By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Notification Show More
Font ResizerAa
  • প্রচ্ছদ
  • মহানগর
  • জেলাজুড়ে
    • সদর
    • বন্দর
    • ফতুল্লা
    • সিদ্ধিরগঞ্জ
    • রূপগঞ্জ
    • সোনারগাঁও
    • আড়াইহাজার
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • সাক্ষাৎকার
  • বিনোদন
  • খেলাধুলা
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
    • বিশেষ প্রতিবেদন
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • নারী ও শিশু
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Search
Reading: ‘এমন চরিত্র আর না–ও পেতে পারি’— ‘ক্যাকটাস’ ছাড়তে চাননি মেহজাবীন
Share
Font ResizerAa
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Search
  • প্রচ্ছদ
    • জেলাজুড়ে
  • জাতীয়
  • মহানগর
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আদালত
  • স্বাস্থ্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
    • কৃষি ও খামার
    • চাকুরী
    • নারী ও শিশু
    • আন্তর্জাতিক
    • বিশেষ প্রতিবেদন
    • মতামত
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Follow US
বিনোদন

‘এমন চরিত্র আর না–ও পেতে পারি’— ‘ক্যাকটাস’ ছাড়তে চাননি মেহজাবীন

Dailynarayanganj24
Last updated: জানুয়ারি ২৮, ২০২৬ ৪:৩৭ পূর্বাহ্ণ
Dailynarayanganj24
Published: জানুয়ারি ২৮, ২০২৬
Share
SHARE

ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ কিছুদিন পরপরই তাঁর সুরে নড়ে ওঠে পুরো দেশ। উৎসব, আনন্দ কিংবা মুহূর্তের উচ্ছ্বাস—সবখানেই প্রীতম হাসানের গান যেন আলাদা এক রং যোগ করে। গায়ক হিসেবে যেমন জনপ্রিয়, অভিনয়েও মাঝেমধ্যে চমক দেখান তিনি। সেসব কাজও দর্শক গ্রহণ করেছেন তুমুল আগ্রহে। সময়ের এমনই জনপ্রিয় সংগীতশিল্পী-অভিনেতা প্রীতম হাসানের জন্মদিন ২৭ জানুয়ারি, মঙ্গলবার। আর জন্মদিনেই নতুন অভিনয়ের খবর নিয়ে হাজির হলেন তিনি।

চরকি অরিজিনাল সিরিজ ‘ক্যাকটাস’-এ অভিনয় শুরু করেছেন প্রীতম হাসান। সিরিজটিতে তাঁর সহশিল্পী হিসেবে রয়েছেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। সিরিজটি পরিচালনা করছেন শিহাব শাহীন। এ সিরিজের মাধ্যমেই প্রথমবার একসঙ্গে পর্দায় দেখা যাবে মেহজাবীন-প্রীতমকে, যা দর্শকদের আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে।

রোমান্টিক ইমেজের বাইরে প্রীতম
এবার ‘ক্যাকটাস’-এ প্রীতম হাসান আর চেনা রোমান্টিক ছেলেটি নন। নিজের চরিত্র সম্পর্কে ইঙ্গিত দিতে গিয়ে তিনি বলেন, ‘আমার চরিত্রটি দক্ষ, তীক্ষ্ণ, ক্ষিপ্র, একই সঙ্গে পথভ্রষ্ট।’
এর বেশি কিছু বলতে চাননি প্রীতম। তবে জানালেন, গল্পটি তাঁর খুব ভালো লেগেছে। নিজেদের মতো করে নির্মাণ করতে পারলে সিরিজটি ও চরিত্রগুলোর আলাদা একটি সত্তা তৈরি হবে বলেই মনে করেন প্রীতম।

বেছে নেওয়া চরিত্রে মেহজাবীন
অন্যদিকে মেহজাবীন চৌধুরীও ইদানীং খুব বুঝেশুনেই কাজে যুক্ত হচ্ছেন। গল্পে পর্যাপ্ত চ্যালেঞ্জ বা চমক না থাকলে নতুন কোনো প্রজেক্টে সম্মতি দিচ্ছেন না তিনি। সে জায়গা থেকেই ‘ক্যাকটাস’-এ যুক্ত হওয়া।

