By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Notification Show More
Font ResizerAa
  • প্রচ্ছদ
  • মহানগর
  • জেলাজুড়ে
    • সদর
    • বন্দর
    • ফতুল্লা
    • সিদ্ধিরগঞ্জ
    • রূপগঞ্জ
    • সোনারগাঁও
    • আড়াইহাজার
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • সাক্ষাৎকার
  • বিনোদন
  • খেলাধুলা
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
    • বিশেষ প্রতিবেদন
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • নারী ও শিশু
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Search
Reading: ত্রিপক্ষীয় বৈঠকে বসছে রাশিয়া-ইউক্রেন-যুক্তরাষ্ট্র
Share
Font ResizerAa
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Search
  • প্রচ্ছদ
    • জেলাজুড়ে
  • জাতীয়
  • মহানগর
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আদালত
  • স্বাস্থ্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
    • কৃষি ও খামার
    • চাকুরী
    • নারী ও শিশু
    • আন্তর্জাতিক
    • বিশেষ প্রতিবেদন
    • মতামত
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Follow US
আন্তর্জাতিক

ত্রিপক্ষীয় বৈঠকে বসছে রাশিয়া-ইউক্রেন-যুক্তরাষ্ট্র

Dailynarayanganj24
Last updated: জানুয়ারি ২৪, ২০২৬ ২:৩০ অপরাহ্ণ
Dailynarayanganj24
Published: জানুয়ারি ২৪, ২০২৬
Share
SHARE

ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ যুদ্ধ বন্ধে প্রথমবার ত্রিপক্ষীয় আলোচনায় বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও ইউক্রেন। ২৩ ও ২৪ জানুয়ারি সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হতে যাচ্ছে। ক্রেমলিনে তিন জন মার্কিন প্রতিনিধির সঙ্গে রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের বৈঠকের পর মস্কো সতর্ক করে বলেছে, ভূখণ্ড সংক্রান্ত বিষয়গুলোর সমাধান ছাড়া স্থায়ী শান্তি সম্ভব নয়। 
যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় চলমান ত্রিদেশীয় বৈঠকে যুদ্ধ বন্ধের জন্য ইউক্রেনকে চূড়ান্ত শর্ত দিয়েছে রাশিয়া। শর্ত হচ্ছে- ইউক্রেনকে পূর্বাঞ্চলীয় দনবাস অঞ্চল থেকে তাদের সেনা প্রত্যাহার করতে হবে। ২০২২ সালে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় প্রথমবারের ত্রিদেশীয় বৈঠক চলছে। খবর আরটির।
ক্রেমলিনের সহকারী ইউরি উশাকভ সাংবাদিকদের বলেছেন, তিন পক্ষের নিরাপত্তা আলোচনায় রাশিয়ার প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন অ্যাডমিরাল ইগর কস্তিউকভ। একই সময়ে অর্থনৈতিক বিষয়ে রাশিয়ার দূত কিরিল দিমিত্রিয়েভ যুক্তরাষ্ট্রের দূত স্টিভ উইটকফের সঙ্গে আলাদা বৈঠক করবেন। তিনি আরও বলেছেন, পুতিন জোর দিয়ে বলেছেন রাশিয়া কূটনৈতিক সমাধানে সত্যিই আগ্রহী। তবে তিনি সতর্ক করে বলেছেন, সমাধান না হওয়া পর্যন্ত রাশিয়া তার সামরিক লক্ষ্যগুলো চালিয়ে যাবে, বিশেষ করে যেখানে রুশ বাহিনী কৌশলগত সুবিধা ধরে রেখেছে। উশাকভ আবুধাবিতে রাশিয়া ও ইউক্রেনের সঙ্গে নিরাপত্তা বৈঠক আয়োজনের জন্য যুক্তরাষ্ট্রের প্রশংসা করেন। তিনি বলেছেন, স্বীকার করতেই হবে মার্কিনিরা এ বৈঠকের জন্য অনেক কাজ করেছেন। তারা আশা করছে, এই বৈঠক সফল হবে এবং সংঘাতের অবসান ও শান্তিচুক্তির সঙ্গে সম্পর্কিত সব বিষয়ে অগ্রগতির পথ খুলে দেবে। ক্রেমলিনে রুশ-মার্কিন আলোচনায় রাশিয়ার পক্ষে অংশ নেন পুতিন, উশাকভ ও দিমিত্রিয়েভ। যুক্তরাষ্ট্রের পক্ষে ছিলেন স্টিভ উইটকফ এবং ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, আলোচনা দুই দিন ধরে চলবে। তবে ট্রাম্পের ২৮ দফা শান্তি প্রস্তাবের নিজেদের কয়েকটি অঞ্চল ছেড়ে দেওয়া শর্তের বিষয়ে বৈঠকের আগে থেকেই দ্বিমত জানিয়েছিলেন জেলেনস্কি। এদিকে যুদ্ধ বন্ধের নিজ অবস্থানে স্থির আছে রাশিয়া। এএফপি জানিয়েছে, ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, দনবাস অঞ্চল থেকে ইউক্রেন ও ইউক্রেনীয় সশস্ত্র বাহিনীকে সরে যেতে হবে। এ বিষয়ে রাশিয়ার অবস্থানের কোনো পরিবর্তন হবে না। তাদের সেখান থেকে সেনা প্রত্যাহার করতেই হবে। যুক্তরাষ্ট্র ও রাশিয়ার দূতদের প্রস্তাবিত ২৮ দফা শান্তি পরিকল্পনাটি গাজা যুদ্ধবিরতির ধাঁচে তৈরি, যার লক্ষ্য রাশিয়ার পূর্ণমাত্রার আক্রমণ বন্ধ করা। পরিকল্পনায় রাশিয়ার বহু দাবি অন্তর্ভুক্ত রয়েছে, যা কিয়েভ বহুবার প্রত্যাখ্যান করেছিল। প্রস্তাব অনুযায়ী, ইউক্রেনের ক্রিমিয়া, লুহানস্ক ও দোনেৎস্ক অঞ্চলকে কার্যত রুশ ভূখণ্ড হিসেবে স্বীকৃতি দেবে যুক্তরাষ্ট্রসহ বহু পক্ষ। পরিকল্পনায় ইউক্রেনের সামরিক বাহিনীর আকার সীমিত করার কথা বলা হয়েছে ও ধীরে ধীরে মস্কোর ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রস্তাব রয়েছে। গেল বৃহস্পতিবার রাশিয়ার একটি তেল টার্মিনালের পাশাপাশি ক্রিমিয়ার রাডার স্টেশনগুলোতে হামলা চালানোর কথা নিশ্চিত করেছে ইউক্রেন। কিয়েভের সামরিক বাহিনীর জেনারেল স্টাফ দাবি করেন, ওই হামলায় মস্কোর তেল ও অস্ত্র স্থাপনা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে প্রাথমিক ক্ষয়ক্ষতি প্রায় ৫০ মিলিয়ন ডলার হতে পারে বলে ধারণা দেশটির স্থানীয় প্রশাসনের। রাশিয়া এবং ইউক্রেনের নেতাদের মধ্যে একটি অস্বাভাবিক ঘৃণা যুদ্ধের অবসানের পথে একটি বাধা হিসেবে থেকে গেছে, তবে একটি শান্তি চুক্তি ক্রমশ কাছাকাছি চলে এসেছে।

