By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Notification Show More
Font ResizerAa
  • প্রচ্ছদ
  • মহানগর
  • জেলাজুড়ে
    • সদর
    • বন্দর
    • ফতুল্লা
    • সিদ্ধিরগঞ্জ
    • রূপগঞ্জ
    • সোনারগাঁও
    • আড়াইহাজার
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • সাক্ষাৎকার
  • বিনোদন
  • খেলাধুলা
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
    • বিশেষ প্রতিবেদন
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • নারী ও শিশু
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Search
Reading: কোরীয় গায়কের বিরুদ্ধে গুরুতর অভিযোগ
Share
Font ResizerAa
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Search
  • প্রচ্ছদ
    • জেলাজুড়ে
  • জাতীয়
  • মহানগর
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আদালত
  • স্বাস্থ্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
    • কৃষি ও খামার
    • চাকুরী
    • নারী ও শিশু
    • আন্তর্জাতিক
    • বিশেষ প্রতিবেদন
    • মতামত
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Follow US
বিনোদন

কোরীয় গায়কের বিরুদ্ধে গুরুতর অভিযোগ

Dailynarayanganj24
Last updated: জানুয়ারি ২৫, ২০২৬ ৭:২০ পূর্বাহ্ণ
Dailynarayanganj24
Published: জানুয়ারি ২৫, ২০২৬
Share
SHARE

ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ দক্ষিণ কোরিয়ার তারকাদের মধ্যে কর নিয়ে অভিযোগ আইনের দিক থেকে যতটা সমস্যা, তার চেয়েও বেশি প্রভাব পড়ে তাঁদের খ্যাতি ও জনপ্রিয়তার ওপর। আর এই মুহূর্তে সেই ঝড়ের কেন্দ্রে আছেন দেশটির জনপ্রিয় গায়ক ও অভিনেতা চা ইউন-উ। জনপ্রিয় কে-পপ ব্যান্ড অ্যাস্ট্রর এই সদস্যকে ঘিরে প্রায় ২০০ বিলিয়ন ওন (১৩.৭ মিলিয়ন ডলার) কর ফাঁকির অভিযোগে তদন্ত চালাচ্ছে দক্ষিণ কোরিয়ার জাতীয় কর দপ্তর (এনটিএস)। এখনো তাঁর বিরুদ্ধে ফৌজদারি মামলা হয়নি, কিন্তু এ বিতর্ক ইতিমধ্যেই বিজ্ঞাপন বাজারে বড় ধাক্কা দিয়েছে, তাঁর সঙ্গে চুক্তি বাতিল করেছে একাধিক প্রতিষ্ঠান।

মায়ের নামে ‘কাগুজে কোম্পানি’
দেশটির কর দপ্তরের দাবি, চা ইউন-উর মায়ের নামে নিবন্ধিত একটি প্রতিষ্ঠানের মাধ্যমে তাঁর বিনোদন আয়ের একটি অংশ দেখানো হয়েছে। তদন্তকারীদের ধারণা, এই কোম্পানিগুলো ব্যবহার করে আয়কর নথিতে ব্যক্তিগত আয়ের জায়গায় করপোরেট আয় দেখানো হয়েছিল, যাতে করের হার কম পড়ে। কোরিয়ায় ব্যক্তিগত আয়ের কর সর্বোচ্চ ৪৫ শতাংশ পর্যন্ত হতে পারে, যেখানে করপোরেট কর তুলনামূলকভাবে কম।
এনটিএস বলছে, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানটির বাস্তব ব্যবসায়িক কার্যক্রম ছিল না। শুধু কাগজেই এর অস্তিত্ব ছিল। সে কারণেই তাদের হিসাব অনুযায়ী, ২০ বিলিয়ন ওনের বেশি কর কম দেওয়া হয়েছে।

সন্দেহ তৈরি হয়েছে
চা ইউন-উর অফিশিয়াল এজেন্সি ফ্যান্টাজিও। কর কর্মকর্তাদের অভিযোগ, তাঁর ব্যক্তিগত আয় দেখানো হয়েছিল তিন ভাগে—ফ্যান্টাজিও, তাঁর মায়ের নামে নিবন্ধিত কোম্পানি, এবং স্বয়ং চা ইউন-উ। কর্তৃপক্ষের মতে, এই আয়-বণ্টনে চতুরতার আশ্রয় নেওয়া হয়েছে, এবং এর ফলে তাঁর মোট করের হার ২০ শতাংশের বেশি কমে যায়।
কর দপ্তরের এই মূল্যায়ন যদি বহাল থাকে, তাহলে আইনি বিশেষজ্ঞদের ধারণা—এই মামলায় সংশ্লিষ্ট প্রকৃত আয়ের পরিমাণ ১০০ বিলিয়ন ওনের বেশি হতে পারে। সে হিসেবে এটি দক্ষিণ কোরিয়ায় কোনো একক বিনোদন তারকাকে ঘিরে বড় আইনি বিতর্কগুলোর একটি হয়ে উঠতে পারে।