২৪ জানুয়ারি রাজধানীর একটি অফিসে চরকির সঙ্গে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে একসঙ্গে উপস্থিত ছিলেন মেহজাবীন চৌধুরী, শিহাব শাহীন ও প্রীতম হাসান। দেশের বিনোদন–দুনিয়ায় গুঞ্জন রয়েছে, ‘ক্যাকটাস’-এ মেহজাবীনের উপস্থিতি দর্শকদের চমকে দিতে পারে। এ বিষয়ে প্রশ্ন করা হলে অভিনেত্রী বলেন, ‘যেভাবে কাজ কমিয়ে দিয়েছি, নতুন কোনো কাজে ওই পরিমাণ চমক বা চ্যালেঞ্জ না থাকলে আমি যুক্ত হই না। আমার মনে হয়েছে, এই চরিত্রটা ছেড়ে দেওয়া উচিত হবে না। হতে পারে, এমন চরিত্র আমি আর কখনোই পাব না।’

নির্মাতার প্রত্যাশা
মেহজাবীনের চরিত্র নিয়ে বিস্তারিত কিছু বলতে চাননি নির্মাতা শিহাব শাহীন। তবে জানালেন, তাঁর এমন একজন অভিনেত্রী দরকার ছিল, যিনি পরীক্ষিত ও প্রমাণিত। তিনি বলেন,‘চরিত্রটিতে একাধিক লেয়ার আছে। আমার প্রত্যাশা থাকবে, মেহজাবীন সেই লেয়ারগুলো জীবন্ত করে তুলবেন।’ নিজের আত্মবিশ্বাসের কথাও জানিয়েছেন মেহজাবীন। তাঁর ভাষায়, ‘আমি শিহাব শাহীনের ফ্যান। তাঁর ডিরেকশনে আগেও অনেক কাজ করেছি। তাঁর কাজের ধরনটা আমি জানি। তাই মনে হচ্ছে, কাজটা আমি এনজয় করব।’

বড় পরিসরের থ্রিলার ভাবনা
২৪ জানুয়ারি অনুষ্ঠিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে চরকির পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রধান নির্বাহী কর্মকর্তা রেদওয়ান রনি, হেড অব কমার্শিয়াল অ্যান্ড কনটেন্ট অপারেশন মাসুদুল আমিন, হেড অব মার্কেটিং অ্যান্ড গ্রোথ ফয়সাল রহমান, সাপ্লাই চেইন ম্যানেজার শাহরিয়ার সাগর, লিড অব কনটেন্ট ক্রিয়েটিভ আল-আমিন হাসান এবং ইনোভেশন অ্যান্ড ইমপ্লিমেন্টেশন লিড আদর রহমান।
সিরিজটি নিয়ে রেদওয়ান রনি বলেন, ‘শিহাব শাহীন শুরু থেকেই “মরীচিকা”, “সিন্ডিকেট”, “অ্যালেন স্বপন”-এর মতো থ্রিলার দিয়ে দর্শকদের চমকে দিয়েছেন। “ক্যাকটাস”-এও ব্যতিক্রম হবে না। বরং এটি আরও বড় পরিসরের গল্প। একটি সিরিজকে যতটা বুদ্ধিদীপ্ত ও সময়ের বাস্তবতায় যতটা বড় করে উপস্থাপন করা যায়, সেভাবেই আমরা কাজটি করতে যাচ্ছি।’

রেদওয়ান রনির কথার সঙ্গে একমত পোষণ করে শিহাব শাহীন বলেন, ‘ম্যাসিভ লেভেলে কাজ করতে গিয়ে আমাদের ইন্ডাস্ট্রির কিছু সীমাবদ্ধতা থাকে। সেগুলো বিবেচনায় রেখেই “ক্যাকটাস”-কে যতটা বড় করা যায়, আমরা সেটাই করেছি। চরকির ক্রিয়েটিভ টিমের সঙ্গে গল্পটা নিয়ে এগোতে গিয়েই আমরা ভেবেছি, একটা গ্লোবাল স্ট্যান্ডার্ডের কাজ করব এবং সম্ভব হলে একটি স্পাই ইউনিভার্স তৈরি করব।’

