By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Notification Show More
Font ResizerAa
  • প্রচ্ছদ
  • মহানগর
  • জেলাজুড়ে
    • সদর
    • বন্দর
    • ফতুল্লা
    • সিদ্ধিরগঞ্জ
    • রূপগঞ্জ
    • সোনারগাঁও
    • আড়াইহাজার
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • সাক্ষাৎকার
  • বিনোদন
  • খেলাধুলা
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
    • বিশেষ প্রতিবেদন
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • নারী ও শিশু
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Search
Reading: সবাইকে পেছনে ফেলে স্পটিফাইয়ে শীর্ষে, কে এই তরুণ গায়ক
Share
Font ResizerAa
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Search
  • প্রচ্ছদ
    • জেলাজুড়ে
  • জাতীয়
  • মহানগর
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আদালত
  • স্বাস্থ্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
    • কৃষি ও খামার
    • চাকুরী
    • নারী ও শিশু
    • আন্তর্জাতিক
    • বিশেষ প্রতিবেদন
    • মতামত
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Follow US
বিনোদন

সবাইকে পেছনে ফেলে স্পটিফাইয়ে শীর্ষে, কে এই তরুণ গায়ক

Dailynarayanganj24
Last updated: জানুয়ারি ২৫, ২০২৬ ৭:১৭ পূর্বাহ্ণ
Dailynarayanganj24
Published: জানুয়ারি ২৫, ২০২৬
Share
SHARE

ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ মাঝে দুই বছর গান তুলনামূলক কম প্রকাশ করেছেন তানভীর ইভান। বাবা ক্যানসারে আক্রান্ত, তাঁকে নিয়ে ঢাকা–দিল্লি করতে হয়েছে। জানালেন, বাবা এখন কিছুটা সুস্থ। তাই আবার গানে মনোযোগী। প্রথমবারের মতো প্রকাশিত হয়েছে নিজের ইপি অ্যালবাম ইপি ‘মেমোরিজ আর ফরএভার’। অ্যালবামটিতে সাতটি গান আছে। এসব গানের ভিউ মিলিয়ন ছাড়িয়েছে। মন্তব্যের ঘরে বেশির ভাগই ইভানের গায়কির প্রশংসা।

ইভান জানালেন, তাঁর ভক্তদের চাওয়া ছিল, অ্যালবাম। সেটা মেনে বিভিন্ন ধাঁচের বাংলা ও হিন্দি মিলিয়ে এই অ্যালবাম। ইভান বললেন, ‘কিছু গানের অডিও বানালাম। কিছু মিউজিক ভিডিওর পরিকল্পনা করছি। আমার ইউটিউব প্ল্যাটফর্ম থেকে আসবে। আমার কাছে শ্রোতারা যে ধরনের গান শোনেন, তেমন কয়েকটা নতুন গান নিয়ে আসছি।’

সিনেমার গান নিয়ে ভাবনা

২০১৩ সালে নিজের লেখা ও সুরে ‘ম্যায়নে রোয়া’ শিরোনামে প্রথম গান রেকর্ড করেন তানভীর ইভান। তখন অবশ্য গানটি তেমন একটা সাড়া ফেলতে পারেনি। তবে নিজের ইউটিউবসহ আরও দুটি প্ল্যাটফর্ম মিলিয়ে হিন্দি গানটির ভিউ এখন প্রায় ৪০ কোটি। ২০২১ সালে গানটি নতুন করে গায়কের ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়। গতকাল শনিবার পর্যন্ত গানটির ভিউ প্রায় ২৮ কোটি। হিন্দি গান দিয়ে শুরু করলেও পরে বাংলা গানে থিতু হন তানভীর ইভান। ২০১৬ সালে ‘বেস্ট ফ্রেন্ড’ নাটকে ‘অভিযোগ’ গানটি গেয়ে আলোচনায় আসেন। ২০২০ সালে ‘বেস্ট ফ্রেন্ড ৩’ নাটকের ‘অভিমান’ এই তরুণ শিল্পীর জনপ্রিয়তা আরও বাড়িয়ে দেয়। এই গান দিয়েই মেরিল-প্রথম আলো পুরস্কারে পাঠকের ভোটে হন সেরা গায়ক। ইভানের গাওয়া ‘বাবা তুমি আমার বেঁচে থাকার কারণ’ গানটিও বিভিন্ন বয়সী শ্রোতার প্রিয়।

কথা প্রসঙ্গে তানভীর ইভান জানালেন, অডিও গান, নাটকের গান গাইলেও চলচ্চিত্রের গানের জন্য কেউ তাঁকে এখনো প্রস্তাব দেয়নি। প্রস্তাব পেলে এবং সবকিছু মিলে গেলে তিনি চলচ্চিত্রের গানেও আগ্রহী।

বললেন, ‘আমি তৈরি। যেহেতু রোমান্টিক গান গাই; ভক্তরা আমার কাছ থেকে এই ধরনের গানই শুনতে চান। এটাই আমার সিগনেচার। প্লেব্যাক করলে শাকিব খানের সিনেমা দিয়ে শুরু করতে চাই। সব সময় নতুন কিছু করতে চাই, তাঁর সঙ্গে কাজের সুযোগ হলে ভালো হবে।’

