By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Notification Show More
Font ResizerAa
  • প্রচ্ছদ
  • মহানগর
  • জেলাজুড়ে
    • সদর
    • বন্দর
    • ফতুল্লা
    • সিদ্ধিরগঞ্জ
    • রূপগঞ্জ
    • সোনারগাঁও
    • আড়াইহাজার
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • সাক্ষাৎকার
  • বিনোদন
  • খেলাধুলা
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
    • বিশেষ প্রতিবেদন
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • নারী ও শিশু
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Search
Reading: বাংলাদেশের সঙ্গে অন্যায় করা হচ্ছে: পিসিবি চেয়ারম্যান
Share
Font ResizerAa
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Search
  • প্রচ্ছদ
    • জেলাজুড়ে
  • জাতীয়
  • মহানগর
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আদালত
  • স্বাস্থ্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
    • কৃষি ও খামার
    • চাকুরী
    • নারী ও শিশু
    • আন্তর্জাতিক
    • বিশেষ প্রতিবেদন
    • মতামত
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Follow US
খেলাধুলা

বাংলাদেশের সঙ্গে অন্যায় করা হচ্ছে: পিসিবি চেয়ারম্যান

Dailynarayanganj24
Last updated: জানুয়ারি ২৪, ২০২৬ ২:১১ অপরাহ্ণ
Dailynarayanganj24
Published: জানুয়ারি ২৪, ২০২৬
Share
SHARE

ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি বলেছেন, টি–টুয়েন্টি বিশ্বকাপ নিয়ে বাংলাদেশের সঙ্গে অন্যায় করা হচ্ছে। বাংলাদেশের ভেন্যু বদলানোর অনুরোধ সমর্থন করে তিনি আইসিসির উদ্দেশে বলেন, অতীতে ভারত ও পাকিস্তানকে যে সুবিধা দেওয়া হয়েছে, সেটা বাংলাদেশেরও প্রাপ্য।

বাংলাদেশকে টি–টুয়েন্টি বিশ্বকাপ খেলতে দেওয়া না হলে পাকিস্তান দল টুর্নামেন্ট বর্জনের বিষয়ে সরকারের সঙ্গে আলোচনা করবে বলেও জানান তিনি। আজ লাহোরে এক সংবাদ সম্মেলনে পিসিবিপ্রধান এ সব কথা বলেন।

ভারতে নিরাপত্তাশঙ্কায় বিশ্বকাপ না খেলার কথা জানিয়ে গত ৪ জানুয়ারি আইসিসিকে ভেন্যু বদলের অনুরোধ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ২১ জানুয়ারি বোর্ডসভার পর আইসিসি জানায়, বাংলাদেশকে পূর্বসূচি অনুযায়ী ভারতেই খেলতে হবে। ক্রিকইনফোর খবরে বলা হয়, শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশের জায়গায় বিশ্বকাপে স্কটল্যান্ডকে অন্তর্ভূক্ত করার কথা বিসিবিকে জানিয়েছে আইসিসি। তবে এ ব্যাপারে আইসিসি এখনো কোনো ঘোষণা দেয়নি।

এমন প্রেক্ষাপটে আজ শনিবার লাহোরে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন নাকভি। বাংলাদেশের বিশ্বকাপ খেলা নিয়ে প্রথমবার প্রকাশ্য–মন্তব্যে পিসিবি চেয়ারম্যান বলেন, ‘বাংলাদেশের সঙ্গে অন্যায় করা হয়েছে। আমি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) বোর্ড মিটিংয়েও একই কথা বলেছি। আপনারা দ্বিমুখী নীতি অবলম্বন করতে পারেন না, যেখানে একটি দেশ যখন ইচ্ছা যেমন খুশি সিদ্ধান্ত নিতে পারে, আর আরেক দেশের ক্ষেত্রে সম্পূর্ণ বিপরীত আচরণ করা হয়।’

বাংলাদেশকে সমর্থন জানিয়ে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) প্রেসিডেন্টের দায়িত্বে থাকা নাকভি বলেন, ‘আমরা মনে করি বাংলাদেশের সঙ্গে অন্যায় করা হচ্ছে এবং যে কোনো অবস্থায় তাদের বিশ্বকাপে খেলার সুযোগ দেওয়া উচিত। তারা ক্রিকেটের একটি বড় অংশীদার, তাদের প্রতি এই অবিচার করা উচিত নয়।’

পাকিস্তানের বিভিন্ন গণমাধ্যমে দেশটির বিশ্বকাপ–বর্জন নিয়ে খবর বেরিয়েছে গত কয়েক দিনে। পাকিস্তানের বিশ্বকাপ বয়কটের সম্ভাবনা সম্পর্কে জানতে চাইলে পিসিবি প্রধান বলেন, এ সিদ্ধান্ত পাকিস্তান সরকার নেবে, ‘প্রধানমন্ত্রী এখন দেশের বাইরে আছেন। তিনি ফিরে এলে আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে পারব। এটা সরকারের সিদ্ধান্ত। আমরা সরকারের অধীন, আইসিসির নয়।’


