By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Notification Show More
Font ResizerAa
  • প্রচ্ছদ
  • মহানগর
  • জেলাজুড়ে
    • সদর
    • বন্দর
    • ফতুল্লা
    • সিদ্ধিরগঞ্জ
    • রূপগঞ্জ
    • সোনারগাঁও
    • আড়াইহাজার
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • সাক্ষাৎকার
  • বিনোদন
  • খেলাধুলা
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
    • বিশেষ প্রতিবেদন
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • নারী ও শিশু
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Search
Reading: মালদ্বীপকে ১৪ গোলে উড়িয়ে সাফ ফুটসালে প্রথম শিরোপা বাংলাদেশের
Share
Font ResizerAa
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Search
  • প্রচ্ছদ
    • জেলাজুড়ে
  • জাতীয়
  • মহানগর
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আদালত
  • স্বাস্থ্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
    • কৃষি ও খামার
    • চাকুরী
    • নারী ও শিশু
    • আন্তর্জাতিক
    • বিশেষ প্রতিবেদন
    • মতামত
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Follow US
খেলাধুলা

মালদ্বীপকে ১৪ গোলে উড়িয়ে সাফ ফুটসালে প্রথম শিরোপা বাংলাদেশের

Dailynarayanganj24
Last updated: জানুয়ারি ২৫, ২০২৬ ৭:০৭ পূর্বাহ্ণ
Dailynarayanganj24
Published: জানুয়ারি ২৫, ২০২৬
Share
SHARE

ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ প্রথমবারের মতো আয়োজিত সাফ নারী ফুটসালে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। আজ ব্যাংককে টুর্নামেন্টের শেষ দিনে মালদ্বীপকে ১৪-২ গোলে উড়িয়ে শিরোপা জিতেছেন সাবিনা খাতুন-মনিকা চাকমারা।

দক্ষিণ এশিয়ার সাতটি দেশ নিয়ে আয়োজিত লিগ পদ্ধতির এই টুর্নামেন্টে ৬ ম্যাচে সর্বোচ্চ ১৬ পয়েন্ট পেয়েছে বাংলাদেশ। দ্বিতীয় স্থানে থাকা ভুটানের পয়েন্ট ৫ ম্যাচে ১১।

ব্যাংককের নন্থাবুরি স্টেডিয়ামে বাংলাদেশ মাঠে নেমেছিল ‘‎ড্র করলেই চ্যাম্পিয়ন’ সমীকরণ নিয়ে। প্রথম মিনিট থেকেই আক্রমণাত্মক ছিলেন সাবিনারা। তবে ম্যাচে প্রথম গোলটা করেছে মালদ্বীপই। তৃতীয় মিনিটে গোলকিপার স্বপ্না আক্তার ও মাসুরা পারভীনের বোঝাপড়ার ভুলে বল যায় বাংলাদেশের জালে।

তবে সমতাসূচক গোল পেতে বেশিক্ষণ অপেক্ষায় থাকতে হয়নি বাংলাদেশকে। ম্যাচের পঞ্চম মিনিটে সরাসরি ফ্রি-কিক থেকে গোল করেন সাবিনা খাতুন। এর এক মিনিট পর পেনাল্টি পায় বাংলাদেশ। তবে এই সুযোগ সাবিনা কাজে লাগাতে পারেননি।

‎১৩ মিনিটে আবার ফ্রি কিক পায় বাংলাদেশ। এবার আর ভুল করেননি সাবিনা, সরাসরি শটে জাল কাঁপান অধিনায়ক, বাংলাদেশও ম্যাচে এগিয়ে যায় ২-১ ব্যবধানে। এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি মালদ্বীপ। একের পর এক গোল হজম করেছে। ২০ মিনিট দৈর্ঘ্যের প্রথমার্ধে আরও চারটি গোল করে বাংলাদেশ। ৬-১ স্কোরলাইনে সাবিনার মতো জোড়া গোল করেন লিপি আক্তারও।

দ্বিতীয়ার্ধে বাংলাদেশ করে ৮টি গোল। এর মধ্যে ম্যাচের ২২তম মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করেন সাবিনা। ‎‎এক মিনিট পর বাংলাদেশকে অষ্টম গোলটি এনে দেন মাতসুশিমা সুমাইয়া। ২৬ মিনিটে সাবিনা নিজের নামের পাশে আরেকটি গোল যোগ করেন।

