By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Notification Show More
Font ResizerAa
  • প্রচ্ছদ
  • মহানগর
  • জেলাজুড়ে
    • সদর
    • বন্দর
    • ফতুল্লা
    • সিদ্ধিরগঞ্জ
    • রূপগঞ্জ
    • সোনারগাঁও
    • আড়াইহাজার
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • সাক্ষাৎকার
  • বিনোদন
  • খেলাধুলা
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
    • বিশেষ প্রতিবেদন
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • নারী ও শিশু
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Search
Reading: কানাডার সব পণ্যে ১০০ শতাংশ শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের
Share
Font ResizerAa
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Search
  • প্রচ্ছদ
    • জেলাজুড়ে
  • জাতীয়
  • মহানগর
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আদালত
  • স্বাস্থ্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
    • কৃষি ও খামার
    • চাকুরী
    • নারী ও শিশু
    • আন্তর্জাতিক
    • বিশেষ প্রতিবেদন
    • মতামত
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Follow US
খেলাধুলা

কানাডার সব পণ্যে ১০০ শতাংশ শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের

Dailynarayanganj24
Last updated: জানুয়ারি ২৫, ২০২৬ ৩:৩৩ পূর্বাহ্ণ
Dailynarayanganj24
Published: জানুয়ারি ২৫, ২০২৬
Share
SHARE

ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ চীনের সঙ্গে বাণিজ্য চুক্তি বাস্তবায়নের পথে এগোলে কানাডার ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি যদি চীনের সঙ্গে ঘোষিত চুক্তি কার্যকর করেন, তবে তাৎক্ষণিকভাবে এই শুল্ক আরোপ করা হবে বলে সতর্ক করেছেন তিনি।

শনিবার (২৪ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক বিবৃতিতে ট্রাম্প বলেন, কানাডা কখনোই চীনের পণ্য যুক্তরাষ্ট্রে পাঠানোর জন্য কোনো ধরনের ‘ড্রপ-অফ পোর্ট’ হতে পারে—এমন ধারণা করলে প্রধানমন্ত্রী কার্নি ‘ভুল করছেন’।

পোস্টে তিনি কার্নিকে প্রধানমন্ত্রী না বলে ‘গভর্নর’ হিসেবে উল্লেখ করেন।

ট্রাম্প লেখেন, ‘কানাডা যদি চীনের সঙ্গে চুক্তি করে, তাহলে যুক্তরাষ্ট্রে প্রবেশ করা সব কানাডীয় পণ্যের ওপর সঙ্গে সঙ্গে ১০০ শতাংশ শুল্ক আরোপ করা হবে।’

এ বিষয়ে ট্রাম্পের মন্তব্যের পর তাৎক্ষণিকভাবে কানাডার প্রধানমন্ত্রীর কার্যালয় কোনো প্রতিক্রিয়া জানায়নি বলে জানিয়েছে আল-জাজিরা।

উল্লেখ্য, জানুয়ারি ২০২৫ সালে আনুষ্ঠানিকভাবে ক্ষমতা গ্রহণের আগেই ট্রাম্প কানাডার পণ্যে উচ্চ শুল্ক আরোপের হুমকি দিয়ে আসছিলেন। একই সঙ্গে তিনি একাধিকবার কানাডাকে যুক্তরাষ্ট্রের ‘৫১তম অঙ্গরাজ্য’ বানানোর কথাও বলেন।

এই অবস্থায় দুই প্রতিবেশী দেশের সম্পর্ক ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে নেমে গেছে। ফলে সাম্প্রতিক মাসগুলোতে যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরতা কমাতে চীন, ইউরোপীয় ইউনিয়ন ও কাতারের সঙ্গে নতুন অর্থনৈতিক অংশীদারত্ব খুঁজছেন প্রধানমন্ত্রী কার্নি।