তিনি কি আইসিসিকে পাকিস্তান–ভারতের মতো বাংলাদেশের ক্ষেত্রেও একটি হাইব্রিড মডেলের প্রস্তাব দেবেন কিনা জিজ্ঞেস করলে নাকভির উত্তর, ‘বিষয়টা হলো, বাংলাদেশ পাকিস্তানের মতোই একটি সদস্য। আর আমাদের অবস্থান হচ্ছে যদি আপনারা পাকিস্তান ও ভারতের ক্ষেত্রে এই সুবিধা দিয়ে থাকেন, তাহলে বাংলাদেশের ক্ষেত্রেও একই কাজ করা উচিত। এর মূল কারণ হলো, কোনো দেশ আরেকটি দেশকে নির্দেশ দিতে পারে না। আর যদি এই ধরনের নির্দেশ চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়, তাহলে পাকিস্তানের অবশ্যই নিজস্ব অবস্থান থাকবে।’

পাকিস্তানও যদি টি–টোয়েন্টি বিশ্বকাপে না খেলার সিদ্ধান্ত নেয়, সে ক্ষেত্রে ‘প্ল্যান বি’ আছে কিনা—এমন প্রশ্নে তিনি রসিকতা করে বলেন, ‘আগে সিদ্ধান্তটা আসুক; আমাদের প্ল্যান এ, বি, সি, ডি—সবই আছে।’

হোটেলে নারী কর্মীর সঙ্গে অসদাচরণের অভিযোগ পাকিস্তানের এক ক্রিকেটারের বিরুদ্ধে
প্রথমবার বিগ ব্যাশে গিয়ে কেমন খেললেন রিশাদ
বাংলাদেশ বিশ্বকাপ খেলতে ভারতে যাবে কিনা!  বিসিবির স্পষ্ট ঘোষণা
৭৫ বছরের পুরোনো স্মৃতি ফেরালেন ভিনিসিয়ুস
কোয়ার্টার ফাইনালের লাইনআপ চূড়ান্ত, দেখে নিন কে কার মুখোমুখি
Share This Article
Facebook Email Print
মঙ্গলবার, মার্চ ১০, ২০২৬

সর্বশেষ

থার্টি ফার্স্টের সন্ধ্যা থেকে বন্ধ মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন
ডিসেম্বর ৩১, ২০২৫
চাঁদে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের পরিকল্পনা রাশিয়ার
ডিসেম্বর ২৫, ২০২৫
‘আমিরুল বিশ্বসেরাদের একজন হতে পারে’
ডিসেম্বর ১০, ২০২৫
আবারও বাড়ল জ্বালানি তেলের দাম
মার্চ ৪, ২০২৬
বেসরকারি ব্যাংকে চাকরি, স্নাতক পাসে আবেদন
ডিসেম্বর ২০, ২০২৫
৪৬তম বিসিএস: দেড় হাজার চিকিৎসকের পদ কি তবে শূন্যই থাকছে?
জানুয়ারি ৩০, ২০২৬
ডিভোর্স ছাড়াই দ্বিতীয় বিয়ের অভিযোগ, থানায় অভিনেতার প্রথম স্ত্রী
জানুয়ারি ২২, ২০২৬

Follow US

Find US on Social Medias
FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
Popular News
খেলাধুলা

বিগ ব্যাশ শুরু আজ, রিশাদের খেলা কবে কখন কোথায়

Dailynarayanganj24
Dailynarayanganj24
ডিসেম্বর ১৪, ২০২৫
বিজয় দিবসের শুভেচ্ছা জানালেন মশিউর রহমান রনি
৫৪ বছর যারা এই দেশ শাসন করেছে, তাদের এখন লালকার্ড দেখাতে হবে– গোলাম পরওয়ার
শীতে কেন ব্রেন স্ট্রোকের ঝুঁকি বাড়ে? লক্ষণ ও করণীয় কী
হরমুজ প্রণালিতে জাহাজের নিরাপদ চলাচল নিয়ে ইরানের সঙ্গে চীনের আলোচনা
ডেইলি নারায়ণগঞ্জ 24

সম্পাদক : আলমগীর আজিজ ইমন
মোবাইল : ০১৪১০৪৪৮৮৩২
মোবাইল : ০১৯১১৪৭৯৬৩২

ই-মেইল : dailynarayanganj24@gamil.com
ঠিকানা : বঙ্গবন্ধু সড়ক, হাজী মঞ্জিল, ৩য় তলা।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ বা ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি।

© ২০২৫ | সকল স্বত্ব ডেইলিনারায়ণগঞ্জ২৪.কম কর্তৃক সংরক্ষিত | উন্নয়নে moonutechsolution.com
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?