By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Notification Show More
Font ResizerAa
  • প্রচ্ছদ
  • মহানগর
  • জেলাজুড়ে
    • সদর
    • বন্দর
    • ফতুল্লা
    • সিদ্ধিরগঞ্জ
    • রূপগঞ্জ
    • সোনারগাঁও
    • আড়াইহাজার
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • সাক্ষাৎকার
  • বিনোদন
  • খেলাধুলা
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
    • বিশেষ প্রতিবেদন
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • নারী ও শিশু
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Search
Reading: ঢাকার ৬ স্থানে আজ সকালে ব্যাপক দূষণ, পুরো নগরীর বায়ু খুব অস্বাস্থ্যকর
Share
Font ResizerAa
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Search
  • প্রচ্ছদ
    • জেলাজুড়ে
  • জাতীয়
  • মহানগর
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আদালত
  • স্বাস্থ্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
    • কৃষি ও খামার
    • চাকুরী
    • নারী ও শিশু
    • আন্তর্জাতিক
    • বিশেষ প্রতিবেদন
    • মতামত
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Follow US
জাতীয়

ঢাকার ৬ স্থানে আজ সকালে ব্যাপক দূষণ, পুরো নগরীর বায়ু খুব অস্বাস্থ্যকর

Dailynarayanganj24
Last updated: জানুয়ারি ২৭, ২০২৬ ৩:৩৫ পূর্বাহ্ণ
Dailynarayanganj24
Published: জানুয়ারি ২৭, ২০২৬
Share
SHARE

ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ বায়ুদুষণে বিশ্বের ১২৪টি নগরীর মধ্যে আজ মঙ্গলবার সকালে ঢাকার অবস্থান তৃতীয়। ঢাকার বায়ুর মান আজ সকাল পৌনে ৯টার দিকে ঢাকার স্কোর ২২৫। এই মান ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত। এ সময়ে ঢাকার ৬টি স্থানের বায়ুদূষণ পরিস্থিতি খুবই খারাপ।

তিন সপ্তাহ ধরে বায়ুদূষণে বিশ্বের শহরগুলোর মধ্যে প্রথম দিকে থাকছে ঢাকা। আজও এর ব্যতিক্রম হয়নি।

বায়ুদূষণের এই পরিস্থিতি তুলে ধরেছে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউ এয়ার। প্রতিষ্ঠানটি বায়ুদূষণের অবস্থা নিয়মিত তুলে ধরে। বাতাসের মান নিয়ে তৈরি করা এই লাইভ বা তাৎক্ষণিক সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয়, সতর্ক করে। আজ ঢাকার বায়ুদূষণের যে অবস্থা, তা থেকে রক্ষা পেতে বেশ কিছু পরামর্শও দিয়েছে আইকিউ এয়ার।

বায়ুদূষণে আজ দ্বিতীয় স্থানে আছে ভারতের রাজধানী দিল্লি। এই নগরীর স্কোর ৩১৪।

ঢাকার বায়ুদূষণ কমার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না; বরং তা দিন দিন বাড়ছে। গত ডিসেম্বর পুরোটাই, আর জানুয়ারির প্রায় প্রতিদিন বিশ্বের শীর্ষ দূষিত বায়ুর নগরীগুলোর মধ্যে থাকছে ঢাকা।

বায়ুদূষণের মাত্রা ২০০-এর বেশি হলে তাকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। আর ৩০০ হয়ে গেলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে গণ্য হয়।

দেশের সর্বত্রই বায়ুদূষণ বাড়ছে; বরং কিছু ক্ষেত্রে আজকাল ঢাকার বাইরের অন্যান্য এলাকায় বায়ুদূষণের মাত্রা অনেক বেশি থাকছে।

বায়ুদূষণ নিয়ন্ত্রণে যেসব কার্যক্রম আছে, তা মূলত ঢাকাকেন্দ্রিক। তবে এসব কার্যক্রমের তেমন কোনো ফলাফল নেই।

