By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Notification Show More
Font ResizerAa
  • প্রচ্ছদ
  • মহানগর
  • জেলাজুড়ে
    • সদর
    • বন্দর
    • ফতুল্লা
    • সিদ্ধিরগঞ্জ
    • রূপগঞ্জ
    • সোনারগাঁও
    • আড়াইহাজার
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • সাক্ষাৎকার
  • বিনোদন
  • খেলাধুলা
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
    • বিশেষ প্রতিবেদন
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • নারী ও শিশু
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Search
Reading: দাঁত আসল নাকি নকল, অভিনেতার জন্মদিনে জেনে নিন সত্যি ঘটনা
Share
Font ResizerAa
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Search
  • প্রচ্ছদ
    • জেলাজুড়ে
  • জাতীয়
  • মহানগর
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আদালত
  • স্বাস্থ্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
    • কৃষি ও খামার
    • চাকুরী
    • নারী ও শিশু
    • আন্তর্জাতিক
    • বিশেষ প্রতিবেদন
    • মতামত
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Follow US
বিনোদন

দাঁত আসল নাকি নকল, অভিনেতার জন্মদিনে জেনে নিন সত্যি ঘটনা

Dailynarayanganj24
Last updated: জানুয়ারি ২৪, ২০২৬ ৪:১৯ পূর্বাহ্ণ
Dailynarayanganj24
Published: জানুয়ারি ২৪, ২০২৬
Share
SHARE

ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ হলিউডের কৌতুক অভিনেতা এড হেলমসকে নিয়ে দর্শকদের কৌতূলের অভাব নেই। আজ এই অভিনেতার জন্মদিন। এ উপলক্ষে দ্য হলিউড রিপোর্টার অবলম্বনে জেনে নেওয়া যাক তাঁর সম্পর্কে পাঁচটি তথ্য—

আটলান্টায় বেড়ে ওঠা, কমেডির টানে নিউইয়র্ক
এড হেলমসের শৈশব কেটেছে যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টায়। এরপর ওহাইওর ওবারলিন কলেজে পড়াশোনা শেষে কমেডির স্বপ্ন পূরণে তিনি পাড়ি জমান নিউইয়র্কে। সেখানে তিনি ইমপ্রোভ কমেডির প্রশিক্ষণ নেন বিখ্যাত প্রতিষ্ঠান দ্য আপরাইট সিটিজেনস ব্রিগেডে। এই প্রতিষ্ঠানের প্রাক্তন শিক্ষার্থীদের তালিকায় আছেন তাঁর ‘হ্যাংওভার’ সহ-অভিনেতা জ্যাক গ্যালিফিয়ানাকিস, ইউসিবির সহপ্রতিষ্ঠাতা অ্যামি পোলার, টিনা ফে, ফ্রেড আর্মিসেন, উইল ফেরেল, সারা সিলভারম্যান, অ্যান্ডি রিখটারসহ অনেক তারকা।

‘দ্য ডেইলি শো’ থেকেই শুরু
হেলমসের পেশাদার অভিনয়জীবনের শুরু ‘দ্য ডেইলি শো উইথ জন স্টুয়ার্ট’–এ সংবাদদাতা চরিত্রে। ২০০২ সালে তিনি শোটির সঙ্গে যুক্ত হন এবং ২০০৬ সাল পর্যন্ত কাজ করেন। ‘ডিজিটাল ওয়াচ’, ‘অ্যাড নসিয়াম’, ‘মার্ক ইওর ক্যালেন্ডার’ ও ‘দিস উইক ইন গড’—এই জনপ্রিয় পর্বগুলোতে নিয়মিত দেখা গেছে তাঁকে।

‘দ্য অফিস’-এর অ্যান্ডি চরিত্রেই সবচেয়ে বেশি পরিচিত
২০০৬ সালে জনপ্রিয় টিভি সিরিজ ‘দ্য অফিস’–এ অ্যান্ডি বার্নার্ড চরিত্রে যোগ দেন এড হেলমস। এখানে তাঁর সহকর্মী ছিলেন বন্ধু ও সাবেক ‘ডেইলি শো’ সংবাদদাতা স্টিভ কারেল—যিনি ওই মৌসুমের শেষে সিরিজটি ছাড়েন। ‘দ্য অফিস’–এর মাধ্যমেই হেলমস মূলধারার দর্শকদের কাছে ব্যাপক পরিচিতি পান।

ব্যাঞ্জো বাজাতে ভালোবাসেন
অভিনয়ের বাইরে সংগীতেও এড হেলমসের আগ্রহ আছে। তিনি ব্যাঞ্জো বাজান এবং বন্ধু জ্যাকব টিলোভ ও ইয়ান রিগসের সঙ্গে মিলে দ্য লোনসম ট্রিও নামে একটি ব্লুগ্রাস ব্যান্ডের সদস্য। এ বিষয়ে তিনি বলেছেন, ‘উত্তর ক্যারোলাইনার স্মোকি মাউন্টেইনসে আমার অনেক গ্রীষ্ম কেটেছে। ব্লুগ্রাসের সুর আমার কাছে সব সময়ই বিশেষ ছিল—এই জায়গাগুলোর সঙ্গে একটা গভীর সংযোগ অনুভব করাত।’

