By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Notification Show More
Font ResizerAa
  • প্রচ্ছদ
  • মহানগর
  • জেলাজুড়ে
    • সদর
    • বন্দর
    • ফতুল্লা
    • সিদ্ধিরগঞ্জ
    • রূপগঞ্জ
    • সোনারগাঁও
    • আড়াইহাজার
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • সাক্ষাৎকার
  • বিনোদন
  • খেলাধুলা
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
    • বিশেষ প্রতিবেদন
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • নারী ও শিশু
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Search
Reading: বাংলাদেশের সঙ্গে ভবিষ্যৎ সম্পর্ক নিয়ে ভারতের নতুন বার্তা
Share
Font ResizerAa
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Search
  • প্রচ্ছদ
    • জেলাজুড়ে
  • জাতীয়
  • মহানগর
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আদালত
  • স্বাস্থ্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
    • কৃষি ও খামার
    • চাকুরী
    • নারী ও শিশু
    • আন্তর্জাতিক
    • বিশেষ প্রতিবেদন
    • মতামত
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Follow US
জাতীয়

বাংলাদেশের সঙ্গে ভবিষ্যৎ সম্পর্ক নিয়ে ভারতের নতুন বার্তা

Dailynarayanganj24
Last updated: জানুয়ারি ২৫, ২০২৬ ৩:১৬ পূর্বাহ্ণ
Dailynarayanganj24
Published: জানুয়ারি ২৫, ২০২৬
Share
SHARE

ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ জুলাই অভ্যুত্থানের প্রেক্ষাপটে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই বাংলাদেশের সঙ্গে টানাপড়েন চলছে প্রতিবেশী দেশ ভারতের। উভয় দেশের রাজনীতিবিদ ও বর্তমান সরকারের শীর্ষস্থানীয় ব্যক্তিদের পাল্টাপাল্টি বক্তব্যে অনেক ক্ষেত্রেই সৃষ্টি হয়েছে উত্তেজনাকর পরিস্থিতি। এদিকে আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। জুলাই সনদের ওপর গণভোটও অনুষ্ঠিত হতে যাচ্ছে একইদিন।

এ অবস্থায় বাংলাদেশের সঙ্গে ভবিষ্যৎ সম্পর্ক নিয়ে নতুন এক বার্তা দিয়েছে ভারত। শনিবার (২৪ জানুয়ারি) ঢাকায় ভারতের প্রজাতন্ত্র দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে এ বার্তা দেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা।

তিনি বলেন, আমরা সব সময় একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপ্রিয়, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করেছি এবং সেটা অব্যাহত রাখব।

প্রণয় ভার্মা বলেন, ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম চলাকালীন যৌথ ত্যাগের এক অবিস্মরণীয় ইতিহাসসহ আমরা একটি বিশেষ সম্পর্ক তৈরি করে নিয়েছি। সাহিত্য, সংগীত ও শিল্পকলার প্রতি আমাদের অভিন্ন ভালোবাসা আমাদের বন্ধনকে সংজ্ঞায়িত করে। রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের মতো ব্যক্তিত্বদের থেকে শুরু করে– যাদের রচনা আমাদের সংস্কৃতি ও সাহিত্যকে সংযুক্ত করে– নৃত্য, নাটক ও চলচ্চিত্রের সমৃদ্ধ ঐতিহ্য পর্যন্ত, আমাদের দুই দেশের জনগণের মধ্যে এক গভীর সাংস্কৃতিক সান্নিধ্য বিরাজ করছে।

ভারতীয় হাইকমিশনার বলেন, বছরের পর বছর ধরে, সংযুক্তি ও অর্থনৈতিক সম্পৃক্ততার দ্রুত রূপান্তরমান প্রেক্ষাপটে আমাদের পারস্পরিক আদান-প্রদান এবং যৌথ পারস্পরিক নির্ভরশীলতা আরও সুদৃঢ় হয়েছে। যা আমাদের সমাজ, জনগণ ও ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোকে পরস্পরের আরও কাছাকাছি নিয়ে এসেছে।

