By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Notification Show More
Font ResizerAa
  • প্রচ্ছদ
  • মহানগর
  • জেলাজুড়ে
    • সদর
    • বন্দর
    • ফতুল্লা
    • সিদ্ধিরগঞ্জ
    • রূপগঞ্জ
    • সোনারগাঁও
    • আড়াইহাজার
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • সাক্ষাৎকার
  • বিনোদন
  • খেলাধুলা
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
    • বিশেষ প্রতিবেদন
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • নারী ও শিশু
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Search
Reading: গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে ককটেল বিস্ফোরণ, মোটরসাইকেলে পালিয়ে গেল দুর্বৃত্তরা
Share
Font ResizerAa
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Search
  • প্রচ্ছদ
    • জেলাজুড়ে
  • জাতীয়
  • মহানগর
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আদালত
  • স্বাস্থ্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
    • কৃষি ও খামার
    • চাকুরী
    • নারী ও শিশু
    • আন্তর্জাতিক
    • বিশেষ প্রতিবেদন
    • মতামত
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Follow US
জাতীয়

গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে ককটেল বিস্ফোরণ, মোটরসাইকেলে পালিয়ে গেল দুর্বৃত্তরা

Dailynarayanganj24
Last updated: জানুয়ারি ২৭, ২০২৬ ৩:৩৮ পূর্বাহ্ণ
Dailynarayanganj24
Published: জানুয়ারি ২৭, ২০২৬
Share
SHARE

ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গতকাল সোমবার রাত পৌনে ১০টার দিকে এ ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পুলিশ।

গোপালগঞ্জ–টুঙ্গিপাড়া সড়কের পাশে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক। ঘটনার প্রত্যক্ষদর্শী বাংলা বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী সজিবুর রহমান বলেন, ‘ওই সময় মেইন গেট এলাকায় শিক্ষার্থীরা যাতায়াত করছিলেন। হঠাৎ দুটি মোটরসাইকেলে করে চার–পাঁচজন এসে ককটেল নিক্ষেপ করে দ্রুত পালিয়ে যান। বিকট শব্দে শিক্ষার্থীরা ছোটাছুটি শুরু করেন। মুহূর্তের মধ্যেই ধোঁয়া ও আগুনের ফুলকি ছড়িয়ে পড়ে। পরে ঘটনাস্থলে পোড়া দাগ ও ককটেলের অংশবিশেষ পড়ে থাকতে দেখা যায়।

এ সম্পর্কে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আরিফুজ্জামান প্রথম আলোকে বলেন, ‘খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। পুলিশকে খবর দেওয়া হয়। সদর থানা–পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এলাকা ঘিরে রাখে এবং আলামত সংগ্রহ করে।’

প্রক্টর আরও বলেন, পুলিশ ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে। কারা ও কী উদ্দেশ্যে এই ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে। বিশ্ববিদ্যালয় এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

এ বিষয়ে গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুর রহমানের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

খুলনায় এনসিপি নেতাকে গুলি: যুবশক্তি নেত্রী আটক
তারেক রহমানের কর্মসূচি নির্বিঘ্ন করতে শাহবাগ ছাড়ল ইনকিলাব মঞ্চ
জুলাই সনদ বাস্তবায়ন করেই নির্বাচন হতে হবে: নাহিদ ইসলাম
সারাদেশের সব সরকারি অফিসের জন্য জারি হলো জরুরি নির্দেশনা
পে-স্কেল ঘোষণা থেকে সরে আসছে সরকার
Share This Article
Facebook Email Print
মঙ্গলবার, ফেব্রু ১০, ২০২৬

সর্বশেষ

সোনালী ব্যাংক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন এর উদ্যোগে খালেদা জিয়ার জন্য দোয়া মাহফিল
ডিসেম্বর ৯, ২০২৫
ভেনেজুয়েলায় মোড় ঘোরানোর ক্ষমতা রাখেন কাবেলো, যুক্তরাষ্ট্রের সঙ্গে তাঁর কী সম্পর্ক
জানুয়ারি ১৯, ২০২৬
লিফটে সালমানকে দেখে অবাক
ফেব্রুয়ারি ৮, ২০২৬
আবুল কালাম মুন্সীর ইন্তেকাল; ইসলামী আন্দোলনের শোক
ডিসেম্বর ২, ২০২৫
সালাহউদ্দিন আহমদের পেশা আইন ও ব্যবসা, বছরে আয় ৬ কোটি
জানুয়ারি ২, ২০২৬
মৃত্যুর মুখে দাঁড়িয়েও নতুন যৌনজীবনের খোঁজ, সিরিজের পেছনের সত্যি ঘটনা
জানুয়ারি ১৪, ২০২৬
রূপপুর বিদ্যুৎকেন্দ্রে ৮৭ পদে নিয়োগ: প্রকৌশলীসহ একাধিক পদে চাকরির সুযোগ
জানুয়ারি ১৯, ২০২৬

Follow US

Find US on Social Medias
FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
Popular News
জাতীয়

একইদিনে জাতীয় নির্বাচন ও গণভোটের তফসিলের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

Dailynarayanganj24
Dailynarayanganj24
জানুয়ারি ৫, ২০২৬
বাণিজ্য মেলায় বাড়ছে ভিড়, বিশেষ ছাড়ে কেনাকাটার ধুম
বাংলাদেশের জন্য খারাপ লাগছে বিশ্বকাপে ডাক পাওয়া স্কটল্যান্ডের
যে আসন পুরো দেশের আয়না
আগামীকাল টানা ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
ডেইলি নারায়ণগঞ্জ 24

সম্পাদক : আলমগীর আজিজ ইমন
মোবাইল : ০১৪১০৪৪৮৮৩২
মোবাইল : ০১৯১১৪৭৯৬৩২

ই-মেইল : dailynarayanganj24@gamil.com
ঠিকানা : বঙ্গবন্ধু সড়ক, হাজী মঞ্জিল, ৩য় তলা।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ বা ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি।

© ২০২৫ | সকল স্বত্ব ডেইলিনারায়ণগঞ্জ২৪.কম কর্তৃক সংরক্ষিত | উন্নয়নে moonutechsolution.com
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?