By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Notification Show More
Font ResizerAa
  • প্রচ্ছদ
  • মহানগর
  • জেলাজুড়ে
    • সদর
    • বন্দর
    • ফতুল্লা
    • সিদ্ধিরগঞ্জ
    • রূপগঞ্জ
    • সোনারগাঁও
    • আড়াইহাজার
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • সাক্ষাৎকার
  • বিনোদন
  • খেলাধুলা
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
    • বিশেষ প্রতিবেদন
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • নারী ও শিশু
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Search
Reading: এখন কি সোনা বিক্রি করবেন
Share
Font ResizerAa
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Search
  • প্রচ্ছদ
    • জেলাজুড়ে
  • জাতীয়
  • মহানগর
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আদালত
  • স্বাস্থ্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
    • কৃষি ও খামার
    • চাকুরী
    • নারী ও শিশু
    • আন্তর্জাতিক
    • বিশেষ প্রতিবেদন
    • মতামত
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Follow US
অর্থনীতি

এখন কি সোনা বিক্রি করবেন

Dailynarayanganj24
Last updated: জানুয়ারি ২৭, ২০২৬ ৩:৫২ পূর্বাহ্ণ
Dailynarayanganj24
Published: জানুয়ারি ২৭, ২০২৬
Share
SHARE

ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ সোনার দাম বাড়তে বাড়তে প্রায় ‘এভারেস্টের চূড়ায়’ পৌঁছে গেছে। সোনার দাম কতটা বেড়েছে, সেটি বোঝার জন্য এক বছর পেছনে যাওয়া যাক। গত বছরের এই সময়ে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ছিল ১ লাখ ৪১ হাজার টাকা। গত ১২ মাসে ধাতুটির দাম ১ লাখ ২১ হাজার টাকা বেড়ে ২ লাখ ৬২ হাজার টাকায় দাঁড়িয়েছে।

বাংলাদেশে ব্যাংক, বিমা ও আর্থিক প্রতিষ্ঠান কিংবা অন্য কোনো সংস্থায় এমন কোনো পণ্য নেই, যেখানে ১ লাখ ৪১ হাজার টাকা বিনিয়োগ করলে এক বছরেই ১ লাখ ১৫ হাজার টাকা মুনাফা মিলবে। সে জন্য দাম বাড়ায় স্বাভাবিকভাবেই বিনিয়োগের জন্য ভালো উপকরণ হয়ে উঠেছে সোনা। যদিও দেশে সরাসরি সোনায় বিনিয়োগের উপায় নেই, অলংকার কিনতে হয়। এক ভরির অলংকার বানাতে গেলে সোনার দামের সঙ্গে ভ্যাট ও মজুরি বাবদ ১১ শতাংশ অর্থ বাড়তি দিতে হবে। তারপরও সোনা লাভজনক।

তবে সোনায় অনিশ্চয়তাও আছে। কারণ, বিশ্ব অর্থনীতির গতিপ্রকৃতির সঙ্গে সোনার দামে উত্থান-পতন ঘটে। বৈশ্বিক অর্থনীতিতে অনিশ্চয়তা মানে সোনার মূল্যবৃদ্ধি, এবারও তা–ই হয়েছে। ইরানে বিক্ষোভ, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে যুক্তরাষ্ট্রের তুলে নেওয়াসহ ভূরাজনৈতিক অস্থিরতার জেরে মাসখানেক আগে সোনার দাম নতুন করে বাড়তে থাকে। অনিশ্চয়তার সময়ে বিনিয়োগকারীরা সাধারণত সোনা ও অন্যান্য মূল্যবান ধাতুকে ‘নিরাপদ আশ্রয়’ হিসেবে দেখেন। ফলে যা হওয়ার, তা-ই হচ্ছে। বৈশ্বিক বাজারে আজ সোমবার ইতিহাসে প্রথমবারের মতো প্রতি আউন্স সোনার দাম পাঁচ হাজার মার্কিন ডলার ছাড়িয়ে গেছে।

