By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Notification Show More
Font ResizerAa
  • প্রচ্ছদ
  • মহানগর
  • জেলাজুড়ে
    • সদর
    • বন্দর
    • ফতুল্লা
    • সিদ্ধিরগঞ্জ
    • রূপগঞ্জ
    • সোনারগাঁও
    • আড়াইহাজার
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • সাক্ষাৎকার
  • বিনোদন
  • খেলাধুলা
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
    • বিশেষ প্রতিবেদন
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • নারী ও শিশু
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Search
Reading: ‘একসাথে আলাদা’তে ইয়াশ-পারসা
Share
Font ResizerAa
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Search
  • প্রচ্ছদ
    • জেলাজুড়ে
  • জাতীয়
  • মহানগর
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আদালত
  • স্বাস্থ্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
    • কৃষি ও খামার
    • চাকুরী
    • নারী ও শিশু
    • আন্তর্জাতিক
    • বিশেষ প্রতিবেদন
    • মতামত
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Follow US
বিনোদন

‘একসাথে আলাদা’তে ইয়াশ-পারসা

Dailynarayanganj24
Last updated: জানুয়ারি ২৩, ২০২৬ ৭:০১ পূর্বাহ্ণ
Dailynarayanganj24
Published: জানুয়ারি ২৩, ২০২৬
Share
SHARE

ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ ঈদুল ফিতরে হইচইয়ে মুক্তি পাচ্ছে ‘একসাথে আলাদা’। ওটিটি প্ল্যাটফর্মটির এটি প্রথম এক ঘণ্টার সিনেমা। এত দিন হইচইয়ে মূলত দীর্ঘ সিরিজ কিংবা পূর্ণদৈর্ঘ্য সিনেমাই দেখা গেছে। নতুন এই চলচ্চিত্রে জুটি বেঁধেছেন ইয়াশ রোহান ও পারসা ইভানা। আধুনিক নগরজীবনের প্রেম, মান–অভিমান ও সম্পর্কের টানাপোড়েন নিয়ে নির্মিত রোমান্টিক–কমেডি ঘরানার সিনেমাটি পরিচালনা করেছেন রেজাউর রহমান।

সিনেমাটি নিয়ে পরিচালক রেজাউর রহমান বলেন, ‘আমরা এমন এক সময়ের গল্প বলতে চেয়েছি, যেখানে ভালোবাসা আছে, কিন্তু ব্যক্তিগত স্পেস আর ক্যারিয়ারের চাপে সম্পর্কের সমীকরণ বদলে যাচ্ছে। এটি সময়োপযোগী গল্প বলার চেষ্টা করবে।’
অভিনেতা ইয়াশ রোহানের ভাষ্যে, ‘আমাদের চারপাশের পরিচিত অনেক মানুষের সঙ্গে গল্পটা মিলে যাবে। পোস্টার প্রকাশের পর দর্শকদের আগ্রহ দেখে ভালো লেগেছে। আশা করছি, মুক্তির পর সেই আগ্রহ আরও বাড়বে।’

অভিনেত্রী পারসা ইভানা বলেন, ‘রোমান্টিক কমেডির মধ্যেও এখানে সূক্ষ্ম মানবিক অনুভূতি আছে। ইয়াশ আর আমি সেই অনুভূতিগুলো পর্দায় সত্যি করে তুলতে চেষ্টা করেছি।’
হইচই বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর সাকিব আর খান বলেন, ‘দর্শকদের জন্য নতুন ও বৈচিত্র্যময় গল্প তুলে ধরাই আমাদের লক্ষ্য। সেই ধারাবাহিকতায় একসাথে আলাদা আমাদের বছরের অন্যতম বিশেষ কাজ হতে যাচ্ছে।’
সিনেমাটিতে আরও অভিনয় করেছেন তারেক আনাম খান, তুষার খান, রোজী সিদ্দিকী, দীপা খন্দকার প্রমুখ।

অস্কারে কেন উপেক্ষিত নারী নির্মাতারা, সরব নাটালি
আজ মুক্তি পাচ্ছে দুই সিনেমা, কোনটিতে কী আছে
‘তখন মায়ের সঙ্গে গিয়েছিলাম, এবার মেয়েকে নিয়ে এলাম’
ক্যানসার, ৩৬ অস্ত্রোপচার—গানে ফেরার গল্প শোনাবেন ‘বেজবাবা’
যৌন হয়রানির মামলা নিয়ে তোলপাড়, এখন পর্যন্ত যা যা হলো
Share This Article
Facebook Email Print
শনিবার, ফেব্রু ৭, ২০২৬

সর্বশেষ

বাংলাদেশকে আইসিসির নতুন প্রস্তাব! যা বললো বিসিবি
জানুয়ারি ১৩, ২০২৬
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আজ, যে যে নির্দেশনা মানতে হবে
জানুয়ারি ৩০, ২০২৬
নারায়ণগঞ্জে গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষায় অঞ্জন দাস ও অধ্যাপক মামুন মাহমুদের গুরুত্বপূর্ণ রাজনৈতিক বৈঠক
নভেম্বর ৩০, ২০২৫
কৃতজ্ঞতা প্রকাশ করলেন তারেক রহমান
জানুয়ারি ১, ২০২৬
থার্টি ফার্স্ট নাইট আনন্দের আড়ালে যে ক্ষতি
ডিসেম্বর ২৮, ২০২৫
নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় নারায়ণগঞ্জে ১৭ প্লাটুন বিজিবি মোতায়েন
জানুয়ারি ৩১, ২০২৬
নব্য হাদিপ্রেমী হয়ে সংসদে যাওয়ার বাসনা পূরণ হতে দেব না: জাবের
ডিসেম্বর ২৯, ২০২৫

Follow US

Find US on Social Medias
FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
Popular News
বিনোদন

কল্যাণী কি বলিউডেও আসছেন

Dailynarayanganj24
Dailynarayanganj24
জানুয়ারি ১৬, ২০২৬
ইংরেজিতে কথা বলার জড়তা কাটানোর উদ্যোগ ‘উই মেক মিসটেকস’
হাদি হত্যাকাণ্ড: হত্যার দায় স্বীকার করলেন রাব্বানীর বন্ধু রুবেল
সোনারগাঁয়ে সংঘর্ষ চলাকালে গুলি করা যুবক আটক
বায়ুদূষণে ১২৫ নগরীর মধ্যে আজ শীর্ষে ঢাকা
ডেইলি নারায়ণগঞ্জ 24

সম্পাদক : আলমগীর আজিজ ইমন
মোবাইল : ০১৪১০৪৪৮৮৩২
মোবাইল : ০১৯১১৪৭৯৬৩২

ই-মেইল : dailynarayanganj24@gamil.com
ঠিকানা : বঙ্গবন্ধু সড়ক, হাজী মঞ্জিল, ৩য় তলা।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ বা ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি।

© ২০২৫ | সকল স্বত্ব ডেইলিনারায়ণগঞ্জ২৪.কম কর্তৃক সংরক্ষিত | উন্নয়নে moonutechsolution.com
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?