By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Notification Show More
Font ResizerAa
  • প্রচ্ছদ
  • মহানগর
  • জেলাজুড়ে
    • সদর
    • বন্দর
    • ফতুল্লা
    • সিদ্ধিরগঞ্জ
    • রূপগঞ্জ
    • সোনারগাঁও
    • আড়াইহাজার
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • সাক্ষাৎকার
  • বিনোদন
  • খেলাধুলা
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
    • বিশেষ প্রতিবেদন
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • নারী ও শিশু
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Search
Reading: বাংলাদেশ ফুটবল লিগ
Share
Font ResizerAa
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Search
  • প্রচ্ছদ
    • জেলাজুড়ে
  • জাতীয়
  • মহানগর
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আদালত
  • স্বাস্থ্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
    • কৃষি ও খামার
    • চাকুরী
    • নারী ও শিশু
    • আন্তর্জাতিক
    • বিশেষ প্রতিবেদন
    • মতামত
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Follow US
খেলাধুলা

বাংলাদেশ ফুটবল লিগ

Dailynarayanganj24
Last updated: জানুয়ারি ২৩, ২০২৬ ৪:২৬ পূর্বাহ্ণ
Dailynarayanganj24
Published: জানুয়ারি ২৩, ২০২৬
Share
SHARE

আবার আসছে পাকিস্তানি ফুটবলার

ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ সত্তর দশকের পর দীর্ঘ বিরতি ভেঙে চলতি মৌসুমের বাংলাদেশ লিগের মধ্যবর্তী দলবদলে সার্ক কোটার সুযোগ নিয়ে আবারও আসছেন পাকিস্তানের ফুটবলাররা। লিগের প্রথম পর্বে নেপাল, ভুটান, শ্রীলঙ্কাসহ সার্কের ১২ জন খেলোয়াড় বিভিন্ন ক্লাবে নাম লেখালেও পাকিস্তানের কেউ ছিলেন না। দ্বিতীয় পর্বের জন্য নবাগত পিডব্লিউডি দুজন পাকিস্তানি ফুটবলার নিশ্চিত করেছে। ব্রাদার্স আর পুলিশ এফসিও পাকিস্তানি ফুটবলার আনতে চেষ্টা করছে। তবে শেষ পর্যন্ত তাদের পাকিস্তানের ফুটবলার আনার সম্ভাবনা কমই।

মোহামেডানের সাবেক ফুটবলার ও কোচ গোলাম সারোয়ার টিপু স্মৃতি হাতড়ে বলেন, ‘১৯৭৭ সালে ঢাকা মোহামেডানে খেলে গেছেন পাকিস্তানের ফুটবলার কালা গফুর, ফজল ও আশিক। গফুরই শুধু পুরো মৌসুম খেলেন। এরপর সাদা–কালোয় আসেন আমির বক্স। তবে আশির দশক থেকে বাংলাদেশের ঘরোয়া ফুটবলে পাকিস্তানের কেউ আসেননি।’

পিডব্লিউডি স্থানীয় কোটায় পাকিস্তান পাকিস্তান অনূর্ধ্ব-২৩ দলে খেলা ২১ বছর বয়সী গোলকিপার উসমান আলী ও পাকিস্তান জাতীয় দলের জার্সিতে ২১টি ম্যাচ খেলা ২৯ বছর বয়সী মিডফিল্ডার আলী উজাইর মাহমুদকে চুক্তিবদ্ধ করেছে। উসমান পাকিস্তানের ঘরোয়া লিগে সর্বশেষ খেলেছেন রাওয়ালপিন্ডির খান রিসার্চ ল্যাবরেটরিজের জার্সিতে। আলী উজাইর গত বছর পাকিস্তানের ক্লাব থেকে ধারে খেলতে যান মালদ্বীপের ক্লাব হোয়ানদেধু এফসিতে।

নাম প্রকাশে অনিচ্ছুক পিডব্লিউডির এক কর্মকর্তা গতকাল প্রথম আলোকে বলেন, ‘আমরা প্রথমে নেপালি খেলোয়াড় খুঁজছিলাম, কিন্তু সেখানে লিগ শুরু হওয়ায় কম পারিশ্রমিকে ও কার্যকর খেলোয়াড় আনতে পাকিস্তানের দিকে হাত বাড়াই। পাকিস্তানের দুজনের সঙ্গে চুক্তি হয়ে গেছে।’

লিগের প্রথম পর্ব চার নেপালি খেলোয়াড় নিয়ে শুরু করেছিল ব্রাদার্স। মধ্যবর্তী দলবদলের সময় নেপালিরা নিজ দেশের লিগে খেলতে চলে গেলেও বাংলাদেশ ফুটবল লিগ পিছিয়ে যাওয়ায় তাঁদের দুজন অঞ্জন বিস্তা ও সুনীল শ্রেষ্ঠা আবার ব্রাদার্সে ফিরতে চান। শোনা যাচ্ছিল, পাকিস্তানের তিন ফুটবলার মোহাম্মদ ওমর হায়াত, আবদুল্লাহ শাহ ও শায়াক দোস্তের সঙ্গে আলোচনা চালাচ্ছে ব্রাদার্স। তবে নেপালিদের নিলে পাকিস্তানের ফুটবলার আনার সম্ভাবনা কম বলে জানিয়েছেন ক্লাবটির ম্যানেজার আমের খান। পুলিশ এফসি এরই মধ্যে ভুটান জাতীয় দলের লেফটব্যাক শেরুপ দর্জিকে চূড়ান্ত করেছে।

