By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Notification Show More
Font ResizerAa
  • প্রচ্ছদ
  • মহানগর
  • জেলাজুড়ে
    • সদর
    • বন্দর
    • ফতুল্লা
    • সিদ্ধিরগঞ্জ
    • রূপগঞ্জ
    • সোনারগাঁও
    • আড়াইহাজার
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • সাক্ষাৎকার
  • বিনোদন
  • খেলাধুলা
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
    • বিশেষ প্রতিবেদন
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • নারী ও শিশু
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Search
Reading: দীঘির গায়ে জুস পড়া নিয়ে হুলস্থুল: চাকরি হারালেন কি সেই ওয়েটার?
Share
Font ResizerAa
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Search
  • প্রচ্ছদ
    • জেলাজুড়ে
  • জাতীয়
  • মহানগর
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আদালত
  • স্বাস্থ্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
    • কৃষি ও খামার
    • চাকুরী
    • নারী ও শিশু
    • আন্তর্জাতিক
    • বিশেষ প্রতিবেদন
    • মতামত
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Follow US
বিনোদন

দীঘির গায়ে জুস পড়া নিয়ে হুলস্থুল: চাকরি হারালেন কি সেই ওয়েটার?

Dailynarayanganj24
Last updated: জানুয়ারি ২৪, ২০২৬ ২:৩২ অপরাহ্ণ
Dailynarayanganj24
Published: জানুয়ারি ২৪, ২০২৬
Share
SHARE


ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ ঢাকাই সিনেমার নায়িকা প্রার্থনা ফারদিন দীঘি সম্প্রতি জনপ্রিয় রেস্তোরাঁ ‘কাচ্চি ডাইন’-এর শাখা উদ্বোধন করতে গিয়ে অনাকাঙ্ক্ষিত এক পরিস্থিতির শিকার হন। সময়ের আলোচিত এ অভিনেত্রীকে নিয়ে সেই ঘটনার জের ধরে ওই রেস্তোরাঁর এক ওয়েটারের চাকরি হারানোর গুঞ্জন ওঠেছে। 

সামাজিক মাধ্যমে ভিডিও ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, প্রার্থনা ফারদিন দীঘি যখন রেস্তোরাঁটিতে খাবার খাচ্ছিলেন, তখন একজন ওয়েটার পানীয় পরিবেশন করতে আসেন। এ সময় তিনটি জুসের গ্লাসের মধ্যে একটি হঠাৎ ভারসাম্য হারিয়ে দীঘির গায়ের ওপর পড়ে যায়। আকস্মিক এ ঘটনায় দীঘি কিছুটা বিচলিত হয়ে পড়লেও পরক্ষণেই নিজেকে সামলে নেন তিনি। 

এ সময় ওই ওয়েটারকে অত্যন্ত ভীত ও দুঃখ প্রকাশ করতে দেখা যায়। তাৎক্ষণিকভাবে রেস্তোরাঁর অন্য কর্মীরা এসে দীঘির পোশাক ও হাত পরিষ্কার করে দেন। এ ভিডিওটি ভাইরাল হওয়ার পর নেটিজেনদের একটি বড় অংশ দাবি করে বলেছেন, দীঘির গায়ে জুস ফেলার দায়ে সেই ওয়েটারকে তাৎক্ষণিকভাবে চাকরিচ্যুত করা হয়েছে। এক নেটিজেন জানিয়েছেন, একজন আমন্ত্রিত তারকার সঙ্গে এমন অপেশাদার আচরণ রেস্তোরাঁ কর্তৃপক্ষ সহজভাবে নেয়নি। মালিকপক্ষ ক্ষুব্ধ হয়েই তাকে ছাঁটাই করেছে।

এ বিষয়ে একটি গণমাধ্যম বিস্তারিত জানতে সংশ্লিষ্ট রেস্তোরাঁটিতে যোগাযোগ করা হলে সেখানকার দায়িত্বরত এক কর্মকর্তা প্রসঙ্গটি এড়িয়ে ফোনটি কেটে দেন। পরে একাধিকবার চেষ্টা করা হলেও তার আর কোনো সংযোগ স্থাপন করা সম্ভব হয়নি। তবে বিষয়টি নিয়ে ভিন্নকথা বলছে ‘কাচ্চি ডাইন’-এর প্রধান কার্যালয়। 

