By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Notification Show More
Font ResizerAa
  • প্রচ্ছদ
  • মহানগর
  • জেলাজুড়ে
    • সদর
    • বন্দর
    • ফতুল্লা
    • সিদ্ধিরগঞ্জ
    • রূপগঞ্জ
    • সোনারগাঁও
    • আড়াইহাজার
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • সাক্ষাৎকার
  • বিনোদন
  • খেলাধুলা
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
    • বিশেষ প্রতিবেদন
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • নারী ও শিশু
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Search
Reading: ভারতে নিরাপত্তাশঙ্কা আর বাংলাদেশের বিশ্বকাপে না খেলা: অটল-উৎকণ্ঠার ২২ দিন
Share
Font ResizerAa
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Search
  • প্রচ্ছদ
    • জেলাজুড়ে
  • জাতীয়
  • মহানগর
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আদালত
  • স্বাস্থ্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
    • কৃষি ও খামার
    • চাকুরী
    • নারী ও শিশু
    • আন্তর্জাতিক
    • বিশেষ প্রতিবেদন
    • মতামত
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Follow US
খেলাধুলা

ভারতে নিরাপত্তাশঙ্কা আর বাংলাদেশের বিশ্বকাপে না খেলা: অটল-উৎকণ্ঠার ২২ দিন

Dailynarayanganj24
Last updated: জানুয়ারি ২৫, ২০২৬ ৩:০৮ পূর্বাহ্ণ
Dailynarayanganj24
Published: জানুয়ারি ২৫, ২০২৬
Share
SHARE

৩ জানুয়ারি ২০২৬

ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ বিসিসিআইয়ের নির্দেশে কেকেআর মোস্তাফিজুর রহমানকে আইপিএল দল থেকে বাদ দেয়। ‘উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর কাছে নতি শিকার করে’ মোস্তাফিজকে বাদ দেওয়া হয়েছে উল্লেখ করে তীব্র নিন্দা জানান ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। তিনি ফেসবুক পোস্টে লেখেন, ‘আমরা কোনো অবস্থাতেই বাংলাদেশের ক্রিকেট, ক্রিকেটার ও বাংলাদেশকে অবমাননা মেনে নেব না। গোলামির দিন শেষ।’ সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বিসিসিআইয়ের সিদ্ধান্তকে ‘ন্যক্কারজনক’ বলে অভিহিত করেছেন।

Contents
  • ৩ জানুয়ারি ২০২৬
  • ৪ জানুয়ারি ২০২৬
  • ৫ জানুয়ারি
  • ৬ জানুয়ারি ২০২৬
  • ৭ জানুয়ারি ২০২৬
  • ৮ জানুয়ারি ২০২৬
  • ১২ জানুয়ারি ২০২৬
  • ১৩ জানুয়ারি ২০২৬
  • ১৭ জানুয়ারি ২০২৬
  • ১৮ জানুয়ারি ২০২৬
  • ১৯ জানুয়ারি ২০২৬
  • ২০ জানুয়ারি ২০২৬
  • ২১ জানুয়ারি ২০২৬
  • ২২ জানুয়ারি ২০২৬
  • ২৪ জানুয়ারি ২০২৬

৪ জানুয়ারি ২০২৬

টি-টুয়েন্টি বিশ্বকাপের বাংলাদেশ দল ঘোষণা। আসিফ নজরুল জানান, বাংলাদেশ ভারতে বিশ্বকাপ খেলবে না; বিসিবি ম্যাচ অন্য দেশে সরানোর অনুরোধ জানায় আইসিসিকে। তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান সংবাদ সম্মেলনে বলেন, চুপ করে বসে থাকার উপায় নেই, প্রতিক্রিয়া দেখাতে হচ্ছে।

৫ জানুয়ারি

মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার প্রতিক্রিয়ায় বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ দেয় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। এ বিষয়ে সংশ্লিষ্ট সম্প্রচারমাধ্যমগুলোকে চিঠি দেওয়া হয়।

