By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Notification Show More
Font ResizerAa
  • প্রচ্ছদ
  • মহানগর
  • জেলাজুড়ে
    • সদর
    • বন্দর
    • ফতুল্লা
    • সিদ্ধিরগঞ্জ
    • রূপগঞ্জ
    • সোনারগাঁও
    • আড়াইহাজার
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • সাক্ষাৎকার
  • বিনোদন
  • খেলাধুলা
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
    • বিশেষ প্রতিবেদন
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • নারী ও শিশু
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Search
Reading: ঘাড়ের ব্যথার অন্যতম কারণ সারভাইক্যাল মাইলোপ্যাথি, লক্ষণ ও প্রতিকার জানুন
Share
Font ResizerAa
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Search
  • প্রচ্ছদ
    • জেলাজুড়ে
  • জাতীয়
  • মহানগর
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আদালত
  • স্বাস্থ্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
    • কৃষি ও খামার
    • চাকুরী
    • নারী ও শিশু
    • আন্তর্জাতিক
    • বিশেষ প্রতিবেদন
    • মতামত
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Follow US
স্বাস্থ্য

ঘাড়ের ব্যথার অন্যতম কারণ সারভাইক্যাল মাইলোপ্যাথি, লক্ষণ ও প্রতিকার জানুন

Dailynarayanganj24
Last updated: জানুয়ারি ২২, ২০২৬ ১:৫৭ অপরাহ্ণ
Dailynarayanganj24
Published: জানুয়ারি ২২, ২০২৬
Share
SHARE

ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ ঘাড়ব্যথা খুব পরিচিত একটি সমস্যা। কিন্তু অনেক সময় ঘাড়ব্যথা মারাত্মক আকার ধারণ করে। এমন এক সমস্যা সারভাইক্যাল মাইলোপ্যাথি। এটি একটি গুরুতর স্নায়ুজনিত রোগ। ঘাড়ের মেরুদণ্ডের মাঝে যে স্পাইনাল কর্ড থাকে, তার ওপর সৃষ্ট চাপের ফলে এ সমস্যা তৈরি হয়।

Contents
  • লক্ষণ
  • চিকিৎসা পদ্ধতি
  • প্রতিরোধে করণীয়

স্পাইনাল কর্ড বা স্নায়ুরজ্জু (স্পাইনাল কর্ড) আমাদের মস্তিষ্কের ও শরীরের অন্যান্য অংশের মধ্যে স্নায়ুর সংকেত আদান-প্রদানের মাধ্যমে শরীরের বিভিন্ন কার্যক্রম পরিচালনা করতে সাহায্য করে থাকে। তাই এতে সমস্যা হলে শরীরের বিভিন্ন অঙ্গে নেতিবাচক প্রভাব পড়ে।

সারভাইক্যাল মাইলোপ্যাথির অনেক কারণ রয়েছে। উল্লেখযোগ্য কিছু কারণ হলো—জন্মগতভাবে স্পাইনাল ক্যানাল সরু থাকা, কোনো কারণে ঘাড়ে আঘাত পাওয়া, ডিস্ক প্রলাপস, ঘাড়ের মেরুদণ্ডের ক্ষয়, অস্টিওফাইট ইত্যাদি।

লক্ষণ

  • হাত-পায়ের পেশিতে দুর্বলতা অনুভব করা।
  • হাতের সম্পূর্ণ কাজে সক্ষমতার অভাব।
  • ভারসাম্যহীনতা অনুভব করা।
  • হাত বা পায়ে ঝিন ঝিন ভাব অনুভূত হওয়া।
  • ঘাড়ের ব্যথা বা ঘাড় শক্ত অনুভব করা।
  • গুরুতর ক্ষেত্রে মূত্র বা পায়খানা নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া।
  • হঠাৎ করে মাথা ঘুরে পড়ে যাওয়া।

চিকিৎসা পদ্ধতি

চিকিৎসা রোগের তীব্রতার ওপর নির্ভর করে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী কিছু ব্যথানাশক ওষুধ খাওয়া যেতে পারে। একজন ফিজিওথেরাপি চিকিৎসকের তত্ত্বাবধানে নিয়মিত নির্দিষ্ট ফিজিওথেরাপি চিকিৎসা নিতে পারলে এ থেকে মুক্তি পাওয়া যায়।

