By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Notification Show More
Font ResizerAa
  • প্রচ্ছদ
  • মহানগর
  • জেলাজুড়ে
    • সদর
    • বন্দর
    • ফতুল্লা
    • সিদ্ধিরগঞ্জ
    • রূপগঞ্জ
    • সোনারগাঁও
    • আড়াইহাজার
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • সাক্ষাৎকার
  • বিনোদন
  • খেলাধুলা
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
    • বিশেষ প্রতিবেদন
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • নারী ও শিশু
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Search
Reading: নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন অঞ্জন দাস
Share
Font ResizerAa
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Search
  • প্রচ্ছদ
    • জেলাজুড়ে
  • জাতীয়
  • মহানগর
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আদালত
  • স্বাস্থ্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
    • কৃষি ও খামার
    • চাকুরী
    • নারী ও শিশু
    • আন্তর্জাতিক
    • বিশেষ প্রতিবেদন
    • মতামত
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Follow US
মহানগররাজনীতিসোনারগাঁও

নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন অঞ্জন দাস

Dailynarayanganj 24 .com
Last updated: জানুয়ারি ২৬, ২০২৬ ৩:৩৮ অপরাহ্ণ
Dailynarayanganj 24 .com
Published: জানুয়ারি ২৬, ২০২৬
Share
SHARE

ডেইল নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনের গণসংহতি আন্দোলনের প্রার্থী অঞ্জন দাস সোমবার (২৬ জানুয়ারি) একটি বর্ণাঢ্য অনুষ্ঠানে তার নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। ইশতেহারটি ‘মাথাল’ প্রতীকের ১২ দফা রূপরেখা নিয়ে গঠিত।

অঞ্জন দাস বলেন, “স্বাধীনতার ৫৫ বছর পার হলেও মৌলিক অধিকার সাধারণ মানুষের নাগালের বাইরে। একদিকে লুটপাট, দখলবাজি ও ক্ষমতার অপব্যবহার, অন্যদিকে সাধারণ মানুষের জীবনে শুধু অনিশ্চয়তা ও বঞ্চনা। আমরা চাই একটি মানবিক ও ন্যায়ের জনপদ গড়ে তুলতে।”

ইশতেহারে তিনি এলাকার প্রধান সমস্যা ও সমাধান তুলে ধরেছেন।

শিক্ষা ও স্বাস্থ্য: সিদ্ধিরগঞ্জ ও সোনারগাঁওয়ের প্রতিটি ওয়ার্ডে মানসম্মত সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শয্যা সংখ্যা বৃদ্ধি করে ২৪ ঘণ্টা সুচিকিৎসা নিশ্চিত করার প্রতিশ্রুতি। দরিদ্র শিশুদের ঝরে পড়া রোধে বিশেষ সহায়তা।

মাদক ও কিশোরগ্যাং নির্মূল: মাদক কারবারিদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’, কিশোরগ্যাং প্রতিরোধে কাউন্সিলিং, খেলাধুলা ও সাংস্কৃতিক জাগরণের ব্যবস্থা।

পরিবেশ ও নদী রক্ষা: ব্রহ্মপুত্র, মেঘনা, শীতলক্ষ্যা ও খাল দখল ও দূষণমুক্ত করার উদ্যোগ। শিল্পবর্জ্য নিয়ন্ত্রণ ও সুস্থ পরিবেশ নিশ্চিতকরণ।

শ্রমিক ও কৃষি অধিকার: শ্রমিকদের ন্যায্য মজুরি ও নিরাপদ কর্মপরিবেশ, কৃষিজমি দখল প্রতিরোধ ও কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতকরণ। কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে স্থানীয় ও বৈদেশিক কর্মসংস্থান সৃষ্টি।

জ্বালানি ও যোগাযোগ: ঘরে ঘরে নিরবিচ্ছিন্ন গ্যাস সরবরাহ ও যানজটমুক্ত আধুনিক যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা।

অঞ্জন দাস বলেন, “ভোট মানে কেবল ক্ষমতার বদল নয়, ভোট মানে মানুষের মর্যাদা প্রতিষ্ঠা। থানাকে আমরা জনগণের সত্যিকারের নিরাপত্তাকেন্দ্র হিসেবে গড়ে তুলবো।”

হকার যেন রাস্তার ওপর বসতে না পারে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসুন: এড.টিপু 
কৃষি ও কর্মসংস্থান খাতে আমূল পরিবর্তনের প্রতিশ্রুতি তারেক রহমানের
মাসুদুজ্জামানের ”প্রত্যাশার ক্যানভাস” জনগণের আকাঙ্ক্ষা
ইসলামী ছাত্র আন্দোলনে বাংলাদেশ বন্দর থানা পশ্চিম এর “থানা সম্মেলন-২০২৬” অনুষ্ঠিত
নারায়ণগঞ্জে  বিএনপির প্রার্থীদের সামনে স্বতন্ত্র আতঙ্ক
Share This Article
Facebook Email Print
শনিবার, ফেব্রু ৭, ২০২৬

সর্বশেষ

ধানের শীষে ভোট না দিলে রেহাই নেই: বিএনপি নেতার হুমকি
ফেব্রুয়ারি ২, ২০২৬
বন্দরে গোয়াল ঘরের দরজা ভেঙে রাখালের ঝুলন্ত লাশ উদ্ধার
ডিসেম্বর ১৩, ২০২৫
৫০তম বিসিএস প্রিলিমিনারির শেষ মুহূর্তে ১০ পরামর্শ
জানুয়ারি ২৫, ২০২৬
সম্মানজনক আশ্বাস পেলে আমি প্রার্থিতা থেকে সরে দাঁড়াব– দুলাল হোসেন
ফেব্রুয়ারি ২, ২০২৬
প্রথমবার বিগ ব্যাশে গিয়ে কেমন খেললেন রিশাদ
জানুয়ারি ২৪, ২০২৬
খালেদা জিয়া ও তারেক রহমানের জন্য দোয়া করবেন– মাসুদ রানা  
ডিসেম্বর ২৮, ২০২৫
তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন গণসংবর্ধনায়ঃ মহানগর বিএনপির শো-ডাউন
ডিসেম্বর ২৫, ২০২৫

Follow US

Find US on Social Medias
FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
Popular News
স্বাস্থ্য

ক্যানসারের যেসব আগাম সংকেত জানলে জীবন বাঁচানো সম্ভব

Dailynarayanganj24
Dailynarayanganj24
ডিসেম্বর ২৩, ২০২৫
বিপিএলের ঢাকা পর্ব শুরু আজ, প্লে-অফের জন্য কোন দলের কী সমীকরণ
নগর উন্নয়ন ও জনকল্যাণে আমরা অঙ্গীকারবদ্ধ: মুফতি মাসুম বিল্লাহ
দলীয় সভায় নাম আগে-পরে নিয়ে বিএনপির দু’গ্রুপের দ্বন্দ্ব, নিহত ১
ইয়ুমনা জাইদি ফিরছেন
ডেইলি নারায়ণগঞ্জ 24

সম্পাদক : আলমগীর আজিজ ইমন
মোবাইল : ০১৪১০৪৪৮৮৩২
মোবাইল : ০১৯১১৪৭৯৬৩২

ই-মেইল : dailynarayanganj24@gamil.com
ঠিকানা : বঙ্গবন্ধু সড়ক, হাজী মঞ্জিল, ৩য় তলা।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ বা ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি।

© ২০২৫ | সকল স্বত্ব ডেইলিনারায়ণগঞ্জ২৪.কম কর্তৃক সংরক্ষিত | উন্নয়নে moonutechsolution.com
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?