প্রণয় ভার্মা বলেন, একটি ভারতীয় শোধনাগার থেকে বাংলাদেশে উচ্চগতির ডিজেল পরিবহনের জন্য একটি আন্তঃসীমান্ত পাইপলাইন; ভারতীয় গ্রিডের মাধ্যমে ভারত ও নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ নিয়ে আসা আন্তঃসীমান্ত বিদ্যুৎ সঞ্চালন লাইন— এসব এমন কিছু উদাহরণ, যা প্রমাণ করে আমরা একসঙ্গে জ্বালানি সংযুক্তির ভিত্তি স্থাপন করেছি, যা প্রকৃত অর্থে আঞ্চলিক অর্থনৈতিক সংহতিকে এগিয়ে নিয়ে যাচ্ছে।

তিনি বলেন, আমাদের সরবরাহ শৃঙ্খল বাংলাদেশের সমৃদ্ধ তৈরি পোশাক শিল্প ও ফার্মাসিউটিক্যাল খাতকে শক্তিশালী করছে, যা পারস্পরিক সহযোগিতা ও নির্ভরশীলতার সুফলগুলোকে প্রমাণ করে। আমাদের অংশীদারিত্ব কীভাবে উভয় পক্ষের জনগণ ও ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর জন্য সুবিধা বয়ে এনেছে, সেটার অসংখ্য উদাহরণ রয়েছে।

ভারতীয় হাইকমিশনার বলেন, সামনের দিকে অগ্রসর হয়ে এই সাফল্যগুলো আমাদেরকে আরও দূরদর্শী ও ভবিষ্যতের জন্য প্রস্তুত সহযোগিতার উপায় অনুসন্ধান করার প্রেরণা জোগায়। সেই সহযোগিতা যা সমৃদ্ধি, অগ্রগতি ও অংশীদারিত্বের জন্য আমাদের যৌথ আকাঙ্ক্ষার ওপর ভিত্তি করে প্রতিষ্ঠিত।

প্রণয় ভার্মা বলেন, বিশ্বাসের ওপর ভিত্তি করে গড়ে ওঠা অংশীদারিত্ব। উদ্ভাবন ও প্রযুক্তি দ্বারা চালিত একটি অংশীদারিত্ব এবং এমন একটি অংশীদারিত্ব যা পারস্পরিক স্বার্থ, পারস্পরিক সুবিধা ও পারস্পরিক সংবেদনশীলতার দ্বারা লালিত হয় ও টেকসইভাবে বজায় থাকে।

তিনি বলেন, আজ তরুণ, দক্ষ ও উদ্ভাবনী জনগোষ্ঠী দ্বারা পরিচালিত দুটি দ্রুত বর্ধনশীল অর্থনীতি ও উচ্চাকাঙ্ক্ষী সমাজ হিসেবে ভারত ও বাংলাদেশ একে অপরের টেকসই প্রবৃদ্ধির অনুঘটক, একে অপরের ভবিষ্যৎ সমৃদ্ধির সহায়ক এবং দৃঢ় আঞ্চলিক সংহতির ভিত্তি হয়ে উঠতে সক্ষম।

ভারতীয় হাইকমিশনার বলেন, একসঙ্গে আমরা আঞ্চলিক মূল্য শৃঙ্খল, যৌথ ডিজিটাল ইকোসিস্টেম ও জ্বালানি করিডোর বিনির্মাণ করতে পারি, যা আমাদের উভয় অর্থনীতির উন্নয়ন সাধন করবে। একসঙ্গে আমরা নিশ্চিত করতে পারি যে আমাদের অঞ্চলের জ্বালানির ভবিষ্যৎ হবে পরিচ্ছন্ন, সাশ্রয়ী ও নিরাপদ।