বিশ্ববাজারে মূল্যবৃদ্ধির জেরে দেশেও সোনার দর পাল্লা দিয়ে বাড়ছে। আজ ভরিতে দেড় হাজার টাকা দাম বেড়েছে। আগামীকাল মঙ্গলবার থেকে ভরিপ্রতি বাড়ছে ৫ হাজার ২৪৯ টাকা। তাতে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম বেড়ে দাঁড়াবে ২ লাখ ৬২ হাজার ৪৪০ টাকায়। ইতিমধ্যে সোনার দাম যে পর্যায়ে পৌঁছেছে, তাতে অনেকেই পুরোনো সোনার অলংকার বিক্রির চিন্তাভাবনা করছেন। বিক্রি করলে মুনাফা কত পাবেন, সেই হিসাব–নিকাশও করে ফেলেছেন কেউ কেউ। তবে দাম টানা বাড়তে থাকায় সেই হিসাব–নিকাশ প্রায় প্রতিদিন পরিবর্তন হচ্ছে।

বর্তমান সময়ে পুরোনো সোনার অলংকার বিক্রি করে মুনাফা তুলে নেওয়া কি বুদ্ধিমানের কাজ হবে? নাকি দাম আরও বৃদ্ধির পাবে, সেই অপেক্ষায় থাকলে বেশি লাভ হবে? এ প্রসঙ্গে পরে আসছি। তার আগে বলা যাক, এখন পুরোনো সোনার অলংকার বিক্রি করলে মুনাফা কত মিলবে?

সাধারণত জুয়েলার্সে বা সোনার দোকানে পুরোনো অলংকার বিক্রি করতে গেলে তারা ওজন করার পর তা কোন ক্যারেটের সোনা, সেটি নিশ্চিত হবে। তারপর অলংকারটির বর্তমান ওজন থেকে ১৭ শতাংশ বাদ দিয়ে মূল্য নির্ধারণ করা হবে। ধরুন, আপনি বছর দশেক আগে প্রায় ৭০ হাজার টাকায় ২২ ক্যারেটের এক ভরি ওজনের অলংকার কিনেছিলেন। এখন সেটি বিক্রি করতে গেলে আপনি ২ লাখ ১৭ হাজার টাকা পাবেন। তাতে ভরিতে আপনার মুনাফা হবে ১ লাখ ৪৭ হাজার টাকা। ২১ ও ১৮ ক্যারেটের অলংকার হলে মুনাফা ভিন্ন হবে।

বৈশ্বিক বাজারে সোনার দাম বাড়বে, সেই পূর্বাভাস আগেই ছিল। কিন্তু পূর্বাভাসের চেয়েও দ্রুত বাড়ছে সোনার দাম। বিনিয়োগ ব্যাংক গোল্ডম্যান স্যাকস বলেছে, চলতি ২০২৬ সালের ডিসেম্বরে প্রতি আউন্স সোনার দাম ৫ হাজার ৪০০ ডলারে উঠতে পারে। এর আগে তাদের পূর্বাভাস ছিল, ৪ হাজার ৯০০ ডলার।

লন্ডন বুলিয়ন মার্কেট অ্যাসোসিয়েশনের (এলএমবিএ) বার্ষিক পূর্বাভাসের জরিপে বিশ্লেষকেরা বলছেন, চলতি ২০২৬ সালে সোনার দাম সর্বোচ্চ ৭ হাজার ১৫০ ডলার পর্যন্ত উঠতে পারে। গড় দাম হতে পারে ৪ হাজার ৭৪২ ডলার। আর স্বাধীন বিশ্লেষক রস নরম্যান মনে করেন, চলতি বছর সোনার দাম ৬ হাজার ৪০০ ডলার পর্যন্ত উঠতে পারে। গড় দাম হতে পারে ৫ হাজার ৩৭৫ ডলার।