ঢাকার ৬ স্থানে বায়ুর মান খুব খারাপ

আজ সকালে ঢাকার ৬টি স্থানের বায়ুর মান খুব খারাপ। স্থানগুলো হলো নিকুঞ্জের এএসএল সিস্টেমস লিমিটেড (২৮৮), মিরপুরের ইস্টার্ন হাউজিং (২৭৪), ধানমন্ডি (২৫৮), দক্ষিণ পল্লবী (২৪৫),বেচারাম দেউড়ী (২৩৫) এবং বে’জ এইজ ওয়াটার (২১৫)।
দেশে বায়ুদূষণ মোকাবিলায় বিভিন্ন সময় প্রকল্প নেওয়া হয়েছে। এখনো নানা উদ্যোগ-কথাবার্তা শোনা যায়। কিন্তু বায়ুদূষণ পরিস্থিতি দিন দিন খারাপই হচ্ছে।

সুরক্ষায় নগরবাসী যা করবেন

আইকিউ এয়ারের পরামর্শ অনুযায়ী, আজ ঢাকায় বায়ুর যে মান, তাতে বাইরে বের হলে অবশ্যই মাস্ক পরতে হবে। বাড়ির বাইরে গিয়ে ব্যায়াম না করার পরামর্শ দেওয়া হয়েছে। আর ঘরের জানালাগুলো যতটা সম্ভব বন্ধ রাখতে হবে।

সিলিন্ডারের সঙ্গে তিতাসের গ্যাসেরও সংকট, দুর্ভোগ
মনোনয়নপত্র সংগ্রহ, ঢাকা-১৭ আসনে নির্বাচন করবেন তারেক রহমান
ক্ষমতা হস্তান্তর নিয়ে নীরবতা ভাঙলেন প্রধান উপদেষ্টা, যা বললেন
নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে
হাদি হত্যাকাণ্ড: হত্যার দায় স্বীকার করলেন রাব্বানীর বন্ধু রুবেল
Share This Article
Facebook Email Print
মঙ্গলবার, ফেব্রু ১০, ২০২৬

সর্বশেষ

পটুয়াখালীতে শিশুকে ধর্ষণের পর হত্যা, বাবা রিমান্ডে
জানুয়ারি ৬, ২০২৬
মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিলের সময় শেষ হচ্ছে আজ 
ডিসেম্বর ২৯, ২০২৫
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নেবে ৪২ জন শিক্ষক
ডিসেম্বর ১৯, ২০২৫
লোকসানের দোহাইয়ে একীভূত পাঁচ ব্যাংকের আমানতে দুই বছরের মুনাফা বাতিল
জানুয়ারি ১৬, ২০২৬
শুভর সঙ্গে প্রেম ভাঙল কেন, বিন্দু বললেন ‘বিপজ্জনক প্রশ্ন!’
ডিসেম্বর ২২, ২০২৫
কৃষি ও কর্মসংস্থান খাতে আমূল পরিবর্তনের প্রতিশ্রুতি তারেক রহমানের
জানুয়ারি ২৬, ২০২৬
নিকোলা মাদুরোকে নিউইয়র্কের আদালতে নেওয়া হচ্ছে
জানুয়ারি ৫, ২০২৬

Follow US

Find US on Social Medias
FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
Popular News
আড়াইহাজারপ্রচ্ছদমহানগররাজনীতি

একটা বাহিনী এনআইডি কার্ড-বিকাশ নম্বর নিচ্ছে: নারায়ণগঞ্জে –তারেক রহমান

Dailynarayanganj 24 .com
Dailynarayanganj 24 .com
জানুয়ারি ২৩, ২০২৬
জীবন বাজী রেখে আপনাদের নিয়ে আন্দোলন সংগ্রামে ছিলাম…গিয়াসউদ্দিন
যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘গোপন’ চুক্তি নিয়ে ব্যবসায়ীদের প্রশ্ন, উদ্বেগ
সাবেক স্বামীর বন্ধুর সঙ্গে প্রেম করছেন কিম
নির্বাচন থেকে সরলেন নারায়ণগঞ্জ-৩ আসনের জামায়াত প্রার্থী
ডেইলি নারায়ণগঞ্জ 24

সম্পাদক : আলমগীর আজিজ ইমন
মোবাইল : ০১৪১০৪৪৮৮৩২
মোবাইল : ০১৯১১৪৭৯৬৩২

ই-মেইল : dailynarayanganj24@gamil.com
ঠিকানা : বঙ্গবন্ধু সড়ক, হাজী মঞ্জিল, ৩য় তলা।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ বা ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি।

© ২০২৫ | সকল স্বত্ব ডেইলিনারায়ণগঞ্জ২৪.কম কর্তৃক সংরক্ষিত | উন্নয়নে moonutechsolution.com
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?