প্রতিষ্ঠানটির মার্কেটিং বিভাগের কর্মকর্তা সৈয়দ তানভীর নীল এ গুঞ্জন নাকচ করে দিয়ে বলেন, চাকরিচ্যুতির দাবিটি সম্পূর্ণ মিথ্যা। সংশ্লিষ্ট কর্মী আমাদের সঙ্গেই আছেন এবং নিয়মিত কাজ করছেন। এটি একটি দুর্ঘটনা ছিল, যা অনিচ্ছাকৃত।  

তিনি বলেন, ভুলবশত হওয়া এমন ঘটনায় কারও চাকরি যেতে পারে না। অফিশিয়ালি কিছুটা জবাবদিহি করতে হলেও এর বেশি কিছু হয়নি। আমরা এই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য অভিনেত্রীর কাছেও দুঃখ প্রকাশ করেছি।

এ বিষয়ে দীঘির অবস্থান জানতে তার ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। সব মিলিয়ে রেস্তোরাঁর সংশ্লিষ্ট শাখার কর্তৃপক্ষের নীরবতা এবং ঊর্ধ্বতন কর্মকর্তার দাবির জেরে এ গুঞ্জন নিয়ে খানিকটা ধোঁয়াশাই থেকে যায়।

অফ সিজনে উৎসবের আমেজ
রাজনৈতিক ট্যাগ নিয়ে মুখ খুললেন ইয়ামি
বছর শেষে আলোচনার শীর্ষে ৩ ধারাবাহিক
কনসার্ট, গান, ওটিটিতে জমজমাট নববর্ষ
ঋষভের ওপর গুরুতর অভিযোগ রবিশঙ্কর–কন্যা আনুশকার
Share This Article
Facebook Email Print
মঙ্গলবার, এপ্রি ১৪, ২০২৬

সর্বশেষ

রেকর্ডসংখ্যক কবি-লেখক’র অংশগ্রহণে সাহিত্যজোট নারায়ণগঞ্জ’র মাসিক সভা অনুষ্ঠিত
জানুয়ারি ৩, ২০২৬
ইরান চুক্তি করতে আগ্রহী, তবে তারা বলতে ভয় পাচ্ছে: ট্রাম্প
মার্চ ২৬, ২০২৬
উত্তরায় শপিং কমপ্লেক্সে ভাঙচুর লুটপাটে পুলিশের মামলা আসামি ৭০০
মার্চ ১৭, ২০২৬
সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লা থানা বিএনপির দুই কমিটির বিলুপ্ত দাবি
ডিসেম্বর ১৭, ২০২৫
জাতীয় শহীদ সেনা দিবস আজ
ফেব্রুয়ারি ২৫, ২০২৬
শোবিজ ছেড়ে ধর্মের পথে বর্ষা! ধন্যবাদ দিলেন আজহারীকে
জানুয়ারি ৩১, ২০২৬
১৬ ডিসেম্বর জাতির অহংকার– এড. টিপু  
ডিসেম্বর ১৬, ২০২৫

Follow US

Find US on Social Medias
FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
Popular News
জাতীয়

শৈত্যপ্রবাহ নিয়ে দুঃসংবাদ, তাপমাত্রা নামবে ৪ ডিগ্রিতে

Dailynarayanganj24
Dailynarayanganj24
জানুয়ারি ৫, ২০২৬
মুক্তির এক বছরেও জনপ্রিয়তার র্শীষে জাকির খান
নারায়ণগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে র‌্যালি
এমপিওভুক্তি নিয়ে সরকারের বড় সুখবর
ইরান ‘বড় বিপদে’ আছে, হামলা চালানোর নির্দেশ দেওয়া হতে পারে: ট্রাম্প
ডেইলি নারায়ণগঞ্জ 24

সম্পাদক : আলমগীর আজিজ ইমন
মোবাইল : ০১৪১০৪৪৮৮৩২
মোবাইল : ০১৯১১৪৭৯৬৩২

ই-মেইল : dailynarayanganj24@gamil.com
ঠিকানা : বঙ্গবন্ধু সড়ক, হাজী মঞ্জিল, ৩য় তলা।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ বা ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি।

© ২০২৫ | সকল স্বত্ব ডেইলিনারায়ণগঞ্জ২৪.কম কর্তৃক সংরক্ষিত | উন্নয়নে moonutechsolution.com
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?