By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Notification Show More
Font ResizerAa
  • প্রচ্ছদ
  • মহানগর
  • জেলাজুড়ে
    • সদর
    • বন্দর
    • ফতুল্লা
    • সিদ্ধিরগঞ্জ
    • রূপগঞ্জ
    • সোনারগাঁও
    • আড়াইহাজার
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • সাক্ষাৎকার
  • বিনোদন
  • খেলাধুলা
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
    • বিশেষ প্রতিবেদন
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • নারী ও শিশু
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Search
Reading: সিদ্ধিরগঞ্জে মামুন মাহামুদ আউট – রাজিব ইন
Share
Font ResizerAa
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Search
  • প্রচ্ছদ
    • জেলাজুড়ে
  • জাতীয়
  • মহানগর
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আদালত
  • স্বাস্থ্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
    • কৃষি ও খামার
    • চাকুরী
    • নারী ও শিশু
    • আন্তর্জাতিক
    • বিশেষ প্রতিবেদন
    • মতামত
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Follow US
প্রচ্ছদমহানগররাজনীতিসিদ্ধিরগঞ্জ

সিদ্ধিরগঞ্জে মামুন মাহামুদ আউট – রাজিব ইন

Dailynarayanganj 24 .com
Last updated: জানুয়ারি ২৭, ২০২৬ ৪:০৫ অপরাহ্ণ
Dailynarayanganj 24 .com
Published: জানুয়ারি ২৭, ২০২৬
Share
SHARE

ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ নারায়ণগঞ্জ-৩(সোনারগাঁও-সিদ্ধিরগঞ্জ) আসনে বিএনপির মনোনিত প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের সিদ্ধিরগঞ্জ থানাধীন ১০টি ওয়ার্ডে নির্বাচন পরিচালনার জন্য ২৪১ সদস্যের পরিচালনা কমিটি গঠন করেছেন ।
ওই কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীবকে। বাকি সকলকে সদস্য পদে রাখা হয়েছে। তবে এই পরিচালনা কমিটিতে মান্নান নিজে সমন্বয়কের দায়িত্বে থাকবেন। প্রধান উপদেষ্টা হিসেবে আছেন মামুন মাহামুদ। উপদেষ্টা হিসেবে আরো আছেন বিএনপি নেতা মনিরুল ইসলাম রবি, আব্দুল হাই রাজু, এমএ হালিম জুয়েল, আব্দুল্লাহ আল মামুন, মনিরুল ইসলাম সজল, সাহেদ আহমেদ। অর্থাৎ রাজীবের মাধ্যমে সিদ্ধিরগঞ্জের ১০টি ওয়ার্ডে নির্বাচনী কার্যক্রম পরিচালিত হবে।

ভিন্ন সুত্র বলছে, মামুন মাহামুদ চেয়েছিলেন নির্বাচনের যাবতীয় ব্যয় ও পরিচালনাসহ সিদ্ধিরগঞ্জে মান্নানের নির্বাচনের সকল কিছু একচ্ছত্র দায়িত্ব, যা তার অনুগামীদের দিয়ে ১০টি ওয়ার্ডে পরিচালিত হবে। সিদ্ধিরগঞ্জের পুরো দায়িত্ব খবরদারী দাবি করেছিলেন মামুন। একইভাবে নির্বাচনের পর মান্নান বিজয়ী হলেও সিদ্ধিরগঞ্জে মামুন মাহামুদকে অগ্রাধিকার দিতে হবে। সেই লক্ষ্যে তিনি কেন্দ্রীয় নেতাদের দিয়ে মান্নানের কাছে তদবিরও করিয়েছেন। এক পর্যায়ে মান্নান ইতিবাচক সারাও দিয়েছিলেন। কিন্তু মামুন মাহামুদ ষড়যন্ত্রকারী ৭জনের একজন হওয়ায় তাকে বিশ্বাস করতে পারেননি মান্নান। একই সঙ্গে মামুন মাহামুদ মান্নানের কাছে আরো অনেক কিছু দাবিও করেছেন, যা মান্নান পূরণ করতে আগ্রহী নন। এ ছাড়াও নিজের নির্বাচনী প্রচার প্রচারণায় ব্যয় করেছেন বলেও দাবি তুলেছিলেন মামুন মাহামুদ। সেটা মান্নানকে পুষিয়ে দেয়ার ইঙ্গিত করেছিলেন।

কিন্তু যেসব নেতাকর্মীরা ঝুকি নিয়ে মান্নানের পক্ষে কাজ করেছেন, সেইসব নেতাকর্মীদের মাইনাস করে সকল দায়িত্ব মামুন মাহামুদের তুলে দিতে নারাজ মান্নান। যার ফলশ্রুতিতে নির্বাচনী পরিচালনা কমিটিতে মামুন মাহামুদকে না রেখে মাসুকুল ইসলাম রাজীবকে দায়িত্ব দিয়েছেন মান্নান। এ ছাড়াও নেতাকর্মীদের মনে অবিশ্বাস সৃষ্টি করেছেন মামুন মাহামুদ। মান্নান প্রাথমিকভাবে মনোনয়ন পেয়েই মামুন মাহামুদের কাছে ছুটে যান। কিন্তু হিংসাত্মক মামুন মাহামুদ মান্নানের পক্ষে নামেননি। উল্টো নেতাকর্মীদের সঙ্গে নানা মিথ্যা কথা বলে নেতাকর্মীদের নিজ বলয়ে আটকে রাখেন।

