By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Notification Show More
Font ResizerAa
  • প্রচ্ছদ
  • মহানগর
  • জেলাজুড়ে
    • সদর
    • বন্দর
    • ফতুল্লা
    • সিদ্ধিরগঞ্জ
    • রূপগঞ্জ
    • সোনারগাঁও
    • আড়াইহাজার
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • সাক্ষাৎকার
  • বিনোদন
  • খেলাধুলা
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
    • বিশেষ প্রতিবেদন
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • নারী ও শিশু
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Search
Reading: ২৪ ঘণ্টায় দুই হ্যাটট্রিক, শামারে মুখ বাঁচাল ওয়েস্ট ইন্ডিজ
Share
Font ResizerAa
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Search
  • প্রচ্ছদ
    • জেলাজুড়ে
  • জাতীয়
  • মহানগর
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আদালত
  • স্বাস্থ্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
    • কৃষি ও খামার
    • চাকুরী
    • নারী ও শিশু
    • আন্তর্জাতিক
    • বিশেষ প্রতিবেদন
    • মতামত
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Follow US
খেলাধুলা

২৪ ঘণ্টায় দুই হ্যাটট্রিক, শামারে মুখ বাঁচাল ওয়েস্ট ইন্ডিজ

Dailynarayanganj24
Last updated: জানুয়ারি ২৩, ২০২৬ ৪:৩৫ পূর্বাহ্ণ
Dailynarayanganj24
Published: জানুয়ারি ২৩, ২০২৬
Share
SHARE

ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ ওয়েস্ট ইন্ডিজের ১৫১ রান তাড়া করতে নেমেছিল আফগানিস্তান। ১৮তম ওভার শেষে হাতে ৬ উইকেট রেখে ১২ বলে তাদের দরকার ছিল ২৫ রান। জয়ের পাল্লাটা তখন আফগানিস্তানের দিকেই হেলে। কারণ, ক্রিজে ৭১ রানে অপরাজিত রহমানউল্লাহ গুরবাজ এবং অন্য প্রান্তে গুলবদিন নাইব।

ম্যাচটা এরপর ওয়েস্ট ইন্ডিজের পক্ষে টেনে নেন এমন একজন, যিনি এই সিরিজে আগের দুই ম্যাচে একাদশে জায়গা পাননি, গতকাল রাতে খেলেন পেসার শামার জোসেফের জায়গায়। আর সেটিও কী দারুণভাবে—রীতিমতো হ্যাটট্রিক করে! শামার স্প্রিঙ্গার এই ম্যাচটা মনে রাখবেন।

১৯তম ওভারে প্রথম ৩ বলে গুরবাজ, রশিদ খান ও শহীদুল্লাহকে আউট করেন স্প্রিঙ্গার। ওই ওভারে মাত্র ৫ রান দিয়ে শেষ ওভারে আফগানিস্তানকে জয়ের জন্য ২০ রানের কঠিন সমীকরণে ফেলে দেন এ পেস বোলিং অলরাউন্ডার। তাতে আর ওয়েস্ট ইন্ডিজকে তিন ম্যাচের সিরিজে ধবলধোলাই করতে পারেনি আফগানিস্তান। ১৫ রানে হেরেছে তারা, আর ওয়েস্ট ইন্ডিজও শেষ ম্যাচটি জিতে এড়াতে পেরেছে ধবলধোলাই (২-১) হওয়ার লজ্জা।

ছেলেদের টি-টুয়েন্টিতে রোমারিও শেফার্ড ও জেসন হোল্ডারের পর ওয়েস্ট ইন্ডিজের তৃতীয় বোলার হিসেবে হ্যাটট্রিক করলেন স্প্রিঙ্গার। এই সিরিজে গত বুধবার রাতে দ্বিতীয় ম্যাচেও দেখা গেছে হ্যাটট্রিক। আফগান স্পিনার মুজিব উর রহমান হ্যাটট্রিক করেন। সেটিও স্প্রিঙ্গারের মতোই এ সংস্করণে তাঁর দেশের তৃতীয় বোলার হিসেবে। অর্থাৎ ২৪ ঘণ্টায় দুটি হ্যাটট্রিক দেখা গেল এই সিরিজে।

দুবাইয়ে এই সিরিজ শেষে ওয়েস্ট ইন্ডিজ দল উড়াল দেবে দক্ষিণ আফ্রিকায়। সেখানে তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ খেলে পা রাখবে টি-টুয়েন্টি বিশ্বকাপে। আর আফগানিস্তানের জন্য টি-টুয়েন্টি বিশ্বকাপের আগে এটিই ছিল শেষ সিরিজ।

অধিনায়ক ব্রেন্ডন কিংয়ের ৪৭ এবং ম্যাথু ফোর্ডের ১১ বলে ২৭ রানে ভর করে ৭ উইকেটে ১৫১ রান তোলে ওয়েস্ট ইন্ডিজ। শেষ দিকে স্প্রিঙ্গারের ৯ বলে অপরাজিত ১৬ রানের ইনিংস বেশ কাজে লেগেছে। ২টি করে উইকেট নেন আফগান অধিনায়ক রশিদ খান, জিয়াউর রহমান ও আবদুল্লাহ আহমদজাই। টি-টুয়েন্টিতে প্রথম বোলার হিসেবে ৭০০ উইকেট পেতে আর ৬ উইকেট চাই রশিদের। আফগানিস্তানের হয়ে গুরবাজ (৭১) ও ইব্রাহিম জাদরান (২৮) ছাড়া কেউ দুই অঙ্কের রান করতে পারেননি।

