By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Notification Show More
Font ResizerAa
  • প্রচ্ছদ
  • মহানগর
  • জেলাজুড়ে
    • সদর
    • বন্দর
    • ফতুল্লা
    • সিদ্ধিরগঞ্জ
    • রূপগঞ্জ
    • সোনারগাঁও
    • আড়াইহাজার
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • সাক্ষাৎকার
  • বিনোদন
  • খেলাধুলা
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
    • বিশেষ প্রতিবেদন
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • নারী ও শিশু
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Search
Reading: এই সপ্তাহে মঞ্চে কী দেখবেন
Share
Font ResizerAa
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Search
  • প্রচ্ছদ
    • জেলাজুড়ে
  • জাতীয়
  • মহানগর
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আদালত
  • স্বাস্থ্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
    • কৃষি ও খামার
    • চাকুরী
    • নারী ও শিশু
    • আন্তর্জাতিক
    • বিশেষ প্রতিবেদন
    • মতামত
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Follow US
বিনোদন

এই সপ্তাহে মঞ্চে কী দেখবেন

Dailynarayanganj24
Last updated: জানুয়ারি ২৬, ২০২৬ ৩:২২ পূর্বাহ্ণ
Dailynarayanganj24
Published: জানুয়ারি ২৬, ২০২৬
Share
SHARE

এডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ ই সপ্তাহে ঢাকার মঞ্চে বেশ কয়েকটি নাটকের প্রদর্শনী রয়েছে। সূচি ধরে পছন্দের নাটকটি দেখে নিতে পারেন।

সিদ্ধার্থ
নাট্যদল: আরশিনগর ঢাকা
কবে: ২৬ জানুয়ারি (আজ), বিকেল ৪টা ও সন্ধ্যা ৭টা
কোথায়: পরীক্ষণ থিয়েটার হল, বাংলাদেশ শিল্পকলা একাডেমি

হেরমান হেসের উপন্যাস সিদ্ধার্থ অবলম্বনে নাটক। নাট্যরূপ ও নির্দেশনা দিচ্ছেন রেজা আরিফ। আরশিনগর ঢাকা বলছে, গৌতম বুদ্ধের আরেক নাম সিদ্ধার্থ হলেও হেরমান হেসের সিদ্ধার্থ কোনো ধর্মীয় জীবনী নয়। এতে অভিনয় করেছেন পার্থপ্রতিম, কাজী নওশাবা আহমেদ, জিনাত জাহান, ওয়াহিদ খান।

হোয়েন উই ডেড এওয়েকেন
নাট্যদল: এক্টোম্যানিয়া
দিনক্ষণ: ২৭ জানুয়ারি ও ২৮ জানুয়ারি, সন্ধ্যা ৭টা
কোথায়: জাতীয় নাট্যশালার মূল হল, বাংলাদেশ শিল্পকলা একাডেমি

হেনরিক ইবসেনের হোয়েন উই ডেড এওয়েকেন–এর বাংলা করেছেন শহীদুল মামুন ও নির্দেশনা দিচ্ছেন নওরীন সাজ্জাদ। নির্দেশক জানান, নাটকটি মুক্তির কথা বলে, সম্পর্কের কথা বলে। এই নাটকের চরিত্রগুলো কেউ সৃষ্টির মধ্যে মুক্তি খোঁজে, আর কেউ সম্পর্কের উত্তাপের মধ্যে মুক্তি খোঁজে। এতে অভিনয় করেছেন কামরুজ্জামান তাপু, এমএইচএস লাবন, নওরীন সাজ্জাদ, মার্শিয়া শাওন।

খনা
নাট্যদল: বটতলা
কবে: ২৯ জানুয়ারি, সন্ধ্যা সাড়ে ৭টা
কোথায়: এক্সপেরিমেন্টাল থিয়েটার হল, বাংলাদেশ শিল্পকলা একাডেমি

খনা এক বিদুষী নারী। খনার শ্বশুর যশস্বী জ্যোতিষী বরাহ মিহির। পুত্রজায়ার যশ, খ্যাতি ও বিদ্যায় হীনমন্যতা ও ঈর্ষায় ভোগেন শ্বশুর বরাহ মিহির। পরে শ্বশুরের নির্দেশে তার জিব কেটে নেওয়া হয়। সামিনা লুৎফার লেখা নাটকটির নির্দেশনা দেন মোহাম্মদ আলী হায়দার।

বিবিধ শোক অথবা সুখ
নাট্যদল: অনুস্বর
কবে: ৩০ জানুয়ারি, বিকেল ৫টা ও সন্ধ্যা সাড়ে ৭টা
কোথায়: অনুস্বর স্টুডিও, সেগুনবাগিচা