এসব পূর্বাভাস আমলে নেওয়ার সুযোগ নেই, এমনটা বলার আর কোনো সুযোগ নেই। করোনাকালে প্রতি আউন্স সোনার দাম দুই হাজার ডলারে উঠেছিল। তখনো কেউ কল্পনা করেনি, পাঁচ বছরের মধ্যে সোনার দাম প্রতি আউন্স ৫ হাজার ডলারে পৌঁছে যাবে, বাস্তবে তা–ই ঘটেছে। বর্তমান বৈশ্বিক ভূরাজনৈতিক প্রেক্ষাপটে নিকট ভবিষ্যতে সোনার দাম আরও বাড়তে পারে। যদিও দাম কমবে না, সেটিও শতভাগ নিশ্চিত করে বলা যায় না।

দেশের ব্যবসায়ীদের অভিমত, প্রয়োজন থাকলে পুরোনো অলংকার বিক্রি করে মুনাফা করার জন্য এখন ভালো সময়। আবার কেউ যদি বিক্রির জন্য অপেক্ষা করতে চান, সেটিও লাভজনক হওয়ার সম্ভাবনা রয়েছে। শেষ পর্যন্ত আপনি কী করবেন, সেই সিদ্ধান্ত কিন্তু আপনারই।

বাণিজ্য উপদেষ্টার সাথে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত এর বৈঠক
একদিনের ব্যবধানে সোনার দামে ফের রেকর্ড, ভরি কত?
পেঁয়াজ ও নাজিরশাইল চালের দাম কমেছে, মসুর ডাল বেড়েছে
ভরিতে আবারও বাড়ল স্বর্ণের দাম, অপরিবর্তিত রুপার দাম
আজকের মুদ্রা বিনিময় হার
Share This Article
Facebook Email Print
মঙ্গলবার, এপ্রি ১৪, ২০২৬

সর্বশেষ

রমজানে অ্যাসিডিটি সমস্যা দূর করতে যা খাবেন
ফেব্রুয়ারি ২০, ২০২৬
ইংরেজিতে কথা বলার জড়তা কাটানোর উদ্যোগ ‘উই মেক মিসটেকস’
জানুয়ারি ১১, ২০২৬
ইয়ামিকে প্রশংসায় ভাসালেন আলিয়া, কারণ…
জানুয়ারি ১২, ২০২৬
পেঁয়াজ আমদানির অনুমতি আরো বাড়ানো হলো
ডিসেম্বর ১৫, ২০২৫
চিরবিদায় কিংবদন্তি নায়ক জাভেদ
জানুয়ারি ২২, ২০২৬
আবুল কালাম মুন্সীর ইন্তেকাল; ইসলামী আন্দোলনের শোক
ডিসেম্বর ২, ২০২৫
নতুন সিনেমায় বিদ্যা সিনহা মিম
ডিসেম্বর ১৫, ২০২৫

Follow US

Find US on Social Medias
FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
Popular News
আন্তর্জাতিক

ইরানে বিক্ষোভে ২০০০ মানুষ নিহত: সরকারি কর্মকর্তা

Dailynarayanganj24
Dailynarayanganj24
জানুয়ারি ১৩, ২০২৬
যুক্তরাষ্ট্র বিশ্বব্যবস্থাকে ধ্বংস করে দিচ্ছে: জার্মানির প্রেসিডেন্ট
মনোনয়ন নিয়ে দ্বন্দ্ব নয়, একতার ডাক আজহারুল ইসলাম মান্নানের
ভেনিজুয়েলার তেল খাতে ১০০ বিলিয়ন ডলার বিনিয়োগ চান ট্রাম্প
নির্বাচিত হলে নারী ও শিশুদের নিরাপত্তা কল্যাণ নিশ্চিত করা হবে –গোলাম মসীহ্
ডেইলি নারায়ণগঞ্জ 24

সম্পাদক : আলমগীর আজিজ ইমন
মোবাইল : ০১৪১০৪৪৮৮৩২
মোবাইল : ০১৯১১৪৭৯৬৩২

ই-মেইল : dailynarayanganj24@gamil.com
ঠিকানা : বঙ্গবন্ধু সড়ক, হাজী মঞ্জিল, ৩য় তলা।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ বা ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি।

© ২০২৫ | সকল স্বত্ব ডেইলিনারায়ণগঞ্জ২৪.কম কর্তৃক সংরক্ষিত | উন্নয়নে moonutechsolution.com
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?