শুটিংয়ের অপেক্ষা
শিহাব শাহীন আরও জানান, মেহজাবীন চৌধুরী ও প্রীতম হাসান—দুজনই তাঁদের চরিত্র নিয়ে ভীষণ সিরিয়াস। এরই মধ্যে দুজন রিহার্সালেও অংশ নিয়েছেন। শিগগিরই শুরু হবে শুটিং।
এ সিরিজে আরও অভিনয় করছেন মানস বন্দ্যোপাধ্যায়, সালাহউদ্দিন লাভলু, শাহাদাৎ হোসেন, নাজিবা বাশার ও সানজিদা তাসনিম।

যুক্তরাষ্ট্রে চাকরির জন্য হন্য হয়ে ঘুরতে থাকা মেয়েটি গাড়ির মধ্যে ঘুমায়
‘শিল্পী আমি তোমাদেরই গান শোনাব’
সেই ‘তাকদীর’–এর ৫ বছর, যেভাবে দেশের ওটিটি–দুনিয়া বদলে দিয়েছিল সিরিজটি
পুনমকে বিয়ের দুই দিন আগেই লন্ডনে অন্য প্রেমিকার সঙ্গে ছিলেন শত্রুঘ্ন…
ভারত হারলেই নাগমার দোষ! সৌরভ গাঙ্গুলীর সঙ্গে সত্যিই কি প্রেম ছিল নায়িকার
Share This Article
Facebook Email Print
শনিবার, ফেব্রু ৭, ২০২৬

সর্বশেষ

এবার ক্রোয়েশিয়ায় ভারতীয় দূতাবাসে হামলা-ভাঙচুর
জানুয়ারি ২২, ২০২৬
ওলকপির তিনটি বড় উপকারিতা—রোগ প্রতিরোধী, হজমে সহায়ক ও হার্টের জন্য ভালো
জানুয়ারি ৫, ২০২৬
আজ ঢাকায় কোথায় কী কর্মসূচি?
জানুয়ারি ১৩, ২০২৬
যুদ্ধের জন্য প্রস্তুত ইরান: আরাগচি
জানুয়ারি ১৩, ২০২৬
ভোটের গানের কোটি টাকার বাজার
ফেব্রুয়ারি ৫, ২০২৬
নির্বাচন না করার ঘোষণায় মাসুদ শিবিরে হতাশা
ডিসেম্বর ১৬, ২০২৫
যুবককে অপহরণ করে হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন
জানুয়ারি ২০, ২০২৬

Follow US

Find US on Social Medias
FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
Popular News
সোনারগাঁও

কাঁচপুরে ১০ হাজার কেজি জাটকা জব্দ

Dailynarayanganj 24 .com
Dailynarayanganj 24 .com
ডিসেম্বর ১০, ২০২৫
নারায়ণগঞ্জের ফতুল্লায় বাবুর্চিকে কুপিয়ে হত্যা
ফতুল্লার সাইনবোর্ড যানজটের অন্যতম কারণভাসমান হকার, অবৈধ অটো, সিএনজি ও লেগুনা স্ট্যান্ড
চার ম্যাচ হেরে আট ধাপ পেছাল বাংলাদেশের মেয়েরা
হিজাব পরা নারীই একদিন ভারতের প্রধানমন্ত্রী হবেন: ওয়াইসি
ডেইলি নারায়ণগঞ্জ 24

সম্পাদক : আলমগীর আজিজ ইমন
মোবাইল : ০১৪১০৪৪৮৮৩২
মোবাইল : ০১৯১১৪৭৯৬৩২

ই-মেইল : dailynarayanganj24@gamil.com
ঠিকানা : বঙ্গবন্ধু সড়ক, হাজী মঞ্জিল, ৩য় তলা।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ বা ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি।

© ২০২৫ | সকল স্বত্ব ডেইলিনারায়ণগঞ্জ২৪.কম কর্তৃক সংরক্ষিত | উন্নয়নে moonutechsolution.com
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?