নিজে মনোনয়ন পাবেনা জেনেও তারেক রহমানের দোহাই দিয়ে নিজেই মনোনয়ন পাবেন বলে নেতাকর্মীদের সঙ্গে মিথ্যাচার করে নিজ বলয়ে নেতাকর্মীদের ধরে রেখেছেন মামুন। নেতাকর্মীরাও মামুন মাহামুদের কথায় বিশ্বাস করে মান্নানের ধানের শীষের পক্ষে কাজ করেননি। এমনকি ২৪ ডিসেম্বর চূড়ান্তভাবে মান্নানকে মনোনিত করা হলে তখনও মামুন মাহামুদ ও তার অনুগামীরা ধানের শীষের পক্ষে কাজ করতে নামেননি। মান্নানের প্রতিনিধিরা সর্বাত্মকভাবে মামুন মাহামুদের অনুগামীদের সঙ্গে যোগাযোগ করে তাদেরকে ভোটের মাঠে নামতে অনুরোধ করলেও তারা নামেননি। মান্নানের মনোনয়ন বাতিল চেয়ে ৭জন একজোট হয়ে তারেক রহমানের বরাবর দরখাস্ত দাখিল করেছিলেন মামুন।

নারায়ণগঞ্জকে তারা সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত করেছিল–কাসেমী
প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের হুমকি দিচ্ছে কারা আজহারুল ইসলাম মান্নানকে জবাব দিতে হবে: অঞ্জন দাস
সোনারগাঁয়ে চুনভর্তি ট্রাকে আগুন
কেন্দ্র পাহারা দিয়ে বিজয় নিশ্চিত হওয়ার পর বাড়ি ফিরবেন
সত্য ও ন্যায়ের পক্ষে ছিলেন সাংবাদিক তোফাজ্জল হোসেন–টিপু
Share This Article
Facebook Email Print
মঙ্গলবার, এপ্রি ১৪, ২০২৬

সর্বশেষ

উৎসবে আজ দেখা যাবে সেসব সিনেমা
জানুয়ারি ১৩, ২০২৬
সিদ্ধিরগঞ্জে ১৪ হাজার লিটার জ্বালানি তেল জব্দ, দুজনকে জেল-জরিমানা
এপ্রিল ২, ২০২৬
প্রান্তিক মানুষের জীবন–সংকট ও অধিকার পুনরুদ্ধারে সোনারগাঁওয়ে অঞ্জন দাসের হাট সভা
ডিসেম্বর ১০, ২০২৫
নারায়ণগঞ্জে যুবদল নেতার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর, আহত ১
মার্চ ১১, ২০২৬
যুক্তরাজ্যসহ ৫ দেশের দাবি: বিষাক্ত প্রজাতির ব্যাঙের বিষ দিয়ে নাভালনিকে হত্যা করেছিল রাশিয়া
ফেব্রুয়ারি ১৫, ২০২৬
আরও কমলো জ্বালানি তেলের দাম, লিটারে কত?
ফেব্রুয়ারি ১, ২০২৬
সামনে কী করবেন নওবা
ফেব্রুয়ারি ৬, ২০২৬

Follow US

Find US on Social Medias
FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
Popular News
বিনোদন

আট সিনেমার পাঁচটিই হয়নি

Dailynarayanganj24
Dailynarayanganj24
ফেব্রুয়ারি ২৭, ২০২৬
দিনে যুদ্ধবিরতির সম্ভাবনা নাকচ করে রাতেই কেন যুদ্ধ বন্ধের ইঙ্গিত ট্রাম্পের
নারায়ণগঞ্জের শীর্ষ সন্ত্রাসী কাইল্লা রক্সি গ্রেফতার
৮২ ম্যাচের সব কটিতেই জয়! ফুটবল ইতিহাসে এ এক অবিশ্বাস্য রূপকথা
কেইন-এমবাপ্পে-হলান্ড: সোনার জুতোর লড়াইয়ে কে এগিয়ে
ডেইলি নারায়ণগঞ্জ 24

সম্পাদক : আলমগীর আজিজ ইমন
মোবাইল : ০১৪১০৪৪৮৮৩২
মোবাইল : ০১৯১১৪৭৯৬৩২

ই-মেইল : dailynarayanganj24@gamil.com
ঠিকানা : বঙ্গবন্ধু সড়ক, হাজী মঞ্জিল, ৩য় তলা।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ বা ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি।

© ২০২৫ | সকল স্বত্ব ডেইলিনারায়ণগঞ্জ২৪.কম কর্তৃক সংরক্ষিত | উন্নয়নে moonutechsolution.com
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?