৬ জানুয়ারি ২০২৬

আইসিসির সঙ্গে ভার্চ্যুয়াল বৈঠক বিসিবির। ক্রিকইনফোর খবরে বলা হয়, বৈঠকে আইসিসি বিসিবিকে জানিয়ে দিয়েছে, বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে সরানো সম্ভব নয়।

৭ জানুয়ারি ২০২৬

বিসিবি জানায়, আইসিসি আলটিমেটাম দেয়নি। ক্রীড়া উপদেষ্টা স্পষ্ট করেন, দেশের মর্যাদার প্রশ্নে আপস করে ভারতে খেলতে যাবে না বাংলাদেশ।

৮ জানুয়ারি ২০২৬

বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে শ্রীলঙ্কায় নেওয়ার অনুরোধ জানিয়ে আইসিসিকে দ্বিতীয় দফা ইমেইল করে বিসিবি।

১২ জানুয়ারি ২০২৬

ক্রীড়া উপদেষ্টা জানান, আইসিসির নিরাপত্তা দল ভারতে মোস্তাফিজসহ বাংলাদেশ দলের জন্য তিনটি বড় ঝুঁকির কথা বলেছে। উপদেষ্টা আবারও ভারতে না যাওয়ার অনড় অবস্থানের কথা বলেন।

১৩ জানুয়ারি ২০২৬

বিসিবি ও আইসিসির মধ্যে ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত। পরে সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, বাংলাদেশের ম্যাচগুলো ভারতের বাইরে অন্য কোনো দেশে আয়োজনের জন্য আইসিসিকে আবার অনুরোধ করা হয়েছে।

১৭ জানুয়ারি ২০২৬

ঢাকায় আইসিসির প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বিসিবি আবারও বাংলাদেশের ম্যাচ শ্রীলঙ্কায় নেওয়ার প্রস্তাব দেয়। গণমাধ্যমগুলো জানায়, ‘বি’ গ্রুপে থাকা আয়ারল্যান্ডের সঙ্গে গ্রুপ অদলবদলের অনুরোধও করেছে বাংলাদেশ।

১৮ জানুয়ারি ২০২৬

পাকিস্তানের গণমাধ্যমগুলো জানায়, বাংলাদেশের দাবি পূরণ না হলে বিশ্বকাপে খেলার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে পিসিবি।

১৯ জানুয়ারি ২০২৬

বাংলাদেশ না খেললে বিকল্প হিসেবে স্কটল্যান্ডকে নেওয়ার খবর আসে এবং এটাও শোনা যায়, আইসিসি বাংলাদেশকে চূড়ান্ত সিদ্ধান্তের সময়সীমা বেঁধে দিয়েছে।

২০ জানুয়ারি ২০২৬

ক্রীড়া উপদেষ্টা আবারও সাফ জানিয়ে দেন, কোনো ‘অযৌক্তিক চাপে’ পড়ে বাংলাদেশ ভারতে খেলতে যাবে না। বাংলাদেশের পক্ষ নিয়ে আইসিসিকে চিঠি পিসিবির।

২১ জানুয়ারি ২০২৬

আইসিসি বোর্ড সভায় টি–টুয়েন্টি বিশ্বকাপের সূচি অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত। বিসিবিকে ভারতে যাওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে এক দিন সময় দেওয়া হয়।

২২ জানুয়ারি ২০২৬

জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে বৈঠক শেষে ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল বলেন, আইসিসি নিরাপত্তাশঙ্কার বিষয়টি আমলে না নিয়ে বাংলাদেশের প্রতি সুবিচার করেনি, ভারত সরকারও বাংলাদেশকে নিরাপত্তার বিষয়ে কোনো রকম আশ্বস্ত করেনি। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বলেন, আমরা বিশ্বকাপে খেলতে চাই। তবে সেটা ভারতে নয়, শ্রীলঙ্কায়।

একই দিন বিশ্বকাপের ভেন্যু বদলের অনুরোধ জানিয়ে আবারও আইসিসিকে চিঠি দেয় বিসিবি। ডিসপিউট রেজোল্যুশন কমিটির হস্তক্ষেপ চাওয়া হয় তাতে।