এদিকে গত সপ্তাহে চীনে সফর শেষে কানাডা সরকার বেইজিংয়ের সঙ্গে একটি ‘নতুন কৌশলগত অংশীদারত্ব’ ঘোষণা করে। চুক্তি অনুযায়ী, চীন কানাডার ক্যানোলা ও অন্যান্য কৃষিপণ্যের ওপর শুল্ক কমাবে। বিনিময়ে কানাডা চীনের প্রায় ৪৯ হাজার বৈদ্যুতিক যান (ইভি) নিজ দেশের বাজারে প্রবেশের অনুমতি দেবে।

চুক্তি ঘোষণার পর এক বিবৃতিতে প্রধানমন্ত্রী কার্নি বলেন, ‘সর্বোত্তম সময়ে কানাডা-চীন সম্পর্ক আমাদের দুই দেশের জনগণের জন্য বিশাল সুযোগ সৃষ্টি করেছে।’

ভালো ব্যাটসম্যান নন, অভিষেক স্রেফ ‘স্লগার’
বাংলাদেশ নেই, বাংলাদেশ আছে
ক্রিকেট খেলায় ছেলেকে মারতেন বাবা, সেই ছেলে এখন বিশ্বকাপে, বাবা না ফেরার দেশে
বাবর যদি তোমাদের মূল ব্যাটসম্যান হয়, তাহলে টি-টুয়েন্টি খেলার দরকার নেই
স্কটল্যান্ডকে হারিয়ে হাঁফ ছেড়ে বাঁচল ইংল্যান্ড
Share This Article
Facebook Email Print
রবিবার, মার্চ ১৫, ২০২৬

সর্বশেষ

৫০তম বিসিএস প্রিলিমিনারি: ২ লাখ ৯০ হাজার প্রার্থীর জন্য একগুচ্ছ নির্দেশনা পিএসসির
জানুয়ারি ২৮, ২০২৬
চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ১১ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রক
ফেব্রুয়ারি ২৬, ২০২৬
মাইক্রোসফটের অন্দরমহলে এপস্টিন: কীভাবে গড়ে তুলেছিলেন রহস্যময় প্রভাবের জাল
ফেব্রুয়ারি ২৭, ২০২৬
খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় সিদ্ধিরগঞ্জের ৯নং ওয়ার্ড যুবদলের দোয়া
ডিসেম্বর ৯, ২০২৫
টানা এক মাস ভাজাপোড়া খেলে শরীরে যেসব পরিবর্তন আসতে পারে
মার্চ ২, ২০২৬
মার্কিন স্থাপনায় হামলা চালাতে ইরানকে গোয়েন্দা তথ্য দিচ্ছে রাশিয়া
মার্চ ৭, ২০২৬
একাধিক নয়, দেশে একক ভ্যাটহার চালুর সুপারিশ
জানুয়ারি ২৮, ২০২৬

Follow US

Find US on Social Medias
FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
Popular News
মহানগরসোনারগাঁও

ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার   

Dailynarayanganj 24 .com
Dailynarayanganj 24 .com
জানুয়ারি ১৭, ২০২৬
শ্রম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নে উদ্যোগ নেই
নারায়ণগঞ্জে গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষায় অঞ্জন দাস ও অধ্যাপক মামুন মাহমুদের গুরুত্বপূর্ণ রাজনৈতিক বৈঠক
ইরানে হামলা চালাবে না যুক্তরাষ্ট্র
ছাত্র-জনতার অভ্যুত্থানের পর লুট হওয়া শর্টগান আড়াইহাজারে খাল থেকে উদ্ধার
ডেইলি নারায়ণগঞ্জ 24

সম্পাদক : আলমগীর আজিজ ইমন
মোবাইল : ০১৪১০৪৪৮৮৩২
মোবাইল : ০১৯১১৪৭৯৬৩২

ই-মেইল : dailynarayanganj24@gamil.com
ঠিকানা : বঙ্গবন্ধু সড়ক, হাজী মঞ্জিল, ৩য় তলা।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ বা ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি।

© ২০২৫ | সকল স্বত্ব ডেইলিনারায়ণগঞ্জ২৪.কম কর্তৃক সংরক্ষিত | উন্নয়নে moonutechsolution.com
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?