By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Notification Show More
Font ResizerAa
  • প্রচ্ছদ
  • মহানগর
  • জেলাজুড়ে
    • সদর
    • বন্দর
    • ফতুল্লা
    • সিদ্ধিরগঞ্জ
    • রূপগঞ্জ
    • সোনারগাঁও
    • আড়াইহাজার
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • সাক্ষাৎকার
  • বিনোদন
  • খেলাধুলা
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
    • বিশেষ প্রতিবেদন
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • নারী ও শিশু
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Search
Reading: একাত্তরকে মাথায় তুলে রাখতে চাই, একাত্তরই বাংলাদেশের অস্তিত্ব: মির্জা ফখরুল
Share
Font ResizerAa
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Search
  • প্রচ্ছদ
    • জেলাজুড়ে
  • জাতীয়
  • মহানগর
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আদালত
  • স্বাস্থ্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
    • কৃষি ও খামার
    • চাকুরী
    • নারী ও শিশু
    • আন্তর্জাতিক
    • বিশেষ প্রতিবেদন
    • মতামত
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Follow US
জাতীয়

একাত্তরকে মাথায় তুলে রাখতে চাই, একাত্তরই বাংলাদেশের অস্তিত্ব: মির্জা ফখরুল

Dailynarayanganj24
Last updated: জানুয়ারি ২৬, ২০২৬ ১২:০০ অপরাহ্ণ
Dailynarayanganj24
Published: জানুয়ারি ২৬, ২০২৬
Share
SHARE

ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আমরা ১৯৭১ সালকে সব সময় মাথায় তুলে রাখতে চাই, কারণ সেটাতেই আমাদের অস্তিত্ব, বাংলাদেশের অস্তিত্ব।’

আজ সোমবার দুপুরে ঠাকুরগাঁও-১ আসনের সদর উপজেলার বেগুনবাড়ি ইউনিয়নের বিডি উচ্চবিদ্যালয় মাঠে নির্বাচনী গণসংযোগে এ কথা বলেন মির্জা ফখরুল। তিনি বলেন, ‘পাকিস্তান আমাদের ওপর অনেক অত্যাচার করত। এ কারণেই আমরা আলাদা হয়ে গিয়েছিলাম। আলাদা হয়ে বাংলাদেশ স্বাধীন করেছিলাম। আর সে সময় যারা পাকিস্তান সেনাবাহিনীকে সহযোগিতা করেছে, আমাদের হাজার হাজার মানুষকে হত্যা করেছিল, তারাই আবার ভোট চাইছে দেশ চালাবে। তাদেরকে ভোট দিয়ে কি দেশের সর্বনাশ করব? যে দলটা দেশকেই বিশ্বাস করে না, স্বাধীনতাকেই বিশ্বাস করে না, তাদের ভোট দিয়ে দেশের সর্বনাশ করব নাকি? এটা বুঝতে হবে। আমরা ১৯৭১ সালকে সব সময় মাথায় তুলে রাখতে চাই, কারণ সেটাতেই আমাদের অস্তিত্ব, বাংলাদেশের অস্তিত্ব।’

হিন্দু সম্প্রদায়ের উদ্দেশে বিএনপির মহাসচিব বলেন, ‘হিন্দু ভাই-বোনেরা একটা ভয় পান। কিসের ভয় পান—আপনারা সংখ্যালঘু, আপনাদের ওপর যদি কোনো নির্যাতন হয়। কিন্তু আপনাদের স্পষ্টভাবে বলতে চাই, আপনারা সংখ্যালঘু নন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া পরিষ্কার করে বলে গেছেন—এই দেশে সংখ্যালঘু কেউ নাই, সবাই বাংলাদেশের নাগরিক। এই দেশের সবাই সমান। ভয় পাবেন না, সবাই বুক উঁচু করে দাঁড়াবেন। আমার ভাইয়েরা আপনাদের পাশে থাকবে।’

