By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Notification Show More
Font ResizerAa
  • প্রচ্ছদ
  • মহানগর
  • জেলাজুড়ে
    • সদর
    • বন্দর
    • ফতুল্লা
    • সিদ্ধিরগঞ্জ
    • রূপগঞ্জ
    • সোনারগাঁও
    • আড়াইহাজার
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • সাক্ষাৎকার
  • বিনোদন
  • খেলাধুলা
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
    • বিশেষ প্রতিবেদন
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • নারী ও শিশু
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Search
Reading: কৃষি ও কর্মসংস্থান খাতে আমূল পরিবর্তনের প্রতিশ্রুতি তারেক রহমানের
Share
Font ResizerAa
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Search
  • প্রচ্ছদ
    • জেলাজুড়ে
  • জাতীয়
  • মহানগর
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আদালত
  • স্বাস্থ্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
    • কৃষি ও খামার
    • চাকুরী
    • নারী ও শিশু
    • আন্তর্জাতিক
    • বিশেষ প্রতিবেদন
    • মতামত
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Follow US
প্রচ্ছদমহানগররাজনীতিসোনারগাঁও

কৃষি ও কর্মসংস্থান খাতে আমূল পরিবর্তনের প্রতিশ্রুতি তারেক রহমানের

Dailynarayanganj24
Last updated: জানুয়ারি ২৬, ২০২৬ ১২:১৬ অপরাহ্ণ
Dailynarayanganj24
Published: জানুয়ারি ২৬, ২০২৬
Share
SHARE

ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ দেশের উন্নয়ন, দুর্নীতি দমন, মাদক নিয়ন্ত্রণ এবং কৃষি ও কর্মসংস্থান খাতে আমূল পরিবর্তনের প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

রোববার রাত আড়াইটার দিকে সোনারগাঁয়ের কাঁচপুর বালুর মাঠে আয়োজিত বিএনপির নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তারেক রহমান বলেন, ‘গত কয়েক বছরে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে, যার ফলে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা হুমকির মুখে। বিএনপি সরকার গঠন করলে প্রতিটি অপরাধের বিচার দেশের প্রচলিত আইনে নিশ্চিত করা হবে। দখলবাজি ও সহিংসতার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হবে।’

দুর্নীতি ও মাদক সমাজের প্রধান শত্রু হিসেবে মন্তব্য করে তারেক রহমান বলেন, ‘নারায়ণগঞ্জ শহর ও এর আশপাশে মাদক ব্যবসার যে বিস্তার ঘটেছে, তা কঠোর হস্তে দমন করা হবে।’ তরুণ প্রজন্মের বেকারত্ব দূরীকরণে বিএনপির পরিকল্পনা তুলে ধরে তিনি বলেন, শুধু পড়াশোনা নয়, বিভিন্ন ভাষা শিক্ষা ও আধুনিক কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে যুবকদের দেশে ও বিদেশে কর্মসংস্থানের উপযোগী করে গড়ে তোলা হবে। এছাড়া ইমাম, খতিব ও মাদ্রাসার শিক্ষকদের জন্য বিশেষ প্রশিক্ষণ ও হালাল উপার্জনের সুযোগ সৃষ্টির মাধ্যমে তাদের মর্যাদা নিশ্চিত করার প্রতিশ্রুতিও দেন তিনি।

কৃষি খাতের উন্নয়নে তারেক রহমান তার বক্তব্যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময়কার ‘খাল খনন কর্মসূচি’ পুনরায় চালুর ঘোষণা দেন। তিনি বলেন, ‘নদী ও খাল দখল হয়ে যাওয়ায় কৃষিকাজ ব্যাহত হচ্ছে, এই সমস্যা সমাধানে সারা দেশে জলাশয় সংস্কার করা হবে।’ এছাড়া তিনি ভেঙে পড়া রাস্তাঘাট ও শিক্ষাপ্রতিষ্ঠান দ্রুত মেরামতের আশ্বাস দেন।

নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদের সভাপতিত্বে সমাবেশে বিএনপির ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও নারায়ণগঞ্জ-২ আসনের ধানের শীষের প্রার্থী নজরুল ইসলাম আজাদ, নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও নারায়ণগঞ্জ-১ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু, নারায়ণগঞ্জ-৩ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজীব, বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ফটো সাংবাদিক ওয়ারদে রহমানের মা আর নেই
কেন্দ্র পাহারা দিয়ে বিজয় নিশ্চিত হওয়ার পর বাড়ি ফিরবেন
বিএনপিতে ফিরছেন তৈমূর আলম খন্দকার
প্রথম আলো-ডেইলি স্টারে হামলার প্রতিবাদে মানববন্ধন
বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে নির্যাতিত আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া — মাসুদুজ্জামান
Share This Article
Facebook Email Print
সোমবার, ফেব্রু ৯, ২০২৬

সর্বশেষ

সুর-কবিতার এক অন্তরঙ্গ যাত্রা
ফেব্রুয়ারি ৩, ২০২৬
আগামী দিনে বাংলাদেশকে নেতৃত্ব দিবে তারেক রহমান–মামুন মাহমুদ
জানুয়ারি ৪, ২০২৬
আবারও শৈত্যপ্রবাহ নিয়ে দুঃসংবাদ দিলো আবহাওয়া অধিদপ্তর! থাকবে যতদিন
জানুয়ারি ১৪, ২০২৬
ইসলামী আন্দোলনে যোগ দিলেন বিএনপি-জামায়াত-খেলাফতের ১৫ নেতাকর্মী
জানুয়ারি ২৮, ২০২৬
অমিতাভকে নিয়ে গোলমাল, একসঙ্গে দুই কেন্দ্রের ভোটার
ডিসেম্বর ৭, ২০২৫
আমার মা ও মাটি মানুষের নেত্রীর জন্য দুইহাত তুলে দোয়া করবেন–রনি
ডিসেম্বর ৪, ২০২৫
মানুষ যাতে নিরাপদে ও নির্বিঘ্নে ভোট দিতে পারে, সাংবাদিকদের ভূমিকা রাখার আহ্বান দিপু ভূঁইয়ার
ডিসেম্বর ১৫, ২০২৫

Follow US

Find US on Social Medias
FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
Popular News
মহানগররাজনীতিসিদ্ধিরগঞ্জ

সিদ্ধিরগঞ্জে ক্যানেল থেকে ড্রাম ভর্তি অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

Dailynarayanganj 24 .com
Dailynarayanganj 24 .com
জানুয়ারি ১৮, ২০২৬
২০২৬ সালে কলেজে কতদিন ছুটি, জানাল শিক্ষা মন্ত্রণালয়
তারেক রহমানের আগমন ঘিরে ৩০০ ফিট এলাকায় জনসমুদ্র; স্লোগানে উত্তাল রাজধানী
পরিবারসহ সমুদ্রে ডুবতে ডুবতে বেঁচে গেলেন বিশ্বকাপ ফাইনালে খেলা আর্জেন্টাইন ফুটবলার
জাপানে আগাম নির্বাচনের ভোট গ্রহণ চলছে, তাকাইচির জোটের জয়ের আভাস
ডেইলি নারায়ণগঞ্জ 24

সম্পাদক : আলমগীর আজিজ ইমন
মোবাইল : ০১৪১০৪৪৮৮৩২
মোবাইল : ০১৯১১৪৭৯৬৩২

ই-মেইল : dailynarayanganj24@gamil.com
ঠিকানা : বঙ্গবন্ধু সড়ক, হাজী মঞ্জিল, ৩য় তলা।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ বা ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি।

© ২০২৫ | সকল স্বত্ব ডেইলিনারায়ণগঞ্জ২৪.কম কর্তৃক সংরক্ষিত | উন্নয়নে moonutechsolution.com
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?