‎ম্যাচ শেষ হওয়ার আগে মালদ্বীপকে আরও পাঁচ গোল দিয়েছে বাংলাদেশ। ১০ ও ১১ নম্বর গোলটি করেন নিলুফা ইয়াসমিন ও লিপি আক্তার। ৩১ মিনিটে কৃষ্ণা উদ্‌যাপন করেন বাংলাদেশের ১২তম গোল। মালদ্বীপের কফিনে শেষ দুটি পেরেক ঠুকেছেন মেহেরুন আক্তার ও মাসুরা।‎

২০১৮ সালে ফুটসালে বাংলাদেশের মেয়েদের পথচলা শুরু হয়। সে বছর কোচ গোলাম রব্বানীর অধীন এশিয়ান চ্যাম্পিয়নশিপে অংশ নেয় বাংলাদেশ নারী ফুটসাল দল। এরপর দীর্ঘ ছয় বছর কার্যক্রম বন্ধ ছিল। গত বছরের শেষ দিকে বাংলাদেশ ফুটবল ফেডারেশন নতুন করে দল গঠন শুরু করে। প্রথমবারের মতো সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়নশিপ সামনে রেখে দেশে ও দেশের বাইরে অনুশীলনের মধ্য দিয়ে গড়ে ওঠে এই চ্যাম্পিয়ন দল।

মেয়েদের পাশাপাশি ব্যাংককে চলছে ছেলেদের প্রথম সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপও। ৫ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে এরই মধ্যে শিরোপা নিশ্চিত করেছে মালদ্বীপ। বাংলাদেশ ৬ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে পঞ্চম হয়ে টুর্নামেন্ট শেষ করেছে।

হোটেলে নারী কর্মীর সঙ্গে অসদাচরণের অভিযোগ পাকিস্তানের এক ক্রিকেটারের বিরুদ্ধে
এমবাপ্পের দলে কোচ হলেই যে বিপদ, চলে যাবে চাকরি
‘বিশ্বকাপ দলে নেইমারের থাকাটা পারফরমেন্সের ওপর নির্ভর করবে’
মেসির জাদুতে ঘুরে দাঁড়িয়ে মায়ামির দুর্দান্ত জয়
ক্রিকেটের আঁচে বৈরিতার বরফ গলবে তো?
Share This Article
Facebook Email Print
রবিবার, মার্চ ১৫, ২০২৬

সর্বশেষ

‘বিদ্রোহ’ সামলাতে না পেরে অল্প ব্যবধানে হারল বিএনপি, প্রথম জয় জামায়াতের
ফেব্রুয়ারি ১৫, ২০২৬
লিভারপুলে কি আর ফিরবেন সালাহ
ডিসেম্বর ১৫, ২০২৫
নিজের সমালোচনা করলেন সালমান খান
ডিসেম্বর ১৪, ২০২৫
মোহামেডান কিংসের ম্যাচ জাতীয় স্টেডিয়ামে
ডিসেম্বর ১২, ২০২৫
বিশ্বকাপ খেলতে হলে ভারতেই যেতে হবে, বাংলাদেশকে জানিয়ে দিয়েছে আইসিসি
জানুয়ারি ৭, ২০২৬
জুলাই সনদ বাস্তবায়নে রাজপথে নামবে জামায়াতসহ ১১ দল
মার্চ ১৫, ২০২৬
সিদ্ধিরগঞ্জে ক্যানেল থেকে ড্রাম ভর্তি অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
জানুয়ারি ১৮, ২০২৬

Follow US

Find US on Social Medias
FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
Popular News
খেলাধুলা

গোল পাচ্ছেন না আর্জেন্টাইন তারকা, দুশ্চিন্তা বাড়ছে স্কালোনির

Dailynarayanganj24
Dailynarayanganj24
ফেব্রুয়ারি ২, ২০২৬
পাইপলাইনে ভারত থেকে ৫০০০ টন ডিজেল আসছে পার্বতীপুরে
কেন্দ্র পাহারা দিয়ে বিজয় নিশ্চিত হওয়ার পর বাড়ি ফিরবেন
ইতালিতে ফিলিস্তিনি সংগঠন হামাসের জন্য অর্থ সংগ্রহের অভিযোগে ৯ জন গ্রেপ্তার
ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান
ডেইলি নারায়ণগঞ্জ 24

সম্পাদক : আলমগীর আজিজ ইমন
মোবাইল : ০১৪১০৪৪৮৮৩২
মোবাইল : ০১৯১১৪৭৯৬৩২

ই-মেইল : dailynarayanganj24@gamil.com
ঠিকানা : বঙ্গবন্ধু সড়ক, হাজী মঞ্জিল, ৩য় তলা।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ বা ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি।

© ২০২৫ | সকল স্বত্ব ডেইলিনারায়ণগঞ্জ২৪.কম কর্তৃক সংরক্ষিত | উন্নয়নে moonutechsolution.com
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?