‘হ্যাংওভার’-এর দাঁতের রহস্য সত্যি
‘দ্য হ্যাংওভার’–এর প্রথম ছবিতে হেলমসের চরিত্রটি ঘুম থেকে উঠে দেখে সামনের একটি দাঁত নেই। অনেকেই ভেবেছিলেন, এটি শুধু সিনেমার কৌশল। কিন্তু বাস্তবে হেলমসের সামনের একটি প্রাকৃতিক দাঁত সত্যিই নেই। তিনি ব্যাখ্যা করেছেন, তাঁর একটি স্থায়ী দাঁত কখনোই ওঠেনি। ১৬ বছর বয়সে সেখানে স্থায়ী ইমপ্ল্যান্ট বসানো হয়। ছবির প্রয়োজনে তিনি সেই কৃত্রিম দাঁতটি খুলে ফেলেছিলেন। এ বিষয়ে তিনি হাসতে হাসতে বলেন, ‘আমি আমার ডেন্টিস্টকে বলেছিলাম, আর তিনি বললেন—“হ্যাঁ, এটা করা যাবে!”’

‘শিল্পী আমি তোমাদেরই গান শোনাব’
আজ জানা যাবে ‘ম্যাজিক বাউলিয়ানা’র বিজয়ীর নাম
৬০ বছর বয়সে প্রেমের দেখা পাব ভাবিনি: আমির খান
‘অভিষেক-আরাধ্যা নিয়েই ব্যস্ত আমি’
সালমান খানের ঘটনার সঙ্গে মিল! রোহিতের বাসায় গুলির নেপথ্যে কী
Share This Article
Facebook Email Print
শনিবার, ফেব্রু ৭, ২০২৬

সর্বশেষ

দ্রুতগতির দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষ, নিহত ২১
জানুয়ারি ১৯, ২০২৬
দিনক্ষণ চূড়ান্ত, ৩ বছর ৯ মাস পর ফিরছে বিটিএস
জানুয়ারি ২, ২০২৬
টিকেট যুদ্ধ থেকে হোটেল আতঙ্ক—২০২৬ বিশ্বকাপই হতে যাচ্ছে সবচেয়ে ব্যয়বহুল
ফেব্রুয়ারি ৫, ২০২৬
ভারত থেকে ১ লাখ ৮০ হাজার টন ডিজেল কিনছে সরকার
জানুয়ারি ৬, ২০২৬
‘ফেলুদা’–ভক্ত হলে দেখতে পারেন নওশাবা অভিনীত সিনেমাটি
জানুয়ারি ১২, ২০২৬
২০২৬ শিক্ষাবর্ষে প্রাথমিক বিদ্যালয়ের ছুটি কমলো, রমজানেও খোলা থাকবে স্কুল
ডিসেম্বর ৩১, ২০২৫
২০২৬ বিশ্বকাপ বিতর্ক: কেন উঠছে বয়কটের কথা, ট্রাম্প কী করছেন, শেষ পর্যন্ত কী হতে পারে
জানুয়ারি ২৯, ২০২৬

Follow US

Find US on Social Medias
FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
Popular News
বিনোদন

এই তারকাদের বিচ্ছেদের নেপথ্যে আসল কারণ কী ছিল

Dailynarayanganj24
Dailynarayanganj24
জানুয়ারি ১৭, ২০২৬
নতুন বেতনকাঠামোর প্রস্তাব চূড়ান্ত, কার্যকর হবে কবে?
থাইরয়েডের যে ৫টি লক্ষণ অবহেলা করবেন না
বিএনপি প্রার্থীর পুঁজি হচ্ছে অর্থ, আমার পুঁজি জনগণ–গিয়াসউদ্দিন
অভিনয় ছেড়ে কাঠমিস্ত্রি হতে চাওয়া সেই মেয়েটিই এখন অস্কার-দৌড়ে
ডেইলি নারায়ণগঞ্জ 24

সম্পাদক : আলমগীর আজিজ ইমন
মোবাইল : ০১৪১০৪৪৮৮৩২
মোবাইল : ০১৯১১৪৭৯৬৩২

ই-মেইল : dailynarayanganj24@gamil.com
ঠিকানা : বঙ্গবন্ধু সড়ক, হাজী মঞ্জিল, ৩য় তলা।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ বা ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি।

© ২০২৫ | সকল স্বত্ব ডেইলিনারায়ণগঞ্জ২৪.কম কর্তৃক সংরক্ষিত | উন্নয়নে moonutechsolution.com
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?