বিএনপি মহাসচিব প্রতিশ্রুতি দিয়ে বলেন, ‘আমি কথা দিচ্ছি, বিএনপি সব সময় আপনাদের অধিকার রক্ষা করবে। হিন্দু-মুসলিমনির্বিশেষে সব নাগরিকের অধিকার, বিশেষ করে মা-বোনদের অধিকার রক্ষায় বিএনপি আপসহীন থাকবে।’ তিনি বলেন, ‘আগে নির্বাচনে ধানের শীষ আর নৌকার মধ্যে ভোট হতো। এবার নৌকা নেই। নৌকার কান্ডারি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাদের ছেড়ে ভারতে চলে গেছেন, দিল্লিতে বসে আছেন। থাকলে অন্তত একটি গণতান্ত্রিক অবস্থা চলত।

খালেদা জিয়ার কবরে দোয়া
নির্বাচন ও গণভোট উপলক্ষে সব ধরনের যান চলাচলে বিধি-নিষেধ
পৃথিবী ধ্বংস হতে কতক্ষণ!
নারী প্রার্থীরা ছুটছেন পথে পথে, যাচ্ছেন ভোটারের দুয়ারে
ইনোভেশন কনসাল্টিং এর জরিপ
Share This Article
Facebook Email Print
শনিবার, ফেব্রু ৭, ২০২৬

সর্বশেষ

চার দিনের সফরে ঢাকার বাইরে কোথায় কোথায় যাচ্ছেন তারেক রহমান?
জানুয়ারি ৭, ২০২৬
ক্ষমতা হস্তান্তর নিয়ে নীরবতা ভাঙলেন প্রধান উপদেষ্টা, যা বললেন
জানুয়ারি ১৫, ২০২৬
ইসলামী আন্দোলনের নারায়ণগঞ্জ-২ আসনের মনোনয়ন বৈধ ঘোষণা
জানুয়ারি ১৪, ২০২৬
খালেদা জিয়ার সুস্থতা কামনায় মহানগর বিএনপির মিলাদ ও দোয়া অনুষ্ঠিত
ডিসেম্বর ১, ২০২৫
সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লা থানা বিএনপির দুই কমিটির বিলুপ্ত দাবি
ডিসেম্বর ১৭, ২০২৫
শনিবার ঢাকায় উল্লেখযোগ্য কর্মসূচি
জানুয়ারি ১০, ২০২৬
কিউবায় তেল সরবরাহ করলে গুনতে হবে চড়া শুল্ক: ট্রাম্পের হুঁশিয়ারি
জানুয়ারি ৩০, ২০২৬

Follow US

Find US on Social Medias
FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
Popular News
জাতীয়প্রচ্ছদবিশেষ প্রতিবেদনমহানগররাজনীতিসদর

দুদক’র তদন্ত শামীম ওসমানের আয়কর নথি জব্দ

Dailynarayanganj 24 .com
Dailynarayanganj 24 .com
নভেম্বর ৩, ২০২৫
প্রাথমিক শিক্ষক নিয়োগের মৌখিক পরীক্ষায় যেসব কাগজপত্র প্রয়োজন হবে
গোল পাচ্ছেন না আর্জেন্টাইন তারকা, দুশ্চিন্তা বাড়ছে স্কালোনির
নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ ও সিন্ডিকেট ভাঙার দাবিতে সিপিবির বিক্ষোভ
নির্বাচন না করার ঘোষণায় মাসুদ শিবিরে হতাশা
ডেইলি নারায়ণগঞ্জ 24

সম্পাদক : আলমগীর আজিজ ইমন
মোবাইল : ০১৪১০৪৪৮৮৩২
মোবাইল : ০১৯১১৪৭৯৬৩২

ই-মেইল : dailynarayanganj24@gamil.com
ঠিকানা : বঙ্গবন্ধু সড়ক, হাজী মঞ্জিল, ৩য় তলা।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ বা ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি।

© ২০২৫ | সকল স্বত্ব ডেইলিনারায়ণগঞ্জ২৪.কম কর্তৃক সংরক্ষিত | উন্নয়নে moonutechsolution.com
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?