসউদ্দিন

Dailynarayanganj 24 .com
Dailynarayanganj 24 .com
ফেব্রুয়ারি ৯, ২০২৬
আবারও শৈত্যপ্রবাহ নিয়ে দুঃসংবাদ দিলো আবহাওয়া অধিদপ্তর! থাকবে যতদিন
নির্বাচনে দেখা যেতে পারে আহমেদ শরীফকে
নৃশংস, ভয়ংকর নায়কে আস্থা রাখছে বলিউড
নারায়ণগঞ্জে এনসিপির প্রার্থী  ঘোষণা-৪ আল আমিন, ৫ আসনে  তনু
ডেইলি নারায়ণগঞ্জ 24

সম্পাদক : আলমগীর আজিজ ইমন
মোবাইল : ০১৪১০৪৪৮৮৩২
মোবাইল : ০১৯১১৪৭৯৬৩২

ই-মেইল : dailynarayanganj24@gamil.com
ঠিকানা : বঙ্গবন্ধু সড়ক, হাজী মঞ্জিল, ৩য় তলা।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ বা ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি।

© ২০২৫ | সকল স্বত্ব ডেইলিনারায়ণগঞ্জ২৪.কম কর্তৃক সংরক্ষিত | উন্নয়নে moonutechsolution.com
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?