By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Notification Show More
Font ResizerAa
  • প্রচ্ছদ
  • মহানগর
  • জেলাজুড়ে
    • সদর
    • বন্দর
    • ফতুল্লা
    • সিদ্ধিরগঞ্জ
    • রূপগঞ্জ
    • সোনারগাঁও
    • আড়াইহাজার
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • সাক্ষাৎকার
  • বিনোদন
  • খেলাধুলা
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
    • বিশেষ প্রতিবেদন
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • নারী ও শিশু
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Search
Reading: অস্ট্রেলিয়ায় রাষ্ট্রীয় সম্মাননা ‘ওএএম’ পেলেন বাংলাদেশের কামরুজ্জামান বালার্ক
Share
Font ResizerAa
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Search
  • প্রচ্ছদ
    • জেলাজুড়ে
  • জাতীয়
  • মহানগর
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আদালত
  • স্বাস্থ্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
    • কৃষি ও খামার
    • চাকুরী
    • নারী ও শিশু
    • আন্তর্জাতিক
    • বিশেষ প্রতিবেদন
    • মতামত
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Follow US
বিনোদন

অস্ট্রেলিয়ায় রাষ্ট্রীয় সম্মাননা ‘ওএএম’ পেলেন বাংলাদেশের কামরুজ্জামান বালার্ক

Dailynarayanganj24
Last updated: জানুয়ারি ২৭, ২০২৬ ৪:২৫ পূর্বাহ্ণ
Dailynarayanganj24
Published: জানুয়ারি ২৭, ২০২৬
Share
SHARE

ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ অস্ট্রেলিয়ার জনজীবনে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ প্রতিবছর ২৬ জানুয়ারি ‘অস্ট্রেলিয়া ডে’—দেশটির জাতীয় দিবসে রাষ্ট্রীয় সম্মাননা ঘোষণা করা হয়। এ বছর শিল্পকলা এবং মেলবোর্নের বাঙালি সম্প্রদায়ের সেবায় বিশেষ অবদানের জন্য ‘অর্ডার অব অস্ট্রেলিয়া’র সাধারণ বিভাগে ‘মেডেল অব দ্য অর্ডার অব অস্ট্রেলিয়া’ (ওএএম) পদকে ভূষিত হয়েছেন নাট্যব্যক্তিত্ব মোহাম্মদ কামরুজ্জামান বালার্ক। গভর্নর জেনারেলের পক্ষ থেকে ঘোষিত ২০২৬ সালের এই সম্মাননা তালিকায় স্থান পাওয়া ৯৪৯ জন বিশিষ্ট ব্যক্তিত্বের মধ্যে তাঁর নাম অন্তর্ভুক্ত হওয়ায় সিডনি, মেলবোর্নসহ পুরো অস্ট্রেলিয়ার প্রবাসী বাঙালি সমাজে আলোচনা তৈরি হয়েছে।

মেলবোর্নের প্যাকেনহ্যামের বাসিন্দা কামরুজ্জামান বালার্ক তিন দশকের বেশি সময় ধরে প্রবাসে বাংলা শিল্প ও সংস্কৃতির প্রসারে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছেন। তাঁর উদ্যোগেই ২০০০ সালে প্রতিষ্ঠিত হয় মেলবোর্নের অন্যতম নিয়মিত নাট্য সংগঠন ‘রেনেসাঁ ড্রামা সোসাইটি মেলবোর্ন’। সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য হওয়ার পাশাপাশি তিনি টানা দুই দশক সভাপতির দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি সংগঠনটির শৈল্পিক নির্দেশক।

কামরুজ্জামানের নির্দেশনায় মঞ্চস্থ ১৬টি নাটকের মধ্যে ‘কঞ্জুস’, ‘সৎ মানুষের খোঁজে’, ‘এলেকশান ক্যারিকেচার’, ‘শকুন্তলা’, ‘মাউসট্র্যাপ’ ও ‘দেওয়ান গাজীর কিসসা’—সিডনি ও মেলবোর্নের মঞ্চে দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে।
নাট্যকলার পাশাপাশি সাহিত্যের অঙ্গনেও কামরুজ্জামানের বিচরণ উল্লেখযোগ্য।

তিনি মেলবোর্নের ‘বাংলা সাহিত্য সংসদ’-এর প্রতিষ্ঠাতা সদস্য এবং ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা ‘শেকড়’-এর সম্পাদক হিসেবে টানা সাত বছর দায়িত্ব পালন করেছেন। ২০২৩ সালে তাঁর উদ্যোগে রেনেসাঁ ড্রামা সোসাইটি রবীন্দ্রনাথ ঠাকুরের ‘অচলায়তন’ নাটকটি মঞ্চস্থ করে, যা প্রবাসী বাঙালি দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। এ ছাড়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রশংসিত প্রামাণ্যচিত্র ‘তৃতীয় ভুবন’-এ অন্যতম কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি নিজের অভিনয়–দক্ষতার স্বাক্ষর রেখেছেন।

ব্যক্তিগত জীবনে কামরুজ্জামান বালার্ক একজন প্রকৌশলী। চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার সন্তান তিনি। বর্তমানে টিপিজি টেলিকমে ফিল্ড ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত। পেশাগত ব্যস্ততার মধ্যেও শিল্পচর্চার প্রতি গভীর অনুরাগ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি নিজের প্রশান্তির জন্যই সৃজনশীল কাজগুলো করি। যদি আমার কাজের মাধ্যমে কেউ আনন্দ পান বা কারও উপকারে আসে, তবেই আমার সার্থকতা। এই রাষ্ট্রীয় স্বীকৃতি কাজের অনুপ্রেরণা আরও বাড়াবে।’

