By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Notification Show More
Font ResizerAa
  • প্রচ্ছদ
  • মহানগর
  • জেলাজুড়ে
    • সদর
    • বন্দর
    • ফতুল্লা
    • সিদ্ধিরগঞ্জ
    • রূপগঞ্জ
    • সোনারগাঁও
    • আড়াইহাজার
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • সাক্ষাৎকার
  • বিনোদন
  • খেলাধুলা
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
    • বিশেষ প্রতিবেদন
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • নারী ও শিশু
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Search
Reading: রাত জেগে, জাঙ্ক ফুড খেয়েও সুস্থ তিনি, বয়স ১০১
Share
Font ResizerAa
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Search
  • প্রচ্ছদ
    • জেলাজুড়ে
  • জাতীয়
  • মহানগর
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আদালত
  • স্বাস্থ্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
    • কৃষি ও খামার
    • চাকুরী
    • নারী ও শিশু
    • আন্তর্জাতিক
    • বিশেষ প্রতিবেদন
    • মতামত
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Follow US
আন্তর্জাতিক

রাত জেগে, জাঙ্ক ফুড খেয়েও সুস্থ তিনি, বয়স ১০১

Dailynarayanganj24
Last updated: জানুয়ারি ২৫, ২০২৬ ৭:৩৮ পূর্বাহ্ণ
Dailynarayanganj24
Published: জানুয়ারি ২৫, ২০২৬
Share
SHARE

ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ সুস্থ জীবনযাপনের প্রচলিত কোনো নিয়ম তিনি মানেননি। গভীর রাত পর্যন্ত টেলিভিশন দেখেছেন, মধ্যরাতে জাঙ্ক ফুড বা অস্বাস্থ্যকর খাবার খেয়ে খিদে মিটিয়েছেন। এত সব ‘অনিয়ম’ সত্ত্বেও ১০১ বছর বয়সেও দিব্যি সুস্থ আছেন তিনি। চীনের এই নারীর সব দাঁতও এখনো অক্ষত।

চীনের ঝেজিয়াং প্রদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের শহর ওয়েনঝৌয়ের বাসিন্দা ওই নারীর নাম জিয়াং ইউয়েছিন। তাঁর সাত সন্তানের মধ্যে একজনের নাম ইয়াও সংপিং।

সম্প্রতি ইয়াও সামাজিক যোগাযোগমাধ্যমে মায়ের জীবনযাপনের খুঁটিনাটি তুলে ধরেন। এরপরই জিয়াংয়ের দৈনন্দিন রুটিন নিয়ে নেটিজেনদের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়।

পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, জিয়াং প্রতিদিন রাত প্রায় ২টা পর্যন্ত টেলিভিশন দেখেন। এত রাতে ঘুমালেও তাঁর ঘুম ভাঙে সকাল ১০টার দিকে। প্রাত্যহিক কাজ শেষে এক কাপ কড়া সবুজ চা দিয়ে দিনের শুরু করেন তিনি। মেয়ে ইয়াও জানান, দেরিতে ঘুমালেও তাঁর মায়ের ঘুম গভীর ও আরামদায়ক।

প্রায় দুই বছর আগে এ ধরনের জীবনযাপন শুরু করেন জিয়াং। সে সময় এক দুর্ঘটনায় তাঁর হাতে চোট লাগে এবং অস্ত্রোপচার করতে হয়। সুস্থ হয়ে উঠতে পরিবারের সদস্যরা তাঁকে গৃহকর্ম থেকে বিরত রাখেন। দিনের বেলায় কাজ কমে যাওয়ায় তিনি বেশি ঘুমাতে শুরু করেন। এর ফলেই ধীরে ধীরে রাত জাগার অভ্যাস গড়ে ওঠে।

বর্তমানে জিয়াং সকালে নাশতার বদলে ব্রাঞ্চ—অর্থাৎ সকালের নাশতা ও দুপুরের খাবার একসঙ্গে খান। সন্ধ্যা ছয়টার দিকে রাতের খাবার খান। প্রয়োজন হলে রাত নয়টার দিকে আবার নাশতা করেন। ওয়েনঝৌয়ের স্থানীয় পেস্ট্রি ‘মাতিসং’ তাঁর প্রিয়। এ ছাড়া বিস্কুট, চিপস, শাকিমা ও শুকনা মিষ্টি আলুর নাশতাও তিনি পছন্দ করেন।