স্পটিফাইয়ে সবাইকে ছাড়িয়ে

২০১৮ সাল থেকে স্পটিফাইয়ে তানভীর ইভানের গান শোনা যাচ্ছে। স্পটিফাইয়ে বাংলাদেশি শিল্পীদের মধ্যে কয়েক বছর ধরে সবচেয়ে বেশিবার ইভানকে শুনেছেন শ্রোতারা। তাঁকে ‘টপ আর্টিস্ট’–এর স্বীকৃতিও দিয়েছে এই প্ল্যাটফর্ম। স্পটিফাইয়ের তালিকা ঘেঁটে দেখা গেছে, জেমস, হাবিব, অর্ণব, তাহসান থেকে শুরু করে সময়ের জনপ্রিয় ইমরান আর প্রীতমকেও ছাড়িয়ে গেছেন তানভীর ইভান।

তবে এই ধরনের কোনো তুলনায় যেতে চান না ইভান, ‘তাঁরা সবাই অগ্রজ। তাঁদের মতো গুণী সব শিল্পীর কারণে আমাদের সংগীতাঙ্গন ঋদ্ধ হয়েছে। আমি মনে করি, শ্রোতারা আমার গান শুনছেন, এটা শুধুই তাদের ভালোবাসা।’

বিয়ের চাপ

পাঁচ বছর আগে চট্টগ্রামের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি করেছেন ইভান। গানের টানে মাঝে ঢাকায় এসেছিলেন, পরে আবার ফিরে যান প্রাণের শহর চট্টগ্রামে। খুলশীতে নিজের বাড়িতেই স্টুডিও। সেখানেই চলে গানের চর্চা, রেকর্ডিং। দুই বোন এক ভাইয়ের মধ্যে ইভান মেজ। বছরখানেক ধরে বাবা-মা চাইছেন বিয়ে করে সংসারী হোক ছেলে। ইভানও বললেন, ‘বিয়েটা আসলে করে ফেলা দরকার (হাসি)।’

পুনমকে বিয়ের দুই দিন আগেই লন্ডনে অন্য প্রেমিকার সঙ্গে ছিলেন শত্রুঘ্ন…
১০ বছর পর ফিরল হইহই ফেলে দেওয়া সেই সিরিজ, জমল কি
‘মাঝে মাঝে মনে হয়, ভারত-বাংলাদেশ যুদ্ধ লেগে যাবে’
মেয়ের নামে ভুয়া আইডি নিয়ে ক্ষিপ্ত ঐশ্বরিয়া
প্রধানমন্ত্রীর সঙ্গে কী কথা হলো ববিতার
Share This Article
Facebook Email Print
মঙ্গলবার, এপ্রি ১৪, ২০২৬

সর্বশেষ

‘সিনার্স’ নিয়ে কেন এত আলোচনা
জানুয়ারি ২৬, ২০২৬
এই পাঁচজনকে আপনাদের হাতে তুলে দিলাম: তারেক রহমান
জানুয়ারি ২৩, ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবিরের নতুন কমিটি
জানুয়ারি ৫, ২০২৬
ইসলামে পেছন থেকে জড়িয়ে ধরা কতটা গ্রহণযোগ্য?
মার্চ ২৯, ২০২৬
 দ্বিতীয় ধাপেও প্রার্থী ঘোষণা করা হয়নি নারায়ণগঞ্জ- ৪ আসনের
ডিসেম্বর ৪, ২০২৫
জাতীয় শহীদ সেনা দিবস আজ
ফেব্রুয়ারি ২৫, ২০২৬
‘অপু দিদির সঙ্গে কাজ করলে আলাদা এক শান্তি পাই’
ডিসেম্বর ১০, ২০২৫

Follow US

Find US on Social Medias
FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
Popular News
খেলাধুলা

ভারতে নিরাপত্তাশঙ্কা আর বাংলাদেশের বিশ্বকাপে না খেলা: অটল-উৎকণ্ঠার ২২ দিন

Dailynarayanganj24
Dailynarayanganj24
জানুয়ারি ২৫, ২০২৬
সোনারগাঁয়ে অবৈধ ছাপাখানায় অভিযান, ২০ লাখ টাকার গাইড বই জব্দ
চানখারপুলে ৬ জনকে হত্যা
বুমরার ক্যারিয়ারে এমন কিছু ঘটল আট বছর পর
জেন্টল পার্কে চাকরির সুযোগ, পদ ২০০
ডেইলি নারায়ণগঞ্জ 24

সম্পাদক : আলমগীর আজিজ ইমন
মোবাইল : ০১৪১০৪৪৮৮৩২
মোবাইল : ০১৯১১৪৭৯৬৩২

ই-মেইল : dailynarayanganj24@gamil.com
ঠিকানা : বঙ্গবন্ধু সড়ক, হাজী মঞ্জিল, ৩য় তলা।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ বা ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি।

© ২০২৫ | সকল স্বত্ব ডেইলিনারায়ণগঞ্জ২৪.কম কর্তৃক সংরক্ষিত | উন্নয়নে moonutechsolution.com
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?