ব্রিটিশ নাট্যকার ডেভিড হেয়ারের দ্য ভার্টিক্যাল আওয়ার নাটকটি প্রলম্বিত প্রহর নামে ভাষান্তর করেছেন অধ্যাপক আবদুস সেলিম। সেই ভাষান্তর অবলম্বনে বিবিধ শোক অথবা সুখ লিখেছেন সাইফ সুমন, নাটকটি নির্দেশনাও দেন তিনি।

চাকরিপ্রার্থী ও শব্দ, শব্দ, শব্দ
নাট্যদল: স্পর্ধা
দিনক্ষণ: ৩০ জানুয়ারি, সন্ধ্যা সাড়ে ৬টা ও রাত সাড়ে ৮টা
কোথায়: স্পর্ধা অ্যাটেলিয়ার

নাট্যকার হ্যারল্ড পিন্টারের চাকরিপ্রার্থী নির্দেশনা দিচ্ছেন শাহানাজ পারভীন। নাট্যকার ডেভিড আইভসের শব্দ, শব্দ, শব্দ নির্দেশনা দিচ্ছেন অনিরুদ্ধ অনু। এক টিকিটে দুটি নাটক দেখতে পারবেন দর্শকেরা।

নতুন যে নাটকগুলো এখন বেশি দেখছে দর্শক
ফিরেই সাড়া ফেলল আলোচিত সেই সিরিজ
মুক্তির আগেই ‘রইদ’র মাইলফলক
২০২৫ সালের সেরা কোরীয় সিরিজ কোনগুলো
‘হাওয়া’ থেকে বড় পর্দায় ফিরছেন তুষি
Share This Article
Facebook Email Print
শনিবার, ফেব্রু ৭, ২০২৬

সর্বশেষ

বানান ভুলের জন্য ক্ষমা চাইলেন ‘প্রফেসর বিদ্যা’
ডিসেম্বর ৭, ২০২৫
ফ্ল্যাট কিনতে পাশে আছে ব্যাংক
ডিসেম্বর ২৬, ২০২৫
মাসুদুজ্জামান সিধান্ত পর্রিবতন না করলে আমরন অনশন– এটি এম কামাল
ডিসেম্বর ১৬, ২০২৫
দেশে ফেরার পথে তারেক রহমানের ফেসবুক পোস্ট, কী লিখেছেন
ডিসেম্বর ২৫, ২০২৫
বরফঢাকা পাহাড়ে হাত কেটেও থামেননি নিশো—কাজাখস্তানে ঝুঁকি নিয়েই শুটিং
ডিসেম্বর ১০, ২০২৫
টেনিস ‘আসক্ত’ জোকোভিচের স্বপ্ন কি এবার সত্যি হবে
জানুয়ারি ১৮, ২০২৬
১০ কোটি টাকা ঋণ পাবেন নারী উদ্যোক্তারা, ব্র্যাক ব্যাংকের ‘তারা’ সেবায় যা আছে
জানুয়ারি ১৩, ২০২৬

Follow US

Find US on Social Medias
FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
Popular News
প্রচ্ছদমহানগররাজনীতি

দেশে ফিরেছেন এ টি এম কামাল

Dailynarayanganj 24 .com
Dailynarayanganj 24 .com
ডিসেম্বর ৯, ২০২৫
‘প্রতারক পুরুষ বিশ্বাসঘাতকতা গোপন রাখে’
৯০ লাখ টাকার সম্পদ, আদালতে ৬ মামলা: নির্বাচনী হলফনামায় উঠে এলো নুরের যেসব তথ্য
ভেনিজুয়েলার তেল বিক্রি শুরু করল যুক্তরাষ্ট্র
খালেদা জিয়ার স্মরণে শোকসভায় যোগ দিয়েছেন তারেক রহমান
ডেইলি নারায়ণগঞ্জ 24

সম্পাদক : আলমগীর আজিজ ইমন
মোবাইল : ০১৪১০৪৪৮৮৩২
মোবাইল : ০১৯১১৪৭৯৬৩২

ই-মেইল : dailynarayanganj24@gamil.com
ঠিকানা : বঙ্গবন্ধু সড়ক, হাজী মঞ্জিল, ৩য় তলা।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ বা ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি।

© ২০২৫ | সকল স্বত্ব ডেইলিনারায়ণগঞ্জ২৪.কম কর্তৃক সংরক্ষিত | উন্নয়নে moonutechsolution.com
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?