বাণিজ্যিক প্রভাব
আইনি নিষ্পত্তি না হলেও এর প্রভাব পড়েছে দ্রুত। শিনহান ব্যাংক ও কসমেটিকস ব্র্যান্ড এবিব–এর মতো কয়েকটি বড় প্রতিষ্ঠান চুপিচুপি চা ইউন-উর বিজ্ঞাপন সরিয়েছে নিয়েছে। আর দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় হেলথ কেয়ার ব্র্যান্ড বডিফ্রেন্ড তাঁর সঙ্গে চুক্তি পুনর্বিবেচনা করছে বলে জানায় সংবাদমাধ্যমগুলো। সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, কর–সংক্রান্ত এ জটিলতায় এ তারকাকে নিয়ে সাধারণ নাগরিকদের মাঝে আলোচনার জন্ম দিয়েছে। তাই এ পরিস্থিতিতে কেউ ব্যবসায়িক ঝুঁকি নিতে চাচ্ছে না।


অভিযোগ অস্বীকার, আইনি চ্যালেঞ্জ
এদিকে সব অভিযোগ অস্বীকার করেছে চা ইউন-উর এজেন্সি ফ্যান্টাজিও। তাদের বক্তব্য, চা ইউন-উর মায়ের নামে কোম্পানিটি একটি বৈধ প্রতিষ্ঠান। এ বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি। অন্যদিকে চা ইউন-উ বর্তমানে বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণে আছেন, তাই প্রকাশ্যে তাঁর কোনো বক্তব্য দেওয়ার সুযোগ নেই।


গালফ নিউজ অবলম্বনে

৩ দিনে ৪ কোটি ভিউ! চমকে দিল যে সিনেমা
নীহা রোমান্টিক নাটকে আগ্রহী কেন
আরশের সঙ্গে রোমান্টিক ছবি—সবাই কেন অভিনন্দন জানাচ্ছেন? সুনেরাহ্ বললেন…
ব্যাডমিন্টন কোর্ট থেকে বলিউডে, ৪০ বছরে দীপিকার অজানা–জানা
নারায়ণগঞ্জে পোস্টাল ব্যালট গ্রহণ করেছেন প্রার্থীর এজেন্টরা
Share This Article
Facebook Email Print
রবিবার, মার্চ ১৫, ২০২৬

সর্বশেষ

নারায়ণগঞ্জে সুজনের গোল টেবিলে বক্তারা,”নির্বাচন চাই পরিবর্তনের লক্ষ্যে”
ডিসেম্বর ১৩, ২০২৫
ঢাকা শুধু নামেই মহানগর, দ্রুত বড় হচ্ছে, বাসযোগ্যতা হারাচ্ছে
জানুয়ারি ১০, ২০২৬
বিএনপি প্রার্থীর পুঁজি হচ্ছে অর্থ, আমার পুঁজি জনগণ–গিয়াসউদ্দিন
ফেব্রুয়ারি ৪, ২০২৬
অস্ট্রেলিয়ার ভাগ্য এখন সৃষ্টিকর্তার হাতে: মিচেল মার্শ
ফেব্রুয়ারি ১৭, ২০২৬
একজন জালাল হাজ্বী
ফেব্রুয়ারি ২০, ২০২৬
৪৬তম বিসিএস: দেড় হাজার চিকিৎসকের পদ কি তবে শূন্যই থাকছে?
জানুয়ারি ৩০, ২০২৬
ঢাকার তাপমাত্রা নিয়ে দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস
জানুয়ারি ১০, ২০২৬

Follow US

Find US on Social Medias
FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
Popular News
বিনোদন

তারকাদের অংশগ্রহণে আজ থেকে মাসব্যাপী রেসিপি অনুষ্ঠান

Dailynarayanganj24
Dailynarayanganj24
ফেব্রুয়ারি ১৯, ২০২৬
আজ রাজধানীতে যেসব কর্মসূচি
কমিউনিস্ট পার্টির ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা 
চ্যাম্পিয়নস লিগে ম্যান সিটি, চেলসি, টটেনহামের কি কোনো আশা আছে, ইতিহাস কী বলে
নির্বাচন কেন্দ্রিক ভবিষ্যৎ পরিকল্পনার কথা  জানালেন জামায়াত আমির
ডেইলি নারায়ণগঞ্জ 24

সম্পাদক : আলমগীর আজিজ ইমন
মোবাইল : ০১৪১০৪৪৮৮৩২
মোবাইল : ০১৯১১৪৭৯৬৩২

ই-মেইল : dailynarayanganj24@gamil.com
ঠিকানা : বঙ্গবন্ধু সড়ক, হাজী মঞ্জিল, ৩য় তলা।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ বা ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি।

© ২০২৫ | সকল স্বত্ব ডেইলিনারায়ণগঞ্জ২৪.কম কর্তৃক সংরক্ষিত | উন্নয়নে moonutechsolution.com
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?