ছয়বারের চেষ্টায় দুবাইয়ে এটাই প্রথম জয় ওয়েস্ট ইন্ডিজের। ম্যাচসেরা স্প্রিঙ্গার জয়ের পর বলেন, ‘তৃতীয় বোলার হিসেবে ওয়েস্ট ইন্ডিজের হয়ে হ্যাটট্রিক করতে পেরে দারুণ লাগছে। ধৈর্য ধরে নিজের সুযোগের অপেক্ষায় ছিলাম। ব্যাটিংয়ের সময় ডট না দেওয়াই ছিল লক্ষ্য। বোলিংয়ে চেয়েছিলাম সীমানা যেদিকে বড়, সেদিকে মারুক।’

তৃতীয় ম্যাচটি হারলেও টি-টুয়েন্টি বিশ্বকাপের আগে সিরিজ জিতে খুশি আফগান অধিনায়ক রশিদ খান, ‘বিশ্বকাপের আগে এই সিরিজ জয়টা গুরুত্বপূর্ণ ছিল। কিছু জায়গায় উন্নতির প্রয়োজন ছিল। বিশ্বকাপের প্রস্তুতিটা ভালো হলো। তবে বিশ্বকাপে ১৫০-১৬০ রান তাড়া করায় আমাদের আরও উন্নতি করতে হবে।’

বাঁ পায়ে শীর্ষ দশ গোলদাতার যে তালিকায় আছেন ডান পায়ের রোনালদো
সিডনিতেও জিতে অ্যাশেজে মধুর সমাপ্তি অস্ট্রেলিয়ার
ভালো ব্যাটসম্যান নন, অভিষেক স্রেফ ‘স্লগার’
মেসির ৯০০ গোল হতে রইল বাকি এক
শ্রীলঙ্কা কোচের দায়িত্ব ছাড়ার ঘোষণা জয়াসুরিয়ার
Share This Article
Facebook Email Print
মঙ্গলবার, মার্চ ১০, ২০২৬

সর্বশেষ

অস্কারে কেন উপেক্ষিত নারী নির্মাতারা, সরব নাটালি
জানুয়ারি ২৭, ২০২৬
জামিনে মুক্তির দু’ঘণ্টা পরই মাদক কারবারিদের হাতে প্রাণ গেলো যুবকের
ফেব্রুয়ারি ২৪, ২০২৬
ডায়াবেটিক রোগীর স্বাস্থ্যকর সাহ্‌রি কেমন হওয়া উচিত 
ফেব্রুয়ারি ২৩, ২০২৬
যে নম্বর থেকে কল এলেই বুঝবেন বিপদে পড়তে যাচ্ছেন—দ্রুত সতর্ক হোন
ডিসেম্বর ২৬, ২০২৫
আজ টিভিতে যা দেখবেন (২২ ফেব্রুয়ারি ২০২৬)
ফেব্রুয়ারি ২২, ২০২৬
ডিক্যাপ্রিওকে হারিয়ে দিলেন শ্যালামে
জানুয়ারি ১২, ২০২৬
উৎপল দত্তর পরামর্শে শুরু, একটি পোস্টার থেকে গড়ে উঠল নাটকের ইতিহাসভান্ডার
জানুয়ারি ৫, ২০২৬

Follow US

Find US on Social Medias
FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
Popular News
প্রচ্ছদবিশেষ প্রতিবেদনমহানগররাজনীতিসদর

নারায়ণগঞ্জে মোহাম্মদ আলীসহ মনোনয়ন নিলেন ১০জন

Dailynarayanganj 24 .com
Dailynarayanganj 24 .com
ডিসেম্বর ১৮, ২০২৫
ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা
নিয়োগ
মার্চের মধ্যে খেলাপি ঋণের হার ২৫ শতাংশে নামানোর নির্দেশ গভর্নরের
খালেদা জিয়ার মৃত্যু এদেশের গণতান্ত্রিক রাজনীতিতে এক গভীর শূন্যতা সৃষ্টি করবে–তরিকুল সুজন
ডেইলি নারায়ণগঞ্জ 24

সম্পাদক : আলমগীর আজিজ ইমন
মোবাইল : ০১৪১০৪৪৮৮৩২
মোবাইল : ০১৯১১৪৭৯৬৩২

ই-মেইল : dailynarayanganj24@gamil.com
ঠিকানা : বঙ্গবন্ধু সড়ক, হাজী মঞ্জিল, ৩য় তলা।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ বা ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি।

© ২০২৫ | সকল স্বত্ব ডেইলিনারায়ণগঞ্জ২৪.কম কর্তৃক সংরক্ষিত | উন্নয়নে moonutechsolution.com
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?