বয়স ১০০ পেরোলেও জিয়াংকে কখনো দাঁতের চিকিৎসা নিতে হয়নি। পরিবারের সদস্যরা জানান, তিনি ধীরে ও স্বচ্ছন্দে সব খাবার চিবিয়ে খান।

পরিবারের মতে, জিয়াংয়ের দীর্ঘায়ুর পেছনে রয়েছে ভালো ঘুম, নিয়মিত সবুজ চা পান এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ—একটি শান্ত মন। তিনি সহজে রাগ করেন না, কাউকে নিয়ে ক্ষোভ পুষে রাখেন না। শান্তিতেই থাকতে পছন্দ করেন।

জিয়াংয়ের এই গল্প সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা তৈরি করেছে। অনেকেই মনে করছেন, দীর্ঘ জীবনের ক্ষেত্রে ইতিবাচক মানসিকতাই সবচেয়ে বড় ভূমিকা রাখে।

ইরানকে যে সতর্কবার্তা দিলো মধ্যপ্রাচ্যের ৬ দেশ
রানের সর্বোচ্চ নেতা খামেনি হত্যার পেছনের গোপন পরিকল্পনা উন্মোচিত!
হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা আইআরজিসির
মানুষের আবেগ বুঝতে পারে পোষা মুরগি
কাছেই হলো গুলি, অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন ফারুক আবদুল্লাহ
Share This Article
Facebook Email Print
বৃহস্পতিবার, মার্চ ১২, ২০২৬

সর্বশেষ

ঢাকার ৬ স্থানে আজ সকালে ব্যাপক দূষণ, পুরো নগরীর বায়ু খুব অস্বাস্থ্যকর
জানুয়ারি ২৭, ২০২৬
এই ২০টি প্রাকৃতিক খাবারই কমাতে পারে উচ্চ রক্তচাপ!
ডিসেম্বর ২১, ২০২৫
হোটেলে নারী কর্মীর সঙ্গে অসদাচরণের অভিযোগ পাকিস্তানের এক ক্রিকেটারের বিরুদ্ধে
মার্চ ৫, ২০২৬
নাউনেস এশিয়ায় ‘দ্য সাইলেন্ট ইকো’
ফেব্রুয়ারি ২১, ২০২৬
যারা মাদক ব্যবসা ও চাঁদাবাজির সঙ্গে জড়িত তাদের আর কোনো ছাড় দেওয়া হবে না–এমপি মান্নান
মার্চ ১০, ২০২৬
জমে উঠেছে নারায়ণগঞ্জ ক্লাব নির্বাচন
ডিসেম্বর ৭, ২০২৫
গণমাধ্যমে ‘ভয়ানক’ খবর প্রকাশ নিয়ে এপস্টেইনকে পরামর্শ দিয়েছিলেন চমস্কি
ফেব্রুয়ারি ৬, ২০২৬

Follow US

Find US on Social Medias
FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
Popular News
জাতীয়

পে-স্কেল ঘোষণা থেকে সরে আসছে সরকার

Dailynarayanganj24
Dailynarayanganj24
জানুয়ারি ১১, ২০২৬
ভেনেজুয়েলায় নেতৃত্ব দেওয়ার যোগ্যতা নেই মারিয়া কোরিনা মাচাদোর:ট্রাম্প
‘মোদি ট্রাম্পকে ফোন করেননি’, তাই কি ভেস্তে গেছে দুদেশের বাণিজ্য চুক্তি  
‘ইরানকে স্বাধীনতা এনে দিতে যুক্তরাষ্ট্র প্রস্তুত’
বায়ুদূষণে ১২৫ নগরীর মধ্যে আজ শীর্ষে ঢাকা
ডেইলি নারায়ণগঞ্জ 24

সম্পাদক : আলমগীর আজিজ ইমন
মোবাইল : ০১৪১০৪৪৮৮৩২
মোবাইল : ০১৯১১৪৭৯৬৩২

ই-মেইল : dailynarayanganj24@gamil.com
ঠিকানা : বঙ্গবন্ধু সড়ক, হাজী মঞ্জিল, ৩য় তলা।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ বা ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি।

© ২০২৫ | সকল স্বত্ব ডেইলিনারায়ণগঞ্জ২৪.কম কর্তৃক সংরক্ষিত | উন্নয়নে moonutechsolution.com
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?