বাংলাদেশকে সুখবর দিল কুয়েত
ইরান বিক্ষোভকারীদের হত্যা করলে যুক্তরাষ্ট্র তাদের উদ্ধার করতে আসবে: ট্রাম্প
ইরানে যে কোনো মুহূর্তে হামলা
ট্রাম্পের ২০ দফা শান্তি পরিকল্পনার ৯০ শতাংশে একমত: জেলেনস্কি
‘সাম্রাজ্যের সমাধিস্থল’
Share This Article
Facebook Email Print
মঙ্গলবার, ফেব্রু ১০, ২০২৬

সর্বশেষ

অর্জুনের সঙ্গে বিচ্ছেদ তবু মালাইকা বললেন…
জানুয়ারি ১৫, ২০২৬
জমে উঠেছে নারায়ণগঞ্জ ক্লাব নির্বাচন
ডিসেম্বর ৭, ২০২৫
ভারতে বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত: বিসিবির ‘কঠোর বার্তা’র মধ্যেও ভবিষ্যৎ নিয়ে শঙ্কা
জানুয়ারি ৫, ২০২৬
বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধ করতে আসিফ নজরুলের অনুরোধ
জানুয়ারি ৪, ২০২৬
বছর শেষে আলোচনার শীর্ষে ৩ ধারাবাহিক
ডিসেম্বর ৩০, ২০২৫
অবশেষে মুক্তি পেলো ‘অমীমাংসিত’
ডিসেম্বর ১৭, ২০২৫
একই গ্রুপে পড়ল ব্রাজিল-আর্জেন্টিনা, খেলা কখন
ডিসেম্বর ২২, ২০২৫

Follow US

Find US on Social Medias
FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
Popular News
প্রচ্ছদফতুল্লারাজনীতি

কাশীপুরের ৬টি ওয়ার্ডে নির্বাচনি গনসংযোগ চালিয়েছেন — শাহ আলম 

Dailynarayanganj 24 .com
Dailynarayanganj 24 .com
নভেম্বর ৯, ২০২৫
ছেলের ডাক্তারি পরীক্ষায় সাফল্য, গ্রামবাসীর জন্য আইটেম ডান্সের আয়োজন করলেন বাবা
বেলুচিস্তানে শুধু সামরিক শক্তি দিয়ে কি রক্তক্ষয়ী সংঘাত শেষ হবে
বিভিন্ন সরকারি ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠানে নিয়োগ, পদ ৪৭
সালাহউদ্দিন আম্মারের মানসিক চিকিৎসা চেয়ে মানববন্ধন করবে ছাত্রদল
ডেইলি নারায়ণগঞ্জ 24

সম্পাদক : আলমগীর আজিজ ইমন
মোবাইল : ০১৪১০৪৪৮৮৩২
মোবাইল : ০১৯১১৪৭৯৬৩২

ই-মেইল : dailynarayanganj24@gamil.com
ঠিকানা : বঙ্গবন্ধু সড়ক, হাজী মঞ্জিল, ৩য় তলা।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ বা ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি।

© ২০২৫ | সকল স্বত্ব ডেইলিনারায়ণগঞ্জ২৪.কম কর্তৃক সংরক্ষিত | উন্নয়নে moonutechsolution.com
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?