By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Notification Show More
Font ResizerAa
  • প্রচ্ছদ
  • মহানগর
  • জেলাজুড়ে
    • সদর
    • বন্দর
    • ফতুল্লা
    • সিদ্ধিরগঞ্জ
    • রূপগঞ্জ
    • সোনারগাঁও
    • আড়াইহাজার
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • সাক্ষাৎকার
  • বিনোদন
  • খেলাধুলা
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
    • বিশেষ প্রতিবেদন
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • নারী ও শিশু
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Search
Reading: আমাদের ধোঁকা দিয়ে একটি দল ক্ষমতায় যাওয়ার রঙিন স্বপ্ন দেখছে: রেজাউল করিম
Share
Font ResizerAa
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Search
  • প্রচ্ছদ
    • জেলাজুড়ে
  • জাতীয়
  • মহানগর
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আদালত
  • স্বাস্থ্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
    • কৃষি ও খামার
    • চাকুরী
    • নারী ও শিশু
    • আন্তর্জাতিক
    • বিশেষ প্রতিবেদন
    • মতামত
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Follow US
প্রচ্ছদমহানগররাজনীতিসোনারগাঁও

আমাদের ধোঁকা দিয়ে একটি দল ক্ষমতায় যাওয়ার রঙিন স্বপ্ন দেখছে: রেজাউল করিম

Dailynarayanganj24
Last updated: জানুয়ারি ২৪, ২০২৬ ১:৫৬ অপরাহ্ণ
Dailynarayanganj24
Published: জানুয়ারি ২৪, ২০২৬
Share
SHARE

ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম বলেছেন, একটি স্বার্থান্বেষী দল আমাদের ধোঁকা দিয়ে ক্ষমতায় যাওয়ার রঙ্গিন স্বপ্ন দেখছে। তাদের স্বপ্ন বাস্তবায়ন হবে না। তারা ক্ষমতায় গিয়ে শরিয়া আইন বাস্তবায়ন করবে না এবং শরিয়া অনুযায়ী দেশ পরিচালনা করবে না।

গতকাল শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুরে বালুর মাঠ এলাকায় নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র বন্ধুসুলভ আচরণ করবে এটাই বাস্তবতা। কিন্তু ভারতের বন্ধুসুলভ আচরণ আমরা ইতিহাসে পাইনি। একটি দল ভারতের সঙ্গে গোপনে নিয়মিত বৈঠক করে যাচ্ছে। ওই দলটি পরীক্ষিত সাথীদের সঙ্গে প্রতারণা করতে পারে। তারা ক্ষমতায় গেলে জনগণের সঙ্গে প্রতারণা করবে। এ প্রতারকদের ক্ষমতায় যাওয়ার আমরা সিঁড়ি হতে চাই না। সে কারণে আমরা বিষয়টি বুঝতে পেরে ১১ দলীয় জোট ছেড়ে দিয়েছি।

নির্বাচনী পথসভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ-৩ আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী গোলাম মসীহ। 

সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম আরো বলেন, আমরা যে লক্ষ্য-উদ্দেশ্য নিয়ে যে পথ চলছিলাম সেই লক্ষ্য-উদ্দেশ্য ম্লান করে রঙিন স্বপ্ন যারা দেখেছে, তাদের মাধ্যমে জাতি ও দেশ প্রতারিত হবে। দেশ আবারও অনিশ্চয়তার দিকে চলে যাবে।

তিনি বলেন, আমি নিজেও এমপি প্রার্থী হইনি। মন্ত্রিত্বের জন্য রাজনীতি করি না। দেশ ও জনগণের কল্যাণের জন্য আমরা রাজনীতি করি। ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য আমাদের রাজনীতি। ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্যই রাজনীতি।

তিনি আরো বলেন, ৭১ সালে যে আশা ও লক্ষ্য নিয়ে এ দেশের মানুষ দেশ স্বাধীন করেছিল। লাখ লাখ মানুষ জীবন দিয়েছিল, মা সন্তান হারিয়েছিল। দেশ স্বাধীনের লক্ষ্য ছিল সাম্য মানবিক মর্যাদা ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। কিন্তু ৫৪ বছর যারা দেশ পরিচালনা করেছে তাদের মাধ্যমে লক্ষ্যগুলোর একটিও বাস্তবায়ন দেখিনি। ৫ আগস্ট দেশে অভ্যুত্থান হয়েছে। অভ্যুত্থানের পর ন্যায়বিচার প্রতিষ্ঠা করা আমাদের শপথ হওয়ার কথা ছিল। কিন্তু আমাদের দেশে ফাঁসির আসামিদেরও ছেড়ে দেওয়ার মতো ঘটনা আমরা দেখছি।

