By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Notification Show More
Font ResizerAa
  • প্রচ্ছদ
  • মহানগর
  • জেলাজুড়ে
    • সদর
    • বন্দর
    • ফতুল্লা
    • সিদ্ধিরগঞ্জ
    • রূপগঞ্জ
    • সোনারগাঁও
    • আড়াইহাজার
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • সাক্ষাৎকার
  • বিনোদন
  • খেলাধুলা
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
    • বিশেষ প্রতিবেদন
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • নারী ও শিশু
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Search
Reading: বিশ্বের সবচেয়ে বেশি বেতন পাওয়া নারী ফুটবলার কে
Share
Font ResizerAa
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Search
  • প্রচ্ছদ
    • জেলাজুড়ে
  • জাতীয়
  • মহানগর
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আদালত
  • স্বাস্থ্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
    • কৃষি ও খামার
    • চাকুরী
    • নারী ও শিশু
    • আন্তর্জাতিক
    • বিশেষ প্রতিবেদন
    • মতামত
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Follow US
খেলাধুলা

বিশ্বের সবচেয়ে বেশি বেতন পাওয়া নারী ফুটবলার কে

Dailynarayanganj24
Last updated: জানুয়ারি ২৪, ২০২৬ ৩:৫৬ পূর্বাহ্ণ
Dailynarayanganj24
Published: জানুয়ারি ২৪, ২০২৬
Share
SHARE

ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ বার্সেলোনার সঙ্গে ২০২৪ সালে চার বছরের চুক্তি করেন তিনবারের ব্যালন ডি’অর ও ফিফার বর্ষসেরা পুরস্কার ‘বেস্ট’ জয়ী স্প্যানিশ মিডফিল্ডার আইতানা বোনমাতি। বিভিন্ন সূত্রের বরাত দিয়ে ইএসপিএন তখন জানিয়েছিল, এ চুক্তির মাধ্যমে মেয়েদের ফুটবলে সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া খেলোয়াড় হলেন বোনমাতি। তবে পারিশ্রমিকের অঙ্কটা কত ছিল, সেটা তখন জানা যায়নি। ইএসপিএন তখন এটাও জানিয়েছিল, নারী ফুটবলে বেতনসংক্রান্ত তথ্য সাধারণত প্রকাশ করা হয় না।

মার্কিন নারী ফুটবলার ট্রিনিটি রডম্যানের এজেন্ট মাইক সেনকোস্কি ইএসপিএন এবং ‘দ্য অ্যাথলেটিক’–এর কাছে যে দাবি করেছেন, তা সত্যি হলে বিশ্বের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত নারী ফুটবলারের সিংহাসনটা আর বোনমাতির দখলে নেই। সেটা এখন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল উইমেন্স সকার লিগের দল ওয়াশিংটন স্পিরিটের ফরোয়ার্ড ট্রিনিটি রডম্যানের।

দীর্ঘদিনের জল্পনাকল্পনার অবসান ঘটিয়ে গতকাল তিন বছরের নতুন চুক্তিতে ট্রিনিটিকে ধরে রাখার ঘোষণা দেয় এই ক্লাব। ইএসপিএন এবং দ্য অ্যাথলেটিক জানিয়েছে, এই চুক্তির অধীন বেতন-বোনাসসহ বছরে ২০ লাখ ডলারের (২৪ কোটি ৪৬ লাখ টাকা প্রায়) বেশি আয় করবেন ট্রিনিটি। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, তাঁর এজেন্ট সেনকোস্কি এ দুটি (ইএসপিএন ও অ্যাথলেটিক) সংবাদমাধ্যমকে বলেন, এই চুক্তির মাধ্যমে বিশ্বের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত নারী ফুটবলার হবেন ট্রিনিটি।

২৩ বছর বয়সী রডম্যান যুক্তরাষ্ট্র নারী জাতীয় দলের তারকা ফুটবলার। ২০২১ সালে ১৮ বছর বয়সে স্পিরিটে যোগ দেওয়ার পর সে বছর উদীয়মান ফুটবলারের পুরস্কার জেতেন ট্রিনিটি। স্পিরিটও জিতে নেয় এনডব্লিউএসএল ট্রফি। অলিম্পিক ফুটবলে দেশের হয়ে সোনাজয়ী ট্রিনিটির সঙ্গে স্পিরিটের আগের চুক্তির মেয়াদ ফুরোয় গত ৩১ ডিসেম্বর।

ইএসপিএনকে সূত্র জানিয়েছে, ট্রিনিটির নতুন চুক্তির আগে যুক্তরাষ্ট্রে মেয়েদের এই ঘরোয়া লিগ এবং ইংল্যান্ডের উইমেন্স সুপার লিগে (ডব্লিউএসএল) মৌসুমে সর্বোচ্চ পারিশ্রমিক ছিল ৪ থেকে ৬ লাখ ডলারের মধ্যে। যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে মৌসুমে ন্যূনতম পারিশ্রমিক ৭০ হাজার ডলার। গতকাল ট্রিনিটির নতুন চুক্তির পর স্প্যানিশ সংবাদমাধ্যম এএস জানায়, বার্সায় মৌসুমপ্রতি বোনমাতির পারিশ্রমিক ১০ লাখ ৭০ হাজার ডলার (প্রায় ১৩ কোটি টাকা)।