প্রণয় ভার্মা বলেন, আমরা আমাদের অভিন্ন বাস্তুতন্ত্রের জন্য পরিবেশগত স্থায়িত্ব ও জলবায়ু পরিবর্তনের যৌথ প্রতিবন্ধকতাগুলো মোকাবিলা করার জন্য কাজ করতে পারি। আমরা যখন একসঙ্গে কাজ করি, তখন আমরা আমাদের ভৌগোলিক নৈকট্যকে নতুন সুযোগে রূপান্তরিত করার মাধ্যমে একে অপরকে ও আমাদের অঞ্চলকে অনেক কিছু দিতে পারি।

তিনি আরও বলেন, আমরা বাংলাদেশের সঙ্গে আমাদের দীর্ঘ স্থায়ী অংশীদারিত্বের মূল্য পুনর্ব্যক্ত করছি এবং বাংলাদেশের জনগণের জন্য তাদের আগামীর যাত্রায় শান্তি, সমৃদ্ধি ও সফলতা কামনা করছি।

অনুষ্ঠানে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফাওজুল কবির খানও বক্তব্য দেন।

আগামীকাল ময়মনসিংহে নির্বাচনী জনসভা করবেন তারেক রহমান
গণ অধিকার পরিষদের দপ্তর সম্পাদককে অব্যাহতি, আসন সমঝোতা নিয়ে ক্ষোভ এবং আরও যা জানা গেল…
ইনসাফের বাংলাদেশ গড়ে তোলা হবে
ওসমান হাদি হত্যাকাণ্ড
নির্বাচনে যতদিন বন্ধ থাকবে যানবাহন
Share This Article
Facebook Email Print
শনিবার, ফেব্রু ৭, ২০২৬

সর্বশেষ

কোরীয় গায়কের বিরুদ্ধে গুরুতর অভিযোগ
জানুয়ারি ২৫, ২০২৬
বিপিএলে কারণ ছাড়া রিটায়ার্ড হার্ট হলেই ‘আউট’
ডিসেম্বর ২৩, ২০২৫
বাবার ছবি মোবাইলে রাখেন না দিলদারের মেয়ে, কারণ…
জানুয়ারি ১৩, ২০২৬
যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘গোপন’ চুক্তি নিয়ে ব্যবসায়ীদের প্রশ্ন, উদ্বেগ
ফেব্রুয়ারি ৩, ২০২৬
বিশ্বজুড়ে নানা আয়োজনে নতুন বছরকে বরণ
জানুয়ারি ২, ২০২৬
চলচ্চিত্রে অনিশ্চয়তায় বছর শুরু
জানুয়ারি ৬, ২০২৬
গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে ককটেল বিস্ফোরণ, মোটরসাইকেলে পালিয়ে গেল দুর্বৃত্তরা
জানুয়ারি ২৭, ২০২৬

Follow US

Find US on Social Medias
FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
Popular News
চাকুরী

বাংলাদেশিদের চাকরির প্রতিশ্রুতিতে ইউক্রেন যুদ্ধে যেতে বাধ্য করছে রাশিয়া

Dailynarayanganj24
Dailynarayanganj24
জানুয়ারি ৩১, ২০২৬
নারায়ণগঞ্জে র‍্যাব পরিচয়ে ৮০ লাখ টাকা ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ১
দেশে ফিরেছেন এ টি এম কামাল
নিজ নাগরিকদের অবিলম্বে ইরান ছাড়ার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র 
২৪ ঘণ্টার মধ্যেই এনআইডি পাবেন তারেক রহমান
ডেইলি নারায়ণগঞ্জ 24

সম্পাদক : আলমগীর আজিজ ইমন
মোবাইল : ০১৪১০৪৪৮৮৩২
মোবাইল : ০১৯১১৪৭৯৬৩২

ই-মেইল : dailynarayanganj24@gamil.com
ঠিকানা : বঙ্গবন্ধু সড়ক, হাজী মঞ্জিল, ৩য় তলা।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ বা ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি।

© ২০২৫ | সকল স্বত্ব ডেইলিনারায়ণগঞ্জ২৪.কম কর্তৃক সংরক্ষিত | উন্নয়নে moonutechsolution.com
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?