By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Notification Show More
Font ResizerAa
  • প্রচ্ছদ
  • মহানগর
  • জেলাজুড়ে
    • সদর
    • বন্দর
    • ফতুল্লা
    • সিদ্ধিরগঞ্জ
    • রূপগঞ্জ
    • সোনারগাঁও
    • আড়াইহাজার
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • সাক্ষাৎকার
  • বিনোদন
  • খেলাধুলা
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
    • বিশেষ প্রতিবেদন
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • নারী ও শিশু
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Search
Reading: ক্রিকেটাররা যেতে পারেননি, শুটিং দল কি ভারত যেতে পারবে
Share
Font ResizerAa
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Search
  • প্রচ্ছদ
    • জেলাজুড়ে
  • জাতীয়
  • মহানগর
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আদালত
  • স্বাস্থ্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
    • কৃষি ও খামার
    • চাকুরী
    • নারী ও শিশু
    • আন্তর্জাতিক
    • বিশেষ প্রতিবেদন
    • মতামত
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Follow US
খেলাধুলা

ক্রিকেটাররা যেতে পারেননি, শুটিং দল কি ভারত যেতে পারবে

Dailynarayanganj24
Last updated: জানুয়ারি ২৮, ২০২৬ ৩:১৮ পূর্বাহ্ণ
Dailynarayanganj24
Published: জানুয়ারি ২৮, ২০২৬
Share
SHARE

ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ সময় এগিয়ে আসছে। হাতে মাত্র কয়েক দিন। ভারতের দিল্লিতে আগামী ২ ফেব্রুয়ারি শুরু হচ্ছে এশিয়ান রাইফেল ও পিস্তল শুটিং চ্যাম্পিয়নশিপ, যা চলবে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত। টুর্নামেন্টে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা কাটছে না। বাংলাদেশ শুটিং স্পোর্ট ফেডারেশন বাংলাদেশ দলের জন্য জিও (সরকারি আদেশ) চেয়ে সরকারের কাছে আবেদন করলেও তা এখনো যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অনুমোদন পায়নি।

জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) এই আবেদন মন্ত্রণালয়ে পাঠালেও চূড়ান্ত সিদ্ধান্ত এখনো আসেনি। ১৯ জানুয়ারি মন্ত্রণালয়ে পাঠানো চিঠিতে এনএসসির নির্বাহী পরিচালক মো. দৌলতুজ্জামান লিখেছেন, বাংলাদেশ দলের একজন অ্যাথলেট রবিউল ইসলাম আর কোচ শারমিন আক্তারের নয়াদিল্লি সফরের জন্য সরকারি অনুমতির জন্য ফেডারেশন অনুরোধ করেছে।

এনএসসির পরিচালক (ক্রীড়া) আমিনুল এহসান জানিয়েছেন, মন্ত্রণালয়ের শীর্ষ স্তরে চিঠি পাঠানো হয়েছে এবং সিদ্ধান্ত এখন সরকারের হাতে। অন্যদিকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. সেলিম ফকির কাল প্রথম আলোকে বলেন, ‌‌‌‘শুটিং দলের দিল্লি যাওয়ার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। এখনো কোনো সিদ্ধান্ত জানতে পারিনি। দু–এক দিনের মধ্যে সিদ্ধান্ত হতে পারে।’ মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, যুব ও ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুলের সঙ্গে আলোচনার পরই এ সফরের ভাগ্য নির্ধারিত হবে।

এই টানাপোড়েনের পেছনে বড় কারণ হিসেবে দেখা হচ্ছে নিরাপত্তাশঙ্কা ও সাম্প্রতিক ভূরাজনৈতিক প্রেক্ষাপট। নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশ ক্রিকেট দল ভারতের মাটিতে টি-টুয়েন্টি বিশ্বকাপে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নেওয়ায় আইসিসি তাদের পরিবর্তে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করেছে। এই বিশেষ পরিস্থিতির প্রভাবেই শুটিং দলের জিও প্রাপ্তিতে অনেক কিছু চিন্তাভাবনার ব্যাপার আছে বলে ধারণা করা হচ্ছে।

নজিরবিহীনভাবে একমাত্র শুটার হিসেবে সফরের জন্য মনোনীত দেশের অন্যতম শীর্ষ শুটার রবিউল ইসলাম জানিয়েছেন, ৩১ জানুয়ারি ফ্লাইট বুকিং দেওয়া থাকলেও জিও না পাওয়ায় তিনি এখনো নিশ্চিত নন। নৌবাহিনীর অ্যাথলেট হওয়ায় এবং বিশেষ পাসপোর্ট থাকায় তাঁর নতুন করে ভারতীয় ভিসার প্রয়োজন নেই, কিন্তু সরকারি অনুমতি ছাড়া তিনি যাত্রা করতে পারবেন না।