যুক্তরাষ্ট্রের ঘরোয়া বাস্কেটবল লিগ এনবিএর সাবেক তারকা ডেনিস রডম্যানের মেয়ে ট্রিনিটি। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা জানিয়েছে, ডেনিস এনবিএর ইতিহাসে অন্যতম বিতর্কিত খেলোয়াড়। ট্রিনিটির সঙ্গে তাঁর সম্পর্ক যে খুব একটা ভালো নয়, সেটা এর আগেই বোঝা গিয়েছে ‘কল হার ড্যাডি’ পডকাস্টে। সেখানে বাবাকে নিয়ে ট্রিনিটি বলেছিলেন, ‘তিনি বাবা নন। হয়তো রক্তে, এর বেশি কিছু না।’

শৈশবের স্মৃতিচারণা করে ট্রিনিটি জানিয়েছিলেন, ডেনিস রডম্যানের অস্থির জীবনযাপন থেকে দুই সন্তানকে রক্ষা করতে তাঁর মা যা যা করা সম্ভব, সবই করেছিলেন। ২০১২ সালে ডেনিসের সঙ্গে বিবাহবিচ্ছেদ করেন ট্রিনিটির মা মিশেল ময়ার।

আইসিসি কীভাবে আয় করে, কারা কত টাকা পায়, ভারত কেন সবচেয়ে বেশি পায়
মাঠের সাবিনাকে যেমন দেখছেন, মাঠের বাইরেও সাবিনা তেমনই
আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে দ্রুততম ১০ সেঞ্চুরি
নারী লিগে খেলা হচ্ছে না সাবিনার
‘সিলোটি জামাই’ মঈন আলীর ‘বাংলাদেশ ভাবনা’
Share This Article
Facebook Email Print
মঙ্গলবার, ফেব্রু ১০, ২০২৬

সর্বশেষ

‘একেক মানুষের একেক কাজে আনন্দ, আমি পথের কুকুরদের খাইয়ে আনন্দ পাই’
জানুয়ারি ৯, ২০২৬
চানখারপুলে ৬ জনকে হত্যা
জানুয়ারি ২৬, ২০২৬
বেসরকারি ব্যাংকে ম্যানেজমেন্ট ট্রেইনি পদে চাকরি, বেতন ৫৫ হাজার
জানুয়ারি ৪, ২০২৬
আতিফ আসলামের কনসার্টের আয় যাবে জুলাই শহীদ পরিবারে
ডিসেম্বর ৯, ২০২৫
ছড়িয়ে পড়েছে শিল্পা শেঠির ‘আপত্তিকর’ ভিডিও, নিলেন আইনি পদক্ষেপ
ডিসেম্বর ২৯, ২০২৫
 যুক্তরাষ্ট্রে শক্তিশালী তুষারঝড়ে নিহত অন্তত ৩০
জানুয়ারি ২৭, ২০২৬
বক্সার হয়ে ব্যর্থ, গৃহকর্মী হয়ে স্বস্তি পেলেন সিডনি
ডিসেম্বর ২৬, ২০২৫

Follow US

Find US on Social Medias
FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
Popular News
প্রচ্ছদবিশেষ প্রতিবেদনমহানগররাজনীতিসদর

শাখাওয়াত কে মনোনয়ন নাখোশ টিপু

Dailynarayanganj 24 .com
Dailynarayanganj 24 .com
ডিসেম্বর ২০, ২০২৫
আরেকটি বর্ষসেরার খেতাব পেয়ে যেখানে সবার আগে মেসি
ঢাকায় আসছে ‘সুলতানা’স ড্রিম’
“কমিউনিস্ট নেতা কমরেড সুজয় রায় চৌধুরী বিকু’র নেতৃবৃন্দেল ফুলেল শ্রদ্ধা”
সৌদি আরবে ১৮০০ বিদেশি ওমরাহ ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত
ডেইলি নারায়ণগঞ্জ 24

সম্পাদক : আলমগীর আজিজ ইমন
মোবাইল : ০১৪১০৪৪৮৮৩২
মোবাইল : ০১৯১১৪৭৯৬৩২

ই-মেইল : dailynarayanganj24@gamil.com
ঠিকানা : বঙ্গবন্ধু সড়ক, হাজী মঞ্জিল, ৩য় তলা।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ বা ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি।

© ২০২৫ | সকল স্বত্ব ডেইলিনারায়ণগঞ্জ২৪.কম কর্তৃক সংরক্ষিত | উন্নয়নে moonutechsolution.com
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?