নির্বাচনী পথসভায় উপস্থিত ছিলেন দলটির নারায়ণগঞ্জ জেলা নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি মাওলানা দ্বীন ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশের সোনারগাঁ উপজেলা শাখার সভাপতি ফারুক আহাম্মেদ মুন্সি, সাবেক সভাপতি সানাউল্লাহ নুরীসহ ইসলামী আন্দোলনের অন্যান্য নেতৃবৃন্দ।

এসময় নারায়ণগঞ্জ-৩ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী গোলাম মসীহকে ভোট দেওয়ার জন্য আহ্বান জানান সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম।

সোনারগাঁয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে বাড়িঘর ভাঙচুর, অগ্নিসংযোগ
জনতার হাটসভা‘মাথাল’ মার্কায় বিকল্প জনরাজনীতির ডাক দিলেন অঞ্জন দাস
ইপিজেডের আবাসিক কোয়ার্টারে বিস্ফোরণ, একজন আহত
জাকির খানের উদ্দ্যেগে খালেদা জিয়ার আরোগ্য কামনায় মিলাদ ও দোয়া 
এটি এমন এক ঐতিহাসিক বিদায়—যা যথাযথ শ্রদ্ধার সঙ্গে সম্পন্ন হয়েছে
Share This Article
Facebook Email Print
শনিবার, ফেব্রু ৭, ২০২৬

সর্বশেষ

নতুন দুই মামলায় আইভীর জামিন নামঞ্জুর
ডিসেম্বর ৪, ২০২৫
ওসমান হাদি হত্যাকাণ্ড নিয়ে নতুন চাঞ্চল্যকর তথ্য দিলেন ডিবি প্রধান
ডিসেম্বর ২২, ২০২৫
জুনের মধ্যে গ্রিনল্যান্ড চাই, না হলে ২৫ শতাংশ শুল্ক
জানুয়ারি ১৯, ২০২৬
হাদিকে হত্যার নির্দেশদাতা কে এই বাপ্পি!
জানুয়ারি ৬, ২০২৬
ফিরেই সাড়া ফেলল আলোচিত সেই সিরিজ
জানুয়ারি ১৪, ২০২৬
খোরশেদের আয়োজনে খালেদা জিয়ার সুস্থতা ও রুশোর রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল
ডিসেম্বর ১, ২০২৫
তারেক রহমানের গণসংবর্ধনায়ঃ শক্তির জানান দিবে জাকির খান
ডিসেম্বর ২৪, ২০২৫

Follow US

Find US on Social Medias
FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
Popular News
অর্থনীতি

আজ থেকে কার্যকর স্বর্ণের নতুন বাজারদর, নতুন বছরের শুরুতেই বাড়লো দাম

Dailynarayanganj24
Dailynarayanganj24
জানুয়ারি ৫, ২০২৬
গলাচিপা যুব সমাজের উদ্যেগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া চাইলেন মোহাম্মদ আলী
বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানাল, ধূমপান ছাড়লে প্রথম দিন থেকে ১৫ বছর পর্যন্ত শরীরে কী কী ঘটে
রাষ্ট্রীয় মর্যাদায় স্বামী জিয়াউর রহমানের পাশে খালেদা জিয়ার দাফন সম্পন্ন
ডেইলি নারায়ণগঞ্জ 24

সম্পাদক : আলমগীর আজিজ ইমন
মোবাইল : ০১৪১০৪৪৮৮৩২
মোবাইল : ০১৯১১৪৭৯৬৩২

ই-মেইল : dailynarayanganj24@gamil.com
ঠিকানা : বঙ্গবন্ধু সড়ক, হাজী মঞ্জিল, ৩য় তলা।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ বা ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি।

© ২০২৫ | সকল স্বত্ব ডেইলিনারায়ণগঞ্জ২৪.কম কর্তৃক সংরক্ষিত | উন্নয়নে moonutechsolution.com
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?