শিল্পচর্চার বাইরে মানবিক কর্মকাণ্ডেও কামরুজ্জামানের অবদান উল্লেখযোগ্য। ২০০৬ সালে প্রতিষ্ঠিত ‘বাংলাদেশ ডিজাস্টার রিলিফ ফান্ড, মেলবোর্ন’-এর প্রতিষ্ঠাতা সদস্য এবং বর্তমান সহসভাপতি হিসেবে তিনি অস্ট্রেলিয়ার দাবানল থেকে শুরু করে বাংলাদেশের বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে আর্তমানবতার সেবায় কাজ করে যাচ্ছেন। এর আগে ২০১৯ সালে ভিক্টোরিয়া বাংলাদেশ অ্যাসোসিয়েশন তাঁকে ‘বর্ষসেরা সাংস্কৃতিক ব্যক্তিত্ব’ সম্মাননায় ভূষিত করে।

এই সম্মাননায় অভিনন্দন জানিয়ে সিডনির প্রবীণ নাট্যজন গোলাম মোস্তফা বলেন, ‘অস্ট্রেলিয়ার মূলধারায় আমাদের নাট্যচর্চার এই স্বীকৃতি অত্যন্ত গর্বের। তিনি কেবল নাটকই করেননি, সিডনি ও মেলবোর্নের নাট্যকর্মীদের মধ্যে একটি শক্ত যোগসূত্রও তৈরি করেছেন।’

এ ছাড়া কামরুজ্জামান বালার্কের দল ‘রেনেসাঁ ড্রামা সোসাইটি মেলবোর্ন’-এর আমন্ত্রণে ২০২৩ সালে ‘অচলায়তন’ নাটকের নির্দেশনা দেন বাংলাদেশের নাট্য সংগঠন স্বপ্নদলের জাহিদ রিপন। তিনি বলেন, ‘কামরুজ্জামান বালার্কের এই রাষ্ট্রীয় সম্মান প্রাপ্তি প্রমাণ করে—শিকড় থেকে দূরে থাকলেও মেধা, শ্রম ও নিষ্ঠার মাধ্যমে বিদেশের মাটিতেও নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্যকে সগৌরবে প্রতিষ্ঠা করা সম্ভব।’

‘দ্য জাজ রিটার্নস’ থেকে ‘স্প্রিং ফিভার’—জানুয়ারিতে দেখতে পারেন পাঁচ কে-ড্রামা
ইয়ামিকে প্রশংসায় ভাসালেন আলিয়া, কারণ…
৯ মাসের কঠোর পরিশ্রমের পর সিয়ামের ‘রাক্ষস’
মুক্তির আগেই ‘রইদ’র মাইলফলক
ন্যান্সির দাবি
Share This Article
Facebook Email Print
মঙ্গলবার, ফেব্রু ১০, ২০২৬

সর্বশেষ

বিমানবন্দর সড়কসহ ৩০০ ফিট এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম চালাবে বিএনপি
ডিসেম্বর ২৬, ২০২৫
যৌনতার দ্বীপে অভিজাতদের ক্ষমতা–চরিত্রের নগ্ন চেহারা
ফেব্রুয়ারি ৫, ২০২৬
বছরের শুরুতেই অচল ‘নেটফ্লিক্স’, নেপথ্যে কী?
জানুয়ারি ১, ২০২৬
আন্তর্জাতিক রেপিড রেটিং দাবায় তৌহিদুল ও নাবা চ্যাম্পিয়ন
ফেব্রুয়ারি ৪, ২০২৬
বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছে যে প্রাণঘাতী ছত্রাক, সতর্ক করলেন বিজ্ঞানীরা
জানুয়ারি ৫, ২০২৬
নারায়ণগঞ্জ-৪ শেষ হাসি কে হাসবেন
ডিসেম্বর ২৬, ২০২৫
মোসাদের গুপ্তচর ছিলেন এপস্টিন
ফেব্রুয়ারি ৮, ২০২৬

Follow US

Find US on Social Medias
FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
Popular News
স্বাস্থ্য

চোখ ভালো আছে ভাবছেন? মোবাইলের নীল আলো কি ধীরে ধীরে কমাচ্ছে দৃষ্টিশক্তি?

Dailynarayanganj24
Dailynarayanganj24
ডিসেম্বর ২৭, ২০২৫
আজ রাজধানীতে যেসব কর্মসূচি
বিয়ে ভেঙে যাওয়ার পর প্রথমবার প্রকাশ্যে স্মৃতি মান্ধানা, কী বললেন
বছরের শুরুতেই অচল ‘নেটফ্লিক্স’, নেপথ্যে কী?
মার্কিন রাষ্ট্রদূতকে প্রধান উপদেষ্টা
ডেইলি নারায়ণগঞ্জ 24

সম্পাদক : আলমগীর আজিজ ইমন
মোবাইল : ০১৪১০৪৪৮৮৩২
মোবাইল : ০১৯১১৪৭৯৬৩২

ই-মেইল : dailynarayanganj24@gamil.com
ঠিকানা : বঙ্গবন্ধু সড়ক, হাজী মঞ্জিল, ৩য় তলা।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ বা ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি।

© ২০২৫ | সকল স্বত্ব ডেইলিনারায়ণগঞ্জ২৪.কম কর্তৃক সংরক্ষিত | উন্নয়নে moonutechsolution.com
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?