ব্রাদার্সের সঙ্গে কথা বলা ভুটান জাতীয় দলের তারকা ও দেশটির সর্বশেষ লিগের সেরা খেলোয়াড় থিম্পু এফসি সিটির উইঙ্গার দাওয়া শেরিংকে নিজেদের তাঁবুতে ভিড়িয়েছে প্রথম পর্বে চমক দেখানো ফর্টিস এফসি। রহমতগঞ্জ একজন বিদেশি খেলোয়াড় বদল করেছে। এক আফ্রিকানের জায়গায় নিচ্ছে নতুন একজন আফ্রিকান। আরামবাগ তাদের নাইজেরিয়ার স্ট্রাইকার ইয়াহিয়াকে বদলে ঘানার একজন স্ট্রাইকারের নাম জমা দিয়েছে বাফুফের কাছে।

ছোট ও মাঝারি ক্লাবগুলো নতুন বিদেশির দিকে হাত বাড়ালেও মধ্যবর্তী দলবদলে তিন বড় ক্লাব বসুন্ধরা কিংস, আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিংকে নতুন খেলোয়াড় নিবন্ধনে নিষেধাজ্ঞা দিয়েছে ফিফা। বিদেশি খেলোয়াড়-কোচের বকেয়া পাওনা পরিশোধ না করায় ক্লাবগুলোর এই শাস্তি, দেশের ফুটবলে যা নজিরবিহীন ঘটনা। বকেয়া শোধ করলে নতুন বিদেশি নিতে পারবে ক্লাব তিনটি।

এদিকে মধ্যবর্তী দলবদলের সময় (৩১ জানুয়ারি) প্রায় শেষ হতে চললেও দ্বিতীয় পর্ব কবে শুরু হবে, তা এখনো নিশ্চিত নয়। দ্বিতীয় পর্বের প্রথম রাউন্ডের সূচি দিলেও ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের কারণে পরে তা প্রত্যাহার করেছে বাফুফে। এরপর মোহামেডান, ব্রাদার্সসহ কয়েকটি ক্লাব অনুশীলন বন্ধ করে দিয়েছে।

বিপিএলের দ্বাদশ আসরের টিকিট বিক্রি শুরু রোববার
খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার দোয়া
বিশ্বকাপে সমকামী উৎসবের ভেন্যুতে মিশর-ইরান ম্যাচ, ক্ষুব্ধ ২ দেশ
বাংলাদেশের জন্য খারাপ লাগছে বিশ্বকাপে ডাক পাওয়া স্কটল্যান্ডের
বাংলাদেশ বিশ্বকাপ খেলতে ভারতে যাবে কিনা!  বিসিবির স্পষ্ট ঘোষণা
Share This Article
Facebook Email Print
মঙ্গলবার, ফেব্রু ১০, ২০২৬

সর্বশেষ

ওসমান হাদীর হত্যাকারীদের বিচার করতে ব্যর্থ হলে এই সরকারের অনেক অর্জনকে ম্লান করবে-মুফতি মাসুম বিল্লাহ
ডিসেম্বর ২৯, ২০২৫
তারেক রহমানের জন্মবার্ষিকী ও বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় নারায়ণগঞ্জে দোয়া মাহফিল অনুষ্ঠিত
নভেম্বর ৩০, ২০২৫
‘রঙবাজার’-এ দেখা যাবে কোন তারকাদের
ডিসেম্বর ২০, ২০২৫
যুদ্ধ হবে যারা অপশক্তি তাদের বিরুদ্ধে– মাওলানা ফেরদাউস
ডিসেম্বর ১৩, ২০২৫
পে-স্কেল ঘোষণা থেকে সরে আসছে সরকার
জানুয়ারি ১১, ২০২৬
সাবস্ক্রাইবার বাড়াতে ৫ কৌশল
জানুয়ারি ৬, ২০২৬
খোরশেদ নিজের মেয়েকে টিকা দিয়ে জানালেন টাইফয়েডের টিকা শতভাগ নিরাপদ
নভেম্বর ২, ২০২৫

Follow US

Find US on Social Medias
FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
Popular News
প্রচ্ছদরাজনীতিরূপগঞ্জ

দলীয় সভায় নাম আগে-পরে নিয়ে বিএনপির দু’গ্রুপের দ্বন্দ্ব, নিহত ১

Dailynarayanganj24
Dailynarayanganj24
জানুয়ারি ৩১, ২০২৬
সরিষায় সম্ভাবনার হলুদ মাঠ, মেলান্দহে চাষ ছাড়াল লক্ষ্যমাত্রা
সিদ্ধিরগঞ্জে মামুন মাহামুদ আউট – রাজিব ইন
২০২৬ সাল কেন এআই–এর জন্য গুরুত্বপূর্ণ হবে, কী বলছেন মাইক্রোসফটের সিইও
হাদি হত্যাকাণ্ড: হত্যার দায় স্বীকার করলেন রাব্বানীর বন্ধু রুবেল
ডেইলি নারায়ণগঞ্জ 24

সম্পাদক : আলমগীর আজিজ ইমন
মোবাইল : ০১৪১০৪৪৮৮৩২
মোবাইল : ০১৯১১৪৭৯৬৩২

ই-মেইল : dailynarayanganj24@gamil.com
ঠিকানা : বঙ্গবন্ধু সড়ক, হাজী মঞ্জিল, ৩য় তলা।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ বা ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি।

© ২০২৫ | সকল স্বত্ব ডেইলিনারায়ণগঞ্জ২৪.কম কর্তৃক সংরক্ষিত | উন্নয়নে moonutechsolution.com
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?