২৪ জানুয়ারি ২০২৬

ভারতের মাটিতে বাংলাদেশ জাতীয় দলের জন্য কোনো বিশ্বাসযোগ্য বা যাচাইযোগ্য নিরাপত্তা হুমকি নেই দাবি করে আইসিসি আনুষ্ঠানিক ঘোষণায় জানায়, পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী ভারতে খেলতে অস্বীকৃতি জানানোয় ২০২৬ টি–টুয়েন্টি বিশ্বকাপে খেলছে না বাংলাদেশ। তাদের পরিবর্তে খেলবে স্কটল্যান্ড।

এর কিছুক্ষণ আগে প্রথমবারের মতো প্রকাশ্যে বাংলাদেশের ভেন্যু বদলের অনুরোধের প্রতি সমর্থন জানিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান বলেন, বাংলাদেশের সঙ্গে অন্যায় করা হচ্ছে। পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে পাকিস্তানের বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হবে।

এবার টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কট করছে বাংলাদেশ
‘বিশ্বকাপ দলে নেইমারের থাকাটা পারফরমেন্সের ওপর নির্ভর করবে’
বিশ্বকাপে সমকামী উৎসবের ভেন্যুতে মিশর-ইরান ম্যাচ, ক্ষুব্ধ ২ দেশ
ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের খোলা চিঠি
বিগ ব্যাশ শুরু আজ, রিশাদের খেলা কবে কখন কোথায়
Share This Article
Facebook Email Print
মঙ্গলবার, মার্চ ১০, ২০২৬

সর্বশেষ

প্রস্রাব ধরে রাখার ক্ষমতা কমে যায় কেন, চিকিৎসা কী
ফেব্রুয়ারি ২৪, ২০২৬
সেরা নাফিজ-খই খই, মৃদুল-রোজা
ফেব্রুয়ারি ২৬, ২০২৬
এই সিনেমা ভুলে যাবেন কীভাবে
ডিসেম্বর ১৫, ২০২৫
৮ হাজার কোটি টাকার রপ্তানি পণ্য আটকা
ফেব্রুয়ারি ৫, ২০২৬
নতুন বাংলাদেশ গড়তে ইসলামি আদর্শের কোনো বিকল্প নেই – মাঈনুদ্দিন আহমাদ 
ডিসেম্বর ১৮, ২০২৫
১ হাজার কোটি টাকা আয় করা ‘ধুরন্ধর’, ওটিটিতে আরও যা দেখবেন
জানুয়ারি ৩১, ২০২৬
সামনে কী করবেন নওবা
ফেব্রুয়ারি ৬, ২০২৬

Follow US

Find US on Social Medias
FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
Popular News
চাকুরী

নিয়োগ

Dailynarayanganj24
Dailynarayanganj24
ডিসেম্বর ১৭, ২০২৫
লাইভে বিয়ে, ডিভোর্স নিয়ে প্রশ্ন প্রসঙ্গে যা বললেন প্রভা
জমি থেকে ইটভাটায় মাটি নিতে বাধা, সংঘর্ষে আহত ২০
আড়াইহাজারে যৌথ অভিযানে অস্ত্র, মাদক ও নগদ অর্থসহ ৪ জন আটক
সিলেটে তারেক রহমানের নির্বাচনী জনসভা ২২ জানুয়ারি
ডেইলি নারায়ণগঞ্জ 24

সম্পাদক : আলমগীর আজিজ ইমন
মোবাইল : ০১৪১০৪৪৮৮৩২
মোবাইল : ০১৯১১৪৭৯৬৩২

ই-মেইল : dailynarayanganj24@gamil.com
ঠিকানা : বঙ্গবন্ধু সড়ক, হাজী মঞ্জিল, ৩য় তলা।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ বা ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি।

© ২০২৫ | সকল স্বত্ব ডেইলিনারায়ণগঞ্জ২৪.কম কর্তৃক সংরক্ষিত | উন্নয়নে moonutechsolution.com
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?