সফরের জন্য মাত্র একজন শুটার কেন? এ বিষয়ে জানতে বারবার ফোন করা হলেও শুটিং ফেডারেশনের সাধারণ সম্পাদক আলেয়া ফেরদৌস ফোন ধরেননি। সফরে কোচ হিসেবে মনোনীত করা হয়েছে ২০০৪ সালে ইসলামাবাদ সাফ গেমসে সোনাজয়ী শারমিন আক্তারকে; কিন্তু যোগাযোগ করলে তিনিও ফোন ধরেননি।

কয়েক দিন আগে অব্যাহতি পাওয়া শুটিং ফেডারেশনের যুগ্ম সম্পাদক জি এম হায়দারের বিরুদ্ধে যৌন হয়রানি ও মানসিক নির্যাতনের অভিযোগ তুলেছিলেন শীর্ষ নারী শুটার কামরুন নাহার কলি। পরে তাঁকে সাময়িক নিষিদ্ধ করে শুটিং ফেডারেশন। দেশের আরেক শীর্ষ শুটার সায়রা আরেফিন ক্যাম্পে যোগ দেননি। সব মিলিয়ে অগোছালো শুটিং দল আরও দুর্বল হয়ে পড়েছে। ২০২৪ সালে প্যারিস অলিম্পিকের পর এই প্রথম কোনো আসরে অংশগ্রহণের উদ্যোগ নিয়েও এখনো তা সরকারের জিও পাওয়ার ওপর ঝুলে আছে।

ছোটদের এশিয়া কাপেও ভারতের কাছে পাকিস্তানের হার, সবার আগে সেমিফাইনালে সূর্যবংশীরা
২০২৬ বিশ্বকাপ বিতর্ক: কেন উঠছে বয়কটের কথা, ট্রাম্প কী করছেন, শেষ পর্যন্ত কী হতে পারে
বিপিএলের দ্বাদশ আসরের টিকিট বিক্রি শুরু রোববার
সেই দিয়াজের গোলেই শেষ আটে মরক্কো, প্রতিপক্ষ ক্যামেরুন
বার্সেলোনায় ফ্লিক ফ্যাক্টর: ফাইনাল মানেই শিরোপা
Share This Article
Facebook Email Print
মঙ্গলবার, ফেব্রু ১০, ২০২৬

সর্বশেষ

মোবাইল ফোন ব্যবহারকারীদের সতর্ক করল বিটিআরসি
জানুয়ারি ১৩, ২০২৬
তাঁকে শেষ করে দেওয়ার কঠিন চেষ্টা হয়েছে: কনকচাঁপা
ডিসেম্বর ৩১, ২০২৫
এক নেত্রীর ঠাঁই হয়েছে মানুষের হৃদয়ে, আরেকজনের বিতাড়িত ভূমিতে: আসিফ নজরুল
জানুয়ারি ১৬, ২০২৬
প্রাথমিক শিক্ষক নিয়োগ: বিষয়ভিত্তিক মডেল টেস্ট—বাংলা-১
ডিসেম্বর ১৮, ২০২৫
ইউক্রেনের বিদ্যুৎ ব্যবস্থা বিপর্যস্ত
জানুয়ারি ১৮, ২০২৬
১৯ থেকে ২৫ ডিসেম্বর সেরা ১০ চাকরি সরকারি–বেসরকারি চাকরি
ডিসেম্বর ২৭, ২০২৫
নতুন ও আলোকিত সোনারগাঁ গড়ার অঙ্গীকার নিয়ে সাংবাদিকদের সাথে অঞ্জন দাসের মতবিনিময়
ডিসেম্বর ১৭, ২০২৫

Follow US

Find US on Social Medias
FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
Popular News
চাকুরী

জেন্টল পার্কে চাকরির সুযোগ, পদ ২০০

Dailynarayanganj24
Dailynarayanganj24
ডিসেম্বর ৩১, ২০২৫
সালাহউদ্দিন আহমদের পেশা আইন ও ব্যবসা, বছরে আয় ৬ কোটি
ভেনেজুয়েলায় মার্কিন সামরিক অভিযান নিয়ে মুখ খুললেন জাতিসংঘ
নতুন লুকে চমকে দিলেন তাহসানের স্ত্রী রোজা
১৩নং ওর্য়াড বিএনপির পক্ষ থেকে দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ
ডেইলি নারায়ণগঞ্জ 24

সম্পাদক : আলমগীর আজিজ ইমন
মোবাইল : ০১৪১০৪৪৮৮৩২
মোবাইল : ০১৯১১৪৭৯৬৩২

ই-মেইল : dailynarayanganj24@gamil.com
ঠিকানা : বঙ্গবন্ধু সড়ক, হাজী মঞ্জিল, ৩য় তলা।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ বা ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি।

© ২০২৫ | সকল স্বত্ব ডেইলিনারায়ণগঞ্জ২৪.কম কর্তৃক সংরক্ষিত | উন্নয়নে moonutechsolution.com
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?