কিছু কিছু ক্ষেত্রে স্পাইনাল কর্ডের চাপ বেশি থাকলে অস্ত্রোপচারের প্রয়োজন হয়ে থাকে। সারভাইক্যাল মাইলোপ্যাথি একটি ধীরে ধীরে অগ্রসরমাণ রোগ। সময়মতো সঠিক চিকিৎসা নিলে জটিলতা অনেকাংশে এড়ানো সম্ভব।

প্রতিরোধে করণীয়

অনেক সময় দীর্ঘ সময় ভুল পজিশনে কম্পিউটার, ল্যাপটপ, মুঠোফোনসহ বিভিন্ন ডিভাইস দীর্ঘক্ষণ ব্যবহারের কারণে এ ধরনের সমস্যা বাড়ে। সঠিক পদ্ধতিতে ডিভাইস ব্যবহার করতে হবে। নিয়মিত হালকা ব্যায়াম করতে হবে।

দীর্ঘ সময় ডিভাইস ব্যবহারের সময় ঘাড় সোজা রাখতে হবে। ঘাড়কে সুরক্ষিত রাখতে হবে আঘাত থেকে। উঁচু বালিশ পরিহার করুন। মাথায় বেশি পরিমাণ ওজন বহন করা থেকে বিরত থাকতে হবে।

বিষণ্নতা ও উদ্বেগে ওষুধের মতোই কার্যকর হতে পারে ব্যায়াম, নতুন গবেষণায় প্রমাণ
নতুন ভাইরাস কাবু করছে শিশুদের, সতর্ক করলেন চিকিৎসক
ডায়াবেটিক রোগীর স্বাস্থ্যকর সাহ্‌রি কেমন হওয়া উচিত 
হঠাৎ কেন বাড়ছে হাম, প্রতিকারে কী করবেন
নীরবে বাড়ছে কোলন ক্যান্সারের ঝুঁকি! ভুল খাদ্যাভ্যাস এড়াতে  বিশেষজ্ঞ পরামর্শ
Share This Article
Facebook Email Print
মঙ্গলবার, এপ্রি ১৪, ২০২৬

সর্বশেষ

গেমিং ফোন কিনছেন? এই ভুল করলে ঠকবেন
ডিসেম্বর ২৭, ২০২৫
ইরানের বিক্ষোভকারীদের জন্য ট্রাম্পের ‘সাহায্য আসছে’ কথাটির অর্থ কী
জানুয়ারি ১৪, ২০২৬
পুলিশরাই ক্রিকেট খেলেন পুলিশ ক্লাবে
ডিসেম্বর ১৫, ২০২৫
শ্রীলঙ্কার মেয়েদের হারিয়ে রাইজিং স্টারস এশিয়া কাপে জয়ে শুরু বাংলাদেশের
ফেব্রুয়ারি ১৪, ২০২৬
নির্মাণে মনোযোগী অরিজিৎ সিং
জানুয়ারি ৩০, ২০২৬
আজ টিভিতে যা দেখবেন (২ ফেব্রুয়ারি ২০২৬)
ফেব্রুয়ারি ২, ২০২৬
১১ দিনে ১৬ নেতার পদত্যাগ
জানুয়ারি ৭, ২০২৬

Follow US

Find US on Social Medias
FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
Popular News
প্রচ্ছদমহানগরসদর

জমে উঠেছে নারায়ণগঞ্জ ক্লাব নির্বাচন

Dailynarayanganj 24 .com
Dailynarayanganj 24 .com
ডিসেম্বর ৭, ২০২৫
হরমুজ প্রণালি বন্ধ করা হয়নি: ইরানের পররাষ্ট্রমন্ত্রী
সিরিয়ার সরকার ও দেশটির কুর্দি বাহিনী সংঘাত অবসানে সম্মত
কমিটির টিম’ চট্টগ্রাম যেভাবে ম্যাচ জিতল
বিসিবির নির্বাচন নিয়ে তদন্ত কমিটির কাজ কত দূর
ডেইলি নারায়ণগঞ্জ 24

সম্পাদক : আলমগীর আজিজ ইমন
মোবাইল : ০১৪১০৪৪৮৮৩২
মোবাইল : ০১৯১১৪৭৯৬৩২

ই-মেইল : dailynarayanganj24@gamil.com
ঠিকানা : বঙ্গবন্ধু সড়ক, হাজী মঞ্জিল, ৩য় তলা।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ বা ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি।

© ২০২৫ | সকল স্বত্ব ডেইলিনারায়ণগঞ্জ২৪.কম কর্তৃক সংরক্ষিত | উন্নয়নে moonutechsolution.com
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?